সর্বশেষ সংবাদ-

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭২ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক : গাজায় ২৪ ঘণ্টায় ৭২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে ২৭৮ জন। খবর আনাদোলু এজেন্সির।

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধে কমপক্ষে ৫৪ হাজার ৩২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭২টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত হয়েছেন ২৭৮ জন, যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা এক লাখ ২৩ হাজার ৭৭০ জনে দাঁড়িয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনো অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন, জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তি বাতিল করে ইসরায়েল ১৮ মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে।

জাতিসংঘ এবং সাহায্য সংস্থাগুলোর মতে, গাজায় অবিরাম ও মারাত্মক বোমাবর্ষণ তীব্রতর হলেও, পরিবারগুলি অনাহারে রয়েছে এবং বেঁচে থাকার মৌলিক উপায় থেকে বঞ্চিত হচ্ছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ছিটমহলের ওপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইনী সহায়তা কেন্দ্র (আশক) ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সভা

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র (আশক) ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সাতক্ষীরা শহরের কামালনগরস্থ অস্থায়ী কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র (আশক) ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গোলাম রসুল রাসেল এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র (আশক) ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সহ সভাপতি আব্দুস ছামাদ, মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক সংবাদকর্মী সেলিম হোসেন, অর্থ সম্পাদক শেখ মিজানুর রহমান, রফিকুল ইসলাম, কুমারেশ মন্ডল, স্বপন পান্ডে, নুর আলী, ইমরান আলী, আমিরুল ইসলাম, রাসেল প্রমূখ।

সভার আলোচনায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ করা সিন্ধান্ত, জেলায় মানবাধিকার লংঘন অপরাধ সংগঠিত তথ্য রিপোর্ট মাসিক সভায় পেশ করা, উপজেলা পর্যায়ে কমিটি গঠন বাস্তবায়ন, ঈদ পূর্ণ মিলন করা সিন্ধান্ত গ্রহন হয়।

একইসাথে সাপ্তাহিক ও মাসিক সভায় সকল সদস্যদের উপস্থিত একান্ত কাম্য এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করা সিন্ধান্ত গ্রহন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরা জেলা বিএনপির নানা কর্মসূচি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে নানা কর্মসূচির পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিলো কালো ব্যাজ ধারন, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান।

শুক্রবার ৩০ মে সকাল ৮টায় সাতক্ষীরা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং বেলা ১২ টায় গরীব অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এছাড়া একই দিন বিকাল ৪টায় সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে আবুল হাসান হাদি, তাজকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, সদস্য ও সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য মাসুম বিল্লাহ শাহিন, এড. নুরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান কামু, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা তাঁতীদলের আহবায়ক হাসান শাহরিয়ার রিপন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, জেলা জিয়া পরিষদের আহবায়ক সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, জেলা আইনজীবী ফোরামের আহবায়ক এড. আকবর আলী, জেলা জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ জিল্লুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মিলন সিকদার, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজ্জেদ হোসেন, যুবদল নেতা মোঃ রোমান,

সাবেক ছাত্রনেতা আবেদুল হক মুন্না, মোঃ আসিফ, বাপ্পীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, পৌর ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ ১৯৭১ মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জুলাই- আগষ্ট ‘২৪ এর সকল শহীদদের রূহের মাগফিরাত কামনার মাধ্যমে সায়ফুল্লাহ আল কাফি পরিচালনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিম্নচাপটি এখন ঢাকা ও আশপাশে: বৃষ্টি হতে পারে দিনভর

অনলাইন ডেস্ক :
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপ আকারে ঢাকা ও এর আশপাশে আছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নিম্নচাপটির এ অবস্থানের কথা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়। সূত্র জানান, গভীর নিম্নচাপ থেকে এটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।

আজ এটি লঘুচাপে পরিণত হবে। অর্থাৎ আজকের মধ্যেই এর শক্তি অনেকটাই কমে আসবে। তবে এর প্রভাবে আজ দিনভর বৃষ্টি হবে এবং আগামীকাল শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে জানিয়েছে, আজ এই নিম্নচাপের প্রভাবে দেশের অন্তত পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, গভীর নিম্নচাপটি গতকাল রাতেই স্থল নিম্নচাপ আকারে সাতক্ষীরা ও এর কাছাকাছি এলাকায় অবস্থান নেয়। এর পর থেকে এটি স্থল নিম্নচাপ আকারে রূপ নেয়। এখন নিম্নচাপের কেন্দ্র ঢাকা ও এর আশপাশে আছে। এটি ধীরে ধীরে উত্তর বা উত্তর-পূর্ব দিকে এগোতে থাকবে।

নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টির মধ্যে গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয় অতিবর্ষণের কারণে।

গতকাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকায় গতকাল থেকে প্রবল বর্ষণ চলছে। গতকাল নোয়াখালীর মাই থেকে উঠে ১৬৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। রাজধানীতেও প্রবল বৃষ্টি হয়। এ সময় রেকর্ড করা হয় ৮৬ মিলিমিটার বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আজ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতিভারী বৃষ্টি বলা হয়।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, নিম্নচাপটি আজই দিনের পরের দিকে লঘুচাপে পরিণত হতে পারে। তবে এর প্রভাব রয়ে যাবে, অর্থাৎ বৃষ্টি হতেই থাকবে। এই নিম্নচাপের গতি এখন সিলেটমুখী।

গতকাল থেকে নিম্নচাপের প্রভাবে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে শুরু করে। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। উঁচু জোয়ারে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ভোলা-পটুয়াখালীসহ কয়েকটি এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়। টানা বৃষ্টিতে অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন উপকূলের বাসিন্দারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)বিষ্ণুপদ পাল, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, নবগঠিত কমিটির সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য কাজী জামাল উদ্দীন মামুন, আব্দুস সামাদ, সরদার আসাদুজ্জামান, বরুণ ব্যানার্জি, আশরাফুল ইসলাম খোকন।

পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ যুগ্ম সচিব পদে উন্নীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গুম হওয়া সাতক্ষীরার বিএনপি নেতা আবু সেলিমকে ফেরতের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : আওয়ামী ফ্যাসিবাদী সরকারের শাসনামলে গুম হওয়া সাতক্ষীরার আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর রউফের একমাত্র পুত্র সদর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সেলিমকে ফিরিয়ে দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার (২৯ মে) বিকালে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক নেতা এবং গুম হওয়া আবু সেলিম এর পিতা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুর হাসান, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, আলিপুর ইউনিয়নের সদস্য রেজাউল ইসলাম, আলিপুর ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান বাদশা, জেলা যুবদলের নেতা আব্দুর আলীম ও ফরিদ হোসেন, শ্রমিক নেতা রেজাউল ইসলাম রেজা, প্রভাষক শহিদুল ইসলাম, শিক্ষক শাহিনুর রহমান, আবু সেলিমের বড় ছেলে সামির সোয়েদ রাদমীম ও ছোট ছেলে আব্দুল্লাহ সিয়াম জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ উপস্থিত।

বক্তারা বলেন, বিএনপিকে দমিয়ে রাখতে হাসিনা সরকার আমাদের অনেক নেতাকর্মীকে গুম করেছে। আজও তাদের খুঁজেও পাওয়া যায়নি। তাদের জন্য পরিবারের লোকজন অপেক্ষায় রয়েছে। ২০১১ সালের ২৯ শে মে এই দিনে ঢাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সাতক্ষীরার যুবদল নেতা আবু সেলিমকে তুলে নিয়ে যাওয়া হয়। আজ ১৪ বছর পেরিয়ে ১৫ বছরের পদার্পণ হচ্ছে তার কোন সন্ধান মেলেনি। সাতক্ষীরার আবুল সেলিম গুমের পিছনে সাতক্ষীরা আওয়ামী লীগ নেতা শওকত হোসেন জড়িত আছে, তাকে গ্রেফতার করে রিমান্ড নিলে আবু সেলিমকে খুঁজে পাওয়া সম্ভব হবে বলে বক্তারা জানান ।

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কথিত আয়নাঘর থেকে গুম হওয়া কয়েকজন ফিরে এসেছে। আমরা সাতক্ষীরার যুবদলের নেতা আবু সেলিমসহ বাকিদেরও ফেরত চাই।

সমগ্র সমাবেশ পরিচালনা করেন জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা

প্রেস বিজ্ঞপ্তি :
আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে যাত্রী সাধারণের নির্বিঘ্নে ঘরে ফেরার লক্ষ্যে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ মে ‘২৫) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবিরের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, মোঃ জাহারুল ইসলাম, জেলা তথ্য অফিসার, ডাঃ জয়ন্ত সরকার, মেডিকেল অফিসার, সাতক্ষীরা সিভিল সার্জন অফিস, ট্রাফিক পুলিশ পরিদর্শক শাহাব উদ্দিন, জেলা মিনিবাস বাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, বাংলাদেশ বাস ট্রাক অর্নাস এ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সভাপতি মোঃ তাহমিদ সাহেদ চয়ন, পরিবহন ম্যানেজার এ্যাসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি সরদার মুকুল, সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাংকলরি ও কর্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মুকুল মোড়ল, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে ভিজিলেন্স টিম কর্তৃক আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করণ, ঢাকা গামী পরিবহনসহ সকল যাত্রিবাহী বাস মিনিবাস কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শনসহ ভাড়া মনিটারিং, ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদের পর থেকে ১০ দিন চামড়া বহনকারী যানবাহন সাতক্ষীরা থেকে না ছাড়ার সিদ্ধান্ত, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এছাড়াও যে সকল মোটরযানে হাইড্রোলিক হর্ণ পাওয়া যাবে সে সকল ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ আটক এক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ রুহুল আমিন (৬৮) নামের একজনকে আটক করেছে বিজিবি। আটক রুহুল আমিন সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত হানিফ মুন্সির পুত্র।

বৃহস্পতিবার (২৯ মে) ভোরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক-এর সার্বিক দিক নির্দেশনায় ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম ওজনের ০৪ টি স্বর্ণের বারসহ তাকে আটক করে।

বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২/৫-এস হতে আনুমানিক ০৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে এরুপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে অত্র ব্যাটালিয়নের ভোমরা বিওপির একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।

এ সময় আভিযানিক দল ভোমরা সীমান্ত এলাকার দিকে ইজিবাইকযোগে গমনকালে তেতুলতলা নামক স্থান হতে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোঃ রুহুল আমিন (৬৮)কে আটক করে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ০১টি মোবাইল এবং তার কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ০৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম যার মূল্য ছেষট্টি লক্ষ আশি হাজার আটশত পঁচাশি টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest