সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। মঙ্গলবার বিকালে বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাড়ি ইউনিয়নের বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক গণেষ মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান। এসময় নেতৃবৃন্দ বল্লী ইউনিয়নের শ্যামপুর সার্বজনীন দূর্গাপুজা মন্দির পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, রাম প্রসাদ, আজহারুল ইসলাম, অব: শিক্ষক কিনু চন্দ্র মিস্ত্রি, চারু চন্দ্র মিস্ত্রি, ইউপি সদস্য শামছুর রহমান, আকবার আলী, আ: রশিদ, খায়রুল ইসলাম। এরপর বল্লী ইউনিয়নের আমতলা সার্বজনীন দূর্গাপুজা মন্দির, নারানপুর রাজবংশীপাড়া সার্বজনীন দূর্গাপুজা মন্দির, হাজীপুর পাথারঘাটা দেলপোতা জোড়া মন্দির, ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া সার্বজনীন দূর্গাপুজা মন্দির, টাকিপাড়া মানিকতলা সার্বজনীন দুর্গাপূজা মন্দির, আগরদাড়ি ইউনিয়নের নেহা সার্বজনীন দূর্গাপুজা মন্দির, হলদারবাড়ী সার্বজনীন দূর্গাপুজা মন্দির, আগরদাড়ি আর্শ্চয্যবাড়ী দূর্গাপুজা মন্দির পরিদর্শন করেন। পরে নেতৃবৃন্দ পুরাতন সাতক্ষীরা মায়েরবাড়ি মন্দির পরিদর্শন করেন এবং আলোচনা সভায় মিলিত হন। জেলা মন্দির সমিতির সভাপতি শ্রী বিশ^নাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মনোরঞ্জন মুখার্জী, জেলা মন্দির সমিতির উপদেষ্টা শ্রী ধীরু ব্যানার্জী, সহ-সভাপতি এড. অনিত মুখার্জী, শ্রী সনাতন দাশ, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্মীয় সম্প্রীতি অক্ষুন্ন রেখে সকল ধর্মকে সমান চোখে দেখে আওয়ামীলীগ সরকার …. ডা. আ ফ ম রুহুল হক

আশাশুনি ব্যুরো : আওয়ামীলীগের রাজনৈতিক দর্শণ সকল ধর্মকে সমান চোখে দেখা। বঙ্গবন্ধুর সেই আদর্শ নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। আর সেই আদর্শ নিয়ে দেশ এগিয়ে চলেছে। মাঝে কিছু ব্যাত্যয় ঘটিয়েছিল ভিন্ন মতাবলম্বী, স্বাধীনতা বিরোধী ও জামাত-শিবির চক্র। আজকে বাংলাদেশ বিশে^ সাম্প্রদায়িক সম্প্রীতিতে মডেল হয়ে আছে। বিশে^র অনেক দেশের চেয়ে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে আছে। এমন কি পাশ্ববর্তী দেশ ভারত থেকেও বাংলাদেশ এগিয়ে আছে। আমরা ধর্মীয় সম্প্রীতি অক্ষুন্ন রাখতে চাই। তিনি উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ পরিদর্শক (ওসি) কে নির্দেশ দিয়ে বলেন, সনাতন ধর্মাবলম্বী মা ও মেয়েরা পূজার সময় রাতদিন চলাচল করবে, তারা যেন কোনরুপ সমস্যায় না পড়ে সেদিকে সতর্ক ব্যবস্থা রাখবেন। যদি কেউ সমস্যা সৃষ্টি করে তাদেরকে কঠোর হস্তে দমন করবেন। যদিও তারা আমার নিজের বা দলীয় হোক কোন ছাড় দিবেননা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজনৈতিক শত্রু, অসাম্প্রদায়িক শক্তি সমস্যা সৃষ্টির চেষ্টা করছে। এজন্য তিনি নেতাকর্মী ও প্রশাসনকে সতর্কতার সাথে, চোখ খুলে কাজ করার আহবান জানান। পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, উপজেলায় ১০৬টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। অনেক মন্ডপে আমার যাওয়া সম্ভব হবেনা, তবে সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় আশাশুনি সদর দুর্গা মন্দিরে অর্ঘ্য প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি উপরোক্ত কথা বলেন। শারদীয় দুর্গোসব-২০১৮ উপলক্ষে সরকারি ও এমপি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের নিজস্ব তহবিল হতে অর্ঘ্য প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম। সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম, আঃ আলিম মোল্যা, শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি, সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ আহবায়ক রতন কুমার অধিকারীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১০৬ টি পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারী হাতে প্রত্যেক মন্ডপের জন্য সরকার প্রদত্ব ১০ হাজার ৫ শত টাকা ও এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল হতে ১০০০ টাকা করে এক লক্ষ ৬ হাজার টাকা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন জগলুল হায়দার এমপি
আব্দুল আলিম, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় করেছেন, সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। তিনি প্রথমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান। এ সময় তিনি সরকারের সেবা সমূহ তুলে ধরে বলেন, গণমাধ্যমকর্মীদের উন্নয়নকল্পে সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফান্ডে ২০ কোটি টাকা প্রদান করেছেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রচারে গনমাধ‍্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে, এছাড়াও স্কুল কলেজ সরকারিকরণ, সড়কের উন্নয়ন , সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল দ্বিগুণ, চিকিৎসা ভাতা , শিক্ষা ভাতা, বৈশাখী ভাতা, মাতৃকালীন ছুটি ৪ মাস থেকে ৬ মাস করা, গৃহ নির্মাণ ঋণ, মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করা , বিধবা ভাতা প্রদান করা, প্রতিবন্ধীদের ভাতা, বেকার যুবকদের ঘরে ঘরে চাকরির জন্য ন্যাশনাল সার্ভিস চালু, ঘরে ঘরে বিদ্যুৎ, সোলার প্যানেল বিতরণ, গর্ভকালীন ভাতা,খোলাবাজারে ১০ টাকা মূল্যের চাউল বিক্রয়, অসহায় মহিলাদের বিনামূল্যে ভিজিডির চাল বিতরণ সহ সরকারের অসংখ্য উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ সাহাবুল আলম, শ্যামনগর উপজেলা প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ , শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অসীম জোরদার, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ‍্যাডঃ শুকুর আলী, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, মুন্সিগঞ্জ সাবেক ইউপি চেয়ারম্যান অসিম মৃধা, কৈখালী সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, কালিগঞ্জ ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল কুমার মুখার্জি, প্রভাষক মোশারফ হোসেন, অলিউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান মিজান, ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েস, শেখ রাসেল পরিষদের সভাপতি রহমত আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এস কে সিরাজ, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, কালীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কাওসার তুহিন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারন সম্পাদক  আমজাদ হোসেন মিঠু।
এছাড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের কর্তব্যরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া বিশ্ব খাদ্য দিবস ২০১৮ উদযাপন

জাহাঙ্গীর আলম লিটন কলারোয়া : কলারোয়া বিশ্ব খাদ্য দিবস ২০১৮ উদযাপন এবং ১৬-১৮ অক্টোবর ৮টি স্টোল ৩ দিনের জন্য খাদ্য মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ও শুভ উদ্ধোধন অনুষ্ঠান । উপজেলা নির্বাহী অফিসার আলগীর হুসাইনেরর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মহাসীন আলী। প্রধান অতিথি হিসাবে বক্তব্যদেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন। বিশেষ অতিথি সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সমবায় কর্মকর্তা নওশের আলী,খাদ্য কর্মকর্তা মাহমুদুল হাসান,মৎস্য কর্মকর্তা বজলুর রহমান,আরডিও কর্মকর্তা সনদ্বীপ মন্ডল,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,কোষাধ্যক্ষ এম এ সাজেদ,দপ্তর সম্পাদক ফিরোজ জোয়াদ্দার, ক্রীয়া সম্পাদক আকবার আলী সাংবাদিক কামরুজ্জামান,জাহিদ,আরিফ প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ আবুল হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় মহাসপ্তমীতে উৎসবমুখর বর্ণিল শোভাযাত্রা

 

কলারোয়া প্রতিনিধি: মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব এর মহাসপ্তমী পালিত হয় । মহাসপ্তমীতে প্রতিমা দর্শনের জন্য সকাল থেকে ভক্তদের মাঝে দেখা যায় ভিন্ন মাত্রার উৎসবের আমেজ। ছোট-বড় সব বয়সের ভক্তদের মধ্যে প্রতিবছর এদিনটি নিয়ে আসে অন্য ধরণের বাড়তি আনন্দ। মহাসপ্তমীকে প্রাণবন্ত করতে কলারোয়া উত্তর মুরারীকাটি পালপাড়া পূজা মন্ডপ থেকে জয় মহাপ্রভু সেবক সংঘ, শ্রীকৃষ্ণের দাস সম্প্রদায় ও সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের উদ্যোগে বিপুল সংখ্যক ভক্ত অনুরাগীদের নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিক্রমার জন্য বর্ণাঢ্য মটরসাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্সপার্টির উপজেলা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সনাতন ধর্মীয় নেতা গোষ্ট চন্দ্র পাল, অসিত ঘোষ, মাস্টার প্রদীপ পাল, নরেন্দ্রনাথ ঘোষ, প্রকাশ হালদার, জীবন ঘোষ, প্রশান্ত পাল, শংকর পাল, ময়না পাল, হরিপদ পাল, উদয় রায়, অসীম দাস, সুনীল দাস, ভক্ত দাস, নিমাই দাস, বাবু দাস প্রমুখ। এর আগে নেতৃবৃন্দ উত্তর মুরারীকাটি পালপাড়া পূজা মন্ডপের সেবকবৃন্দের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা মোবাইল ফোন ডিস্টিবিটউটর এসোসিয়েশন গঠন

 

সাতক্ষীরা মোবাইল ডিস্টিবিউটর মালিকদের উদ্যোগে জেলা মোবাইল ফোন ডিস্টিবিটউটর এসোসিয়েশন গঠন করা হয়েছে। গতকাল জেলা মোবাইল ডিস্টিবিউটর মালিকদের সমন্বয়ে মীর তাজুল ইসলাম রিপনের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সর্বম্মতিক্রমে মীর তাজুল ইসলাম রিপনকে সভাপতি, রফিকুল ইসলাম রোমিও কে সহ-সভাপতি, শফিউল ইসলামকে সাধারণ সম্পাদক, শুভংকার ঘোষকে যুগ্ম সাধারণ সম্পাদক, সাইদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, আশরাফুল ইসলামকে কোষাধ্যক্ষ ও শেখ আফজালুল করিম বিপু, মোস্তফা ছরোয়ার মেখ আখেরূজ্জামান তাপসকে সদস্য করে সাতক্ষীরা জেলা মোবাইল ফোন ডিস্টিবিউটর এসোসিয়েশন গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যত্রযত্র গাড়ী পার্কিংএ বিপর্যস্ত পৌরবাসী

নিজস্ব প্রতিবেদক : যত্রযত্র গাড়ী পার্কিং ও নিয়মবর্হিভূত যাত্রী উঠানো নামানোর কারণে বিপর্যস্ত সাতক্ষীরা পৌরবাসীর জনজীবন। যেকারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাফেরা করতে হয় চরম ঝুঁকির মধ্যে। যত্রযত্র গাড়ী পার্কিং ও বাসচলাচলের কোন নিদিৃষ্ট বাস স্টপ না থাকায় তারা ইচ্ছা-খুশিমত শহরের মধ্যে যাত্রী উঠানো নামানো করেন। এতে করে সাতক্ষীরার নিউ মার্কেট থেকে শ্যামনগর-সাতক্ষীরা সড়কের বাঁকাল হাইস্কুল, সাতক্ষীরা-যশোর সড়কের সিটি কলেজ এবং সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা পর্যন্ত দীর্ঘ জানযটের সৃষ্টি হয় বলে সচেতন মহল দাবি করেছেন।
পৌরসভার একাধিক ব্যক্তিদের সাথে কথা বলে জানাগেছে, শহরের ইটাগাছা হাটের মোড়, বাঙালের মোড়ে যানজটের অবস্থা ভয়াবহ। এখানে ফুটপাত দখল করে সারি সারি ট্রাক সড়কে দাঁড় করানো থাকে সব সময়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সড়কটিতে পণ্যবাহী ট্রাক,অনুমোদনহীন মাহেন্দ্রা, ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যান চলাচল করে। অধিকাংশ সড়ক তাদের দখল থাকে বেশির ভাগ সময়। সড়কের দুই পাশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার শিক্ষার্থী। বিশেষ করে কাটিয়া আমতলা মোড়ে অবস্থিত সরকারি উচ্চ বিদ্যালয়, টাউন গার্লস হাইস্কুল, পিএন হাইস্কুলের শিক্ষার্থীদের চরম ঝুঁকির মধ্যে রাস্তা পার হয়ে স্কুলে যেতে হয়। এসব স্কুলের সামনে একাধিকবার সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছে।
সাতক্ষীরা শহরে রাস্তা ভালোর হওয়ার কারণে বাস-ট্রাক চালকরা দ্রুত গতিতে গাড়ি চালান। যা শহরবাসীর জন্য অত্যান্ত ঝুকিপূর্ণ ও বিপদজনক। তাছাড়া হাইড্রোলিক হর্ণের আওয়াজ শহরবাসীকে বিষিয়ে তুলেছে। পাশাপাশি কিছু উঠতি বয়সী যুবকের বেপরোয়া বাইক চালানোর কারণে প্রতিনিয়ত সড়কে ঘটছে মারাত্মক দূর্ঘটনা।
সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু বলেন, যাত্রীবাহী বাস, ইজিবাইক ও ব্যাটারি চালিত ভ্যানের নিদৃষ্ট কোন স্টপ নেই। তারা কোন নিয়ম মানেও না। এছাড়া সড়কে চলাচলের সময় প্রত্যেকই ওভারটেক করার প্রবণতার কারণে সড়কে চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফুটপাত গুলো উদ্ধার করতে হবে। রাস্তা চওড়া করে ডিভাইডার দিতে হবে এবং অন ওয়ে করতে হবে তাহলে এ সমস্যা থেকে উত্তরণ করা যেতে পারে।
সাতক্ষীরা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আব্দুল মোমিন বলেন, শহরের সড়কগুলো সংকীর্ণ ও ফুটপাত না থাকা ও জনবল কম হওয়ায় অনেক কাজ আমরা করতে পারি না।
সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম বলেন, আগামী জুনে বাইপাস সড়ক চাল হবে। এটি চালু হলে শহরের কিছুটা হলেও যানজট নিরসনে হবে। এছাড়া শহরের বাইরে ট্রাক স্ট্যান্ড নির্মাণ এবং ইজিবাইক-ব্যাটারি ভ্যান নিয়ন্ত্রণ করা জরুরি।
পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী বলেন, শহরে ৬০০ অনুমোদনহীন ইজিবাইক চলছে। এছাড়া রয়েছে ব্যাটারিচালিত ভ্যান। অবৈধ ইজিবাইক ও ব্যাটারিভ্যান বন্ধে ৫টি পয়েন্টে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। এসব অনুমোদনহীন যানবাহন বন্ধ করা গেলে যানজট কমে যাবে।
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক অধ্যক্ষ আবু আহমেদ বলেন, শহরে অবাধে অনুমোদনহীন তিন চাকার মাহেন্দ্রা, ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যান চলাচল নিয়ন্ত্রিত করতে হবে।
জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন,আমি সদ্য যোগদান করেছি, এখনো কিছুই বুঝে উঠতে পারিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে রোগীর ৫হাজার টাকা চুরি

 

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে ৫হাজার টাকা ও মোবাইলসহ এক রোগীর স্ত্রীর পালস ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের ২নং ওয়ার্ডে এঘটনা ঘটে।
ভুক্তভোগী নার্গিস সুলতানা কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আব্দুল হালিমের স্ত্রী। নার্গিস সুলতানা জানান, তার স্বামী আব্দুল হালিম দীর্ঘ ৯দিন যাবত ফুসফুস জনিত কারণে সাতক্ষীরা সদর হাসপাতালের ২নং ওয়ার্ডের ৩নং বেডে চিকিৎসাধীন আছেন। স্বামীর চিকিৎসার খরচ বাবদ মঙ্গলবার দুপুরে তিনি বাড়িতে অনেক কষ্টে ৫ হাজার টাকা জোগাড় করে একটি পালস ব্যাগে নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালে স্বামীর বেডে তার ব্যাগটি রেখে পাশকাটিয়ে ভালোভাবে স্বামীর পাশেই বসার চেষ্টা করেন। কিন্তু মুহুর্তের মধ্যে তার ব্যাগটি সেখান থেকে উধাও হয়ে যায়। ওই ব্যাগটির মধ্যে ৫ হাজার টাকা, একটি মোবাইলসহ মূল্যবান কাগজপত্র ছিলো বলে জানান তিনি। অনেক খোজাখুজি করেও তিনি তার ব্যাগটির কোন সন্ধান পাননি। এঘটনায় ভুক্তভোগী নার্গিস সুলতানা হতাশা গ্রস্থ হয়ে পড়েন এবং হাসপাতালের সিসি ক্যামেরা দেখে চোরের সন্ধানের জন্য দাবি জানান।
এবিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এখন ঢাকায় আছি আপনি আরএমও সাহেবের সাথে কথা বলেন।
আরএমও ডা: হাফিজ উল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি হাসপাতালের প্রধানসহকারী কাম হিসাব রক্ষক মাসুম বিল্লাহর সাথে কথা বলতে বলেন।
প্রধানসহকারী কাম হিসাব রক্ষক মাসুম বিল্লাহ বলেন, সম্প্রতি হাসপাতালে এধরনের ঘটনা ঘটছে। এখানে প্রায় ৩৫টি সার্কিট ক্যামেরার মধ্যে ৭টি সচল আছে। বাকীগুলো নষ্ট থাকার কারণে চোর সনাক্ত করা যাচ্ছে না। এছাড়া ওই ওয়ার্ডে মহিলারা দায়িত্ব পালন করেন। যে কারণে সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরাটি বন্ধ রাখা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest