নওয়াবেঁকী বাজার থেকে মোটরসাইকেল চুরি

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজারের রূপালী ব্যাংকের সামনে সিরাজুলের চায়ের দোকানের পাশ থেকে ৭ই ফেব্রুয়ারি বিকাল ৩ ঘটিকার সময় একটি ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল চুরি হয়ে গিয়েছে।

মোটর সাইকেলটির মালিক নওয়াবেঁকী বাজারের কাঁচামালের আড়ত ব্যবসায়ী রবিউল ইসলাম (রওশন)। তিনি জানান বিকাল ৩ ঘটিকার সময় মোটর সাইকেলটি চায়ের দোকানের পাশে রেখে জামাত অফিসে একটি প্রয়োজনীয় মিটিং করছিলেন।

মিটিং শেষ করে আসরের নামাজ পড়ার পরে বাইরে বেরিয়ে দেখেন তার গাড়িটি নাই। তারপর বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে দেখেন তার গাড়িটা হারিয়ে গেছে। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।

শ্যামনগর থানাব্যাপী ব্যাপক হারে বেড়ে গেছে মোটরসাইকেল চুরি। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পীর দাবি করা মিজানকে গ্রেপ্তারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা’র শ্যামনগরে নিজেকে পীর দাবি করা মিজানুর রহমানকে গ্রেপ্তারসহ তার ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। ৭ ফেব্রুয়ারী (শুক্রবার) থানা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রেস ক্লাব চত্বরে পৌছে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা বাতিল প্রতিরোধ কমিটি ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত কর্মসুচিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসসল্লিরা অংশ নেয়।

সমাবেশে উপজেলা বাতিল কমিটির উপদেষ্টা মুহাদ্দিস মুজিবর রহমানের সভাপতিত্বে বক্তারা ধুমঘাট অন্তাখালীর মিজানুর রহমানকে ‘ভন্ড’ অ্যাখা দিয়ে দ্রত তার সাথে গ্রেপ্তারের দাবি জানান। মুফতি মাওসুফ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, মিজান একজন খোদাদ্রোহী, প্রতারক, বিদআতী।

এলাকার সহজ সরল জনগোষ্ঠীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে ধোঁকায় ফেলে অর্থ সম্পদ লুটে নেয়া তার কাজ। নানা ধরনের আজগুবি বার্তা ছড়িয়ে সে সর্বসাধারণকে ধোঁকার মধ্যে ফেলছে। তার ইসলাম বিরোধী কর্মকান্ডের প্রতিবাদ করায় মিজান উপজেলা ওলামা পরিষদ ও বাতিল প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানীমুলক মামলা করার ধৃষ্ঠতা দেখিয়েছে। আগামী ছয়দিনের মধ্যে তাকে আইনের আওতায় না আনা হলে পরবর্তী জুমা শেষে মিজানের আস্তানা অভিমুখে পদযাত্রার ঘোষনা দেন নেতৃবৃন্দ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল খালেক, খেলাফত মজলিসের সভাপতি মুহাদ্দিস মোস্তফা কামাল, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বক্কার, ওলামা পরিষদের উপদেষ্টা মুফতি আব্দুল আলিম, বাতিল কমিটির সম্পাদক হাফেজ মোখলেছুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা মসজিদের ইমাম মাওলানা যুবায়ের হোসেন, মুফতি শহীদুল্লাহ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আজাদ হোসেন, মুফতি হাফিজুর রহমান, মুফতি মিজানুর রহমান, হাফেজ কামরুজ্জামান, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুজাহিদ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটার নওয়াপাড়ায়  দুঃসাহসিক চুরি সংঘটিত

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে সন্ধ্যাকালে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিশেষ কৌশলে চিলেকোঠার দরজা খুলে ছাদ দিয়ে ঘরে ঢুকে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যার পর নওয়াপাড়া গ্রামের গাজী বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে।

নওয়াপাড়া গ্রামের আলহাজ্ব হাবিবুর রহমানের মেঝে ছেলে মুসফিক হায়দার সুজন বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ঘরের গ্রীলে তালা আটকে সাতক্ষীরার বাসায় যায়। রাত্র ৯ টার দিকে স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে বাড়িতে ফিরে ঘরে ঢুকে দেখে ঘরের ওয়ারড্রপ, শোকেচ, স্টিলের বাক্স তালা ভেঙ্গে মালামাল বাইরে এলোমেলো ফেলে রাখা এবং স্বর্ণালঙ্কারের বক্স থেকে অলঙ্কার নিয়ে খালি বক্স ফেলে রাখা।

তারা চিৎকার করে উঠলে পাশের বিল্ডিয়ে থাকা মা-বাবা বেরিয়ে আসলে খোঁজ করে দেখা যায় চোরেরা চিলেকোঠার দরজা বিশেষ কৌশলে খুলে সিঁড়ি বেয়ে ঘরে ঢুকে চুরি করে আবার ছাদে উঠে গাছ বেয়ে পালিয়ে গেছে। চোরেরা প্রায় ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, মাছ বিক্রয় করা নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা ও অন্যান্য মালপত্র নিয়ে গেছে। খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আঃ কাদের ও অন্যান্য সদস্যরা ঘটনা স্থান পরিদর্শন করেন। শুক্রবার সকালে মুসফিক হায়দার সুজন বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরী করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হযরত আলী নামের এক ইতালি প্রবাসীর মৃত্যু

শ্যামনগ প্রতিনিধি :
সাতক্ষীরা’র শ্যামনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হযরত আলী নামের এক ইতালি প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে নকিপুর এলাকার সুন্দরবন ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী শ্যামনগরের নকিপুর গ্রামের মৃত ছুরমান গাজীর পুত্র।

স্থানীয়রা জানান, হযরত আলী বাজার নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডা: ফাতেমা ইদ্রিস ইভা তাকে মৃত্যু ঘোষণা করেন। এঘটনায় শ্যামনগর পৌরসভার দাতপুর গ্রামের হযরত আলীর পুত্র ট্রাকচালক ফারুক হোসেন কে আটক করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন আহমেদ বলেন, এঘটনায় ট্রাক চালক কে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ছাত্র শিবিরের বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিনিধি : ফ্যাসিস্ট হাসিনার বিচার ও তাদের দোশরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ দাবী করে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে সাতক্ষীরাতে এটিই ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো। এতে কয়েক হাজার শিবির কর্মী অংশ নেয়।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় শহরের তুফান কোম্পানি মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সমাবেশে সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন বলেন, ইসলামি ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, আমাদের লক্ষ্যই হলো সৎ দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। কোন ভয় ভীতি,হুমকার আমাদের আগ্র যাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। এদেশে সুশাসন প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

শহর ছাত্র শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, খোরশেদ আলম। এসময় সাবেক সভাপতি আবু তালেবসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

অনলঅইন ডেস্ক :
রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ডিবি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে কৃষক সমাবেশ

আশাশুনি প্রতিনিধি:
বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘটিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার আশাশুনিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় জাতীয়তাবাদী কৃষক দলের সদর ইউনিয়নের আয়োজনে বাজার চাঁদনিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু। উপজেলা তাঁতীদলের আহবায়ক মিজানুর রহমান মিনুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রশিদ আব্দুল আলিম, রবিউল আওয়াল ছোট, তুহিন উল্লাহ তুহিন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রিন্স, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ,

যুগ্ম আহবায়ক সরদার রুহুল আমিন, সাদিক আনোয়ার ছোট্টু, সম আক্তারুজ্জামান, বড়দল ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, বুধহাটার যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম তোতা, উপজেলা কৃষক দলের আহবায়ক লিয়াকত আলী, বুধহাটার আহবায়ক ময়না সরদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ সহ উপজেলার ১১ টি ইউনিয়নের কৃষক দলের আহবায়ক, সদস্য সচিব সহ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা সকলকে সংঘবদ্ধ ভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণবাদ এলাকায় অবৈধভাবে বালু কাটায় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় মেশিন দিয়ে বোরিং করে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মনিরুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মনিরুল ঐ এলাকায় অবৈধভাবে দীর্ঘদিন বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest