সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগবাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরাসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

আবারও সৌম্য সরকারের ব্যাটে রান

খেলার খবর: জিম্বাবুয়ে সফরে না থাকলেও ব্যাট ঠিকই হাসছে সৌম্য সরকারের। আজ খুলনায় জাতীয় লিগে রাজশাহীর বিপক্ষে পেয়েছেন ফিফটি। তিনটি ফিফটির পাশাপাশি সৌম্য এবার করেছেন একটি সেঞ্চুরিও।
জিম্বাবুয়ে সিরিজের দলে নেই। কিন্তু ব্যাটে রান ঠিকই আছে সৌম্য সরকারের। জাতীয় ক্রিকেট লিগে আগের তিন রাউন্ডে একটি সেঞ্চুরি আর দুটি ফিফটির পর আজ চতুর্থ রাউন্ডে এসেও খেললেন ৬৬ রানের এক ইনিংস।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে খুলনা ও রাজশাহী। টসে জিতে ব্যাটিংয়ে নেমে খুলনা প্রথম দিন শেষে স্কোরবোর্ডে তুলেছে ৭ উইকেটে ২৮১। সৌম্য করেছেন ৬৬, তুষার ইমরান ৭১ আর এনামুল হক ৫৬। রাজশাহীর সানজামুল ৭৩ রানে ৩ উইকেট নিয়েছেন। ফরহাজ রেজা নিয়েছেন ২ উইকেট।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার মেহেদীর উইকেট হারায় খুলনা। তবে দ্বিতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়ে সে ধাক্কা সামাল দেন সৌম্য ও এনামুল। সৌম্য ৬৬ রান করতে ৯৬ বল খেলেন। মারেন ৯ চার ও এক ছক্কা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘জামায়াত ও তারেকের সঙ্গে ঐক্যফ্রন্টের কোনো সম্পর্ক নেই’

রাজনীতির খবর: জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জামায়াত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার কিংবা জাতীয় ঐক্যফ্রন্টের কোনো সম্পর্ক নেই। এই ঐক্য শুধু নির্বাচন সামনে রেখে। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার দাবি আদায়ে আমরা এক হয়েছি। এই বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। অনেকে প্রশ্ন তুলেছেন আমরা কী জামায়াতের সঙ্গে জোট করেছি? জবাবে বলতে চাই- মোটেই না। তারেক রহমানের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে আমার কোনো কথাও হয়নি, যেগাযোগ করার প্রয়োজনও মনে হয় না। ঐক্য হয়েছে বিএনপির সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে নয়।

সোমবার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

লিখিত বক্তব্যে ড. কামাল বলেন, ‘যারা ক্রমাগতভাবে আমার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ, ভিত্তিহীন ও ব্যক্তিগত আক্রমণ করে চলেছেন, তাদেরকে আমি এ বিষয়টি স্পষ্ট করে দিতে চাই যে, নির্বাচনে প্রার্থী হওয়ার বা কোনো রাষ্ট্রীয় পদ পাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও বহুমাত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমি কাজ করে যাব।’

ড. কামাল তার লিখিত বক্তব্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত সাত দফা দাবি পুনরুল্লেখ করেন। দাবি আদায়ে ঐক্যফ্রন্ট কঠোর আন্দোলনে যাবে কিনা এবং সরকার যদি দাবি না মানে তাহলে ফ্রন্ট নির্বাচনে যাবে কিনা- এরকম এক প্রশ্নের জবাবে ফ্রন্ট নেতা কামাল হোসেন বলেন, ‘আমরা কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেছি, শুক্রবার পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করব, সিলেটে সমাবেশ করবো, এরপর চট্টগ্রাম ও রাজশাহীতেও সমাবেশ করবো। আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এভাবে জনমত গঠনের চেষ্টা করছি। এটাও একটা আন্দোলন। আর সরকার যদি শেষ পর্যন্ত আমাদের কোনো দাবিই না মানে তাহলে সেক্ষেত্রে ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেবে কিনা সে ব্যাপারে তখন গভীরভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ঐক্যফ্রন্টের দাবি সংবিধানসম্মত নয়, সংবিধানের বাইরের কোনো দাবি মানা হবে না। এ ব্যাপারে প্রশ্ন করা হলে কামাল হোসেন বলেন, তার (ওবায়দুল কাদেরের) বক্তব্যকে স্বাগত জানাই। ‘ঐক্যফ্রন্ট হচ্ছে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র’- সরকারি দলের নেতাদের এই বক্তব্যের জবাবে তিনি বলেন, রাজনীতিতে ‘চক্রান্ত’ ‘ষড়যন্ত্র’ এসব ভাষা কম ব্যবহার হওয়া ভালো।

সংসদে ড. কামাল ও ঐক্যফ্রন্টকে নিয়ে সমালোচনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসবকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। আলোচনা হওয়া তো ভালো, আলোচনা হোক। টিভি টকশোতে একজন নারী সাংবাদিককে ব্যারিস্টার মইনুল হোসেনের ‘চরিত্রহীন’ বলার বিষয়ে প্রশ্ন করা হলে ড. কামাল বলেন, মইনুল হোসেনের এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মণ্টু, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আখতার হোসেন, মোস্তাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেফতার

মানহানির মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেফতার হয়েছেন।

কিছুক্ষণ আ‌গে জাসদ নেতা আ স ম আব্দুর র‌বের উত্তরার বাসা থে‌কে গো‌য়েন্দা পু‌লিশ তা‌কে আটক ক‌রে‌ছে। রংপু‌রে দা‌য়ের করা মানহা‌নির মামলায় তা‌কে আটক করা হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুরে আসাদুজ্জামান বাবুর নির্বাচনী গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক :
ব্রহ্মরাজপুরে ইউনিয়নের মানুষে মাঝে স্মাটকার্ড বিতরণ পরিদর্শন ও নির্বাচনী গণসংযোগ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। সোমবার দুপুরে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ভোটারদের মধ্যে স্মাটকার্ড বিতরণ পরিদর্শন করেন এবং আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী গণসংযোগ করেন। পরিদর্শনকালে সাথে ছিলেন, আওয়ামীলীগ নেতা নুর ইসলাম মগরেব মেম্বরসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখাননি। তা বাস্তবায়ন করেছেন। এখন প্রত্যান্ত অঞ্চলের মানুষও ঘরে বসে দেশ বিদেশের মানুষের খবর জানতে পারে। প্রায় ৯০ ভাগ মানুষ বিদ্যুতের আলো ভোগ করছে। চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তাঘাট সহ প্রতিটি ক্ষেত্রে বর্তমান সরকারের অভূতপূর্ব ছোয়ায় এগিয়ে যাচ্ছে। ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারে। দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। দেশের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা আনার আহ্বান জানান এবং সরকারের উন্নয়ন নিয়ে লিফলেট বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এমপি রুহুল হক

তোষিকে কাইফু : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৫ তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সন্ধ্যা ৬ টা থেকে ৭.৩০ পর্যন্ত জাতীয় সংসদের কেবিনেট কক্ষের পশ্চিম ব্লক,লেভেল -০২ তে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এমপি’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি, ইউনুস আলী সরকার এমপি, নিজাম উদ্দিন হাজারী এমপি, শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, বেগম সেলিনা এমপি, জুয়েল আরেং এমপি সহ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিবারের সামনেই ৯বছরের ছাত্রীকে গণধর্ষণ

বিদেশের খবর: নিজের বাড়িতেই গণধর্ষণের শিকার হলেন ৯বছরের এক স্কুলছাত্রী। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর শহরে। খবর এনডিটিভির।
স্থানীয় পুলিশ জানায়, রবিবার ওই মেয়ের বাড়িতে হামলা চালায় পাঁচজন অজ্ঞাত ব্যক্তি। মেয়েটির বাড়িতে গিয়ে প্রথমে তারা পরিবারের লোকজনের উপর হামলা চালায়। লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটায়। এরপর তাদের সবাইকে বেঁধে রাখে। একপর্যায়ে পরিবারের লোকের সামনেই মেয়েটিকে গণধর্ষণ করে ওই পাঁচজন।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইতিমধ্যে ওই পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
অজ্ঞাত ওই পাঁচজনকে দ্রুত গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশের একটি দল। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে জানায় পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যৌন নিপীড়ন নিয়ে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বিদেশের খবর: যৌন নিপীড়নের বিরুদ্ধে সুরক্ষা দিতে না পারার ব্যর্থতা শিকার করে নাগরিকদের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়াই বিশ্বের প্রথম দেশ হিসেবে এ ধরনের ক্ষমা প্রার্থরা করলো।
সোমবার দেশটির পার্লামেন্টে শত শত মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ক্ষমা প্রার্থনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ক্যানবেরায় পার্লামেন্ট ভবনের সামনে প্রায় এক হাজারের মতো মানুষ জড়ো হয়। এসময় পার্লামেন্টে ভবনে দেয়া এক ভাষণে দেশটিতে শৈশবে যৌন নিপীড়নের শিকার নাগরিকদের কাছে ক্ষমা চান প্রধানমন্ত্রী মরিসন। পার্লামেন্টের বিরোধীদলীয় নেতাও এসময় নিপীড়িতদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

দেশটিতে শিশু যৌন নিপীড়ন নিয়ে পাঁচ বছরের এক তদন্ত প্রতিবেদনে দেখা যায়, যুগ যুগ ধরে দেশটিতে কয়েক লাখ শিশু শৈশবে যৌন নিপীড়নের শিকার হন। এরই প্রেক্ষিতে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার পার্লামেন্ট।

প্রধানমন্ত্রী মরিসন তার দেয়া আবেগপ্রবণ এক ভাষণে বলেন, ‘অবশেষে আজ আমরা আমাদের ভুল স্বীকার করতে পারছি এবং শিশুদের জন্য আমাদের যে ভুল তার মুখোমুখি দাঁড়িয়েছি আমরা। তাই ভুক্তভোগীদের কাছে নতমুখে দাঁড়াতে হবে এবং তাদের কাছে ক্ষমা চাইতে হবে আমাদের।’

এসময় প্রধানমন্ত্রী যৌন নিপীড়নের শিকার শিশুদের জন্য দুঃখ প্রকাশ করেন এবং এর জন্য সরকারের প্রাতিষ্ঠানিক ব্যর্থতাকে দায়ী করেন। তিনি বলেন, ‘কেন আমাদের শিশুদের জন্য আমরা ভালোবাসা-দেখাশোনা আর সুরক্ষা নিশ্চিত করতে পারিনি? কেন তাদের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করা হলো? উত্তর দেওয়ার ভান করলে তা কেবল নষ্টামো হবে।’

ভুক্তভোগীদের কাছে ক্ষমাপ্রার্থনা করে স্কট মরিসন যখন ভাষণ দিচ্ছিলেন, তখন সাবেক ও বর্তমান রাজনীতিবিদদের চোখে পানি দেখা যায়। এছাড়াও পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা বিল শর্টেন বলেন, ‘কোনও ভুলকেই সঠিক বলে প্রমাণ করা যায় না। কিন্তু আজ আমরা আমাদের ভুলের জন্য ক্ষমাপ্রার্থনা করছি।’ এসময় পার্লামেন্ট সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

যৌন নিপীড়নবিরোধী কমিশনের পাঁচ বছর ধরে চালানো ওই তদন্তে দেখা যায়, মোট ৪০৯টি যৌন নিপীড়নের ঘটনার মধ্যে ১২২টি সরাসরি কিংবা আংশিকভাবে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠানে ঘটেছে। এরমধ্যে ক্যথলিক চার্চ, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্পোর্টস ক্লাবও রয়েছে। গত বছরের ডিসেম্বরে তদন্তের প্রতিবেদনটি প্রকাশ করে কমিশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

কে.এম রেজাউল করিম: দেবহাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে র‌্যালীটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদ সম্মুখে দেবহাটা-সখিপুর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্চুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সকলকে সচেতন ও ট্রাফিক আইন মেনে চলার জন্য আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest