সর্বশেষ সংবাদ-
দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ

ট্রাকের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২

দেশের খবর: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মঙ্গলবার ভোরে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- ট্রাক চালক মো. জাহাঙ্গীর (৩৫) এবং তার সহকারী আব্দুর রশিদ (৩৫)।
উপজেলার বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোরে একটি ট্রাক আরেক ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের চালক ও সহকারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বদরুল নামের আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সোহেল সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘প্রেমের আগেই রণবীরকে বিয়ে করার ইচ্ছা ছিল’

বিনোদনের খবর: বিভিন্ন আলোচনার পর বলিউডে এখন রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের সম্পর্কের খবর আর গোপন নেই। এমনকি তারা নিজেরাও বিষয়টি গোপন করতে চান না। তাদের পরিবারও এই সম্পর্কে সন্তুষ্ট। রণবীরের বাসায় বিভিন্ন সময় তার পরিবারের সাথে দেখা যায় আলিয়াকে। আর বিভিন্ন অনুষ্ঠানেও একসাথে হাজির হচ্ছেন আলিয়া ও রণবীর।
শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ সিজন। সেখানে অতিথি হয়ে আসার কথা আলিয়ারও। শোনা যাচ্ছে, রণবীর ও আলিয়া ২০২০ সালেই বিয়ে করতে পারে। তবে আলিয়ার রণবীরের প্রতি বহু বছর ধরেই দুর্বলতা ছিল। কয়েকবছর আগে আলিয়া নিজ মুখেই একথা স্বীকার করেছিলেন এই কথা। করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে একটি প্রশ্নের উত্তরে আলিয়া এ কথা জানান।
তবে বিষয়টি পরবর্তীতেও স্বীকার করেন আলিয়া। তিনি বলেন, ‘প্রেমের আগেই রণবীরকে বিয়ে করার ইচ্ছা ছিল। আমি রণবীরের অভিনয়ের ভক্ত। সেই ভক্তের জায়গা থেকে অনেকের অনেক ধরনের ইচ্ছা থাকে। আমারটাও তেমন ছিল।’
ঘটনাচক্রে সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে সেই রণবীরের সঙ্গেই জমে উঠেছে আলিয়ার প্রেম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনকালীন সরকার নিয়ে সিদ্ধান্ত ২৬ অক্টোবর : কাদের

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৬ অক্টোবর নির্বাচনকালীন সরকারের আকার নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার মন্ত্রিসভার আকারে বড় কোনো পরিবর্তন নাও আনা হতে পারে বলে সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, বর্তমান মন্ত্রিসভায় সব দলের প্রতিনিধিই আছেন। আর নির্বাচনকালীন সরকারের আকার ছোট করা হলে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে।
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৬ অক্টোবর সব সিদ্ধান্ত হবে। সেদিন ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির সভা হবে।’
তিনি আরও বলেন, ‘মন্ত্রিসভার আকার ছোট হলে নতুন করে দু’একজন যুক্ত হবেন, আর আকার বর্তমানের মতো থাকলেও দু’একজন যুক্ত হতে পারেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাতে ফাঁড়িতে, সকালে সড়কে লাশ

অনলাইন ডেস্ক: স্ত্রী তাসলিমা বেগম, এক বছরের সন্তানসহ বাসচালক ফারুক হোসেন (৩৫) থাকতেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা এলাকায়। তিনি ভুলতা থেকে গুলিস্তানে চলাচলকারী গ্লোরি পরিবহনের বাস চালাতেন। ফারুকের স্ত্রী তাসলিমা বলছেন, গত শুক্রবার বিকেলে জিনস প্যান্ট ও শার্ট পরা কিছু অস্ত্রধারী লোক বাসায় এসে ফারুকসহ চারজনকে ধরে নিয়ে যান। তাঁদের ভুলতা পুলিশ ফাঁড়িতে রাখা হয়। শনিবার রাতে স্বামীর জন্য মাছ-ভাত নিয়ে ভুলতা ফাঁড়িতে গিয়েছিলেন তাসলিমা। রোববার সকালে জানতে পারেন, মহাসড়কের পাশে স্বামীসহ চারজনের লাশ পড়ে আছে।
ভুলতার স্থানীয় পরিবহনকর্মীরা শুনেছেন, বাসচালক ফারুক ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন। একজন বাসমালিক ভুলতা ফাঁড়িতে গিয়ে ফারুকসহ অন্যদের দেখেও এসেছেন। ফারুকের বাবা জামালউদ্দীন বলেন, ছেলেকে পুলিশের কাছ থেকে ছাড়াতে তিনি ওই বাসমালিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। বাসমালিক অবশ্য প্রথম আলোর সঙ্গে কথা বলতে চাননি।

তবে ভুলতা ফাঁড়ি ও জেলার পুলিশ কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

গত রোববার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশ থেকে চারজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় গুলিভর্তি দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছেন, পেছন থেকে শটগান দিয়ে গুলি করে তাঁদের হত্যা করা হয়েছে।

গত রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে চারটি লাশের মধ্যে একটি মাইক্রোবাসচালক লুৎফর রহমান মোল্লার বলে শনাক্ত করেন তাঁর স্ত্রী রেশমা আক্তার। অন্য তিনজন হলেন বাসচালক ফারুক, বেকারিশ্রমিক সবুজ সরদার ও জহিরুল ইসলাম। এই তিনজনের বাড়ি পাবনার আতাইকুলা ইউনিয়নে।

বাসচালক ফারুকের স্ত্রী তাসলিমা বলেন, ফারুকের গ্রামের তিনজন—সবুজ, জহিরুল ও লিটন (সম্পর্কে ভাগনে) তাঁদের বাসায় ছিলেন। তাঁর স্বামীর সঙ্গে তাঁদের সবাইকে গত শুক্রবার তাঁর বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। তবে রোববার সকালে মহাসড়কের পাশে লিটনের লাশ পাওয়া যায়নি। লিটনের অবস্থান কেউ জানে না। মহাসড়কের পাশ থেকে লুৎফর নামে যে মাইক্রোবাসচালকের লাশ পাওয়া যায়, তাঁকে চেনেন না তাসলিমা।

তাসলিমা বলেন, শুক্রবার বিকেলে একজন নারী তাঁর বাড়িতে ফারুকের কাছে এসেছিলেন। তখন ফারুক বলেন, ওই নারী তাঁর বন্ধুর স্ত্রী, বন্ধুকে পুলিশে ধরেছে, তাই পরামর্শ করতে এসেছেন। এর কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে কয়েকজন লোক এসে ফারুককে ধরে হাতকড়া পরিয়ে নিয়ে যান। এ সময় তাসলিমা চিৎকার করলে তাঁকে মারধর করা হয়।

তাসলিমা বলেন, শনিবার একজন ‘মহাজনের’ (বাসমালিক) মাধ্যমে তিনি জানতে পারেন, ফারুক ভুলতা ফাঁড়িতে আছেন। জানার পর রাতে বাসা থেকে ভাত-মাছ রান্না করে তিনি ফাঁড়িতে নিয়ে যান। কিন্তু প্রথমে পুলিশ তাঁকে ঢুকতে দেয়নি। অনেকক্ষণ অনুরোধ করার পর তিনি স্বামীকে খাবার দিতে পারেন, দেখাও হয়। ফারুক তখন তাঁকে বলেন, ‘ওরা খুব মারছে, আমি সব স্বীকার করছি।’ ফারুক কী স্বীকার করেছেন, জানতে চাইলে তাসলিমা বলেন, তিনি তা জানেন না।

ফারুকের বাবা জামালউদ্দীন পাবনায় ছিলেন, গতকাল সকালে নারায়ণগঞ্জে এসেছেন। তাঁর সঙ্গে নিহত সবুজের বাবা খায়রুল সরদার ও জহিরুলের শ্বশুর নজরুল ইসলামও পাবনা থেকে এসেছেন। হতদরিদ্র এ লোকগুলো গ্রাম থেকে চাঁদা তুলে ঢাকায় আসার খরচ জোগান বলে জানান।

জামালউদ্দীন বলেন, শুক্রবার সন্ধ্যায় পুত্রবধূ তাসলিমা তাঁকে ফোন করে বিষয়টি জানান। এরপর গ্রামের এক ভাতিজার মাধ্যমে এক বাসমালিকের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। ওই বাসমালিক তাঁদের জানান, ফারুকদের ভুলতা ফাঁড়িতে রাখা হয়েছে। জামালউদ্দীন বলেন, ‘আম কলাম, দ্যাখেন তো, মহাজন, চালান দিবে না ছাড়বে। আমার কথা শুইনে মহাজন খোঁজ নিয়ে কলো, সব কটাক ফাঁড়িত রাখিছে পুলিশ।’ এরপর রোববার সকালে ওই বাসমালিক জামালকে জানিয়েছেন, চারজনের মধ্যে ফাঁড়িতে শুধু একজন আছেন। তিনজনকে ভোররাতে কোথাও নিয়ে যাওয়া হয়েছে।

ফারুকের স্ত্রী তাসলিমা বলেন, তিনিও রোববার সকালে এসে ফাঁড়িতে কাউকে না পেয়ে সেখানেই চিৎকার করে কান্নাকাটি করেছেন। স্বামীকে ফিরিয়ে দিতে বলেছেন। তখন পুলিশ তাঁকে গুলি করার হুমকি দিয়েছে।

তবে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, এ রকম কোনো ঘটনা তিনি জানেন না। তাঁরা যা বলেছেন, তা সত্য নয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান বলেন, এ রকম কোনো ঘটনা ঘটার কথা নয়। যে বা যাঁরা এসব বলছেন, তাঁরা মিথ্যা বলছেন।

এ ঘটনায় পুলিশ হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা করেছে। আড়াইহাজার থানার উপপরিদর্শক রফিকউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন।

লিটন কোথায়
ওই বাড়ি থেকে ধরে নেওয়া চারজনের একজন লিটনের খোঁজ মেলেনি। লিটনের ভাই রিপন বলেন, তাঁরা শুনেছেন, লিটনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। একই দিনে রূপগঞ্জ থানা এলাকা থেকে হাইওয়ে পুলিশ অজ্ঞাতপরিচয় হিসেবে এক ব্যক্তির লাশ উদ্ধার করে তা বেওয়ারিশ হিসেবে দাফন করেছে বলে তাঁরা শুনেছেন। তাঁদের ধারণা, সেটি লিটনের লাশ, তাঁরা শনাক্তের চেষ্টা করছেন।

হতদরিদ্র লোকগুলো
পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, ফারুক ছাড়া অন্য তিনজন—সবুজ, লিটন ও জহিরুল পাবনায় বেকারিতে কাজ করতেন। কয়েক মাস আগে তাঁরা একসঙ্গে ঢাকায় আসেন। ফারুকের বাসায় থাকতেন। বাস চালানো বা অন্য কাজ শেখার চেষ্টা করছিলেন তাঁরা। তাঁদের মধ্যে সর্বশেষ গত সপ্তাহে সবুজ ঢাকায় আসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার লঙ্কান কর্মকর্তা

অনলাইন ডেস্ক: সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতি দমনে বেশ সক্রিয় ভূমিকা পালন করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ও এর সহযোগী সংস্থাগুলো। আইসিসির কড়া নজরদারি এখন রয়েছে শ্রীলঙ্কায়, যেখানে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে স্বাগতিক শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

সার্বক্ষণিক নজরদারিতে থাকায় শ্রীলঙ্কায় এখনো পর্যন্ত কোনো ম্যাচ পাতানোর ঘটনা ঘটেনি, তবে দুর্নীতি ঠিকই ধরা পড়েছে স্থানীয় পুলিশের রাডারে। যে কারণে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান অর্থ বিষয়ক কর্মকর্তা নান্দিকা দিশানায়েকেকে গ্রেফতা করেছে লঙ্কান পুলিশ।

নান্দিকার বিরুদ্ধে আনা হয়েছে অর্থ আত্মসাতের অভিযোগ। বছরের শুরুতে ঘরের মাঠে হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ করেছেন নান্দিকা, এমনটাই জানা গিয়েছে প্রাথমিকভাবে।

পুলিশের মুখপাত্র নান্দিকাকে গ্রেফতারের পর সংবাদমাধ্যমে বলেন, ‘চলমান আনুষ্ঠানিক তদন্তের ধারাবাহিকতায় সিআইডি এ ঘটনার মূল হোতা নান্দিকা দিশানায়েকেকে গ্রেফতার করেছে। তিনি বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেটের অর্থ বিষয়ক প্রধান কর্মকর্তা।’

এ ঘটনার অভিযোগটা মূলত করা হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ডের তরফ থেকেই। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাই নান্দিকার বিরুদ্ধে প্রথম অর্থ আত্মসাতের অভিযোগ করেন। যেখানে তিনি জানান প্রায় এক লক্ষ সাতাশি হাজার ডলারের হিসেবে গড়মিল রয়েছে।

পুলিশের মুখপাত্র বলেন, ‘২০১৩ সাল থেকে শ্রীলঙ্কা ক্রিকেটের টিভি সম্প্রচার স্বত্ত্ব সনি নেটওয়ার্কের কাছে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজের সময় নান্দিকা সনি টিভির কাছে মূল চুক্তির ১৫ শতাংশ টাকা নিজের একাউন্টে জমা দেয়ার কথা বলেছিলেন। সে দফায় সনির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে চলতি ইংল্যান্ড সিরিজের চুক্তির ৫০ শতাংশ দাবি করার পরপরই ব্যাপারটি বোর্ডে জানায় সনি নেটওয়ার্ক কর্তৃপক্ষ।’

উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই আইসিসির নিয়ম ভঙ্গ করার অপরাধে দুটি গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার সনৎ জয়াসুরিয়ার নামে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব নিয়ে নাখোশ ওয়ার্ন

খেলার খবর: গত মার্চে কেপটাউন টেস্টে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের বল টেম্পারিং কাণ্ডের পর থেকেই অধিনায়কত্ব নিয়ে দোলাচালে ভুগছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। হুট করে অধিনায়ক-সহ অধিনায়ক নিষিদ্ধ হওয়ার ফলে নেতৃত্ব সংকট দেখা দেয় দলে, তড়িঘড়ি করে টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্ব সঁপে দেয়া হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম পেইনের কাঁধে।

যিনি কিনা কখনো নিয়মিতই ছিলেন না জাতীয় দলে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে নতুন চমক উপহার দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। অধিনায়ক টিম পেইনের সাথে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করে দুজনের নাম- মিচেল মার্শ ও জশ হ্যাজেলউড। পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি হ্যাজেলউড। ফলে মিচেল একাই ছিলেন সহ-অধিনায়ক।

অথচ সিরিজে ডানহাতি এ পেস বোলিং অলরাউন্ডারের পারফরম্যান্স সাক্ষ্য দিচ্ছে যে তার দলেই থাকার কথা নয়। ক্রিকেট বোর্ডের এমন সব কাণ্ডে যারপরনাই বিরক্ত অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। তার মতে সব কিছু বাদ দিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চকেই তিন ফরম্যাটের অধিনায়কত্ব দেয়া উচিৎ।
পাকিস্তানের বিপক্ষে সিরিজেই টেস্ট অভিষেক হয়েছে ফিঞ্চের। দুই ম্যাচেই নিজেকে অভিজাত এ ফরম্যাটের জন্য যোগ্য প্রমাণ করেছেন ৩১ বছর বয়সী এ মারকুটে ওপেনার। তাই ওয়ার্ন মনে করছেন টেস্ট ক্রিকেটে ফিঞ্চ নিজেকে থিতু করে ফেলতে পারলে ফিঞ্চের হাতেই ছেড়ে দেয়া উচিৎ তিন ফরম্যাটের অধিনায়কত্ব।
স্থানীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওয়ার্ন বলেন, ‘আমার মতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া উচিৎ অ্যারন ফিঞ্চ। তাকে তিন ফরম্যাটের অধিনায়কত্ব করতে দেখা খুবই আনন্দের হবে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। সে যদি টেস্ট ক্রিকেটে একবার নিজেকে মেলে ধরতে পারে, তাহলে লাল বলের ক্রিকেটে অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে তার।’
এসময় ২০১৯ সালের বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই ভাবার পরামর্শ দেন ওয়ার্ন। এছাড়া বর্তমান অধিনায়ক টিম পেইনকেও দেন কিছু পরামর্শ।
তিনি বলেন, ‘বিশ্বকাপ স্কোয়াডে ফিঞ্চ থাকবেই। আর মেগা ইভেন্টে অধিনায়কত্ব খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি তার অধিনায়কত্ব খুবই পছন্দ করি। তবে পেইনের জন্য আমার পরামর্শ থাকবে যে তার উচিৎ আরও বেশি দায়িত্ব নেয়া। তার সামনে এগিয়ে এসে সবাইকে জানান দেয়া উচিৎ সে দলের অধিনায়ক এবং কঠিন মুহূর্তে চাপ নিতে সক্ষম।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শীতের প্রস্তুতিতে সাথে রাখুন ক্যামেল কোট

অনলাইন ডেস্ক: এখন খুব একটা শীত না পরলেও সামনে কিন্তু শীতে আসছে। আর আজকাল শীত মানেই ফ্যাশন সিজন। শীত এলেই সবাই ব্যাস্ত থাকে নতুন কিছু দেখাতে। আবার অনেকে ফ্যাশনের সাথে সাথে আরামকে প্রাধান্য দিয়ে থাকেন। কার এবার শীতের জন্য ফ্যাশনেবল আইটেম হিসেবে বেছে নিতে পারেন ক্যামেল কোট। এই কোট নিয়ে থাকতে পারবেন ক্লাসিক এবং স্টাইলিশ। চাইলে বিভিন্ন পোশাকের সঙ্গে পরা যায় ক্যামেল কোট। ফলে এই শীতে ক্যামেল কোট কেনা হবে যে কারো জন্যই একটি সার্থক বিনিয়োগ। ভেতরে যে পোশাকই থাকুক না কেনো উপরে একটি ক্যামেল কোট থাকলে আর ফ্যাশন নিয়ে চিন্তা করতে হবে না।

আপনি চাইলে যেকোনো টি-শার্ট দিয়ে পরতে পারবেন ক্যামেল কোট। সাথে বাটমে জিন্স, গেভাইডিন, লেগিংস যেকোনো একটি চাপিয়ে নিলেই আর চন্তা করতে হবে না। সাথে শীত উপযোগী জুতা, স্যান্ডেল কিছু একটা হলেই হল।

ক্যামেল কোটের সঙ্গে কালো সোয়েটার, কালো জিন্স এবং সবশেষে কালো অ্যাঙ্কেল বুটস। এছাড়া ডেনিম শার্ট এবং কালো জিন্সের সঙ্গেও মানানসই এটি। এছাড়া শুধু সাদা কিংবা কালো জিন্স নয়, ব্লু জিন্সের সঙ্গেও নির্দ্বিধায় পরা যাবে এ কোট।

ডিজাইনারদের কাছেও বেশ প্রিয় ক্যামেল কোট। প্রতিবছরই নানান স্টাইলে দেখা যায় এই কোট। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ডাবল ব্রেস্টেড স্টাইল, দ্য চাঙ্কি স্টাইল, দ্য স্লিভলেস স্টাইল, দ্য ট্রেঞ্চ স্টাইল প্রভৃতি।

ক্যামেল কোটের সঙ্গে ধূসর, সাদা কিংবা কালো আইটেমগুলো মিলিয়ে পরলে মানাবে ভালো। আর চাইলে এর সঙ্গে যোগ করা যেতে পারে লেপার্ড প্রিন্টের আনুষঙ্গিক আইটেম। যেমন: লেপার্ড প্রিন্টের ক্লাচ ব্যাগ, পাম্প হিল কিংবা একটি স্কার্ফ।

স্টাইলিশ এই আইটেমটি ফ্যাশন বিশ্বে টিকে আছে অনেকদিন ধরেই এবং বর্তমানেও এটি বেশ জনপ্রিয়। বিভিন্ন স্টাইল দেখে নিজের মতো তৈরি করে নিন ক্যামেল কোটের সঙ্গে আপনার প্রিয় আউটফিট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অন্য দলের প্রতীকে নির্বাচন অসাংবিধানিক ঘোষণা চেয়ে রিট

রাজনীতির খবর: জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের জোট গঠন করে এক দলের প্রার্থী অন্য দলের প্রতীকে নির্বাচন অসাংবিধানিক ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।

সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রিটটি করেন।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest