অনলাইন ডেস্ক: আজব একটি ফলের সন্ধান পেয়েছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। এটি ক্যান্সার-বিরোধী ফল। ঘাড় ও মাথার টিউমার ধ্বংস করার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে এই ফলের এমনটিই দাবি করছেন তারা।
অস্ট্রেলিয়ার একটি গাছে এ ফল পাওয়া গেছে। ফলটি দেখে রীতিমত বিস্মিত বিজ্ঞানীরা। আট বছর ধরে গবেষণা চালানোর পর ব্রিসবেনের একটি ইন্সটিটিউট এই ফলটি আবিষ্কার করেছে। এখনও পর্যন্ত ওই ফল থেকে তৈরি ওষুধ ৩শ’ প্রাণীর ওপর প্রয়োগ করা হয়েছে। ৭৫ শতাংশ ক্ষেত্রে টিউমার নষ্ট হয়ে যাচ্ছে, আর ফিরে আসছে না।
গবেষকদের মতে, এ ফল থেকে ওষুধ তৈরি করা কঠিন ও সময়সাপেক্ষ। এই ওষুধের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে বিজ্ঞানীদের যা আরও বেশি চমক দিয়েছে, তা হলো মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই ওষুধ কাজ করা শুরু করে দেয়। কয়েক দিনের মধ্যে উধাও হয়ে যায় টিউমার এমনটাই দাবি করেছেন তারা।


স্পোর্টস ডেস্ক: ইদানীং টেলিভিশন খুললেই একটা বিজ্ঞাপন খুব চোখে পড়ছে-তামিমের পটানোবিষয়ক বিজ্ঞাপন। তামিম কখনো বোলার, কখনো আম্পায়ার, কখনো রোদ্দুর, কখনো আরও কাকে কাকে যেন পটাচ্ছেন!
ঢাবি প্রতিনিধি: ঢাকা কলেজের একটি ছাত্রাবাসের ছাদ থেকে লাফ দিয়েও আশ্চার্য জনকভাবে বেঁচে গেছে এক কিশোর। কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাসের পঞ্চম তলার ছাদ থেকে লাফ দেওয়া ওই কিশোরের নাম আবু জাফর মোহাম্মদ রাফি (১৪)।
ভিন্ন স্বাদের সংবাদ: ভালবাসার আসল ব্যাপার দেহ নয়, মনই হওয়া উচিত। মাত্র তিন ফুট সাত ইঞ্চি উচ্চতার ২৮ বছরের জেমস লুসটেডকে ভালবেসে বিয়ে করেছেন ২২ বছরের প্রেমিকা চোল। চোলের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি। ৩ বছরের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
অনলাইন ডেস্ক: মাইক্রোওয়েভ ওভেন কি কেবল খাবার গরম করার জন্যই ব্যবহার করবেন? একদমই না! ঘরে যদি থাকে মাইক্রোওয়েভ ওভেন, তবে পেঁয়াজ ও রসুনের খোসা ছাড়ানো থেকে শুরু করে বিভিন্ন গৃহস্থালি সমস্যার চটজলদি সমাধান করতে পারবেন সহজেই।
মরা চামড়া ও রোদে পোড়া দাগ। আলুতে রয়েছে ভিটামিন এ, সি এবং বি যা দ্রুত জৌলুস নিয়ে আসে ত্বকে। এছাড়া আলুতে থাকা ক্যালসিয়াম, প্রোটিন আয়রন ত্বকের যত্ন নেয়। ত্বক প্রাকৃতিকভাবে ব্লিচ করতে পারে আলু। ফলে উজ্জ্বল ও কোমল হয় ত্বক।