সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

কোহলিকে ‘চুমু’ দিতে মাঠে ঢুকে গেলেন ভক্ত

খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের প্রথমদিন, প্রথম সেশন। ম্যাচের ১৫তম ওভারের সময় মিডউইকেটে ফিল্ডিং করছিলেন বিরাট কোহলি। এসময় নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে যান অতিউৎসাহী এক সমর্থক। ভারত অধিনায়ককে জড়িয়ে ধরার পর অনেকটা চুমুদেয়ার প্রস্তুতিও যেন নিচ্ছিলেন তিনি! কোহলি অবশ্য বাড়াবাড়ি হওয়াটা ঠেকিয়েছেন!
শুক্রবার রাজীব গান্ধী স্টেডিয়ামে দেখা মিলেছে ভক্তের পাগলামির এমন দৃশ্যেরই। মাঠে ঢুকে সেই ভক্ত প্রথমে সেলফি তুলতে চাইলে অনেকটা অনাগ্রহের সঙ্গেই মেনে নিয়েছেন কোহলি। কিন্তু সেলফি তুলেই থামতে চাননি সেই সমর্থক। কোহলিকে জড়িয়ে ধরেন, আবার চিবুক বরাবর চুমু খেতে চেষ্টা করেন জোরের সাথেই! পরিস্থিতি সামলে ভক্তকে সরিয়ে দেন ভারত কাপ্তান। ততক্ষণে নিরাপত্তা কর্মীরাও হাজির। তারা এসে আবেগী ভক্তকে সরিয়ে নিলে হাফ ছেড়ে বাঁচেন কোহলি।
এভাবে ম্যাচ বিলম্বিত হওয়ায় পানি পানের বিরতি ডাকেন আম্পায়াররা। সেসময় কোহলির সঙ্গে কথাও বলেন আম্পায়ার ইয়ান গৌল্ড। টিভি ক্যামেরায় ধরা পড়ে মানসিকভাবে বেশ অস্বস্তিতে ছিলেন ২৯ বছর বয়সী তারকা।
অস্বস্তিতে অবশ্য থাকারই কথা কোহলির। মাঠে প্রায়ই নিরাপত্তা বলয় ভেঙে তার দিকে ছুটে আসেন ভক্তরা। এই সিরিজেই রাজকোট টেস্টে প্রায় একই ঝামেলায় পড়তে হয়েছিল কোহলিকে। বারবার নিরাপত্তা ব্যবস্থা এভাবে ঝুঁকিতে পড়লে চিন্তা তো হওয়াই স্বাভাবিক ভারত অধিনায়কের!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি ও সভা

আরাফাত হোসেন লিটন : দেবহাটার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিন ব্যাপি পালিত হলো জাতীয় শ্রমিকলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার সকাল ১০টায় পারুলিয়া শহীদ আবু রায়হান চত্ত্বরে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারুলিয়া ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোনতাজ উদ্দীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব ও ইউপি সদস্য আকবর আলী, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, এশারাত আলী, আয়ুব হোসেন, কবির হোসেন, মনিরুল ইসলাম, আব্দুল হাকিম বাবু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরমান, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মাছুরা সাথী, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, কুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরান চন্দ্র সরকার, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব অজিয়ার রহমান, সখিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল গাজী, দেবহাটা সদর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কুলিয়া ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি লিয়াকত হোসেন, ৮নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্পের নারীবিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদে বিশাল পদযাত্রা

বিদেশের খবর: সুপ্রিম কোর্টে একজন বিচারপতি নিয়োগে তিক্ত বিতর্কের প্রেক্ষাপটে হাজার হাজার নারী শনিবার শিকাগোতে পদযাত্রা করবে। তারা প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের নারী বিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদ হিসেবে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দেবে।
যৌন নির্যাতনের অভিযোগ সত্ত্বেও দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেশের সর্বোচ্চ আদালতে ট্রাম্পের মনোনীত ব্রেট কাভানার নিয়োগের বিরুদ্ধে ‘ওম্যান্ড মার্চ শিকাগো’ এই প্রতিবাদে আয়োজন করছে। যুক্তরাষ্ট্রে আসন্ন ৬ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মুখে এই প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের কাছ থেকে কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে পারে।
আয়োজকরা জানাচ্ছেন, কাভানার নিয়োগের বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদ অক্টোবরের শেষ দিকে রিপাবলিকানদের শক্ত ঘাটি ট্রেক্সাস, জর্জিয়া ও সাউথ কেরোলিনাসহ অন্যান্য রাজ্যেও অনুষ্ঠিত হবে।
ওম্যান মার্চ শিকাগোর মুখপাত্র বলেন, কাভানার নিয়োগে নারীরা খুবই মর্মাহত। তারা ভোটে এর জবাব দেবে। রিপাবলিকান পর্টির একজন ছাড়া অন্য সকল সিনেটর কাভানার নিয়োগের পক্ষে ভোট দেয়। অপরদিকে ডেমোক্র্যাটদেরও একজন এই মনোনয়নের পক্ষে ভোট দেয়।
ওম্যান মার্চ শিকাগোর এক বিবৃতিতে বলা হয়, রিপাবলিকান পার্টি ও হোয়াইট হাউজের নারী বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষে তারা ভোট দিতে শিকাগোর আগাম ভোট কেন্দ্রে যাবেন।বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বজুড়ে ৪৮ ঘণ্টা বিপর্যয় ঘটতে পারে ইন্টারনেট সেবায়

অনলাইন ডেস্ক: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্বজুড়ে ইন্টারনেট সেবায় বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম রাশিয়া টুডে। কি ডোমেন সার্ভারের রুটিন মেরামতের কারণে ইন্টারনেট ব্যবহারকারীদের এই সমস্যার মুখোমুখি হতে হবে বলে জানানো হয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে ওই সময়ের মধ্যে ওয়েব পেজ খোলায় সমস্যা হবে, ব্যাহত হতে পারে ইন্টারনেটের সঙ্গে জড়িত সমস্ত রকম লেনদেনও। এমনকি ইন্টারনেট পরিষেবা বন্ধও হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে রাশিয়া টুডের বরাত দিয়ে ভারতের কলকাতাভিত্তিক আনন্দবাজার বলছে, দ্য ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) এই মেরামতির কাজ করবে। ইন্টারনেটের অ্যাড্রেস বুক বা ডোমেন নেম সিস্টেম (ডিএনএস)-কে সুরক্ষিত রাখার জন্য যে ‘ক্রিপটোগ্রাফিক কি’ রয়েছে তা বদলানোর কাজ চলবে এই সময়ে।
এদিকে আইসিএএনএন জানিয়েছে, বিশ্বজুড়ে যেভাবে সাইবার হানা বাড়ছে, হ্যাকরদের আক্রমণ থেকে ইন্টারনেটকে সুরক্ষিত রাখতেই এই ‘ক্রিপটোগ্রাফিক কি’ বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া কমিউনিকেশনস রেগুলেটরি অথরিটি (সিআরএ) এক বিবৃতিতে জানিয়েছে, ডিএনএস-কে আরও সুরক্ষিত করতে এই সময়ের জন্য বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া জরুরি। সিআরএ আরও জানিয়েছে, নেটওয়ার্ক অপারেটরস বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা (আইএসপি) যদি এই অবস্থার জন্য প্রস্তুতি না নেয় তা হলে ইন্টারনেট ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়তে পারেন। তবে সিস্টেম সিকিউরিটি এক্সটেনশনকে যদি যথাযথভাবে সক্রিয় রাখা যায়, তা হলে কিছুটা হলেও এর প্রভাব আটকানো সম্ভব হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জানুয়া‌রি থে‌কে একই রে‌জি‌স্ট্রেশ‌নে সকল পাব‌লিক পরীক্ষা

অনলাইন ডেস্ক: সব ধরনের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য একজন শিক্ষার্থীর একটিমাত্র রেজিস্ট্রেশন নম্বর থাকবে। প্রাথমিক সমাপনী (পিইসি) থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত সব বোর্ড পরীক্ষায় থাকবে এই একই নম্বর। আগামী ২০১৯ সালের জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য তৈরি করা হচ্ছে বিশেষ সফটওয়্যার। এতে প্রতিটি রেজিস্ট্রেশন নম্বরের বিপরীতে সংশ্নিষ্ট শিক্ষার্থীর বিস্তারিত একাডেমিক তথ্য সংরক্ষণ করা হবে।
শিক্ষাবিদরা মনে করছেন, অভিন্ন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা গেলে স্কুল-কলেজে অনিয়ম কমবে। সরকারি বৃত্তি পেতে অথবা অন্যান্য সুযোগ-সুবিধা নিতে শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে দেখানোর প্রবণতা কমে যাবে। আবার দুর্নীতি-অনিয়ম করে আসনের বেশি ভর্তি করিয়ে সরকারি কাগজপত্রে শিক্ষার্থী কম দেখানোর সুযোগও কমে যাবে। শিক্ষা বোর্ডগুলোর রেজিস্ট্রেশন রিপ্লেস জালিয়াতিও চিরতরে বন্ধ হবে। পাশাপাশি জানা যাবে, বিভিন্ন স্তরে ঝরে পড়া শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা।
২০১৯ শিক্ষাবর্ষের শুরু থেকেই এ পদ্ধতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জানুয়ারিতে ভর্তি শেষ হওয়ার পর পঞ্চম, অষ্টম, নবম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের এই অভিন্ন রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। সরকারি হিসেবে ২০১৯ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থী হবে চার কোটি ২৬ লাখ ১৯ হাজার। নতুন এ পদ্ধতি কার্যকর করতে এরই মধ্যে একটি সফটওয়্যার তৈরির কাজে হাত দিয়েছে এ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো’কে (ব্যানবেইস) এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে প্রতিটি পাবলিক পরীক্ষার জন্য একজন শিক্ষার্থীকে ভিন্ন ভিন্ন রেজিস্ট্রেশন করতে হয়। এতে একজন শিক্ষার্থীর প্রতিটি পরীক্ষার রেজিস্ট্রেশন এবং রোল নম্বরও ভিন্ন হয়। এতে শিক্ষার্থীদের প্রকৃত তথ্য বের করা জটিল হয়ে পড়ে। নতুন পদ্ধতিতে একজন শিক্ষার্থীর প্রাথমিক সমাপনীর রেজিস্ট্রশন নম্বর তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত কার্যকর থাকবে। একই রেজিস্ট্রেশন নম্বর নিয়ে সব পরীক্ষায় অংশ নেবে ছাত্রছাত্রীরা। শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত কার্যকর করার উপযুক্ত একটি সফটওয়্যার তৈরির কাজে হাত দিয়েছে ব্যানবেইস।

এ বিষয়ে ব্যানবেইসের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফসিউল্লাহ বলেন, ‘আগামী ২০১৯ শিক্ষাবর্ষ থেকে সব পরীক্ষা একটিমাত্র রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে হবে। শিক্ষার্থীদের প্রাপ্ত বৃত্তির টাকা, তাদের জন্য সরকার প্রদত্ত স্বাস্থ্যসেবা, জাতীয় পর্যায়ের খেলাধুলায় অংশগ্রহণ- এর সবই হবে এই একটি মাত্র রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে।’ তিনি বলেন, ‘একজন ছাত্র ও ছাত্রীকে ‘ডিজিটালি’ চেনা হবে তার রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে। এ জন্য ব্যানবেইসে একটি ডাটাবেস গড়ে তোলার কাজ চলছে। এর ফলে কোন শিক্ষার্থী স্কুল থেকে চলে গেল, কে ঝরে গেল, কে মাদ্রাসায় ভর্তি হলো, কে কারিগরি শিক্ষায় ভর্তি হলো, কে পরীক্ষা ড্রপ করল, সবই রেজিস্ট্রেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা যাবে। শিক্ষার্থীর একাডেমিক পারফরম্যান্সের সব তথ্য এ রেজিস্ট্রেশন নম্বরের বিপরীতেই পাওয়া যাবে।’
ব্যানবেইস সূত্র জানায়, কেবল ছাত্রছাত্রীদের জন্য নয়, শিক্ষকদের জন্যও একটি পৃথক তথ্যভাণ্ডার (ডাটাবেস) গড়ে তোলা হচ্ছে। এ জন্য পৃথক আরেকটি সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিটি দপ্তরের সঙ্গে এই তথ্যভাণ্ডারের ‘ইন্টিগ্রিটি কানেকটিভিটি’ থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের দাপ্তরিক প্রয়োজনে এই তথ্যভাণ্ডারের তথ্য ব্যবহার করতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ‘পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার বলেন, অটোমেশন পদ্ধতিতে সব শিক্ষা দপ্তরের সঙ্গে একটি ‘ইন্টিগ্রিটি কানেটিভিটি’ গড়ে তোলা হচ্ছে। এতে কোনো শিক্ষকের সনদ জাল কি-না, ডিআইএ তা সহজেই যাচাই করতে পারবেন। এ ছাড়া সংশ্নিষ্ট শিক্ষকের নিয়োগ সংশ্নিষ্ট তথ্যাদি, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, এমপিওভুক্তিজনিত বিভিন্ন তথ্য ইত্যাদি সব একসঙ্গে এক জায়গায় পাওয়া যাবে। তিনি বলেন, আগে এসব যাচাই করতে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে চিঠি চালাচালি করতে হতো। নতুন এ প্রক্রিয়ায় যে কোনো তদন্ত ও যাচাইয়ের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমবে।

সরকারের নতুন এ উদ্যোগ প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন- কিশোর, তরুণ-তরুণী সবার সব একাডেমিক তথ্য একটিমাত্র রেজিস্ট্রেশন নম্বর প্রেস করে এক জায়গায় পাওয়া যাবে- এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে পরামর্শ হলো, এ প্রক্রিয়ার কারিগরি ত্রুটির দিকে যেন গুরুত্বের সঙ্গে লক্ষ্য রাখা হয় এবং ডাটাবেইসে সঠিক তথ্য সন্নিবেশ করতে যেন আন্তরিকতা দেখানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক করেছিল হৃত্বিক’

বিনোদনের খবর: ‘মি টু’ ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। একের পর এক অভিনেত্রী-নায়িকা শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ করছেন। অভিযোগের তালিকায় উঠে এসেছে একাধিক পরিচালক, প্রযোজক, অভিনেতার নাম।
এবার সেই তালিকায় যোগ হলো হৃত্বিক রোশনের নাম। পরিচালক বিকাশ বহেলের পর এবার হৃত্বিকের বিরুদ্ধে মুখ খুললেন ‘কুইন’ কঙ্গনা।
কঙ্গনা বলেন, ‘বিকাশ বহেলের মতো অনেকেই ইন্ড্রাস্ট্রির আশপাশে রয়েছেন। তাদের খুঁজে বের করে মুখোশ খুলে দিতে হবে। নারীদের জন্য রূপালি জগতকে আরও নিরাপদ তৈরি করতে হবে। কোনও নারীর সঙ্গে যাতে কেউ অশালীন ব্যবহার না করেন সেদিকে নজর দিতে হবে আমাদের।’
তিনি আরও জানান, বলিউডে এমন অনেক মানুষ রয়েছেন, যারা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিংবা কাজ পাইয়ে দেওয়ার নাম করে অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। তাদের ব্যবহার করেন। এবার সেই সমস্ত মানুষদেরও টেনে বের করতে হবে বলে খোঁচা দেন কঙ্গনা।
আর এরপরই হৃত্বিক রোশনের নাম নেন ‘মণিকর্ণিকা’-এর লক্ষ্মীবাই। হৃত্বিক তার সঙ্গে যা করেছেন, তাতে তার শাস্তি পাওয়া উচিত বলেও দাবি করেন কঙ্গনা।
বিয়ের প্রতিশ্রুতিতে হৃত্বিক তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, আগেও এ অভিযোগে সরব হয়েছিলেন কঙ্গনা রনৌত। তার নগ্ন ছবি ঋত্বিক প্রকাশ্যে আনেন বলেও অভিযোগ অভিনেত্রীর।
এ অভিযোগ সামনে আসার পরই বলিউডে নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে। তবে কঙ্গনার অভিযোগ খারিজ করে দিয়েছেন রাকেশ রোশন পুত্র। কঙ্গনা মিথ্যা অভিযোগ করেছেন বলে তোপও দাগেন তিনি। ‘কুইন’কে আইনি নোটিশও পাঠিয়েছেন হৃত্বিক। ‘মি টু’ঝড়ের মাঝে কঙ্গনার এ অভিযোগে নতুন করে আবারও বলিউডে কানাঘুষো শুরু হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিপিএলের ড্রাফট ২৮ অক্টোবর

অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটের তারিখ পরিবর্তন হয়েছে। তিনদিন পিছিয়ে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এর আগে ২৫ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট আয়োজনের সূচি ঘোষণা করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। গতকাল জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল বলেছেন, প্লেয়ার্স ড্রাফট করবো ২৮ অক্টোবর। ভেন্যু এখনও ঠিক করিনি।
তিনি আরো বলেন, ২৫ তারিখই করার কথা ছিল। কিন্তু ওই সময় খেলা পড়ে গেছে। ২৪ ও ২৬ তারিখ চট্টগ্রামে বাংলাদেশের ওয়ানডে। তখন তো করা ঠিক হবে না। তাই আমরা পিছিয়ে দিয়েছি তিন দিন।
সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএল। বিসিবি পরিচালক শেখ সোহেল গতকালও দৃঢ় কণ্ঠে জানালেন, জাতীয় নির্বাচনের কারণে বদলাবে না বিপিএলের সময়সূচি। নির্বাচন হলেও যথাসময়ে চলবে বিপিএল। নির্বাচনের জন্য বন্ধ বা পেছানো হবে না টুর্নামেন্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আলোকনাথ পোশাক খুলে আমাকে জড়িয়ে ধরে’

বিনোদনের খবর: বলিউড পাড়ায় যৌন হেনস্তার অভিযোগের পাল্লা দিন দিন বেড়েই চলেছে। আর এবার অভিযোগের তালিকায় নাম এসেছে আলোকনাথের।
আলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন লেখক-প্রযোজক বিনতা নন্দা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘হম সাথ সাথ হ্যাঁয়’ ছবির ক্রিউ মেম্বার তার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।
বিনতা নন্দা জানিয়েছেন, একটি রাতের দৃশ্যের শ্যুট ছিল। আমি আলোকনাথের কাছে কস্টিউম নিয়ে যাই। পোশাকগুলি তাকে দিতেই হঠাৎ আমার সামনে দাঁড়িয়ে সে পোশাক খুলতে শুরু করে। আমি কিছুটা চমকে গিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। সেই মুহূর্তে উনি আমার হাত ধরে টেনে জড়িয়ে ধরেন।
তিনি বলেন, তখন নিজেকে ছাড়িয়ে আমি পালিয়ে আসি। অবাক হয়ে গিয়েছিলাম পুরো ঘটনার পর রাগও হয়েছিল। কিন্তু আমি কাউকে কিছু বলতে পারিনি। ছবির পরিচালক সুরজ বরজাতিয়ার ঘনিষ্ঠমহলের একজন অলোকনাথ। ওনার বিরুদ্ধে কথা বলার সাহস আমার তখন হয়নি। তারপর থেকেই আমার জীবনটা পাল্টে যায়। ছবির বাকি শ্যুটিং স্কেডিউলে খুব ভয়ে ভয়ে আসতাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest