সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

নির্বাচনী প্রস্তুতি গুছিয়ে এনেছে আ’লীগ

অনলাইন ডেস্ক: জাতীয় নির্বাচন সামনে রেখে ইশতেহারের খসড়া, সম্ভাব্য প্রার্থী তালিকা, পোলিং এজেন্ট প্রশিক্ষণ, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে ৩০ লাখ রঙিন পোস্টার ছাপানোসহ বিভিন্ন নির্বাচনী কাজ প্রায় চূড়ান্ত করে এনেছে ক্ষমতাসীনরা।
তফসিল ঘোষণার পরপরই যাবতীয় প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তারা। আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে এসব তথ্য।
সূত্র আরও জানায়, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিতে ইতিমধ্যেই তিন হাজার ‘মাস্টার ট্রেইনারের’ নাম চূড়ান্ত করা হয়েছে। প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়াসহ তৃণমূলের সঙ্গে মতবিনিময় করতে তাদের চলতি মাসেই গণভবনে ডাকা হতে পারে। সেখানে উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক/আইন বিষয়ক সম্পাদক পর্যায়ের দুই হাজার নেতা উপস্থিত থাকবেন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ইশতেহার তৈরির কাজ শেষের দিকে। উন্নয়ন, তারুণ্য, নারীর ক্ষমতায়নসহ সমসাময়িক বিষয় এবারের ইশতেহারে বেশি গুরুত্ব পেয়েছে।
এছাড়া পোলিং এজেন্ট ট্রেইনারদেরও প্রশিক্ষণ গুছিয়ে আনা হয়েছে। পাশাপাশি নির্বাচনী ‘স্লোগান’ চূড়ান্ত করার কাজ চলছে। প্রধানমন্ত্রী চমকপ্রদ, আধুনিক ও সাধারণ মানুষের বোধগম্য হয়- এমন স্লোগান তৈরির নির্দেশ দিয়েছেন।
সমসাময়িক বিভিন্ন বিষয় সংবলিত বেশকিছু ‘নির্বাচনী স্লোগান’ প্রস্তাব আমাদের হাতে এসেছে। এগুলোর সংক্ষিপ্ত তালিকা তৈরি করে নেত্রীকে (শেখ হাসিনা) দেখিয়েছি।
তিনি আরও সুন্দর স্লোগান প্রত্যাশা করছেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ইশতেহারসহ অন্যান্য কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানান ড. রাজ্জাক ।

দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ গুছিয়ে এনেছে আওয়ামী লীগ। জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের এসব প্রশিক্ষণ দেয়া হয়েছে। বুধবার আওয়ামী লীগের ১৩০ জন বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী ‘ট্রেইনিং অব ট্রেইনার্স’ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এসব প্রশিক্ষকরা স্থানীয় পর্যায়ে প্রায় ১২ লাখ পোলিং এজেন্টকে প্রশিক্ষণ প্রদান করবেন।

সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের ১০ বছরের উন্নয়ন কর্মকাণ্ড সংবলিত ৩০ লাখ রঙিন পোস্টার খুব শিগগির পাঠানো হচ্ছে তৃণমূলে। এসব পোস্টার ছাপানোর কাজ শেষের দিকে। তফসিল ঘোষণার আগেই এগুলো প্রতিটি নির্বাচনী আসনে দৃশ্যমান হবে। প্রতি নির্বাচনী আসনে ১০ হাজার করে পোস্টার সরবরাহ করা হবে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি যুক্ত এসব পোস্টারে এ সরকারের আমলে বাস্তবায়নাধীন বিভিন্ন মেগা প্রকল্পের স্থির চিত্রও স্থান পাবে।
তথ্য সূত্র: যুগান্তর

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চ্যাম্পিয়ন মেয়েদের ১০ লাখ করে উপহার প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: চার প্রতিপক্ষকে ২৭ গোলের বন্যায় ভাসিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয়পর্বে উঠেছে বাংলাদেশের মেয়েরা। সেই খেলা যেমন মোহিত করেছে ফুটবলপ্রেমীদের, তেমনি মুগ্ধ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। বাছাইপর্বে চ্যাম্পিয়ন দলটিকে বৃহস্পতিবার গণভবনে ডেকে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে সংবর্ধনার পাশাপাশি লাল-সবুজের মেয়েদের প্রত্যেকের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন তিনি।
গণভবনে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের প্রাকবাছাই পর্বের বিজয়ী দলের প্রত্যেক সদস্যের পাশাপাশি কোচ ও কর্মকর্তাদেরও ৫ লাখ টাকা করে উপহার দেন প্রধানমন্ত্রী। সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন, নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণসহ ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে মেয়েদের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সময় সুযোগ পেলেই মেয়েদের খেলা দেখার কথাও জানান তিনি, ‘আমাদের মেয়েরা সবক্ষেত্রেই ভালো করছে। মাঝে মাঝে আমার একটু খেলা দেখার সৌভাগ্য হয়। যদিও সময় পাই না।’
‘আমার এই টিংটিং শুকনা মেয়েরা আর ওইদিকে দেখি বিদেশের ভালো ভালো সেই স্বাস্থ্যবান মেয়েরা। আমি বলবো সবাই খুব সাহসী ভূমিকা রাখে এবং খেলার পারফরম্যান্সও খুব ভালো। কাজে আমি এটা খুব প্রশংসা করি যে, এভাবে এগিয়ে গেলে আমরা ভবিষ্যতে খুব ভালো করতে পারবো।’ মেয়েদের প্রশংসায় ভাসিয়ে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের প্রথমপর্বে গ্রুপ ‘এফ’ থেকে ভিয়েতনাম, লাওস, লেবানন, আরব আমিরাত ও বাহরাইনকে পেছনে ফেলে গ্রুপসেরা হয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এবার চ্যালেঞ্জ দ্বিতীয়পর্বের। সেখানে পরীক্ষায় পাশ হলে মূলপর্বে সুযোগ মিলবে।
কিশোরীদের অধিনায়ক মারিয়া মান্ডাসহ দলের বেশিরভাগ খেলোয়াড়ই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের আবিষ্কার। স্কুল পর্যায়ের এই আসরকেই নারী ফুটবলারদের উঠে আসার মূল মঞ্চ বলেছেন প্রধানমন্ত্রী। সঙ্গে জানিয়েছেন, খেলাধুলার বিকাশে সবকিছু করবে তার সরকার।
‘খেলাধুলা বিকশিত করার জন্য যা যা করণীয় আমরা করবো। আমরা পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার ইতালিতে পুরস্কৃত তৌকীর আহমেদের ‘হালদা’

বিনোদনের খবর: ইতালির ‘২১তম রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভাল’-এ পুরস্কৃত হয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’।
গত ৫ অক্টোবর ইতালির ট্রেন্টো শহরে শুরু হওয়া এই উৎসব চলে ১০ অক্টোবর পর্যন্ত। সমাপনী অনুষ্ঠানে হালদা পরিচালক তৌকীর আহমেদর হাতে পুরস্কার তুলে দেন উৎসবের জুরি ও আয়োজকবৃন্দ। উৎসবের প্রতিযোগিতা বিভাগে ‘গ্র্যান্ড পিক্স’ পুরস্কার পেয়েছে সিনেমাটি।
‘২১তম রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভাল’-এ অংশ নিতে গত ৫ অক্টোবরর ইতালি যান তৌকীর। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন বলে জানা যায়।
এটি ‘হালদা’র ৭ম আন্তর্জাতিক পুরস্কার। এর আগে ‘৮ম সার্ক চলচ্চিত্র উৎসব’-এ ‘হালদা’ সেরা চলচ্চিত্রসহ ৪টি পুরস্কার অর্জন করে। কসোভোতে হালদা পেয়েছে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছে বাংলাদেশ প্যানরোমা বিভাগে সেরা পরিচালকের পুরস্কার। এছাড়াও ‘হালদা’ ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কর্তৃক ‘আমার ভাষা চলচ্চিত্র উৎসব’-এ পেয়েছে হিরালাল সেন পদক।
এখন পর্যন্ত ‘হালদা’ রাশিয়া, ইতালি, কসোভো, দক্ষিণ কোরিয়া, কানাডা, শ্রীলংকাসহ ১১ টি দেশের উৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়াও আরও বেশ কয়টি দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে।
২০১৭ সালের ১ ডিসেম্বর ‘হালদা’ বাংলাদেশে মুক্তি পায়। এছাড়াও বাণিজ্যিক ভাবে সিনেমাটি ১৪ টি দেশে মুক্তি পেয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইসল্যা‌ন্ডের বিপ‌ক্ষে অল্পের জন্য রক্ষা পেল বিশ্ব চ্যাম্পিয়নরা

খেলার খবর: প্রীতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স। আইসল্যান্ডের হয়ে একটি করে গোল করেন বিয়ারনসন ও আরনসন। ফ্রান্সের দুই গোলের একটি আত্মঘাতী আরেকটি আসে এমবাপ্পের পা থেকে।

ফ্রান্সের তুলনায় আইসল্যান্ড পুঁচকে একটা দল। পরিসংখ্যান অন্তত সেটাই বলবে। দলটির সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নদের এর আগে দেখা হয়েছিল ১২ বার। এর ৯ বারই জয়ের স্বাদ পেয়েছে ফরাসিরা। বাকি তিনটি ম্যাচে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মাঠে প্রীতি ম্যাচে আইসল্যান্ড ইতিহাস গড়তেই নেমেছিল। অল্পের জন্য পারেনি। একটু ঘুরিয়ে বললে—অল্পের জন্য রক্ষা পেয়েছে ফ্রান্স। শেষ মুহূর্তের নাটকে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দেশমের শিষ্যরা। অন্যদিকে ফ্রান্সের বিপক্ষে জয়টা অধরাই রয়ে গেল আইসল্যান্ডের।

ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্বাগতিকেরাই। তবে প্রথমার্ধে বলার মতো আক্রমণ করতে পারেনি একটিও। যে দু-একটি সুযোগ পেয়েছে সেগুলোও আইসল্যান্ডের দুর্বল রক্ষণের কারণে। যদিও সুযোগগুলো হেলায় পায়ে ঠেলে দিয়েছে তারকায় ঠাসা ফ্রান্স দলের খেলোয়াড়েরা। উল্টো ৩০ মিনিটে গোল হজম করে খেই হারিয়ে ফেলে পগবা-জিরু-গ্রিজমানরা। ফিনবোগাসনের পাস থেকে প্লেসিং শটে বল জালে জড়ান বিয়ারনসন।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে আরনসনের গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলে অতিথিরা। সিগুরদসনের কর্নার কিক থেকে হেডে বল জালা জড়ান আরনসন। আইসল্যান্ডের সমর্থকেরা তখন ইতিহাস লেখার অপেক্ষায়। কিন্তু তাঁদের অপেক্ষা আরও বাড়িয়ে দেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল হজমের পর গ্রিজমানকে তুলে এমবাপ্পেকে মাঠে নামান দেশম। দেশম কেন এমবাপ্পের ওপর আস্থা রেখেছেন তার প্রমাণ তিনি মাঠেই রেখেছেন। এক এমবাপ্পের কাঁধে চড়েই সমতা নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। ৮৬ মিনিটে এমবাপ্পের শট আইসল্যান্ডের গোলরক্ষক ঠিকঠাক ক্লিয়ার করতে না পারলে ইয়োলফসনের বুকে লেগে বল জালে জড়ালে আত্মঘাতী গোল হজম করে বসে আইসল্যান্ড।
এক গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দিচ্ছিল ফ্রান্স। কিন্তু ঘড়ির কাঁটা যে টিকটিক করে জানাচ্ছিল সময় শেষ! ৮৮ মিনিটে আইসল্যান্ডের ডি বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় ফ্রান্স। ৯০ মিনিটে নিখুঁত পেনাল্টি শট থেকে দলকে সমতায় ফেরান এমবাপ্পে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরাকক‌কে হা‌রি‌য়ে ব্রাজিলকে বার্তা দিল আর্জেন্টিনা

খেলার খবর: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইরাকের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেন মার্টিনেজ, পেরেইরা, পেজ্জেলা ও সেরভি।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই আগুনে লড়াই। সে আন্তর্জাতিক ম্যাচ হোক কিংবা প্রীতি ম্যাচই হোক। মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল মাঠে নামবে। ম্যাচের ভাগ্য কী হবে সেটা সময়ই বলে দিবে। কিন্তু বৃহস্পতিবার রাতের প্রীতি ম্যাচে এশিয়ার দেশ ইরাককে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে ব্রাজিলকে বার্তা দিয়ে রাখল আর্জেন্টিনা।

সৌদি আরবের রিয়াদে প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে মাঠে নামেননি মেসি। তবে মেসির অভাব বুঝতেই দেননি আর্জেন্টাইন তরুণ খেলোয়াড়েরা। দলের অভিজ্ঞ খেলোয়াড় বলতে ছিলেন ডিফেন্ডার রামিরো ও স্ট্রাইকার পাওলো দিবালা।

কোচ লিওনেল স্কালোনিকে হতাশ করেননি তাঁর তরুণ তুর্কিরা। ম্যাচের ১৮ মিনিটেই ইরাকের বুকে প্রথম ছুরি চালান ইন্টার মিলান তারকা মার্টিনেজ। মার্কোস অ্যাকুনার ক্রস থেকে হেডে ইরাকের জালে বল জড়াতে কোনো সমস্যাই হয়নি মার্টিনিজের। এরপর প্রথমার্ধে বেশ কিছু গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি দিবালা। তবে দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে দিবালার সঙ্গে ওয়ান-টু পাসে ক্লিনিক্যাল ফিনিশে গোল পান পেরেইরা। ৮২ মিনিটে আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন পেজ্জেলা। কর্নার কিক থেকে সার্ভিওর মাথা ছুঁয়ে বল যায় পেজ্জেলার কাছে। হাওয়ায় ভাসা বলে হেডে বল জালে জড়ান তিনি। যোগ হওয়া সময়ে ইরাকের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সেরভি। কান্নেমানের পাস থেকে জোরালো শটে চার নম্বর গোলটি করেন এই মিডফিল্ডার।
শুক্রবার সৌদি আরবের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার কথা রয়েছে ব্রাজিলের। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে তাঁরাও নিশ্চয় প্রস্তুতিটা ভালো ভাবেই সেরে নিতে চাইবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক কেজি ইলিশ ১০০ টাকা

এক কেজি ইলিশ ১০০ টাকা

কর্তৃক daily satkhira

অনলাইন ডেস্ক: কয়েক দিন আগেও যেখানে এক কেজি আকারের একটি ইলিশের দাম ছিল ১০০০ থেকে ১২০০ টাকা, এখন সেখানে ১০০ টাকায় এক কেজি পরিমাণ ইলিশ মিলছে। বাজারে নেই, কিন্তু বাড়িতে বসেই কেনা যাচ্ছে ইলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার গ্রামাঞ্চলে বস্তায় করে ইলিশ বিক্রি করতে দেখা গেছে।
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিন ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে। গত ৭ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে যাতে জেলেরা ইলিশ শিকার না করতে পারে সে জন্য চলছে অভিযান।
কিন্তু দিনে অভিযান চললেও রাতে লৌহজংয়ে পদ্মা নদী হয়ে পড়ছে অরক্ষিত। এ সুযোগে কিছু জেলে অবাধে ইলিশ শিকার করছে। কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া এবং জেলা প্রশাসনের নির্বাহী হাকিম না থাকায় গতকাল কোনো অভিযান চালানো সম্ভব হয়নি বলে জানান উপজেলা ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার।

উল্লেখ্য, গত পাঁচ দিনের মধ্যে মাত্র এক দিন ভ্রাম্যমাণ আদালত পদ্মা নদীতে অভিযানে নামে। গত বুধবার অভিযান চালিয়ে ২৪ জেলেকে জেল ও জরিমানা করা হয়।
গতকাল উপজেলার উত্তর হলদিয়া গ্রামে ১৫-১৬ বছরের এক কিশোরকে প্লাস্টিকের বস্তায় করে ইলিশ বিক্রি করতে দেখা যায়। এক গৃহবধূ ছোট-বড় মিলিয়ে ২৩টি ইলিশ কেনেন ৫০০ টাকায়। যার ওজন ছিল পাঁচ কেজি। টাকার হিসাবে এক কেজি ইলিশের দাম পড়ে ১০০ টাকা। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন আক্তার স্বর্ণা ইলিশ নিয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা জানান। গতকাল দুপুরে উপজেলার প্রধান সড়কের বুড়দিয়া থেকে তিনি অটোরিকশায় মাওয়ার উদ্দেশে রওনা দেন। পথে কনকসার বাজার থেকে বোরকা পরা ২৫-২৬ বছরের এক নারী ওই গাড়িতে ট্রাভেলিং ব্যাগ নিয়ে ওঠেন। নাজনীন আক্তার তাঁর কাছে জানতে চান ব্যাগে কী আছে? ওই নারী জানান, তাঁর ব্যাগে ইলিশ মাছ আছে। তিনি ১৬টি ইলিশ কিনেছেন ৮০০ টাকা দিয়ে। এই ইলিশ তিনি ঢাকা নিয়ে যাবেন। ওই নারী আরো বলেন, তিনি দিনে তিন-চারবার ঢাকায় গিয়ে ইলিশ বিক্রি করে আসেন।
নাজনীন আক্তার বলেন, তিনি এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাওয়া নৌ পুলিশ ও ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কোনো প্রতিকার পাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে যা খাওয়া প্রয়োজন

স্বাস্থ্য কণিকা: ডায়াবেটিস বর্তমানে আমাদের দেশে প্রকট আকারে দেখা দিয়েছে। এমনকি এর হাত থেকে ছোট বড় কারোরই রক্ষা নেই। এর অন্যতম প্রধান কারণ আমাদের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের পরিবর্তন। এ রোগে আক্রান্ত রোগীদের ঘন ঘন প্রস্রাব হয়; অধিক তৃষ্ণার্ত অনুভব করে এবং বার বার মুখ শুকিয়ে যায়। আক্রান্তরা অতিশয় দুর্বলতা, সার্বক্ষণিক ক্ষুধা, স্বল্প সময়ে দেহের ওজন হ্রাস, চোখে ঝাপসা দেখাসহ নানান সমস্যায় ভোগে।

ডায়াবেটিস নির্দিষ্ট মাত্রার বাইরে গেলে তা শরীরের ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই এ রোগে আক্রান্ত হওয়ার পর নিয়ন্ত্রণে রাখাই সর্বোত্তম পস্থা। এ জন্য প্রয়োজন কঠোর নিয়মানুবর্তিতা। এর পাশাপাশি কিছু খাবারও ডায়াবেটিস রোগীকে সুস্থ থাকতে সহায়তা করে। নিচে ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক কয়েকটি খাবার নিয়ে আলোচনা করা হলো :

সবুজ চা: সবুজ চা মানুষের শরীরে ইনসুলিনের মতো কাজ করে; ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে এটি।

ওয়াইল্ড স্যামন: ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য অন্যতম একটি ঔষধি খাদ্য ওয়াইল্ড স্যামন। এতে উচ্চ মাত্রায় ওমেগা-৩ রয়েছে। ফ্যাটি অ্যাসিডের একটি বড় উৎস এটি। ডায়াবেটিস রোগের পাশাপাশি কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকিও কমায় ওয়াইল্ড স্যামন।

মাছ: গবেষণায় দেখা যায়, মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ইনসুলিনের সংবেদনশীলতাকে উন্নত করতে সাহায্য করে। এটি গ্লুকোজের ঘনত্ব কমিয়ে ডায়াবেটিস রোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করে। এতে চর্বিহীন প্রোটিন রয়েছে।

টক দই: টক দই একটি স্বাস্থ্যকর খাদ্য। এতে চিনির পরিমাণ খুব কম। এটি রক্তে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে। দুপুরের খাবারের সঙ্গে বা বিকেলের নাস্তায় স্যান্ডউইচের সঙ্গে টক দই খাওয়া যায়। এটি ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।

ডিমের সাদা অংশ: ডিম পেশি গঠনকারী খাদ্য। এতে উচ্চ মানের প্রোটিন রয়েছে। ডিমের সাদা অংশে উচ্চ মানের চর্বিহীন প্রোটিন এবং কম মাত্রায় কার্বোহাইড্রেট রয়েছে যা ২ ধরণের ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।

লেবু: লেবু ও লেবু জাতীয় ফল ডায়াবেটিস প্রতিরোধে কাজ করে। গবেষণায় দেখা গেছে, শরীরে ভিটামিন সি এর অভাবে ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে। তবে লেবু জাতীয় ফল খেলে ভিটামিন সি এর অভাব পূরণ হয়। জাম্বুরা, কমলা, লেবু এবং লাইমস ডায়েবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিনের মতো কাজ করে।

সবুজ শাকসবজি: সবুজশাক সবজি ২ ধরনের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়। পালং শাক, পাতা কপি, শালগম, ফুলকপি, বাঁধাকপি, লেটুস পাতা ইত্যাদি খাবারে ক্যালরি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কম। গবেষণায় বলা হয়, সবুজ শাক সবজি খেলে ডায়াবেটিসের ঝুঁকি ১৪ শতাংশ পর্যন্ত কমে।

শস্য দানা: প্রতিদিনের খাদ্য তালিকায় শস্য দানা মানুষের শরীরের রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলে ডায়াবেটিসের সম্ভাবনা কমে। আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে শস্য দানা।

বাদাম: গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসের ঝুকি প্রায় ২১ শতাংশ পর্যন্ত কমায় চীনাবাদাম। প্রতিদিনের খাদ্য তালিকায় ১ আউন্স আখরোট বা কাজুবাদাম ডায়াবেটিস প্রতিরোধে বিস্ময়করভাবে কাজ করে। নিয়মিত বাদাম খেলে হৃদরোগের ঝুঁকিও কমে।

মটরশুটি: ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য মটরশুটি। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ১ কাপ মটরশুটি খেলে ২ ধরনের ডায়াবেটিসের ঝুঁকি কমে। এতে উচ্চমাত্রায় শর্করা, চর্বিহীন প্রোটিন এবং আঁশ রয়েছে। এটি শরীরের রক্তে চিনি কমাতে সাহায্য করে; হৃদরোগের সম্ভাবনাও কমায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের নাম ঘোষণা

খেলার খবর: এশিয়া কাপের মাঝ পথে ইনজুরিতে পড়েন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান। ফলে তাকে দেশে এসে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এরপর পূর্ণ চিকিৎসার জন্য আমেরিকায় চলে গেছেন। হাতের আঙুলে ইনফেকশনের কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে এ তারকা ক্রিকেটারকে।
যে কারণে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে খেলতে পারছেন না তিনি। আর তার অনুপস্থিতিতে সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেবেন সহঅধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব যতদিন খেলার জন্য পুরোপুরি ফিট না হন ততদিন মাহমুদউল্লাহই টেস্টে দলকে নের্তৃত্ব দেবেন।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে ঢাকা ক্লাবে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানিয়েছেন।
পাপন জানান, সাকিব অধিনায়ক (টেস্ট ও টি-টোয়েন্টি), সহ অধিনায়ক আছে মাহমুদউল্লাহ। স্বাভাবিকভাবে অধিনায়ক না থাকলে সহঅধিনায়ক অধিনায়কত্বের দায়িত্ব পালন করে থাকেন। এটাই নিয়ম। এটাই হয়ে আসছে।
তিনি বলেন, ‘এখন নতুন কাউকে অধিনায়ক করলাম, সাকিব ফিট হয়ে ফিরলে সেই অধিনায়ককে বাদ দেব? একজনকে অধিনায়ক করা, আরেকজনকে বাদ দেয়া, এটা ভালো দেখায় না। আমার মনে হয় সাকিব ফিট না হওয়া পর্যন্ত মাহমুদউল্লাহর অধিনায়কত্ব করা উচিত।’
আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। তাদের বিপক্ষে দুইটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest