সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

এমপি আব্দুর রহমানকে বর্জনে একজোট হেভিওয়েট ৪ মনোনয়ন প্রত্যাশী

রাজনীতির খবর: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপিকে বর্জনের ঘোষণা দিয়ে একজোট হয়েছেন ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হেভিওয়েট চার নেতা। এই চার নেতা হলেন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য দুই বারের সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন এবং বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম. এম. মোশাররফ হোসেন।

চার নেতা আব্দুর রহমানকে জনবিচ্ছিন্ন নেতা আখ্যায়িত করে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অডিটোরিয়ামে আয়োজিত বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় এ ঘোষণা দেন তারা। তৃণমূল নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতে আব্দুর রহমানের পরিবর্তে অন্য কাউকে মনোনয়ন দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হবেন এবং এই নেতারা একসঙ্গে থেকে যৌথ কর্মসূচী পালন করবেন বলে একে অন্যের হাত উচিয়ে ঘোষণা দেন।

এ ব্যপারে এমপি আব্দুর রহমানের অনুগত বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ্ পিকুল বলেন, এই বর্ধিত সভার কিছুই আমাকে জানানো হয়নি। সভাপতি নিয়ম বহির্ভূত ও একক সিদ্ধান্তে সবকিছু করেছেন। প্রধানমন্ত্রী আব্দুর রহমানকে মনোনয়নের ব্যপারে গ্রিন সিগনাল দিয়েছন আর অন্যদের মাঠ থেকে সরে যেতে বলেছেন- এ খবর জানতে পেরেই মনোনয়ন প্রত্যাশী অন্য প্রার্থীরা হতাশ হয়ে এসব বক্তব্য দিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সদস্য মোহাম্মদ আসাদুল করিম, পৌর মেয়র মোজাফফর হোসেন, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহমেদ, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভিন, বিশিষ্ট ব্যবসায়ী সুবাস সাহা, জেলা পরিষদ সদস্য আবু জাফর সিদ্দিকী, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো ইস্রাফিল মোল্যা, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো মজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য শেখ সহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের নেতা আকরামুজ্জামান মৃধা রুকু, মলয় কুমার বোস, রাহাদুল আকতার তপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, রুপাপাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজার রহমান, দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোল্যা, ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মোহাম্মদ সেলিম প্রমুখ।
সভা উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এ পি জে আবদুল কালামের ৩০টি অমিয় বাণী

বিশেষ ডেস্ক: আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম, জন্ম ১৫ অক্টোবর ১৯৩১, ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী, লেখক ও সমাজচিন্তক, ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি (২০০২ – ২০০৭)।

কালাম তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে। পরে তিনি ঘটনাচক্রে গণপ্রজাতন্ত্রী ধর্মনিরপেক্ষ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রকেট উন্নয়নের কাজে অবদানের জন্য তাকে ‘ভারতের ক্ষেপণাস্ত্র মানব’ বা ‘মিসাইল ম্যান অব ইন্ডিয়া’ বলা হয়। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নসহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছিলেন কালাম।

তিনি মারা যান ২৭ জুলাই ২০১৫ সালে। তার জীবদ্দশায় ৮৪ বছরের দীর্ঘ ও সফল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দর্শন থেকে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য মহামূল্যবান বাণী। তার মধ্যে কিছু সংকলন করা হলো-

১. একটি ভালো বই একশ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান।

২. সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে।

৩. স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না।

৪. মানুষ তার ভবিষ্যত পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যত পরিবর্তন করে দেয়।

৫. তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো।

৬. উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান। কিন্তু সংকীর্ণমনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে।

৭. নেতা সমস্যায় ভয় পান না। বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন। তাকে কাজ করতে হবে সততার সঙ্গে।

৮. জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে।

৯. ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি, হয়ে গেছি রকেট বিজ্ঞানী।

১০. জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে।

১১. কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত।

১২. প্রথম সাফল্যের পর বসে থেকো না। কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে।

১৩. যারা মন থেকে কাজ করে না, তারা আসলে কিছুই পায় না। আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়।

১৪. তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো- তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে। মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে। নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে।

১৫. বৃষ্টি শুরু হলে সব পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।

১৬. আমি সুপুরুষ নই। কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়।

১৭. কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা।

১৮. তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে।

১৯. প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো:

১) আমি সেরা

২) আমি করতে পারি

৩) সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে

৪) আমি জয়ী

৫) আজ দিনটা আমার

২০. তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তাঁরা হলেন, বাবা, মা ও শিক্ষক।

২১. জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যে এতো আনন্দ।

২২. যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না।

২৩. ফেল করে হতাশ হয়ো না। ইংরেজি শব্দ ফেল ‘Fail’ মানে ‘First Attempt in Learning’ অর্থাৎ ‘শেখার প্রথম ধাপ’। বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে।

২৪. সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে।

২৫. সমাপ্তি মানেই শেষ নয়। ‘END’ শব্দটির মানে হচ্ছে ‘Effort Never Dies’ অর্থাৎ ‘প্রচেষ্টার মৃত্যু নেই’।

২৬. আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, ব্যর্থতার উপরেও গড়ি।

২৭. একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে।

২৮. উপরে তাকিয়ে আকাশটাকে দেখো। তুমি একা নও, এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই।

২৯. কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছো না! চিন্তিত করো না- ‘NO’ শব্দের মানে হচ্ছে ‘Next Opportunity’ অর্থাৎ ‘পরবর্তী সুযোগ’।

৩০. স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরার কলারোয়ায় ১৪৫ ধারা ভঙ্গ করে সন্ত্রাসী কায়দায় বসতবাড়ির মধ্যে প্রবেশ করে, রান্নাঘর, প্রাচীর ভাংচুর এবং প্রায় ৩০টি বিভিন্ন প্রজাতির গাছ কর্তৃন করে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা এক জনার্কীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়ার ব্রজ বাকসা গ্রামের মৃত আবু বকর সরদারের পুত্র মো. মনিরুল হক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ব্রজ বাকসা মৌজায় বি,এস ৫৭৯নং খতিয়ানে ২৮৩১ দাগে ৪৭ শতক এবং ২৮৪৫ দাগে ৩ শতক মোট ৫০ শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন শান্তিপূর্ণ ভোগ দখল করে আসছি। বাব-দাদাদের সময় থেকে আমাদের সম্পত্তির পিছন অংশে বসবাসকারীদের যাতায়াতের জন্য আমাদের সম্পত্তির উত্তর পাশ থেকে ১৪ ফুট চওড়া একটি রাস্তা দেওয়া হয়। রাস্তা দেওয়ার পর ওই রাস্তাটি বাদ দিয়ে আমি আমার পৈত্রিক সম্পত্তির সীমানা নির্দ্ধারণ পূর্বক প্রাচীর নির্মাণ করে সেখানে ঘরবাড়ি ও গাছপালা লাগিয়ে বসবাস করছি। দীর্ঘ ৩০ বছর পরে এসে একই এলাকার মৃত. মিজানুর রহমানের (নুনু) ছেলে মহিবুল্লাহ ওই রাস্তা ব্যবহার না করে আমার বাড়ির মাঝখান থেকে তার যাতায়াতের জন্য গায়ের জোরে পথ দাবি করেন। আমরা দিতে না চাইলে সে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে এবং স্থানীয় কতিপয় জনপ্রতিনিধিদের মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে। সে যে কোন সময় আমার বাড়িঘর ভাংচুর করতে পারে এই ভেবে গত ১১/১০/১৮ তারিখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। যার নং- ১৪৭৯/১৮। আদালত মামলাটি আমলে নিয়ে উক্ত সম্পত্তিতে ১৪৫ ধারা জারি পূর্বক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কলারোয়া থানাকে নির্দেশ দেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন।
তিনি আরো বলেন আদালতের নোটিশ প্রাপ্তির পর মহিবুল্লাহ তার ভাই আশিকসহ তাদের ভাড়াটিয়া বাহিনীর সদস্যরা গত ১৯/১০/১৮ তারিখ সকাল ৭টায় দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১৪৫ ধারা ভঙ্গ করে প্রকাশ্যে বাড়িতে প্রবেশ করে আমার সীমানা প্রাচীর, রান্না ঘর ভাংচুর করে এবং বাড়ির মধ্যে থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০টি গাছপালা কাটতে থাকে। যার মূল্য প্রায় ২লক্ষাধিক টাকা। এসময় আমি বাধা দিতে গেলে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদর্শন করে। জীবনের ভয়ে আমরা ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে থাকি। পরবর্তীতে কলারোয়া থানাকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উক্ত সম্পত্তিতে না যাওয়ার জন্য বলেন এবং আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেন।
এঘটনায় পুলিশ এসে তাদের শাসিয়ে যাওয়ায় মহিবুল্লাহসহ তার ভাড়াটিয়া বাহিনী আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রকাশ্যে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের যে কোন সময় হত্যা,খুন জখম এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে। আমি বর্তমানে ওই মহিবুল্লাহ বাহিনীর ভয়ে ভীতুসন্ত্রস্থ হয়ে পড়েছি।
এব্যাপারে তিনি পৈত্রিক সম্পত্তি উদ্ধার এবং ওই সন্ত্রাসী মহিবুল্লাহ বাহিনীর হাত থেকে নিজে ও পরিবারের নিরাপত্তা দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রী ও তার বোনের ছবি ভাইরাল

ভিন্ন স্বাদের খবর: বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে মানুষ জানতে চায়। তাদের সম্পর্কে আগ্রহের শেষ নেই। সেই বিখ্যাত ব্যক্তি যদি হোন কোনো দেশের প্রধানমন্ত্রী ও তার বোন তাহলে তো আর কথাই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার একটি ছবি তুলেছেন। আর এই ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।

তাঁরা দুই বোন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকনের ভাষ্যে, ‘দেশের মানুষের কাছে রেখে যাওয়া বঙ্গবন্ধুর দুই আমানত’। শেখ হাসিনা ও শেখ রেহানা। একজন দেশের প্রধানমন্ত্রী, আরেকজন তাঁর দুঃখ-সুখের ভাগীদার, দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর পরামর্শক।

দুজনে যেমন ব্যক্তিগত দুঃখ-বেদনাটা ভাগ করে নেন, তেমনি ভাগ করে নেন হাসি-আনন্দের জন্য মেলা ক্ষণিকটুকুও। অস্ট্রেলিয়ার সিডনিতে এমনই এক স্নিগ্ধ সময় কাটছিল দুই বোনের। একজন দাঁড়িয়েছেন পেছনের পরিপাটি সুন্দর সিডনি শহরকে ব্যাকগ্রাউন্ড করে, আরেকজন তার সেই হাসিমুখ বন্দি করছেন স্মার্টফোনের রঙিন ফ্রেমে।

তাদের ছবি তোলার অসাধারণ মূহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী ইয়াসিন কবির জয়। ২০১৭ সালে তোলা ছবিটি শনিবার (২০ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন আশরাফুল আলম খোকন। এরপরই ছবিটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ॥ আহত-১০

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তালা উপজেলার জালালপুরের হাতেম আলীর মেয়ে নাজমা খাতুন (৫৫) ও খুলনার ডুমুরিয়া উপজেলার মৃত রাখা চন্দ্র সাহার ছেলে সমীর সাহা (৪৫) কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা জানান, খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস চুকনগরে পৌঁছালে বাসের চালক হেলপারের হাতে বাস দিয়ে নেমে যান। হেলপার বাসটি চালিয়ে সাতক্ষীরায় নিয়ে আসছিলেন। পথিমধ্যে বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী খাদে উল্টে পড়ে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, প্রাথমিক উদ্ধার কাজ শেষ হয়েছে। আহত দু’জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার কন্যার রেকর্ডীয় সম্পত্তির গাছ কাটার অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক :
সম্পত্তি দখলের উদ্দেশ্যে গায়ের জোরে এক মুক্তিযোদ্ধার কন্যার রেকর্ডীয় সম্পত্তি থেকে বিভিন্ন প্রজাতির গাছ কাটার অভিযোগ উঠেছে। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে। গত ১৯ অক্টোবর১৮ তারিখে সাতক্ষীরা শহরের বাকাল এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগসুত্রে জানাগেছে, বিগত ২০১০ সালে পলাশপোল মৌজায় জে, এল ৯৪, ১৪৩৭৭ দাগে মুক্তিযোদ্ধা আব্দুর কাদেরের কন্যা সেলিনা আক্তার সাড়ে ৫ কাঠা এবং ট্রাক চালক জামাল উদ্দিনের স্ত্রী রেহেনা পারভীন ৬ কাঠা জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকে পিছনের সম্পত্তির মালিক মৃত নইমুদ্দিনের ছেলে কেরামত আলী সেলিনা আক্তার, রেহেনা পারভীনের রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে অবৈধভাবে রাস্তা দাবি করতে থাকেন। অথচ ইতোপূর্বে যাতায়াতের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শালিশী বৈঠকের মাধ্যমে একটি রাস্তা নির্মাণ করা হয়। তারপরও কেরামত আলী গায়ের জোরে তাদের সম্পত্তির উপর দিয়ে রাস্তা দাবি করে বিভিন্ন হুমকি-ধামকি প্রদর্শন করেন। এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে। তারা কয়েকবার ওই কেরামত আলীর সাথে মিমাংসা করার চেষ্টা করা হলেও কেরামত প্রভাবখাটিয়ে কাউকে তোয়াক্কা করেনি।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা কন্যা সেলিনা আক্তার জানান, আমার স্বামী একজন মাদ্রাসা শিক্ষক। শিক্ষকতার কারণে তিনি বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকেন অন্যদিনে রেহেনার স্বামী ট্রাক চালক হওয়ায় বিভিন্ন সময় জেলার বাইরে থাকেন। ফলে আমার মহিলারা বাড়িতে থাকি। এ সুযোগ কাজে লাগিয়ে কেরামত আলী এবং তার বড়পুত্র সাইদুল ইসলাম ইচ্ছামত আমাদের রেকর্ডীয় সম্পত্তিতে এসে অকথ্য ভাষায় গালি গালাজ করে। আমাদের বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় তাদের কোন কথার প্রতিবাদ না করে চুপচাপ সহ্য করে যাচ্ছিলাম। কিন্তু গত ১৯ অক্টেবার’১৮ তারিখ সকালে আমরা কেউ বাড়িতে না থাকার সুযোগে ওই কেরামত আলী ও পুত্র সাইদুল ইসলাম সম্পূর্ণ গায়ের জোরে অবৈধভাবে আমাদের বাড়িতে প্রবেশ করে সম্পত্তি থেকে বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে দেয়। আমরা বাড়ি ফিরে এবিষয়ে তাদের কাছে জিজ্ঞাসা করতে গেলে আমাদের খুন,জখমসহ মিথ্যা জড়িয়ে হয়রানি করার হুমকি প্রদর্শন করে।
উল্লেখিত ব্যক্তি একজন দূর্ধর্ষ প্রকৃতির ব্যক্তি। সে স্থানীয় জনপ্রতিনিধি বা গণ্যমান্য ব্যক্তিবর্গকে মূল্যায়ন করে না। তারা উপায়ন্তর হয়ে ওইদিন সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। তারা অবিলম্বে এই দুধর্ষ কেরামত আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা সদর থানাপুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে অভিযুক্ত কেরামত আলীর সাথে যোগাযোগ করলে তিনি গাছকাটার কথা স্বীকার করে বলেন গাছ না কাটলে তো সমাধান হবে না। তাই গাছ কেটেছি। তবে তার ছেলে সাইদুল গাছ কাটা অন্যায় হয়েছে বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তি

 

স্বেচ্ছাচারিতা ও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় ঝাউডাঙ্গা ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। ২০ অক্টোবর’১৮ তারিখে সদর উপজেলার সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে উক্ত কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচন হবে কি-না জানি না: এরশাদ

দেশের খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কি-না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, জাতীয় পার্টি অবাধ-নিরপেক্ষ নির্বাচন আয়োজন চায়।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাপার নেতৃত্বাধীন ‘সম্মিলিত জাতীয় জোট’র মহাসমাবেশে সভাপতির বক্তৃতায় এরশাদ এ কথা বলেন।

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, নির্বাচন হওয়া নিয়ে শঙ্কায় আছি, নির্বাচন হবে কি-না জানি না। তবে জাতীয় পার্টি অবাধ-নিরপেক্ষ নির্বাচন চায়।

সুষ্ঠু নির্বাচন হলে জোটগতভাবে সব আসনে নির্বাচনে অংশ নেওয়ার কথা বললেও এরশাদ ফের বলেন, তিনশ’ আসনে মনোনয়ন দেওয়া হবে। জাতীয় পার্টিই আবার ক্ষমতায় আসবে।

ক্ষমতায় এলে জাপার পরিকল্পনা তুলে ধরে চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে চায়। বিচার বিভাগ স্বাধীন করাসহ ধর্মীয় মূল্যবোধ বজায় রাখবে। শিক্ষা পদ্ধতির পরির্বতন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চায় জাপা।

অতীত ইতিহাস তুলে ধরে এরশাদ জানান, তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার পর অনেক নির্যাতন সহ্য করেছেন। শান্তিতে ঘুমাতেও পারেননি।

সমাবেশে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, জনগণের কথা চিন্তা করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে চায়। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest