সর্বশেষ সংবাদ-
দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ

শীতে শিশুর নিউমোনিয়ায় করণীয়

অনলাইন ডেস্ক: শীতে সবচেয়ে বড় সমস্যা শিশুদের নিউমোনিয়া। যারা শীতকালে জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে বেশি ভয় হলো নিউমোনিয়া। শিশু বয়সে সবচেয়ে ঝুকিপূর্ণ রোগ হলো নিউমোনিয়া। শীতে অতিরিক্ত ঠাণ্ডা লাগার ফলে শিশুদের নিউমোনিয়া হতে পারে। তাই শিশুদের অতি যত্নে রাখতে হবে। শীতের মধ্যে ঠাণ্ডা পানীয়, আইসক্রীম খাওয়া এবং গরম কাপড় না পড়ার কারণে নাক, কান, গলার সমস্যা দেখা দিয়ে থাকে। বিশেষ করে শিশুদের ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিতে হবে। কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। অতিরিক্ত ঠাণ্ডা থেকে শিশুদের নিউমোনিয়াও হয়ে যেতে পারে। যার ফলে এসময় শিশু ও বয়স্কদের বেশি রোগ ব্যধি লেগেই থাকে। তারপরও এসময় মাম্স, ভাইরাসজনিত জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে।

নিউমোনিয়া হলো ফুসফুস এবং শ্বাসতন্ত্রের রোগ। সংক্রমণ এবং এর পরবর্তী প্রদাহ থেকে এ রোগ হয়। নিউমোনিয়ায় জ্বর থাকে। সঙ্গে থাকে কফ এবং শ্বাসকষ্ট। দুই মাসের নিচের শিশুদের শ্বাস নেওয়ার হার মিনিটে ৬০ বারের বেশি, ২ মাস থেকে ১১ মাস ২৯ দিনের শিশুদের মিনিটে ৫০ বার বা তার বেশি এবং ১২ মাস থেকে ৫ বছরের শিশুরা মিনিটে ৪০ বার তা তার বেশি শ্বাস-প্রশ্বাস নিলে তাকে শ্বাসকষ্ট বলা যায়। এর সঙ্গে শিশুর বুকের পাঁজরের নিচের অংশ দেবে গেলে, তা নিউমোনিয়ার লক্ষণ। প্রাথমিকভাবে শিশুর এসব লক্ষণ দেখার পাশাপাশি চিকিৎসক

বুকের এক্স-রে এবং রক্ত পরীক্ষা করে এটি নিশ্চিত হতে পারেন।
কিংবা কোনো পরীক্ষা ছাড়াই শুধু জ্বর, শ্বাস-প্রশ্বাসের গতি এবং পাঁজরের নিচে দেবে যাওয়া দেখে প্রাথমিকভাবে নিউমোনিয়া শনাক্ত করতে পারেন।

শিশুর নিউমোনিয়া প্রতিরোধে সর্বপ্রথম বুকের দুধ নিশ্চিত করতে হবে। বায়ুদূষণ শিশুদের নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। মা-বাবা কিংবা অন্যরা শিশুর সামনে ধূমপান করলে শিশুর শ্বাসতন্ত্রের ক্ষতি হয়।

শিশুকে যারা যত্ন করেন, কোলে নেন, খাবার দেন বা আদর করেন সবারই সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া উচিত। এতে শিশুর অন্য রোগের পাশাপাশি নিউমোনিয়ার ঝুঁকি অনেক কমে যাবে। বড়দের কারো সর্দি, কাশি বা নিউমোনিয়া হলে শিশুদের সঙ্গ এড়িয়ে চলা ভালো।

শীতের সময় শিশুকে গরম কাপড় পরালেও নিউমোনিয়ার ঝুঁকি কমবে। শীতে শিশুকে অযথা বাইরে নেওয়া উচিত নয়। শিশুদের নিউমোনিয়া প্রতিরোধে নিয়মিত সব টিকা দেওয়া উচিত।

গবেষণায় দেখা গেছে, জিঙ্ক গ্রহণ করলে শিশুদের নিউমোনিয়া ১৪ থেকে ২৫ ভাগ কমে যায়। তাই শিশুদের জিঙ্ক ট্যাবলেট বা সিরাপ এবং জিঙ্কসমৃদ্ধ খাবার খাওয়ানো উচিত। সর্বোপরি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করাতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলে দেয়া হল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু

বিদেশের খবর: সাগরের ওপর নির্মিত ৫৫ কিলোমিটার দীর্ঘ সেতু আজ মঙ্গলবার উদ্বোধন করেছে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উদ্বোধন রেন।
সেতুটি তৈরিতে ব্যয় হয়েছে দুই হাজার কোটি টাকা এবং সময় লেগেছে ৯ বছর। চীনের বৃহত্তর সামুদ্রিক এলাকার জন্য সেতুটি অনেক গুরুত্বপূর্ণ।
সেতুটি দক্ষিণ চীনের ৫৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা, হংকং ও ম্যাকাউসহ ১১টি শহরকে যুক্ত করেছে। এই এলাকায় প্রায় ৬৮ মিলিয়ন জনসংখ্যা রয়েছে।-বিবিসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনে কয়লা খনিতে ধস; নিহত ২

বিদেশের খবর: চীনের একটি কয়লাখনিতে সুড়ঙ্গ ধসের ঘটনায় প্রাণ হারিয়েছে দুই শ্রমিক। এ ছাড়া সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছে ২২ জন। পাথরের ফাটল থেকে কয়লা খনির সুড়ঙ্গের দেওয়াল ধসে পড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
খনিটি চীনের পূর্বদিকের প্রদেশ শানদংয়ের ইউনচেং কাউন্টিতে অবস্থিত। ‘লংগিউন কোল মাইনিং কোম্পানি’ খনিটিতে পানি বের হওয়ার একটি সুড়ঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এতে সুড়ঙ্গের ভেতরে আটকা পড়েন ২০ জন শ্রমিক। এদের মধ্যে প্রাণ হারান দু’জন।
এদের মধ্যে একজনকে উদ্ধার করা গিয়েছিল। কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সূত্র: সিএনএন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্কাইপে খাশোগিকে হত্যার নির্দেশ দেন যুবরাজের ঘনিষ্ঠ সহযোগী

বিদেশের খবর: সৌদি রাজকীয় আদালতের সাবেক গণমাধ্যম উপদেষ্টা ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ সহযোগী সাউদ আল কাহতানি স্কাইপের মাধ্যমে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তাকে বরখাস্ত করেছেন। ১৫ সদস্যের একটি সৌদি টিম এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

খাশোগিকে হত্যাকাণ্ডের ঘটনা কাহতানি সব দেখেছেন কিনা, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

সৌদি রয়েল কোর্টের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ ঘটনা এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমানকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। কিন্তু তার ভাবমর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে তার জন্য বহু সময় লাগবে।

কাহতানি নিজেই একসময় বলেছিলেন, বসের অনুমোদন ছাড়া তিনি নিজেই কিছু করেন না।

গত গ্রীষ্মে তিনি বলেন, কারও নির্দেশনা ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিই না। আমি একজন কর্মচারী। বাদশাহ ও তার বিশ্বস্ত যুবরাজের নির্দেশ পালনকারী মাত্র।

দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তাকে বরখাস্তের পর রাজকীয় ডিক্রির মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তিনি নিয়মিত ক্ষুদে ব্লগ টুইটারে পোস্ট করে যাচ্ছেন। তিনি গ্রেফতার হয়েছেন বলে রাজকীয় আদালতের এক সূত্র জানায়, কাহতানিকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি বিশ্বাস করেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের পর সুপারস্টার হয়েছেন যেসব তারকারা

বিনোদন সংবাদ: সাধারণত আমাদের মাথায় একটা চিন্তা ঘোরাফেরা করে। আগে কেরিয়ার। পরে বিয়ে। কিন্তু এই তত্ত্বকেই কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিয়ের পরেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল বেশ কয়েক জন বলিউড তারকার। এবং তার পরেই তাঁদের সুপারস্টার হওয়া। সেই তালিকায় রয়েছেন শাহরুখ, আমিরের মতো প্রথম সারির তারকারা।

আজকের প্রতিবেদনে জানব এমনই কিছু তারকাদের সম্পর্কে-

শাহরুখ খান: ‘দিওয়ানা’ ছবিটি দিয়েই বলিউডে হাতেখড়ি হয়েছিল শাহরুখ খানের। ‘দিওয়ানা’ মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে। কিন্তু তারই আগে ১৯৯১ সালে গৌরীর গলায় মালা পরিয়ে ফেলেছিলেন শাহরুখ।

সানি লিওন: বয়ফ্রেন্ড ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ২০১১ সালে বিয়ে করে ফেলেছিলেন সানি লিওন। আর ২০১২ সালে বলিউডে সানির প্রথম ছবি রিলিজ করে ‘জিসম ২’।

আমির খান: শিশু অভিনেতা হিসেবে বহু আগেই বলিউডে ডেবিউ ছবি করে ফেলেছিলেন আমির খান। তবে প্রথম যে ছবিতে আমির খানকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সেটি ‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’। সেই ছবি মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে। আর তার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করে ফেলেছিলেন আমির খান।

সইফ আলি খান: ১৯৯১ সালে বয়সে ১২ বছরের বড় অমৃতা সিংহকে বিয়ে করেছিলেন সইফ আলি খান। তার প্রায় দুই বছর পরে ১৯৯৩ সালে সইফ আলি খানের প্রথম ছবি ‘আশিক আওয়ারা’ মুক্তি পেয়েছিল।

রাজ কপূর: দশ বছর বয়সে ‘ইনকিলাব’ ছবিতে প্রথম অভিনয় করেন রাজ কপূর। সেটা ১৯৩৫ সালে। তার পরে ১৯৪৭ সালে মুখ্য ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল ‘নীল কমল’ ছবিতে। যদিও ১৯৪৬ সালে কৃষ্ণা মলহোত্রর সঙ্গে বিয়ের পর্বটা সেরে ফেলেছিলেন রাজ কপূর।

আয়ুস্মান খুরানা: বলিউডে পা রাখার আগেই বিয়ে করে ফেলেছিলেন আয়ুস্মান খুরানা। ২০১২ সালে আয়ুস্মানের প্রথম ছবি ‘ভিকি ডোনর’ মুক্তি পেয়েছিল। তবে তার আগেই ২০১১ সালে তাহিরা কাশ্যপের গলায় মালায় পরিয়ে ফেলেছিলেন আয়ুস্মান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘প্রধানমন্ত্রী পদে রাহুলের নাম ঘোষণা করেনি কংগ্রেস’

বিদেশের খবর: ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা এবং সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করেনি দল। শুধু দলের দু’একজন নেতা এ নিয়ে কথা বলেছেন। এ নিয়ে আলোচনা না করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

গত মে মাসে রাহুল গান্ধী বলেছিলেন, জোট নির্বাচনে জিতলে তিনি প্রধানমন্ত্রী হতেও পারেন। তবে তার এমন বক্তব্য দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন পি চিদম্বরম। নিউজ এইটিন তামিল সংস্করণকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাহুল গান্ধী এ বিষয়ে কোনো কথা বলেনি। কংগ্রেসও বলেনি তারা প্রধানমন্ত্রী পদে প্রার্থী দিতে চায়। নির্বাচনে জিতলে আমরা জোটের সহযোগীদের সঙ্গে বসবো এবং এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো।

২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচন। পি চিদম্বরম আরও বলেন, ‘নরেন্দ্র মোদি আর প্রধানমন্ত্রী হচ্ছেন না। আমি এটা তার চেহারাতেও এটা দেখেছি। তিনিও সেটা জানেন।’ সূত্র: এনডিটিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইসিসির র‍্যাঙ্কিংয়ে নতুন পদ্ধতিতে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

খেলার খবর: আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিং পদ্ধতি বাতি হয়ে নতুন পদ্ধতি চালু হচ্ছে ২০২০ সাল থেকে। বর্তমানে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের অবস্থান ৭ নম্বরে। যে কারণে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। কিন্তু এই র‍্যাঙ্কিং পদ্ধতি বেশি দিন থাকছে না। তাই র‍্যাঙ্কিং নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘বিশ্বকাপের পর র‍্যাঙ্কিং শূন্য থেকেই শুরু হবে। মানে এখন যে র‍্যাঙ্কিং আছে সেটি আর থাকছে না। কিন্তু প্রথম থেকে শুরু হবে। তার মানে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত যারা থাকবে তাঁদের র‍্যাঙ্কিং নতুন করে শুরু হবে। এই বিষয়টি অবশ্যই চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। বিষয়টি হচ্ছে কি এতদিন তো আমরা নিচে ছিলাম। মাত্রই যখন একটু উপরে উঠলাম তখনই আইন পরিবর্তন! সুতরাং অবশ্যই এটি আমাদের জন্য একটি অনেক বড় চ্যালেঞ্জ।’

২০২০ সালে নতুন র‍্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর র‍্যাঙ্কিং ধরে রাখার জন্য ভাল খেলা ছাড়া আর কোন উপায় দেখছেন না বিসিবি সভাপতি।

তাইতো তিনি বলেন, ‘এখন আমরা বেশ ভাল অবস্থানে আছি। আমাদের নিচে নামার সম্ভাবনা অনেক কম। বিশেষ করে আটের নিচে যাওয়ার সম্ভাবনা অনেক কম। কারণ পয়েন্টের পার্থক্য অনেক বেশি। এটি একটি সুবিধা ছিল যে কিছুদিন আরামে থাকতে পারতাম চার পাঁচ বছরের মত কিন্তু সেটি হচ্ছে না। এখন আবার কষ্ট করে ধরে রাখতে হবে, ভাল খেলতে হবে, এছাড়া আর কোন উপায় নেই।’

আইসিসির বর্তমান নিয়ম বাতিল হয়ে নতুন নিয়ম চালু হবে ২০২০ সাল থেকে। সে অনুযায়ী ২০২০ সাল থেকে ১৩ দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের বিপক্ষে সিরিজ খেলবে। ১৩ টি দলের মধ্যে ১২টি দলই টেস্ট স্ট্যাটাস পেয়েছে।

২০২০ সালে নতুন নিয়ম চালুর পর থেকে ২০২২ সাল পর্যন্ত দলগুলো ১৫৬ টি ম্যাচ খেলবে। প্রত্যেক দল খেলার সুযোগ পাবে ২৪ টি করে ম্যাচ। আর এখান থেকে শীর্ষ ৮ দল খেলবে সরাসরি আগামী ২০২৩ বিশ্বকাপে। বাকিদেরকে বিশ্বকাপ বাছাই পর্ব খেলে আসতে হবে।

ওয়ানডে স্ট্যাটাস পাওয়া ১৩টি দল হল- ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারত-চীনের নিরাপত্তা চুক্তি সই

বিদেশের খবর: ভারত ও চীনের মধ্যকার উত্তপ্ত সম্পর্কের মাঝেই শুরু হলো নতুন এক পর্ব। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং চীনের স্টেট কাউন্সিলর তথা নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ঝাও কেঝি এই প্রথম একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত চুক্তিতে সই করলেন।

এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘সন্ত্রাস দমন, সংগঠিত অপরাধ, মাদক চোরাচালানের মত ক্ষেত্রগুলোতে দু’দেশের মধ্যে সহযোগিতা এবং আলোচনা বাড়ানোর জন্য এই চুক্তি খুবই কার্যকরী।’’

তবে চুক্তিতে ঠিক কী রয়েছে, তা নিয়ে বিশদে মুখ খোলেনি ভারত অথবা চীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শুধু বলা হয়েছে, নিরাপত্তা ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর একটি বিস্তীর্ণ জায়গা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সেই জায়গাটিকেই বিস্তৃত করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest