সর্বশেষ সংবাদ-

সাতক্ষীরায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ ২০২৪-২৫-এর আওতায় মঙ্গলবার সকালে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।

এসময় সেখানে আরো বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক মেহেদী হাসান, জেলা নির্বাচন অফিসার হযরত আলী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তরা বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। তরুণরাই আগামীর দিক নির্দেশক। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ মাঠে ছিলো না তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। তারা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে। তরুণদের কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে।

বক্তারা আরো বলেন, তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে আমাদের তরুণদের আধুনিক প্রযুক্তির সক্রিয়তা ও বিকাশকে কাজে লাগাতে হবে। নিজেদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তরুণরাই বিশ্বের বুকে বাংলাদেশের নেতৃত্ব দেবে। অনুষ্ঠানে এসময় বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জামায়াত নেতা আজহারুল ইসলাম খালাস পাওয়ায় সাতক্ষীরায় দোয়া

প্রেস বিজ্ঞপ্তি :
মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের খালাস দিয়ে রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাতক্ষীরা জামায়াতের নেতাকর্মীরা। এ নিয়ে শুকরিয়া আদায়ে দোয়ার আয়োজন করেছে জেলা জামায়াতে ইসলামী। রায় ঘোষণার পর অনেকে নফল নামজ আদায় করে। কেউ আবার নফল রোযা ও রাখে।
মঙ্গলবার (২৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে আছরের নামাজের পর শহরের মুন্সিপাড়া জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। জেলা জামায়াতের আমীর উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল দলের নেতাকমীসহ স্থানীয়দের নিয়ে দু’হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। এসময় জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা ওসমান গণি, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, ফখরুল হাসান লাভলু, আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল আফছারসহ অনেকে উপস্থিতি ছিলেন।
দোয়া অনুষ্ঠানে জেলা জামায়াত আমীর বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। একজন নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার এতদিন জেলে বন্দি করে রেখেছিল। সত্যকে কখনও দাবায় কেউ রাখতে পারেনি। আজকের রায় সেটাই প্রমাণ করেছে। দেশবাসীর মতো আমরা সাতক্ষীরা আজকের এই রায়ে ভীষণ খুশি। তিনি বলেন, এটা আমাদের জন্য আনন্দের খবর। এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
প্রসঙ্গত: এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি ছিলেন তিনি। গ্রেফতারের আগে তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল,

সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির সদস্য ইমরান বাশার, এসআই সুজন তালুকদার, টাউনশ্রীপুর বিজিবির সুবেদার আরজুল বিশ্বাস, দেবহাটা বিওপির কমান্ডার বশির আহম্মেদ, সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, ভূমিহীন জনপদের শান্তি বজায় রাখা, রুপসী ম্যানগ্রোভের ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কারের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির দক্ষিণ চাপড়ায় জমি সংক্রান্ত বিরোধে মারপিট আহত- ৪ : আটক ১

সোহারাফ হোসেন, সৌরাভ : সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন।

আহতরা হলেন দক্ষিণ চাপড়া গ্রামের মৃত নুরুল সরদার এর স্ত্রী জরিনা বেগম (৬০), খোকন সরদার এর স্ত্রী নূর নাহার বিউটি (২৪), নওয়া মেয়ে অনজিলা খাতুন (৩৫) ও সেজো মেয়ে বিলকিস বেগম (৩৮)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমির নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার বিকালে ওই জমি দিয়ে রাস্তা তৈরির চেষ্টা করে প্রতিপক্ষরা। এসময় বাধা দেয়া হলে তারা দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।

পরে সেনাবাহিনী খবর পেয়ে সরজমিন গিয়ে আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় এক জনকে আটক করে। এসময় দেশীয় অস্ত্র উদ্ধার করে।

পূত্রবধু নূর নাহার বিউটি বলেন, স্বাধীন, আবির, শিশির ও বাবুল আমাকে ঘরের মধ্যে ধরে নিয়ে গিয়ে কাপড় সিড়ে দেয় এবং চর, কিল, লাথি মেরে মোবাইল ফোন কেড়ে নেয়।

নওয়া মেয়ে অনজিলা খাতুন বলেন, আমি যমুনা শোরুমে মাঠ কর্মী হিসাবে চাকুরি করি। আমি বাড়িতে এসে দেখি ৫ থেকে ৬ জন আমার মাকে দা ও লাঠি দিয়ে মারধোর করছে। আমি ঠেকাতে গিলে তার আমার কাছ থেকে ব্যাগ ও ফোন কেড়ে নেয়। যমুনা শোরুমের কালেকশন করা ২০ হাজার টাকা ওই ব্যাগে ছিলো এবং আমাদেরবাড়ির বাক্স ভেঙ্গে সব নিয়ে গেছে আমিরুল, মিজান, সাকিল, জাকিরসহ আরো অনেকে।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান জানান, আহত ৪ জনের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর ছিলো। তাকে সেলাই ও ব্যান্ডেজ করে অন্য ৩ জনসহ ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানা অফিসার ইনচার্জ ওসি জানান, এবিষয়ে আগতের সেজো মেয়ে বিলকিস খাতুন বাদী হওয়ে একটি এজাহার দাখিল করেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালী সীমান্ত দিয়ে ২৩ ব্যক্তিকে বাংলাদেশে পুশইন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা দিয়ে ২৩ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় তাদেরকে পুশইন করা হয়। পুশইন করা ব্যক্তিরা সকলেই বাংলাদেশী‘‘।

তারা কুড়িগ্রাম ও ঝালকাঠি জেলার বাসিন্দা। ১০ থেকে ১২ বছর পূর্বে কাজে খোজে ভারতে যান তারা। পরে ভারতের হরিয়ানা রাজ্যের রৌতক জেলায় বাসবাস করে আসছিলেন।

গত কয়েকদিন ধরে ভারতের হরিয়ানা রাজ্যের রৌতক জেলার বিভিন্ন স্থান থেকে তাদের কে আটক বিএসএফ। পরে সীমান্তে এনে মঙ্গলবার ভোররাতে তাদের বাংলাদেশ সীমান্তের কুশখালী এলাকায় পুশইন করে। বিজিব তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
আটকৃকতারা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের মৃত খোকার পুত্র জাবেদ হোসেন, জাবেদ আলীর স্ত্রী শিউলী বেগম, জাবেদের পুত্র সুমন হোসেন,নুর আলী ও সজীব, সুমন মিয়ার স্ত্রী খুশি বেগম, নুর আলমের স্ত্রী সম্পা খাতুন, একই জেলার ভুরুঙ্গামারী উপজেলার আঙারিয়া গ্রামের মোজাম্মেল হোসেনের পুত্র মোশাররফ হোসেন, মোশারফ হোসেন স্ত্রী লাইলি বেগম, মোশাররফের কন্যা মোর্শেদা খাতুন ও মিম খাতুন,মোশাররফের পুত্র লুৎফর রহমান লাবিব, একই জেলার মোক্তারকুটি গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের স্ত্রী আনজুয়ারা, কন্যা সুমাইয়া খাতুন, পুত্র আব্দুল্লাহ, বড়ভিটা গ্রামের মমিন আলীর পুত্র মজিবর রহমান, মজিবর রহমানের স্ত্রী মোর্শেদা বেগম, চন্দ্রখানা গ্রামের তাজুল ইসলামের স্ত্রী স্বপ্না বেগম, তাজুল ইসলামের কন্যা শাফিরানা, দুলালী ও পুত্র শাকিল এবং ঝালকাঠি জেলার দারকী গ্রামের আব্দুল গফফারের পুত্র আব্দুল কাইয়ুম।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, বিজিবি ২৩ জন ব্যক্তিকে সদর থানায় হস্তান্তর করেছে। তাদের মধ্যে নারী ৭ জন,পুরুষ ৭ জন ও ৯শিশু রয়েছে। তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্রেতা সুরক্ষা আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার ২০২৫-২৭ মেয়াদের কমিটি বিলুপ্তি

ক্রেতা সুরক্ষা আন্দোলন (সিআরবি) সাতক্ষীরা জেলা শাখার ২০২৫-২৭ মেয়াদের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। ২৫ মে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ডিজাইনার কে জি এম সবুজ স্বাক্ষরিত একপত্রে উক্ত কমিটি বিলুপ্তি ঘোষনা করেন।

উক্ত পত্রে বলা হয়েছে গত ২০২৫ সালের ৩ ফেব্রæয়ারি স্মারক নং প্রশা/প/সিআরবি-৫৮৭/০২ এর মাধ্যমে সাতক্ষীরা জেলা শাখার ২০২৫-২০২৭ মেয়াদের কমিটি অনুমোদিত হয়। কিন্তু অনুমোদনের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও উক্ত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয়নি। একাধিকবার সংশ্লিষ্ট কমিটির কার্যকারিতা পুনরুজ্জীবিতকরণ এবং গঠনগত সংস্কারের প্রয়াস গ্রহণ করা হলেও প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় এ সকল চেষ্টা ফলপ্রসূ হয়নি।

এছাড়া বর্তমানে সাতক্ষীরা জেলা শাখার ক্রেতা অধিকার সুরক্ষা সংক্রান্ত কোনো কার্যক্রম গৃহীত হচ্ছে না এবং কমিটির সভাপতিসহ একাধিক সদস্য তাদের সদস্যপদ নবায়ন করেননি। এসব কারনে উক্ত কমিটির বিলুপ্তি ঘোষনা করা হল। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

অনলাইন ডেস্ক :
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্ব্বোচ আদালত এ রায় দেন।

মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। এই রায়ের ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আইনজীবী শিশির মনির বলেন, ‘এই রায়ের জন্য প্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি। তাকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এটি ছিল বিচারের নামে অবিচার।’

তিনি বলেন, ‘এই রায়ের ফলে সত্য বিজয় হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। এটিএম আজহারের ওপর এটি ছিল নজিরবিহীন নির্যাতনে সামিল। পৃথিবির ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ব্যবসায়ী নুরুল আমিন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন মোঃ নুরুল আমিন (লাভলু)। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে অনার্স ও ১৯৯৫ সালে মাস্টার্স পাশ করেন।

এছাড়াও তিনি ডিবি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। সোমবার (২৬ মে) জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক নং- ০৭ (খু-২৫৯) জাতীয় বিঃ/কঃপঃ/ কোড-০২০৩/৭৪৫৩ নং স্মারকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি মোঃ নওশাদ আলম-এর মনোনয়ন বাতিল করে তার স্থলে মোঃ নুরুল আমিন-কে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন সভাপতির দায়িত্ব পালনকাল গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদ অর্থাৎ ২৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত বহাল থাকবে। সাতক্ষীরা সিটি কলেজের প্রশাসনিক কাঠামোতে নতুন নেতৃত্বের সূচনা ঘটল।

উল্লেখ্য, সাতক্ষীরা সিটি কলেজের অভ্যন্তরীণ ও জাতীয় বিশ^বিদ্যালয়ের তদন্ত প্রতিবেদনে সাবেক পালাতক অধ্যক্ষ শিহাব উদ্দীন একটি রাজনৈতিক ভাবাদর্শের শিক্ষকবৃন্দের মাধ্যমে গত ১মাস যাবত কলেজে অস্থিতিশীল পরিবেশে সৃষ্টি করার পায়তারা চালিয়ে আসছিল। এহেন অবস্থার অবসান ঘটাতে জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন সভাপতি হিসেবে নুরুল আমিন (লাভলু) কে মনোনীত করায় এলাকাবাসী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest