সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগ

কালিগঞ্জের ১৪ টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন রুহুল হক

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। এ উপলক্ষ্যে সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সাংসদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমস্ত্রী প্রফেসর ডা: আ ফ ম রুহুল হক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে কালিগঞ্জের চম্পাফুল, নলতা, তারালী ও ভাড়াশিমলা ইউনিয়নের ১৪ টি দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। “বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যার যার অধিকার নিয়ে বসবাস করবে। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।”
সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে উৎসব সম্পন্ন হোক। কারণ অসাম্প্রদায়িক চেতনা নিয়েই এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশ সেই আদর্শ নিয়েই জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে।”
তিনি উৎসবের সাফল্য কামনা করে বলেন, “এখানে আমরা সবাই যার যার ধর্ম পালন করব। ধর্ম যার যার কিন্তু উৎসব সকলের। “প্রত্যেকটা উৎসবে সবাই ভাইবোনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবটা উদযাপন করে যাব।” সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।
প্রতি বছর দেশে পূজা মণ্ডপ বেড়ে যাওয়ার কথা জানিয়ে রুহুল হক বলেন, “প্রতি বছর পূজার সংখ্যা বাড়ছে। এখন আমার নির্বাচনী এলাকা (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) (সাতক্ষীরা-৩) আসনে ১৪৩ টি মণ্ডপে মণ্ডপে পুজো হচ্ছে।
“আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এখানকার নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় জনগণ তারাও সহায়তা করে যাচ্ছে।”
পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাথে ছিলেন কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হাসান হাফিজুর রহমান, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, জেলা পরিষদ সদস্য এস এম আসাদুর রহমান সেলিম, চম্পাফুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান ও আব্দুল লতিফ, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনা কাঁচামালে তৈরি ৬ কোম্পানির ওষুধ ‘ঝুঁকিপূর্ণ’

অনলাইন ডেস্ক: চীন থেকে আমদানিকৃত কাঁচামালে ‘ভালসারটান’ উৎপাদিত ২৩ প্রকারের ওষুধ প্রত্যাহারে দেশীয় ছয় ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতি নির্দেশনা জারি করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।
কোম্পানিগুলো হলো- মেসার্স ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, মেসার্স ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স রেনাটা ইন্টারন্যাশনাল লিমিটেড ও মেসার্স হেলথকেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড।

১৪ অক্টোবর ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে ওষুধ প্রশাসন অধিদফতরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ ওষুধগুলো কোনো ফার্মেসিতে পাওয়া গেলে তা সিলগালা করে পরিমাণ উল্লেখসহ সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান/নিকটস্থ ডিস্ট্রিবিউশন চ্যানেল/প্রতিনিধিকে ফার্মেসি থেকে তা সংগ্রহের নির্দেশ প্রদানের জন্য বলা হয়েছে।

এ সম্পর্কে রুহুল আমিন বলেন, ‘চীনের জোহাই রোনদো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক প্রতিষ্ঠানে উৎপাদিত ভালসারটান নামক সক্রিয় কাঁচামালে ইমপিউরিটি হিসেবে সম্ভাব্য কার্সিনোজেনিক এজেন্ট এনডিএমএ (এন-নাইট্রোসোডিমেথিলামাইন) শনাক্ত হওয়ায় ওই কাঁচামালে উৎপাদিত ওষুধ বাজার হতে এএমএ, ইউএসএফডিএসহ ২৩টি দেশ প্রত্যাহারের নির্দেশ দেয়। এ কারণে ওষুধ প্রশাসন অধিদফতরও একই কাঁচামালে উৎপাদিত ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা দেয়।’

বাজার থেকে যে কোম্পানির যে ওষুধ প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে-
ইনসেপটা কোম্পানির উৎপাদিত আমলোসারটিন (৫/৮০ ট্যাবলেট) নামক ওষুধটির বিভিন্ন ব্যাচের ১৮০৬২ থেকে ১৮০৭৫ ওষুধ প্রত্যাহারের নির্দেশনা দেয়া হয়েছে।

দি একমি কোম্পানি উৎপাদিত সব ব্যাচের ভালটিন ৮০ এমজি ট্যাবলেট, ভালটিন ১৬০ এমজি ট্যাবলেট, কো-ভালটিন ৫/৮০ এমজি ট্যাবলেট, কো-ভালটিন ৫/১৬০ এমজি ট্যাবলেট।

পপুলারের বিভিন্ন ব্যাচে উৎপাদিত এমলোভাস ভিএস ৫/৮০ ট্যাবলেট, এমলোভাস ভিএস ৫/১৬০ ট্যাবলেট, এমলোভাস ভিএস ১০/১৬০ ট্যাবলেট, ভালভাস এইচসিটি ১০/১৬০/২৫ ট্যাবলেট।

ড্রাগ ইন্টারন্যাশনালের বিভিন্ন ব্যাচে উৎপাদিত এভি-৫ ট্যাবলেট, এভি-১০ ট্যাবলেট, এভি-৫/৮০ ট্যাবলেট, কার্ডিভাল ৮০ ট্যাবলেট।

রেনেটা কোম্পানির ভালডিপিন এফসি ৮০ এমজি ও ১৬০ এমজি ট্যাবলেট, ভালজিডি এফসি (১৬০ গ্রাম+১২ দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেট), ভালজিডি এফ সি (৮০ গ্রাম+ ১২ দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেট)।

এ ছাড়া হেলথ কেয়ারের ডিসিস ৮০ মিলিগ্রাম (এফসি) ট্যাবলেট, ডিসিস ১৬০ মিলিগ্রাম (এফসি) ট্যাবলেট ও ডিসিস প্লাস ৮০/১২ দশমিক ৫ মিলিগ্রাম (এফসি) ট্যাবলেট প্রত্যাহারের নির্দেশনা দেয়া হয়েছে।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, উচ্চ রক্তচাপ রোগ নিরাময়ে বহুল ব্যবহৃত এসব ওষুধে ক্যান্সারের ঝুঁকি রয়েছে বলে ইতোমধ্যেই সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ওষুধ প্রশাসন অধিদফতরের অপর এক সূত্র জানায়, ইতিপূর্বে চীনের অন্য একটি জিজিয়াং হোয়াহাই ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত কাঁচামালে তৈরি দেশীয় স্কয়ারের (কেমোভাল ৫/৮০ ও ৫/১৬০ মিলিগ্রাম ট্যাবলেট), পপুলার (এমলোভাস ভিএস ৫/১৬০, ১০/১৬০, ৫/৮০ ও ভালভাস ৫/১৬০, ১০/১৬০ মিলিগ্রাম ট্যাবলেট ও কনকর্ড (ভালোসান ৮০ মিলিগ্রাম ট্যাবলেট) এসব ওষুধ প্রত্যাহার ও ধ্বংস করা হয়।

গত ৪ আগস্ট ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতন, গৃহকর্ত্রী গ্রেফতার

দেশের খবর: গৃহকর্তা আর গৃহকর্ত্রীর অমানবিক নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী লামিয়াকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ওই শিশুর সারা শরীর, মাথা ও চোখে গুরুতর আঘাত রয়েছে। শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পুলিশ গৃহকর্তী শারমিন আক্তারকে গ্রেফতার করেছে। ঘটনার পর পালিয়েছে গৃহকর্তা আশরাফুল ইসলাম চৌধুরী।

পুলিশ জানায়, বরিশালে গৌরনদী উপজেলার বাটাজোর নোয়াপাড়া গ্রামের হতদরিদ্র রিক্সাচালক মো. ইকবাল সরদারের ৯ বছর বয়সের শিশু লামিয়া আক্তার পেটের ক্ষুধায় ৬ মাস আগে বরিশাল নগরীতে আসে। মাতৃহীন লামিয়া কাজ পায় নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশীপুর মদিনা সড়কের আকাশ মঞ্জিলের ৪র্থ তলার ভাড়াটিয়া শারমিন-আশরাফ দম্পতির বাসায়। প্রথম প্রথম বেশ যত্ন পায় লামিয়া। এরপরই কাজে সামান্য ত্রুটি পেলেই তার ওপর শুরু হয় নির্যাতন। গরম খুন্তির ছ্যাঁকা, বেলন দিয়ে পিটানি, দেয়ালে আছড়ানো, হাত ভেঙে ফেলা, চোখ ওপরে ফেলার চেষ্টাসহ নির্মম নির্যাতন চলে ওই শিশুটির ওপর।

প্রতিরাতে শিশু লামিয়ার কান্না ও চিৎকার শুনে এলাকাবাসীর পক্ষ থেকে একটি উড়ো চিঠিতে বিষয়টি নগর গোয়েন্দা পুলিশের কাছে পৌঁছায়। এরপর গত সোমবার রাতে গোয়েন্দা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে শিশু গৃহকর্মী লামিয়াকে উদ্ধার করে।

পুলিশ দেখেই লামিয়ার আর্তনাদ ছিলো, ‘আমাকে বাঁচান’।

শিশুটির নির্যাতনের বিভীষিকা দেখে অভিযুক্তর বিচার দাবি করেন অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের নারী সদস্য ফারজানা আক্তারও। তাছাড়া এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেন শিশু লামিয়ার স্বজনরা।

এদিকে ওই শিশুর কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে তাকে নির্যাতন করার কথা স্বীকার করেছে অভিযুক্ত গৃহকর্তী শারমিন আক্তার। এ জন্য অনুতপ্ত তিনি।

এদিকে ওই শিশুটিকে উদ্ধারের সময় নির্যাতনকারী গৃহকর্তী নাসরিনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক এবং পরে গ্রেফতার করে। অপর নির্যাতনকারী গৃহকর্তা আশরাফুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের এসআই ইউনুস আলী ফরাজী বাদী হয়ে নগরীর বিমান বন্দর থানায় মানব পাঁচার ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক।

উদ্ধারের পরই পুলিশ গুরুতর অসুস্থ্য লামিয়াকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের পক্ষ থেকে লামিয়াকে সুস্থ করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে।

শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকীর হোসেন জানান, লামিয়ার শরীরে বহু আঘাতের ক্ষত রয়েছে। সে শারীরিক এবং মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেভাবে দেখবেন ব্রাজিল-আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচ

খেলার খবর: আর কয়েকঘণ্টা পর সৌদি আরবের জেদ্দা শহরের বাদশাহ আবদুল্লাহ স্পোর্টস সিটিতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। দুইবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলে নেই ফুটবল জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপে ব্যর্থতার পর তার মান-অভিমানের পালা এখনও শেষ হয়নি।
তবে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল শিবিরে থাকবেন সুপারস্টার নেইমার। থাকবেন বাকী তারকারাও। তাই মেসির অভাবে ম্যাচের উত্তেজনা একেবারেই কমবে না। সৌদিতে ম্যাচটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। টিকিট কালোবাজারিও চলছে। ৩০ রিয়ালের টিকিট বিক্রি হচ্ছে ১০ গুণ দামে ৩০০ রিয়ালে! বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হতে চলা এই হাইভোল্টেজ ম্যাচটি দেখবেন কীভাবে?
বাংলাদেশ থেকে মাত্র একটি টিভি চ্যানেলে এই খেলা দেখা যাবে। চ্যানেলটির নাম হচ্ছে ‘বিন স্পোর্টস’ (BEIN SPORTS)। দুঃখের বিষয় হলো, দেশের অধিকাংশ অঞ্চলে এই চ্যানেল দেখা যায় না। সুতরাং ভরসা ইন্টারনেট। স্মার্টফোনে দেখতে হলে ডাউনলোড করে নিন ‘LIVE NET TV’ অ্যাপটি। ডেক্সটপ কিংবা ল্যাপটপে ম্যাচ দেখতে হলে ব্রাউজ করুন https://www.crichd.sx/brazil-vs-argentina-live-streaming এই লিংকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জঙ্গি আস্তানায় ‘অপারেশন গর্ডিয়ান নট’ সমাপ্ত, নিহত ২

দেশের খবর: নরসিংদীর শেখেরচরে ঘিরে রাখা একটি পাঁচতলা ভবনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সোয়াত ও পুলিশের অভিযান ‘অপারেশন গর্ডিয়ান নট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেখেরচরের আস্তানা থেকে দুইজনের মরদেহ এবং একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তারা নব্য জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে আজ মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে শেখেরচরের ভগীরথপুর মাজার বাসস্টান্ডের চেয়ারম্যান রোডের পাঁচতলার এই বাড়িতে এ অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম ইউনিট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিসির আলি হতে চেয়েছিলেন আসাদুজ্জামান নূর

বিনোদনের খবর: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বর্তমান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের। তার লেখা অনবদ্য নাটক ‌‘কোথাও কেউ নেই’-এ নূর অভিনীত ‘বাকের ভাই’ চরিত্রটি আজও আলোচ্য বিষয়।
এছাড়াও হুমায়ূন আহমেদের সিনেমা ‘আগুনের পরশমণি’, ‘চন্দ্রকথা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘ঘেটুপুত্র কমলা’সহ অসংখ্য নাটকের নানা চরিত্রে পাওয়া গেছে আজকের সংস্কৃতিমন্ত্রীকে। তবে এতসব চরিত্রের ভিড়ে এই কিংবদন্তির প্রচণ্ড ইচ্ছে ছিল ‘মিসির আলি’ চরিত্রে অভিনয় করার।
হুমায়ূন আহমেদের সৃষ্টি জনপ্রিয় এই চরিত্রে অভিনয় করার বিষয়ে একে অপরের সঙ্গে আলাপও হয়েছে। অর্থাৎ হুমায়ূন আহমেদের কাছে মিসির আলি নিয়ে কাজ করার বিষয়ে সরাসরি আগ্রহ প্রকাশ করেছেন নূর। হুমায়ূন আহমেদ নিজেও নূরের এমন আগ্রহে সায় দিয়েছেন বলে জানা গেছে।
যদিও শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে চরিত্রটি এবার পর্দায় আসছে। আর তা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী।
১৫ অক্টোবর ‘দেবী’ ছবির সংবাদ সম্মেলনে নিজের চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে এসব তথ্য প্রকাশ করেন চঞ্চল চৌধুরী।
তার ভাষ্য, ‘‘সেদিন একটা কারণে নূর ভাই ফোন করেছিলেন। প্রথম কথাটিই তিনি বলেন, আমি শুনেছি ‘দেবী’র কথা। তুমি মিসির আলি চরিত্র করছো। আশা করি এটা ভালো হবে। তোমার অভিনয় আমার ভালো লাগে।’’
চঞ্চল আরও বললেন, ‘নূর ভাই এরপর যেটা বললেন সেটা শুনে একটু অবাক হলাম। তিনি বললেন, মিসির আলি চরিত্রে কাজ করার খুব ইচ্ছে ছিল আমার। হুমায়ূনকে বলেও ছিলাম মিসির আলি তৈরি করো। আমি এই চরিত্রে অভিনয় করতে চাই। সে বেঁচে থাকলে এতদিনে হয়তো হতো।’
চঞ্চল আরও যোগ করে বলেন, ‘‘যা হোক তাঁর (আসাদুজ্জামান নূর) ইচ্ছে ছিল মিসির আলি চরিত্র করার। তবে তিনি আমার জন্য আশীর্বাদ করেছেন। ‘দেবী’র জন্য শুভকামনা জানিয়েছেন।’’
১৫ অক্টোবর রাতে ঢাকা ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়া আহসান, শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ছবির পরিচালক অনম বিশ্বাসসহ অনেকে।
আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থাপনা করেন রুম্মান রশীদ খান।

‘দেবী’ জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র প্রথম সৃষ্টি। এর মাধ্যমে প্রথমবারের মতো পরিচালনা করছেন অনম বিশ্বাস। একইভাবে চলচ্চিত্রটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে শবনম ফারিয়ার। এতে কেন্দ্রীয় চরিত্র রানু হিসেবে আছেন জয়া। আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ ও ইরেশ যাকের। ছবিটি সরকারি অনুদানে নির্মিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দাঁতের হলদেটে ভাব দূর করবে যেসব খাবার

অনলাইন ডেস্ক: ত্বকে ব্রণ আর হলুদ দাঁতের মতো বিভিন্ন সমস্যার ফলে আমাদের আত্মবিশ্বাস অনেকটাই কম হয়ে যায়৷ ব্রণ দূর করার নানা উপায় আপনি পাবেন ঠিকই, তবে দাঁত সাদা করার সেরকম উপায় নেই বলে অনেকেই চিন্তায় পড়ে যান৷ থাকলেও সবকটা কার্যকরী নয়৷ তাই দাঁত সাদা করার জন্য কী কী খাবেন দেখে নিন-

১। প্রতিদিন শসা খেতে পারেন, এতে আপনার দাঁত পরিষ্কার থাকবে৷

২। প্রতিদিন না হলেও প্রায়ই পনির খান৷ পনির আপনার দাঁতকে পরিষ্কার করার পাশাপাশি মজবুতও করে৷

৩। অনেকেই বলে চ্যুইংগামে আপনার দাঁত পরিষ্কার হয়৷ সেটা ভুলেও করবেন না৷ তার বদলে গ্রিন টি খান প্রতিদিন৷ মেদ ঝরবে দাঁতও পরিষ্কার হবে৷

৪। দাঁতের হলদেটে ভাব দূর করতে রোজ নারকেল খেতে পারেন৷ নারকেল খেলে দাঁতের সাদা ভাব ধীরে ধীরে ফুটে উঠবে৷

৫। প্রতিদিন একটা করে কাঁচা হলুদ খেলে আপনার দাঁত পরিষ্কার তো হবেই৷ সেই সঙ্গে দাঁতের ক্ষয়ক্ষতিও দূর করবে পাশাপাশি মজবুতও করবে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বিভেদ’ নিয়ে কথা বলতে নারাজ সিইসি

দেশের খবর: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও ইসির অন্যান্য কমিশনারদের প্রকাশ্য বিরোধ নিয়ে কিছু বলতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এমনকি এ বিষয়ে কথা না বলার জন্য সাংবাদিকদের অনুরোধও করেন তিনি।
বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিরোধ থাকলেও জাতীয় নির্বাচন পরিচালনার কাজ কঠিন হবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার।
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এবলেন তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগের দিন সোমবার (১৫ অক্টোবর) কমিশন বৈঠক থেকে নোট অব ডিসেন্ট (ভিন্ন মত) দিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বেরিয়ে যান।
সাংবাকিরা জানতে চান, আজকে তো মাঠ পর্যায়ের সবার কথা শুনলেন। গতকালকের বৈঠকে একজন কমিশনারের কথা আপনারা শুনেননি। উনি বলেছেন, বাক স্বাধীনতায় আপনারা হস্তক্ষেপ করেছেন। এর জবাবে সিইসি বলেন, আমাকে আর ইনসিস্ট (জোরাজুরি) করবেন না। আমি ওটা নিয়ে কথা বলবো না। আজকের কথা বলেন।

নির্বাচনের সময় কোন ধরনের সরকার থাকবে সেটার জন্য আপনারা তফসিল পর্যন্ত অপেক্ষা করছেন?- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই। আমরা দেখি না সংসদ সদস্যদের কীভাবে রাখেন। সরকারের অবস্থান কী থাকবে, এমপিদের অবস্থান কী থাকবে এটা নিয়ে আজকে কোনো কথা হয়নি।
নির্বাচনী আচরণ বিধির বিষয়ে তিনি বলেন, আচরণবিধিতে কিছু কিছু পরিবর্তনের উদ্যোগ নেবো। তবে কী তা এখন মনে নেই। নির্বাচন কমিশনার কবিতা খানম তৈরি করেছেন। সামনে তিন-চারদিন পর আমাদের কমিশন সভা আছে। সেদিন এটি দেখা হবে।
মাঠকর্মকর্তারা নির্বাচনী পরিবেশ নিয়ে কী বলেছেন জানতে চাইলে সিইসি বলেন, তারা বলেছেন তাদের যে দায়িত্ব সেগুলোর ব্যাপারে স্থানীয় প্রশাসনের সহযোগিতা, পুলিশের সহযোগিতা, জেলা পরিষদের সহযোগিতা এগুলো তারা প্রচুর পাচ্ছে এবং তাদের এই পর্যন্ত যে প্রস্তুতি তা ভালো।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest