সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

সাংবাদিকরা এমন নিউজ করবেন না, যে নিউজ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে : সাতক্ষীরা পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান বলেছেন ‘পুলিশের কাছে নো নিউজ ইজ গুড নিউজ, আর সাংবাদিকদের কাছে ব্যাড নিউজ ইজ গুড নিউজ। সাংবাদিকদের হাতে একটি কলম রয়েছে, সেই কলম তিনি যেভাবে ইচ্ছে তা ঘুরাতে পারেন। কিন্তু পুলিশের সেই স্বাধীনতা নেই বরং কাজের ক্ষেত্রে পুলিশের অনেক জবাবদিহিতা রয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ব্যাড নিউজ করেন তাতে সমস্যা নেই। তবে ব্যাড নিউজ করার ক্ষেত্রে একটু ভাবা প্রয়োজন। ব্যাড নিউজ আপনাদের এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে সেই নিউজটি দেশ ও জাতির কল্যানে কাজে লাগে। সাংবাদিকরা এমন নিউজ করবেন না যে নিউজ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং দেশে অরাজগ পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, আপনারা (সাংবাদিকরা) নিউজ করতে যেয়ে ঝুকির মধ্যে পড়তে পারেন এমন নিউজ সংগ্রহ করতে যাওয়ার আগে পুলিশকে অবহিত করলে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে। দেশের বর্তমান উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এখন আর ছোট দেশ নয়। এদেশে এখন বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সেই সব মেগা প্রকল্প নিয়ে রিপোর্ট করতে হবে। আমাদেরকে দেশের উন্নয়নে কলম ধরতে হবে’।
সাতক্ষীরায় “সাংবাদিকদের নিরাপত্তা : ঝুকি চিহ্নিতকরন, নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ন ও দায়মুক্তি” বিষয়ক পাঁচ দিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার এসব কথা বলেন।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স. ম আলাউদ্দিন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউজ নেটওয়ার্কের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় গত ১২ অক্টোবর সকালে দ্বিতীয় ব্যাচের এই কর্মশালা উদ্বোধন করা হয়েছিল। ১৬ অক্টোরব তা শেষ হয়েছে।
নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামানের সভাপতিত্বে দ্বিতীয় ব্যাচের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মোজাম্মেল হোসেন বকুল ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউজ নেটওয়ার্কের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী এটিএন বাংলার স্টাফ রিপোর্টার , ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান।
কর্মশালায় সাংবাদিকদের নিরাপত্তা, ঝুকি চিহ্নিতকরন, নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ন ও দায়মুক্তি, সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্ব ও কর্তব্য, সাংবাদিকদের মৌলিক মূল্যবোধ ও তাদের সুরক্ষাসহ নানা বিষয় নিয়ে পাঁচদিন ব্যাপী এই কর্মশালায় আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মো: সাজ্জাদুর রহমান প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
প্রসঙ্গত, পৃথক দু’টি ব্যাচে (৭ থেকে ১১ অক্টোবর এবং ১২ থেকে ১৬ অক্টোবর) সাতক্ষীরায় কর্মরত ৫০ জন সাংবাদিক পাঁচ দিন ব্যাপী এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সম্পত্তি থেকে বঞ্চিত করায় পিতা বিরুদ্ধে সংবাদ সম্মেলন

 

প্রেস বিজ্ঞপ্তি :
আমাদের পিতার তিন স্ত্রী। তিন স্ত্রীর দশ সন্তান। প্রথম স্ত্রীর পাঁচ, দ্বিতীয় স্ত্রীর এক এবং তৃতীয় স্ত্রীর দুই পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে। জন্মের পর থেকে পিতা আমাদের কোন ভরণপোষণ করেনি। খেয়ে না খেয়ে আমরা বড় হয়েছি। এমনকি পিতা কোনদিন কোন খবরও নেয়নি আমাদের। দশ ভাই-বোনের মধ্যে সাতজনকে বঞ্চিত করে আমাদের পিতা তিনজনের নামে পিতার নামীয় ছয়ঘরিয়া মৌজার ৩১ দশমিক এক এর চার শতক জমি গোপনে লিখে দিয়েছে। ওই তিনজন পিতার প্রথম স্ত্রীর সন্তান। এভাবেই অভিযোগ তুলে ধরে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুস সামাদের দুই পুত্র রেজাউল ইসলাম ও আমিনুর রহমান। লিখিত বক্তব্যে তারা আরো বলেন, জমি লিখে দেয়ার ঘটনা জানতে পেরে আমরা বৈকারি ইউনিয়ন পরিষদে অভিযোগ করলেও তাতে সমাধান হয়নি। এতে আমরা আমাদের পিতার সম্পত্তির অংশ দাবি করায় পিতার প্রথম স্ত্রীর সন্তান নজরুল ইসলাম, আনারুল ইসলাম ও জামাই আসাদুজ্জামান আমাদের খুন জখম করবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছে। এছাড়া আমাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে মাদকদ্রব্য রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে বলে শাসিয়েছে। এ ঘটনায় আমরা নিরুপায় হয়ে সাতক্ষীরা সদর থানায় ১৬ অক্টোবর ২০১৮ তারিখে একটি জিডি করি। বর্তমানে আমরা আতঙ্কে আছি। আমরা পিতার জমির অংশ বুঝে পেতে চাই। এ ব্যাপারে জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তান সীমান্তে ১১ ইরানি সেনা অপহরণ

বিদেশের খবর: পাকিস্তান সীমান্তবর্তী এলাকা বালুচিস্তান-সিস্তানের লুলাকদান এলাকায় দায়িত্বরত ইরানের কয়েকজন সেনা সদস্য (নিরাপত্তা বাহিনী) সন্ত্রাসীদের হাতে অপহৃত হয়েছে। মঙ্গলবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি বলছে, অপহৃত নিরাপত্তা সদস্যদের মধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজ এবং সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য রয়েছেন।
এর আগে ইরানের গণমাধ্যম সকালের দিকে অপহৃতদের সংখ্যা ১৪ বলে জানালেও পরে ফার্স নিউজ জানিয়েছে, ১১ জন নিরাপত্তা সদস্যকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা এ অপহরণের সঙ্গে জড়িত। অপহৃতদের উদ্ধারের জন্য ইরানের নিরাপত্তা বাহিনী প্রস্তুতি নিচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরানে ভয়াবহ রাসায়নিক হামলা: চুপ ছিল বিশ্ব

বিদেশের খবর: সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রই ইরানে রাসায়নিক হামলার অন্যতম উস্কানিদ্বাতা বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

সোমবার ইরানে প্যান-এশিয়া প্যাসিফিক কংগ্রেস অন মিলিটারি মেডিসিন সংক্ষেপে আইসিএমএম’র চতুর্থ সম্মেলন বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাসায়নিক হামলার সবচেয়ে বড় শিকার হতে হয়েছে ইরানকে। সাদ্দামের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় ইরানের বিরুদ্ধে ৫৭০ বারের বেশি রাসায়নিক বোমা হামলা চালানো হয়েছিল। কিন্তু তারপরও আন্তর্জাতিক সংস্থাগুলো সাদ্দামের রাসায়নিক হামলার বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য কোনো বৈঠকও ডাকেনি।

সিরিয়ায় কেমিক্যাল হামলার অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প সরব হলেও ইরানের কেমিক্যাল হামলার সময় গোটা যুক্তরাষ্ট্র চুপ ছিল উল্লেখ করে বেশ কিছু দিন আগে বলে আলজাজিরা বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উল্লেখ করে।

ইরানের বিশ্লেষকদের বরাত দিয়ে খবরে বলা হয়, সিরিয়ায় ট্রাম্পের হামলা যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কপটতা ফুটে উঠেছে।
ইরাক-ইরান যুদ্ধের সময় ১৯৮০ সাল থেকে ১৯৮৮ সালের মধ্যে ইরাকি বাহিনী বহুবার ইরানে কেমিক্যাল হামলা চালিয়েছিল। ওই সময় কেমিক্যাল হামলায় ইরানের প্রায় সাড়ে ৭ হাজার সেনা সদস্য ও সাধারণ নাগরিক মারা যায়।

কিন্তু ইরাক যখন ইরানে হামলা চালিয়েছিল তখন যুক্তরাষ্ট্র চুপ ছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্র নীরবে ইরাককে উৎসাহিত করেছিল বলে মন্তব্য করেছেন গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিজের (জিআইআইডিএস) বিশেষজ্ঞ রেজা নাসরি।
তিনি বলেন, ইরানে কেমিক্যাল হামলার অভিজ্ঞতা থেকে বলা যায়, সিরিয়ায় কেমিক্যাল হামলার অভিযোগ এবং যে মানবতার কথা যুক্তরাষ্ট্র বলছে, তা সঠিক না।’

ওয়াশিংটনকেন্দ্রিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক দারিয়েল কিম্বল বলেন, ইরানের উচিত তার অভিজ্ঞতা সিরিয়ায় কাজে লাগানো। যাতে সিরিয়ায়ও ইরানের মতো কেমিক্যাল হামলার ঘটনা না ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আমি পরিচালক, আমাকে তোমার শরীর দেখতে হবে’

বিনোদনের খবর: যৌন হয়রানির খবরে বলিউড এখন তোলপাড়। আসছে একের পর এক অভিযোগ। সেই অভিযোগের খাতায় নাম লেখানো সাজিদ খানকে নিয়ে আরো এক অভিনেত্রী অভিযোগ করলেন।
সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে সিমরান সুরি টুইটারে লিখেন, ‘হিম্মতওয়ালা’ ছবির অডিশন দেওয়ার সময় পরিচালক সাজিদ খান তাকে পোশাক খুলতে বলেছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই অভিনেত্রী বলেন, ‘২০১২ সালে হিম্মতওয়ালা ছবির অডিশনের জন্য সাজিদ আমাকে বাসায় ডাকেন। সেখানে গিয়ে দেখি এই ভদ্রলোক গেঞ্জি পরে বসে আছেন। আমাকে তিনি বললেন, ‘দেখ আমার শরীর কত সুন্দর।’

সিমরান সুরি আরো বলেন, ‘তখন আমি বিস্মিত হয়েছিলাম। একটি পেশাদার মিটিংয়ে কেন এই ভদ্রলোক স্যান্ডো গেঞ্জি পরেছেন! কিছুক্ষণ পর, তিনি আমাকে পোশাক খুলতে বলেন। আমি আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। কিন্তু সাজিদ বলেন, ‘আমি পরিচালক। আমাকে তোমার শরীর দেখতে হবে।’

অভিনেত্রী জানান, তখন সাজিদ তার জামা টেনে খুলতে যান। তখন এর প্রতিবাদ করেন তিনি।

কিছুদিন আগে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট। ২০১৪-এ ‘হামশকল’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিতে অভিনয় করার সময় তাকে বাড়িতে ডেকেছিলেন সাজিদ। কিন্তু র‌্যাচেল বাড়িতে দেখা করতে অস্বীকার জানান। তখন সাজিদ জানিয়েছিলেন, তিনি মায়ের সঙ্গে থাকেন। ফলে র‌্যাচেল বাড়িতে গেলে কোনও অসুবিধে হবে না।

র‌্যাচেল বলেন, বাড়িতে যাওয়ার পর কাজের মহিলা তকে সাজিদের বেডরুমে যেতে বলেন। তখন বাড়িতে আর কেউ ছিলেন না। ঘরে যাওয়ার পর সাজিদ পোশাক খুলতে বলেছিলেন তাকে। কারণ যে ছবির জন্য তাকে ভাবা হয়েছিল, সেখানে বিকিনি পরতে হত। খবর: হিন্দুস্তান টাইমস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি কর্মকর্তাদের কূটনৈতিক সুরক্ষা প্রত্যাহার করুন: জাতিসংঘ

অনলাইন ডেস্ক: সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত সৌদি কনস্যুলেটের কর্মকর্তাদের ক্ষেত্রে প্রচলিত ‘কূটনৈতিক সুরক্ষা’ প্রত্যাহার করার দাবি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এক বিবৃতিতে এ দাবি জানান, সংস্থার প্রধান মিশেল্লে বাচেলেট।
বাচেলেট বলেন, ‘আমি মনে করি জামাল খাশোগি নিহত হওয়ার ঘটনার গুরুত্ব এবং প্রেক্ষিত বিবেচনা করে ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশান অনুযায়ী প্রদত্ত কূটনৈতিক সুরক্ষা শিথিল করা উচিৎ।’
বাচেলট বলেন, দুই সপ্তাহ মানে অনেক দেরি। অথচ এখনও খাশোগি ইস্যুতে কোন সুরাহা আসেনি।

দ্রুত খাশোগির ভাগ্যে কী ঘটেছে তা পরিষ্কার করার আহ্বান জানিয়ে জাতিসংঘের শীর্ষ এ মানবাধিকার কর্মকর্তা বলেন, ‘এটা পরিষ্কার সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন খাশোগি। সুতরাং তার ক্ষেত্রে কী ঘটেছে তা জানানোর দায় সৌদি আরবের।’

সোমবার খাশোগির খোঁজে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে অভিযান চালিয়েছে তুরস্কের ফরেনসিক পুলিশ। একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ভাড়াটে খুনিরা কাশোগি হত্যায় জড়িত থাকতে পারে।’
অক্টোবরের ২ তারিখে কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তুরস্ক বলছে একইদিন সৌদি আরব থেকে ইস্তাম্বুল আসা সৌদি গোয়েন্দাদের ১৫ সদস্যের একটি দল কনস্যুলেটের ভেতরে ঢুকে খাশোগিকে খুন করেছে।
তবে সৌদি আরব অভিযোগ অস্বীকার করে বলছে, কাজ শেষে কনস্যুলেট ত্যাগ করেছেন খাশোগি। যদিও দাবির স্বপক্ষে কোন প্রমাণ হাজির করতে পারেনি দেশটি।
খাশোগি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উৎসবের চেয়ে ক্রিকেটটাই আগে : লিটন দাস

খেলার খবর: গত কয়েকমাস ধরেই তিনি আছেন দুর্দান্ত ফর্মে। এশিয়া কাপে হাঁকিয়েছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি। জাতীয় দলে তামিমের বিপরীতে জায়গা পাকা করতে হলে শুধু দরকার ধারাবাহিকতা। সেটাও খুব একটা দূরে নয় লিটন দাসের জন্য। আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তরুণ এই ওপেনার বললেন, গত কয়েকমাস ধরে প্রায় একটানা ভালো খেলে যাওয়ার রহস্য।

জিম্বাবুয়ে সিরিজ উপলক্ষে অনুশীলন শেষে দলের প্রতিনিধি হিসেবে আসা লিটন বললেন, ‘ক্রিকেট সম্পূর্ণ মনস্তাত্ত্বিক খেলা। মানুষ বলে, মন যত পরিষ্কার থাকবে তত ভালো খেলবেন। যেহেতু আগে ভালো খেলিনি। মনে নিজের সামর্থ্য নিয়ে একটু প্রশ্ন থাকেই। আর ভালো করার পর মানসিকভাবে একটু চাপ মুক্ত হওয়া যায়। এই জন্য হয়তো ভালো খেলছি।’

এশিয়া কাপ থেকে ফিরে জাতীয় লিগে দেশের হয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নিজের আগের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় জাতীয় দলে তার ওপর এখন বড় দায়িত্ব। ইনজুরি আক্রান্ত তামিম ইকবাল এতদিন যে দায়িত্ব পালন করে এসেছেন, সেই দায়িত্ব আসন্ন জিম্বাবুয়ে সিরিজে লিটনকে পালন করতে হবে। নিজেকে রান করতে হবে পাশাপাশি সঙ্গী হিসেবে যেই আসুক না কেন, তাকে এগিয়ে নিতে হবে। কতটা চাপ অনুভব করছেন লিটন?

ড্যাশিং এই ওপেনার বললেন, ‘আমি তো দলে নিয়মিত ছিলাম না। তামিম ভাই নিয়মিত। তার সঙ্গে সবাই যাওয়া-আসার মধ্যে ছিল। আমার নিয়মিত হওয়ার সুযোগ ছিল না। এবার আমার যে সঙ্গী হবে, সেও নতুন হবে। আমিও নতুন। হ্যাঁ, আত্মবিশ্বাসের জায়গা থেকে একটু ভালো জায়গায় আছি হয়তো। আগেও বলেছি, প্রতিটা ম্যাচ নির্ভর করে সেই দিন কেমন শুরু করছি সেটির ওপরে। হতে পারে পরের ম্যাচে শূন্য রানে আউট হতে পারি। আকাশছোঁয়া আত্মবিশ্বাসী হয়ে লাভ নেই।’

যে মুহূর্তে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প চলছে, সেই মুহূর্তে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাও চলছে। আজ মহাসপ্তমীর দিনে লিটন কি মিস করছেন না পূজার আনন্দ? জবাবটা পুরো পেশাদার ক্রিকেটারের মতোই দিলেন লিটন, ‘পূজার মাঝে অনুশীলনে খুব ভালো লাগছে। এক্সিলেন্ট! আসলে পেশাদার ক্রিকেটারের কাছে ক্রিকেটটাই সবার আগে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কিংবা উৎসবের চেয়ে তাকে দলের দলের প্রয়োজনটাই আগে দেখতে হয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসিকে ছাড়াই ব্রাজিলকে হারাতে চান রোমেরো

খেলার খবর: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই ফুটবল বিশ্বে এক আলাদা উম্মাদনা। ল্যাটিন আমেরিকার এ দুই দলের খেলায়েআরেক আকর্ষণ লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। বর্তমান তথা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনা দল অনেকটাই দুর্বল।

রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতার বিদায় নিয়েছেন আর্জেন্টিনা দলের কোচ হোসে সাম্পাওলি আর ‘সাময়িক’ অবসর নিয়েছেন মেসি। ব্রাজিলের বিপক্ষে জেদ্দায় হতে যাওয়া ম্যাচে নেই ডি মারিয়া, হিগুইয়েন ও অ্যাগুয়েরোর মত তারকারাও। তাদের অনুপস্থিতিতেও তারকা সমৃদ্ধ ব্রাজিলকে হারাতে মরিয়া আর্জেন্টাইন গোলকিপার সের্হিয়ো রোমেরো।

এর আগে হাঁটুর সার্জারির কারণে সেপ্টেম্বরের দুই প্রীতি ম্যাচ খেলা হয়নি অভিজ্ঞ এই গোলকিপারের। এরপর জাতীয় দলে ফিরেছেন। মেসি না থাকায় দলে যে প্রভাব পড়বে তা স্বীকার করেন রোমেরো, ‘মেসি থাকলে বিষয়টা ভালোই হতো। কারণ ওর থাকা মানে আমাদের দলে খেলার মান বেড়ে যাওয়া।’

তবে মেসি নেই বলে ভয়ে নেই আর্জেন্টিনা দলের গোলরক্ষক, জয় নিয়েই মাঠ ছাড়তে চান তিনি। তিনি বলেন, ‘আর্জেন্টিনা যখন খেলে জয়ের জন্যই খেলে। আর যখন ব্রাজিলের বিপক্ষে খেলে, সেটা প্রীতি ম্যাচেই হোক, আমাদের অবশ্যই জেতা উচিত। আমাদের কোচ এটাই চাইছেন। আমাদের নতুন একটি গ্রুপ, তাই দলের জন্য সেরাটা দিতে চেষ্টা করবো।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest