
নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের বিভিন্ন এলাকার দুস্থ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সালেহ মোঃ ইসরাইল, সেক্রেটারি আফিুর রহমান জেমস, কোষাধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ সরদার, কার্যকরি সদস্য মোঃ আরিফুল ইসলাম, শেখ কামরুল ইসলাম, মোঃ হাসানুজ্জামান প্রমুখ। সংগঠনটি ২০১১ সালে গঠিত হয়ে এ পর্যন্ত প্রায় ৬ শতাধিক মুমুর্ষ ব্যক্তিকে রক্ত প্রদান করেছে। এছাড়া বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে সংগঠনটি।




স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশের রাজনীতিতে এখনও পর্যন্ত প্রভাব রেখে যাওয়া রাজনীতিবিদের অন্যতম ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত।