অনলাইন ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রবীণ নেতার উপর সন্ত্রাসী হামলার সিসি টিভি ফুটেজ নিয়ে সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ফেইসবুকে পোস্ট করা ওই সিসি টিভি ভিডিও ফুটেজ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। শত শত মন্তব্য আর শেয়ারে ছেয়ে গেছে গোটা ফেইসবুক পেজ।
গত ১৮ অক্টোবর সন্ধ্যার পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে অবস্থিত জাকির মেডিকেল ফার্মেসীর সামনে বসে ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাবেক সাংগঠনিক সম্পাদক ও আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধা। এসময় হঠাৎ করে একদল সন্ত্রাসী লোহার রড, হাতুড়ি, চাপাতি ও লাঠিসোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা করে। পার্শ্ববতী দোকানে বসা তারই ছেলে ব্যাংক কর্মকর্তা গোলাম মোর্শেদ এগিয়ে এলে তাকেও বেধড়ক মারপিট করা হয়। হামলার ঘটনাটি জাকির মেডিকেল ফার্মেসীর সিসি ক্যামেরায় ধরা পড়ে।
এ ঘটনায় মুক্তার আহমেদ মৃধার বড় ছেলে সুমন মৃধা বাদী হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, যুবলীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর আসামীদের বিচারের দাবিতে শৈলকুপার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে উপজেলাবাসীর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়েক হাজার সাধারণ মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করে। এ ঘটনা বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রকাশ পায়।
আসামিরা বর্তমানে আদালত থেকে জামিন পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিচ্ছে বলে মামলার বাদী সুমন মৃধা জানিয়েছেন। তার দাবি উপজেলা চেয়ারম্যানের ক্যাডার বাহিনী এই হামলার সাথে জড়িত ছিলো।
এদিকে সিসি টিভির ওই ফুটেজ ফেইসবুকে ছড়িয়ে পড়লে ধিক্কার জানিয়ে ও হামলাকারীদের বিচারের দাবি তুলে ফেইসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য করে চলেছেন হাজার হাজার মানুষ।
সন্ত্রাসী হামলার শিকার হয়ে আহত মুক্তার আহমেদ মৃধা ও তার ছেলে গোলাম মোর্শেদ বর্তমানে ঢাকা বিডিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্পোর্টস ডেস্ক: নতুনভাবে আজ থেকে আবারো শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসর। গেল শুক্রবার চতুর্থ আসরের যাত্রা হয়েছিলো। কিন্তু ঐদিন থেকেই উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে বৃষ্টি হলে বিপিএলের প্রথম দু’দিনের চারটি খেলাই পরিত্যক্ত হয়ে যায়। ফলে দ্বিতীয় দিনেই বিপিএল স্থগিত করে আবারো নতুনভাবে ৮ নভেম্বর থেকে শুরুর সিদ্বান্ত নেয় টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিল কমিটি। তাই আজ থেকে আরও একবার নতুন করে শুরু হচ্ছে বিপিএল।
অনলাইন ডেস্ক: আর কয়েকঘণ্ট পরেই যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। ইতিহাসে নজিরবিহীন বিদ্বেষপূর্ণ এক প্রচারণা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক: সোমবার সময় দুপুর দেড়টা। পেশাগত দায়িত্ব পালন করতে ভোমরা কাস্টমস অফিসে যেয়ে চোখে পড়ল যাত্রী হয়রানি আর উৎচোক আদায়ের দৃশ্য। সঙ্গে ছিল অনুজ আরেক সাংবাদিক। পাশে দাড়িয়ে ছিল সাতক্ষীরার সবার পরিচিত কণ্ঠ শিল্পী আসিফ। আসিক জানায় ভারতে যাওয়ার জন্য আসছে। এখানে ভ্রমণ কর স্লিপ দেখিয়ে নাম এন্ট্রি করে যাতায়াত করি প্রত্যেককে একশ থেকে দেড়শ করে টাকা দেওয়া লাগে। এর পর কথা হয় সাতক্ষীরার তালা উপজেলার কাঠবুনিযা গ্রামে গনেশ রায়ের সাথে। সে জানায় যাওয়ার দিন তাদের দুই জনের দুইশ টাকা দেওয়া লেগেছে। সোমবার ফিরে আসার সময়ও তাদেরকে দুইশ টাকা দিতে হয়েছে। একই সময় সদর উপজেলার গাজীপুর গ্রামের সুবোল ঘোষ জানান তারা এক শিশুসহ ৪জন ভারতে যাওয়ার জন্য এসে দাঁড়িয়ে আছে। এসে কাস্টমস অফিসে ৪শ টাকা ঘুষ দিতে হয়েছে তাদের। এর পর লাইনে দাড়ানো সবার হাতে একশ করে টাকা দেখা গেলো। টাকা কি হবে জানতে চাওয়ামাত্র সবাই বলল এই অফিসে একশ করে টাকা ঘুষ দিতে হয়। এটা কেউ কোন দিন বন্ধ করতে পারেনি।
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মায়ের উপর অভিমান করে এক সন্তানের জনক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রাপ্ত তথ্যে জানাগেছে, রবিবার রাত ৯টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের বিমল ঘোষের পুত্র এক সন্তানের জনক উজ্জল ঘোষ (২৫) ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে তাকে বুধহাটার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত তাকে চিকিৎসক সাতক্ষীরা সদরে নেওয়ার জন্য পরামর্শ দেন। সাতক্ষীরা সদর হাসপাতালে রাত ১০টার দিকে পৌছালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। এরিপোর্ট লেখা পর্যন্ত সোমবার অপমৃত্যু মামলা রুজু হয় এবং সাতক্ষীরা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছিল।