নিজস্ব প্রতিবেদক: পাসপোর্ট অফিস নির্মান সংক্রান্ত পাঁচ কোটি টাকার টেন্ডারে ঘাপলার অভিযোগ উঠেছে। যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের চাপের মুখে অনেক ঠিকাদার সিডিউল কিনেও তা ড্রপ করতে পারেন নি। অপরদিকে সর্বনি¤œ দরদাতার সিডিউল প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়েছে। এর ফলে সরকারকে অতিরিক্ত ৬৭ লাখ টাকা গুনতে হবে বলে ধারনা করা হচ্ছে। তবে এ বিষয়ে আজ সকালে কথা বললেও বিকালে সর্বশেষ কথা বলার জন্য সংশ্ল্ষ্টি কর্মকর্তা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. হেলাল উদ্দিনকে পাওয়া যায়নি। তিনি তার টেলিফোন বন্ধ রেখেছেন। সকালে তিনি জানান গনপূর্ত বিভাগ সাতক্ষীরা জেলায় পাসপোর্ট অফিস নির্মানের জন্য টেন্ডার আহবান করে । সিডিউল ক্রয়ের শেষ দিন ছিল রোববার। সোমবার দুপুর ১২ টার মধ্যে তা ড্রপ করার নির্দেশ ছিল। গণপূর্ত অফিস, জেলা প্রশাসকের অফিস, পুলিশ সুপারের অফিস ও খুলনায় বিভাগীয় গণপূর্ত অফিসে তা ড্রপ করার কথা। তিনি জানান পুলিশ সুপার অফিসে একটি ও গণপূর্ত অফিসে চারটিসহ মোট পাঁচটি দরপত্র পাওয়া গেছে। কয়েকজন ঠিকাদার অভিযোগ করে বলেন, তারা জেলা যুবলীগের আহবায়ক আবদুল মান্নান, জেলা ছাত্র লীগের সভাপতি তানভির হুসাইন সুজনসহ দলীয় নেতাদের চাপের মুখে পড়ে টেন্ডার জমা দিতে পারেন নি। নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার বলেন, তিনি সিন্ডিকেটের বাইরে থেকে পুলিশ সুপারের অফিসে থাকা বাক্সে টেন্ডার ড্রপ করে আসতেই শহরের মধ্যে তাকে সরকার দলীয় সদস্যরা ঘিরে ফেলেন। তারা তার কাছে টাকা দাবি করেন। সেখান থেকে তিনি সরে যাবার পর তারা তার বাড়িতে যান।
এদিকে, বিকাল ৩ টায় টেন্ডার বাক্স ওপেন করা হলে মাত্র পাঁচটি দরপত্র পাওয়া যায়। ওই মুহুর্তে সেখানে উপস্থিত এসএম বিল্ডার্সের প্রতিনিধি সিন্ডিকেটের চাপের মুখে লিখিতভাবে তার সর্ব নি¤œদর তিন কোটি ২০ লাখ টাকার টেন্ডার প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন। অবশিষ্ট চারটির মধ্যে সর্বনি¤œ ৩ কোটি ৮৭ লাখ টাকার টেন্ডার জমাদানকারী সনেক্স ইন্টারন্যাশনাল কার্যাদেশ পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এর ফলে সরকারকে বাড়তি ৬৭ লাখ টাকা গুণতে হবে বলে ধারণা করা যাচ্ছে। তবে দরপত্র জমাদানে বাধা দেওয়ার কথা অস্বীকার করেন জেলা যুবলীগ আহবায়ক আবদুল মান্নান ও জেলা ছাত্রলীগ সভাপতি তানভির হুসাইন সুজন। তারা বলেন, এ সম্পর্কে আমরা কিছুই জানিনা।

দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলামের ছোট বোন আমেনা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটি’র আহবায়ক রামকৃষ্ণ চক্রবর্তী, সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, সদস্য বাংলাদেশ বেতারের এ. কে এম শহীদ উল্যাহ, বাসস’র এড. অরুণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নূর ইসলাম, প্রথম আলো’র কল্যাণ ব্যানার্জি, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসিন হোসেন বাবলু, সময় টিভি ও এনএনবির মমতাজ আহমেদ বাপী, দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান, এটিএন বাংলা, দৈনিক সমকাল, রেটিও টুডে, ইউএনবির নিজস্ব প্রতিনিধি ও ভয়েস অব সাতক্ষীরা সম্পাদক এম কামরুজ্জামান, দৈনিক যুগের বার্তার সম্পাদক আবু নাসের মো: আবু সাঈদ, দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, লোকসমাজের শেখ মাসুদ হোসেন, দৈনিক কল্যাণের কাজী শওকত হোসেন ময়না, গাজী টিভি ও দৈনিক পূর্বাঞ্চলের কামরুল হাসান, দৈনিক জনতার কালিদাস কর্মকার, দৈনিক করতোয়া, দৈনিক যশোর এবং দৈনিক বাংলার খবরের সেলিম রেজা মুকুল, বাংলাভিশন টিভি ও বাংলাদেশ সময়ের আসাদুজ্জামান, আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, আবাস ও প্রবর্তনের কাজী জামাল উদ্দিন মামুন, একাত্তর টিভি ও দৈনিক সাতক্ষীরার বরুন ব্যানার্জি, মানবজমিনের ইয়ারব হোসেন, এসএ টিভি, আলোকিত বাংলাদেশ, রাইজিং বিডি ও দ্যা এশিয়ান এজের এম শাহীন গোলদার, মোহনা টিভি ও সমাজের কথার আব্দুল জলিল, দৈনিক দৃষ্টিপাতের বার্তা সম্পাদক জিএম আদম শফিউল্লাহ, দৈনিক ভোরের ডাকের মাহমুদ আলী সুজন ও দৈনিক যুগের বার্তার চিফ রিপোর্টার আমিনুর রশিদ।
ভিসা ছিল। ছিল অন্যান্য কাগজপত্রও। তারপরও নিউইয়র্ক বিমানবন্দরে নামার পর আটক করা হয় দুই ইরাকিকে। বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্দেশ অনুযায়ী তাঁরা যুক্তরাষ্ট্রে অবৈধ।
