সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

১৮০ কেজি ওজনের বাঘা আইড় মাছ

অনলাইন ডেস্ক: সিলেটের লালবাজারে বিক্রির জন্য উঠেছে ১৮০ কেজি ওজনের একটি বাঘা আইড়। মঙ্গলবার সকালে মাছটি বাজারে নিয়ে আসেন বিক্রেতা আনোয়ার হোসেন। কুশিয়ারা নদীতে ধরা পড়া মাছটির মূল্য ৪ লাখ টাকা হাঁকছেন ক্রেতারা।
ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, ভোরে মাছটি কুশিয়ার নদীতে জেলেদের জালে আটকা পরে। সেখান থেকে নিয়ে আসা হয় কাজীরবাজারে। পরে কাজীরবাজার থেকে তিনি মাছটি ১ লাখ ৩২ হাজার টাকা দিয়ে কিনে আনেন লালবাজারে। এখন তিনি মাছটির মূল্য ৪ লাখ টাকা চাইছেন।
তিনি জানান, সকাল থেকে মাছটি দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। আর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য নগরীতে মাইকিংও করা হচ্ছে। এরমধ্যে একজন মাছটি দাম করেছেন ১ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু তিনি এই দামে বিক্রি করতে রাজি নন বিক্রেতা। যদি সঠিক দাম না পাওয়া যায় তাহলে মাছটি কেটে কেজি দরে বিক্রি করবেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের ফের পরীক্ষা নেওয়া হবে : উপাচার্য

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতকে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করা প্রায় সাড়ে ১৮ হাজার পরীক্ষার্থীর ফের পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদালয়ের ডিন’স কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান জানান, ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণ সাড়ে আঠারো হাজার শিক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত ১২ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। পরীক্ষা শুরুর ৪৩ মিনিট আগে ৭২টি প্রশ্ন উত্তরসহ হোয়াটস অ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে ভর্তিচ্ছুদের হাতে চলে যায়। এই প্রশ্নগুলো ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়।

এর প্রেক্ষিতে প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির প্রমাণ পায়। জালিয়াতির অভিযোগে প্রশাসন পাঁচজনকে আটকও করে। পরে ১৬ অক্টোবর ফল প্রকাশ স্থগিত করার ঘোষণা দিয়েও পরে ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এরপর ভর্তি পরীক্ষার সমন্বয়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিমের পদত্যাগ ও পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধোনি হুইলচেয়ারে চলাফেরা করলেও দলে রাখতাম: ডি ভিলিয়ার্স

খেলার খবর: সময়টা ভালো যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। ব্যাটে চলছে ভীষণ রানখরা। শেষ ৯ ম্যাচে করেছেন মাত্র ১৫৬ রান। ইদানিং হাতের গ্লাভস ফসকেও বল বেরিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভারত একাদশে তার থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। যে যার মতো করে তাকে ধুয়ে দিচ্ছেন।
তবে ধোনির হয়ে ব্যাট ধরলেন এবি ডি ভিলিয়ার্স। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যানের সমালোচকদের ধুয়ে দিলেন সাবেক প্রোটিয়া বিস্ফোরক ব্যাটার। তিনি বললেন, ভারত দলে ধোনির থাকা নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর। যারা প্রশ্ন তোলেন, তারা জোকার।

৩৬০ ডিগ্রীখ্যাত ব্যাটাসম্যানের মতে, ভারতীয় দলে এখনো ধোনির বিকল্প নেই। দলটিতে তার বিকল্প তৈরি হয়নি। ইন্ডিয়ান ব্লুর অবিচ্ছেদ্য অংশ সে।
টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক ‘ক্যাপ্টেন কুলে’ এবি এতটাই মুগ্ধ যে সরাসরি বলতেও পিছপা হননি, ধোনির বয়স ৮০ বছর, এমনকি সে হুইলচেয়ারে চলাফেরা করলেও আমি অধিনায়ক হলে তাকে দলে রাখতাম। প্রতি বছর প্রতিদিন, সর্বক্ষণ আমার দলে থাকত ও।

এর ব্যাখ্যাও দিয়েছেন ডি ভিলিয়ার্স, ব্যাট হাতে না পারলেও কোনো সমস্যা নেই। চতুর উইকেটকিপিংয়ের বদৌলতেই মাহিকে দলে রাখতাম আমি। তাকে দিয়ে আরেকটি কাজ করিয়ে নিতাম। তরুণদের জন্য সবসময় একজন মেন্টর লাগে। ওকে সেই দায়িত্ব দিয়ে দিতাম।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিকের সুরই যেন বেজেছে ভারতীয় প্রধান নির্বাচকের কণ্ঠে। এমএসকে প্রসাদ আশ্বস্ত করেছেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন ধোনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের ৫ জেনারেলের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

বিদেশের খবর: মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর জাতিগত নিধনের অভিযোগ উঠেছে। আর এই পরিপ্রেক্ষিতে দেশটির পাঁচ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। আর এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ অনুসরণ করল দেশটি।
মঙ্গলবার এক ঘোষণায় অস্ট্রেলিয়া জানায়, নৃশংসতা পরিচালনায় একটি বিশেষ অভিযানের নির্দেশ দেয়া একজন লেফটেন্যান্ট জেনারেলসহ এসব সেনা কর্মকর্তাদের সম্পদ জব্দ করা হবে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারেইস পেইন বলেন, অং কেইউ জো, মোং মোং সোয়ে, অং অং, থান ও এবং কিং মোং সোয়ে রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। তাদের নেতৃত্বে একটি সেনা ইউনিট রোহিঙ্গা নিপীড়ন চালিয়েছে।
তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করেছে অস্ট্রেলিয়া।
সূত্র: সাউথ চায়না মর্নি পোস্ট

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫ দাবি নিয়ে ইসির সঙ্গে বৈঠকে ঘাতক দালাল নির্মূল কমিটি

অনলাইন ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পাঁচ দফা দাবি নিয়ে বৈঠকে বসেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। মঙ্গলবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় রাজধানী অাগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
ইসির কাছে কমিটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- ঝুঁকিপূর্ণ সকল নির্বাচনি এলাকায় নিরাপত্তা জোরদার ও সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি প্রদানকারীদের শাস্তির অাওতায় অানা; জামায়াতের অনুসারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা ও নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে ঘোষণা করতে হবে যে, তাদের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই; নির্বাচনের সময় মুক্তিযুদ্ধ ও সংবিধানবিরোধী এবং ভিন্ন সম্প্রদায়ের প্রতি ঘৃণা-বিদ্বেষ প্রচারকারীদের শাস্তির অাওতায় অানা; ৭১ এর গণহত্যাকারীদের সন্তান বা পরিবারের অন্যান্য সদস্য, যারা সর্বোচ্চ অাদালতের রায় অগ্রাহ্য করছে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা এবং সেনাবাহিনীকে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করলে তাদের অান্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে দাবিতে জানানো হয়।
কমিটির সভাপতি শাহরিয়ার কবির স্বাক্ষরিত স্মারকলিপিতে অারও জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৯২টি নির্বাচনী এলাকায় সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ভোটের সংখ্যা শতকরা ১২ভাগ থেকে ৪৮ ভাগ পর্যন্ত। যার বেশির ভাগ ঝুঁকিপূর্ণ।
বৈঠকে সিইসির সঙ্গে ইসি সচিব হেলালুদ্দীন অাহমদ উপস্থিত রয়েছেন। অপরদিকে কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক: যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের পাঁচকবর এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
অভয়নগর নোয়াপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মহসিন আলী জানান, ট্রেনটি খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল। অপর দিকে ঘাট এলাকা থেকে পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট১৪-০৩২১) যশোর-খুলনা মহাসড়কে ওঠার জন্য নোয়াপাড়া রেলস্টেশন পার হচ্ছিল। এ সময় রেলস্টেশনের পাঁচকবর এলাকায় ওই ট্রেনের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়।

দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্টেশনমাস্টার মহসিন আলী আরো জানান, খুলনা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে। মেরামতের কাজ শেষ হলেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শীতে শুষ্ক ত্বকের যত্নে ৩ তেল

অনলাইন ডেস্ক: যদি আপনার ত্বক কি প্রকৃতিগতভাবেই শুষ্ক হয়, তা হলে কিন্তু আগামী কয়েকটা মাস আপনাকে একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে ত্বকের শুষ্কতা খুব ভোগাবে৷ মনে রাখবেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শীতের সময় আপনার ত্বক ক্রমশ আর্দ্রতা হারাবে, তাই বিশেষ যত্নআত্তি না পেলেই দেখা দেবে বলিরেখা৷ বয়সের আগেই ত্বকে ভাঁজ পড়বে, তা কুঁচকে যেতেও পারে৷ আশার কথা হচ্ছে, সামান্য একটু সচেতন হলেই কিন্তু এই সমস্যার হাত থেকে নিজেকে বাঁচানো সম্ভব৷ আপনার ঘরে থাকা তিন ধরনের তেল দিয়েই আপনি নিতে পারবেন আপনার ত্বকের যত্ন।

অলিভ অয়েল:
অলিভ অয়েল সাধারণত সব ধরনের ত্বকের পক্ষেই খুব কার্যকর৷ এর মধ্যে উপস্থিত ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডান্ট শুধু আপনার মুখ নয়, পুরো শরীরের ত্বকের যত্ন নেয়৷ স্নানের আধ ঘণ্টা আগে মুখে ও পুরো শরীরে অলিভ অয়েল মেখে নিন৷ তার পর হালকা গরমপানিতে স্নান সেরে লাগিয়ে নিন ময়েশ্চরাইজ়ার৷ অলিভ অয়েল, ব্রাউন সুগার, আর মধু এমন অনুপাতে মিশিয়ে নিন যেন ঘন ক্রিমের মতো একটি উপাদান তৈরি হয়, তারপর হালকা হাতে সর্বাঙ্গে মেখে নিন এই মিশ্রণটি৷ অল্প চাপ দিয়ে গোল গোল করে মালিশ করুন, এতে আপনার শরীরের সমস্ত মৃত কোষ উঠে যাবে৷ তার পর স্নান করে হালকা ময়েশ্চরাইজ়ার লাগিয়ে নিন৷

নারকেল তেল:
মুখ ও শরীরের ত্বকের পাশাপাশি গোড়ালি, হাঁটু, কনুইয়েরও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, বিশেষ করে শীতকালে৷ না হলে এগুলি রুক্ষ ও কালো হয়ে যায়৷ প্রথমে এই অংশের ত্বক ভিজিয়ে রাখুন জলে৷ ত্বক যখন কুঁচকে যাবে, তখন বুঝবেন যা যথেষ্ট আর্দ্রতা পেয়েছে৷ নারকেল তেল সাধারণত শীতকালে জমে যায়৷ জমা তেলের মোটা পরত লাগিয়ে নিন আর্দ্র ত্বকে৷ তার পর মোজা বা লম্বা হাতা টপ বা পাজামা পরে ঘুমোতে যান৷ টানা বেশ কয়েকদিন করলে নিজেই ফারাকটা বুঝতে পারবেন৷

আমন্ড তেল:
আমন্ড তেলে প্রচুর ভিটামিন ই থাকে এবং তা আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বককে করে তোলে মসৃণ৷ ত্বক খুব সহজেই এই তেল শুষে নেয়, কিন্তু চটচটানি অনুভূত হয় না৷ অ্যালো ভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা আমন্ড তেল আর মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন৷ মুখে লাগিয়ে 15-20 মিনিট অপেক্ষা করে সামান্য গরম পানিতে ধুয়ে ফেলুন৷

যা করবেন না:
অতিরিক্ত গরম পানিতে বেশিক্ষণ ধরে গোসল করবেন না, তাতে ত্বকের আর্দ্রতা ক্রমশ হারাতে থাকে৷
গোসলের আগে অয়েল মাসাজ করলেও গোসলের পর অতি অবশ্যই ময়েশ্চরাইজ়ার ব্যবহার করুন৷ তা না হলে শুষ্ক ত্বকের সমস্যা কোনো দিন কমবে না৷ ত্বক অল্প ভিজে থাকা অবস্থাতেই ময়েশ্চরাইজ়ার লাগিয়ে নিন৷

খুব কড়া সাবান আপনার ত্বকের শুষ্কতা কেড়ে নেবে৷ হালকা কোনো সাবান বা সোপ ফ্রি ক্লেনজ়ার ব্যবহার করুন৷ বেসন, মুসুর ডাল বাটা, চালের গুঁড়ো ইত্যাদি দিয়ে ত্বক খুব ভালোভাবে পরিষ্কার করা যায়৷ ক্লেনজ়ার বা স্ক্রাবার ব্যবহারের ক্ষেত্রেও এই সতর্কতা মেনে চলা উচিত৷

অ্যালকোহলযুক্ত টোনার বা যেকোনো স্কিনকেয়ার প্রডাক্ট এড়িয়ে চলুন৷ এগুলো ব্যবহারে ত্বকের আর্দ্রতার ভাঁড়ারে টান পড়ে৷ মিনারেল অয়েল, কৃত্রিম রং বা সুগন্ধিযুক্ত প্রডাক্ট ব্যবহার থেকে বিরত থাকুন৷

অহেতুক রোদ লাগাবেন না ত্বকে, বিশেষ করে সকাল ন’টার পর৷ সানস্ক্রিন ব্যবহার করুন৷ ছাতা, টুপি, সানগ্লাসও রোদের হাত থেকে আপনাকে বাঁচাবে৷ লিপ বাম কেনার সময়েও এমন কিছু বাছুন যার মধ্যে এসপিএফ আছে৷

পরিবর্তন আনুন খাদ্যতালিকায়৷ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন সি, আর ম্যাগনেশিয়াম যেন থাকে খাদ্যতালিকায়৷ তা না হলেই মুষড়ে পড়বে আপনার ত্বক৷ মাছ, আখরোট, ফ্ল্যাক্সসিড বা তিসি, ফল, শাকসবজি রাখুন রোজের খাদ্যতালিকায়৷ খুব তেলমশলাদার বা ভাজাভুজিজাতীয় খাবার এড়িয়ে চলুন৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম (বিএসসি)। মঙ্গলবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাসী কল্যাণমন্ত্রী সাতক্ষীরা, নড়াইল ও মানিকগঞ্জ জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর উদ্বোধণ করেন। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ,সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের উপ-সহকারী নির্বাহী প্রকৌশলী ড. এস এম হেলাল উদ্দিন, জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক মোস্তফা জামান, সাতক্ষীরা টিটিসি’র অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক, আইডিইউবি’র সাতক্ষীরা সভাপতি সেলিম সরোয়ার, সাতক্ষীরা টিটিসি’র জব প্লেসমেইন্ট অফিসার আরিফুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে মন্ত্রী মহোদয় কে ধন্যবাদ জ্ঞাপন করে অতিথিবৃন্দ বলেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সাতক্ষীরা বেকার যুবক-যুবতীরা স্বাবলম্বী হবে। যারা বিদেশে যাবেন তারা দক্ষ জনশক্তি হিসেবে যেতে পারবেন। যার সাতক্ষীরাবাসীর জন্য অনেক বড় প্রাপ্তি। জননেত্রী শেখ হাসিনার দর্শন সকলের উন্নয়ন। এ শ্লোগনকে ধারন করে সাতক্ষীরার মানুষকে জনশক্তিতে পরিণত করার যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তা সাতক্ষীরাবাসী কখনো ভুলবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest