সর্বশেষ সংবাদ-
সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেইস্মার্ট মেডিকেল সেন্টারে ডাঃ শিহাবের তত্ত্বাবধানে শুরু হলো অত্যাধুনিক লিভারের পরীক্ষা ফাইব্রোস্ক্যানসাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী, সচেতনতায় বাড়ি বাড়ি স্বেচ্ছাসেবকবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তসাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের : প্রতিহত করল বিজিবিসাতক্ষীরায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভাসাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তরদেবহাটায় ইছামতীর পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনশরৎ এলো — নাসির খলিল

অসিদের বিপক্ষে পাকিস্তানের রানের পাহাড়

খেলার খবর: আসাদ শফিক ও হারিস সোহেলের দুর্দান্ত জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে। রানের পাহাড় গড়ছে পাকিস্তান। দলীয় ২৬০ রানে ৪ উইকেট পতনের পর, এই দুই ব্যাটসম্যানের অনবদ্য পার্টনারশিপে বিশাল সংগ্রহের দিকে এগোতে থাকে পাকিস্তান। অর্ধশতক পেরিয়ে সেঞ্চুরির দোর গড়ায় কড়া নাড়ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৪০৬ রান। হারিস সোহেল ৮৬ ও আসাদ শফিক ৭৬ রানে ব্যাট করছেন।
এর আগে প্রথম দিনশেষে ৩ উইকেটে ২৫৫ রান নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। আজ ব্যাট করতে নেমে শুরুতেই এক উইকেট হারিয়ে বসে তারা। এরপর আবার নতুন উদ্যোমে ব্যাটিং শুরু করে সরফরাজ বাহিনী। আসাদ শফিক ও হারিস সোহেলের ব্যাটে ভর করে ৩০০ রান পেরিয়ে যায় তারা। দিনের একমাত্র উইকেটটি শিকার করেছেন অস্ট্রেলিয়ার পেসার পিটার সিড্যাল।
এদিকে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাঁকিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ হাফিজ। ১৫ বাউন্ডারিতে ২০৮ বলে ১২৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি। তার সাথে থাকা ইমাম-উল-হক করেন ৭৬ রান। ১৮৮ বলে সাত বাউন্ডারি ও দুই ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এরা দুজন ২০৫ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মি. বিনকে আর দেখা যাবে না

বিনোদনের খবর: কমেডি চরিত্র মি. বিন থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন রোয়ান অ্যাটকিনসন। ফলে কোটি কোটি মানুষকে হাসানো জনপ্রিয় এই মি. বিনের চরিত্রটি মিস করবে বিশ্ববাসী। কমেডিয়ান গ্রাহাম নরটন সঞ্চালিত টকশো অনুষ্ঠান ‘দ্য গ্রাহাম নরটন শো’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।
ওই অনুষ্ঠানে অ্যাটকিনসন বলেন, ‘তিনি সম্ভবত আর মি. বিন চরিত্রে ফিরে আসছেন না। কারণ, তিনি মনে করেন, এ চরিত্রের জন্য যা যা করণীয় ছিল, তার সবই করেছেন তিনি।’
৬৩ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ‘আপনি যা পারেন, তার সবই যখন আপনি করে ফেলেন, তখন একটা বিষয় এসে দাঁড়ায়। আমার ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছে। তাই আমার মনে হয় না, সে (মি. বিন চরিত্র) আবার ফিরে আসবে।’
মি. বিনের প্রথম পর্ব প্রচারিত হয় আজ থেকে ২৮ বছর আগে ১৯৯০ সালের ১ জানুয়ারি। বেঢপ জ্যাকেট, মোটা ভুরু আর উস্কোখুস্কো চুল মিলে কয়েকদিনের মধ্যেই সবার পরিচিত হয়ে ওঠে চরিত্রটি।
১৫ সিরিজের এই চরিত্রটি সৃষ্টি করেন বিখ্যাত কমেডিয়ান ও পুরস্কার বিজয়ী লেখক রিচার্ড কার্টিস। এর শেষ পর্ব সম্প্রচার করা হয় ১৯৯৫ সালের ১৫ নভেম্বর। সিরিজটি দুইটি ফিল্ম এবং একটি অ্যানিমেটেড ব্যঙ্গচিত্র স্পিন-অফ তৈরিতে অনুপ্রাণিত করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজীবন সম্মাননা পাচ্ছেন সংস্কৃতি জগতের তিন গুনী ব্যক্তি

বিনোদনের খবর: আজীবন সম্মাননা পাচ্ছেন শিল্প সংস্কৃতি জগতের তিন গুনী মানুষ। ১২ অক্টোবর ‘দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রিটিং লাইফ’ প্রতিযোগিতার ১১তম আসরে চলচ্চিত্রে সৈয়দ হাসান ইমাম, অভিনয়ে আলী যাকের এবং সংগীতে রুনা লায়লাকে দেয়া হবে এ সম্মাননা। গত ১৭ এপ্রিল ‘স্থাপত্যে বাংলাদেশ’ থিম নিয়ে শুরু হয়েছিল ১১তম ‘দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রিটিং লাইফ’ প্রতিযোগিতা। এ বিষয়ের ওপর ভিত্তি করেই গীতিকবিতা, আলোকচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা নেয়া হয়।
প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হবে এই আসরে। ১২ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে সন্ধ্যা ৬টায় বসবে পুরস্কার বিতরণী আসর। সেখানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত থাকবেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ।
আয়োজনে আজীবন সম্মাননার পাশাপাশি দেয়া হবে তিন বিভাগে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার। অনুষ্ঠানে গাইবেন শিল্পী মিতালী মুখার্জি। এ ছাড়া ফাহমিদা নবীর সুরে গাইবেন শিল্পী ঐশী ও রেশমী। থাকবে সাধনার নৃত্য পরিবেশনা, শাহজাহান মুন্সীর কণ্ঠে বাউলগান এবং লালন ব্যান্ডের পরিবেশনা।
‘সেলিব্রিটিং লাইফ’ হলো সংগীত, আলোকচিত্র ও চলচ্চিত্র নিয়ে প্রতিযোগিতা। ২০০৮ সাল থেকে এটি আয়োজন করে আসছে দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আয়োজনটি যারা উপভোগ করতে চান তাদের দ্য ডেইলি স্টার থেকে কার্ড সংগ্রহ করতে হবে। কার্ড দেওয়া হবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক :
শ্যামনগরে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহত ওই যুবলীগ নেতা একই উপজেলার মুন্সিগঞ্জ এলাকার ইছাক আলীর ছেলে মোস্তাফিজুর রহমান বকুল(৪০)। গুরুতর আহত ওই যুবলীগ নেতা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার দুপুরে শ্যামনগর উপজেলা ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী যুবলীগ নেতা বকুল জানান, তিনি জমি জমা সংক্রান্ত বিষয়ে শ্যামনগর ভূমি অফিসে আসলে নকিপুর গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলে কামরুল হায়দার নান্টু, একই এলাকার একরামুল কবির লায়েস, গোলাম মোস্তফা গাজীর ছেলে সুমন গাজী, গোপালপুর এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে হাফিজুর রহমান, গোলাম মোস্তফা, চন্ডিপুর গ্রামের মৃত মাওলা বক্সের ছেলে রাজ্জাক হায়বাতপুর গ্রামের শেখ আনসার আলীর ছেলে হারুনার রশিদ হারুন, মেহের আলী শেখের ছেলে আহসান হাবিব তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় নান্টু ও লায়েস লোহার রড দিয়ে তার মাথায় ও কপালে পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই হামলাকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্স তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশংখাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

দেশের খবর: হাইকোর্ট বিভাগ থেকে বিচারপতি জিনাত আরাসহ তিন বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।
সোমবার রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর তাদেরকে এই নিয়োগ দেয় মন্ত্রণালয়। হাইকোর্ট বিভাগ থেকে নিয়োগ পাওয়া তিন বিচারপতির মধ্যে বিচারপতি জিনাত আরা ছাড়া অন্যান্যরা হলেন, বিচারপতি নুরুজ্জামান ননী ও বিচারপতি আবু বকর সিদ্দীকী।
বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগে নিয়োগ পাওয়া এ তিন বিচারপতি শপথ নেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি চাকুরিতে ৩০ শতাংশ কোটার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :সরকারি চাকুরিতে শতকরা ৩০ ভাগ কোটা বহালের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
একই সাথে তারা মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন বাস্তবায়ন ও সরকারি চাকুরি থেকে জামায়াত শিবিরের সদস্যদের প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। সোমবার সকালে শহরের নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক লায়লা পারভিন সেঁজুতি, গোলাম ফারুক, সম সেলিম রেজা, আবু হোসেন অপু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, অধ্যক্ষ আবু আহমেদ, এড. নুরুল আলম, হাসানুল ইসলাম, আবদুর রাজ্জাক প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে এস এম মহসিন উল মুলক’কে অবাঞ্চিত ঘোষণা
শ্যামনগর প্রতিনিধিঃ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং ১৯৭১ সালে শহীদ সুরেন বাবু হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত শ্যামনগর উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন উল মূলক কে অবাঞ্চিত ঘোষণা করেছে মুক্তির প্রজন্ম,শ্যামনগর উপজেলা শাখা।সংগঠনের আহবায়ক রেজওয়ানুল আজাদ নিপুন,যুগ্ম আহবায়ক একরামুল হক লায়েছ,যুগ্ম আহবায়ক আঃ হাকিম সবুজ,যুগ্ম আহবায়ক রহমত আলী প্রমুখ নেতৃবৃন্দের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শহীদ সুরেন হত্যা মামলার তদন্ত কাজ সমাপ্ত ও দ্রুত বিচারের দাবী জানিয়ে যুদ্ধাপরাধী মহসিন উল মূলক এর গ্রেফতার ও শাস্তি দাবী করে তাকে উপজেলা পরিষদ এ অবাঞ্চিত ঘোষণা করেন।এছাড়া  একাধিক মানুষ আক্ষেপের সাথে বলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  এস এম মহসিন উল মুলক এ অঞ্চলের রাজাকার কুলের শিরোমনি হিসেবে পরিচিত। বিএনপি থেকে দু দুবার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে শেষবারে উপজেলা চেয়ারম্যানকে খাদিয়ে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে  বিএনপি কে প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে রয়েছেন তিনি।উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েও গত ১৫ ই আগষ্ট জাতীর জনকের মৃত্যু বার্ষিকীতে তার দেখা মেলেনি। সূত্রমতে জানাযায় সেদিন তিনি বিএনপির একটি ঘরোয়া মিটিং এ ব্যস্ত ছিলেন।একাধিক সূত্রমতে জানাযায় মহসিন উল মুলক উপজেলা পরিষদের বিভিন্ন বরাদ্ধ নিয়ে জামায়াত বিএনপি নেতা কর্মীদের মধ্যে বন্টন করে থাকেন। এছাড়া পানির ড্রাম,টিউব ওয়েল,ডিপ টিউবওয়েলের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের শেষ নেই।জানাযায়,পানির ড্রামের নামে  ৮০০০ করে টাকা নিয়েছে একাধিক ব্যক্তির কাছ থেকে।টিউবওয়েলের নামে ৫০০০ টাকা করে নিয়েছে এমন অভিযোগ অহরহ। যুদ্ধকালীন সময়ে ধুমঘাট সুরেন বাবুর হত্যাকারী এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান দূর্নীতির শীর্ষে থেকেও কিভাবে একাধিক মামলা ঘাড়ে নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে বহাল তবিয়তে ঘুরে বেড়ায় এমন প্রশ্ন জনমনে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার জোড়া পুলিশ হত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামী অবেদ আলীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ঃ সুপ্রিম কোর্টে খালাস পেলেও আদেশ আসার আগেই সাতক্ষীরার জোড়া পুলিশ হত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামী দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত অবেদ আলী খুলনা ৫০০ শয্যা হাসপাতালের কয়েদি সেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা গেছেন। সোমবার সকাল ৯টায় নিজ বাড়ি সাতক্ষীরা শহরের কুকরালিতে নামাজে জানাজা শেষ তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অবেদ আলীর বাবার নাম মৃত রজব আলী শেখ।
মৃতের ছেলে শেখ আশিকুর রহমান শাওন বলেন, ২০০৩ সালের ৪ ফেব্র“য়ারি ইটাগাছা পুলিশ ফাড়ির সিপাহী মোতালেব ও ফজলুল হককে ইটাগাছা এলাকার ফটিক বাবুর বাড়ির সামনে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পরদিন সদর থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অবেদ আলীসহ ১০ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামী রায়হানুল ইসলাম ও শোয়েবর আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০০৬ সালে রায়হানুল ইসলাম, অবেদ আলী ও জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আব্দুস সোবহান, আব্দুস সালেক, মোঃ শাহীন ও মোঃ মিলনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়। আসামী সোয়েবর আলী ও ছাদিক খালাস পান। আসামী বদরুজ্জামান মামুন উচ্চ আদালতে রিট পিটিশন করে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করেন।
ফাঁসির আদেশের বিরুদ্ধে ২০০৩ সালে হাইকোর্টে আপিল করলে ২০১১ সালে শুনানী শেষে অবেদ আলীকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলে চলতি বছরের ১১ এপ্রিল হাইকোর্টের আদেশ বহাল রাখেন। ২০১৫ সালে যশোর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে থাকাকালি লিভার ক্যান্সারে আক্রান্ত হন বাবা অবেদ আলী। জাতীয় মানবাধিকার কমিশন ও আইনজীবীদের দৌড়ঝাপের পর সুপ্রিম কোর্টের খালাস আদেশটি দীর্ঘ ছয় মাস পর রোববার বিকেলে সাতক্ষীরা জজ কোর্টে এসে পৌছায়। ইতিমধ্যে রোববার সকাল ১০টায় খুলনা ৫০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা অবেদ আলী মারা যান। সকল আইনি প্রক্রিয়া শেষ রোববার রাত ৯টার দিকে বাবার লাশ সাতক্ষীরার বাড়িতে আনা হয়।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি জানান, ফাঁসির আদেশপ্রাপ্ত রায়হানুল ইসলাম ও রোববার খুলনা ৫০০ শয্যা হাসপাতালে মারা যাওয়া অবেদ আলী ব্যতীত মামলার সাতজন আসামী সোমবার যে কোন সময় জেলখানা থেকে মুক্তি পাচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest