সর্বশেষ সংবাদ-
সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেইস্মার্ট মেডিকেল সেন্টারে ডাঃ শিহাবের তত্ত্বাবধানে শুরু হলো অত্যাধুনিক লিভারের পরীক্ষা ফাইব্রোস্ক্যানসাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী, সচেতনতায় বাড়ি বাড়ি স্বেচ্ছাসেবকবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তসাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের : প্রতিহত করল বিজিবিসাতক্ষীরায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভাসাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তরদেবহাটায় ইছামতীর পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনশরৎ এলো — নাসির খলিল

ছাত্রলীগ নেতাদের বিচার চেয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষকের পদত্যাগ

অনলাইন ডেস্ক: ছাত্রলীগ নেতাদের কাছে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে এবং তাদের বিচার দাবিতে একসঙ্গে পদত্যাগ করেছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ৫৬ শিক্ষক।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে ৫৬ জনের পদত্যাগ পত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলামের কাছে জমা দেওয়া হয়।
৫৬ শিক্ষকের মধ্যে দু’জন রিজেন্ট বোর্ড সদস্য, চারজন ডিন, চারজন প্রভোস্ট ও ১৪ জন বিভাগীয় চেয়ারম্যান রয়েছেন।

জানা যায়, শনিবার দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ফলাফল ঘোষণা করে পদার্থবিজ্ঞান বিভাগ। এ পরীক্ষায় ঈশিতা বিশ্বাস নামে এক ছাত্রী উত্তীর্ণ হতে পারেননি। জিপিএ-৪ এর মধ্যে তিনি পেয়েছেন ১.৯৮। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, সর্বনিম্ন পাস নম্বর জিপিএ- ২.২৫। এদিকে, রবিবার সকাল সাড়ে ৯টা থেকে ছিল কোয়ান্টাম মেকানিক্স-১ পরীক্ষা। কিন্তু ওই ছাত্রী পদার্থে উত্তীর্ণ না হওয়ায় বিভাগ তাকে কোয়ান্টাম মেকানিক্স-১ পরীক্ষার অনুমতি দেয়নি। কিন্তু পরীক্ষার একদিন আগে ফলাফল ঘোষণাকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বিরোধী উল্লেখ করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার তার সহযোগীদের নিয়ে ঈশিতাকে জোর করে পরীক্ষার সিটে বসিয়ে দেন। বিভাগের শিক্ষকরা এতে বাধা দিতে গেলে সজীব পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মনিরুজ্জামান, শিক্ষক ড. আনোয়ার হোসেন ও মহিউদ্দিন তাসনিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হন। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঈশিতাকে পাহারা দিয়ে সম্পূর্ণ পরীক্ষা শেষ করান।

একপর্যায়ে ছাত্রলীগ সভাপতি সজীব ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভাইস চ্যান্সেলর অফিস থেকে বৈঠক করে জানান, অর্ডিন্যান্স পরিবর্তনের ব্যাপারে শিক্ষকরা তাদের আশ্বস্ত করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এদিকে, বিচার না পেয়ে রাতেই সব শিক্ষক একযোগে পদত্যাগের ঘোষণা দেন।
এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন বলেন, আমরা সঠিক বিচার না পাওয়ায় পদত্যাগ পত্র জমা দিয়েছি। আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করছি।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ড. মো. আলাউদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন খাদিজা

খেলার খবর: পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত একমাত্র ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ডান-হাতি অফ-স্পিনার খাদিজা তুল কুবরা। তার বোলিং নৈপুণ্যে সফরকারী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে নতুন রেকর্ড গড়লেন খাদিজা।
বাংলাদেশের প্রথম নারী খেলোয়াড় হিসেবে খাদিজা ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে পাঁচ বা ততোধিক উইকেট শিকারের নতুন রেকর্ড গড়ে ফেললেন। এর আগে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগার ছিল লেগ-স্পিনার রুমানা আহমেদের। ২০১৩ সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ১০ ওভারে ২০ রানে ৪ উইকেট শিকার করেছিলেন রুমানা।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নেওয়ার রেকর্ড আরও আছে খাদিজার দুই বার ও লতা মন্ডলের একবার। গত বছর এই কক্সবাজারেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন কুবরা। এছড়া বাংলাদেশের মেয়েদের হয়ে টি-টোয়েন্টিতে ১৬ রানে ৫ উইকেট আছে পান্না ঘোষের, ২৮ রানে ৫ উইকেট জাহানারা আলমের।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক অবশ্য পাকিস্তানের সাজিদা শাহ। ১৫ বছর আগে ২০০৩ সালে জাপানের বিপক্ষে ৮ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন সাবেক এই অফ স্পিনার। আজ খাদিজার ৯.৫ ওভারে ১ মেডেনসহ মাত্র ২০ রান দিয়ে ৬ উইকেট হলো মেয়েদের ওয়ানডে ইতিহাসের ৬ষ্ঠ সেরা বোলিং।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিজিটাল নিরাপত্তা আইনে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

দেশের খবর: গত ২৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে বলা হয়েছে, আইনটি কার্যকর হলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল হবে। এ ছাড়া পরোয়ানা ও কারো অনুমোদন ছাড়াই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে পুলিশ।
এই আইনে ঔপনিবেশিক আমলের সমালোচিত আইন ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ সংযোজন করা হয়েছে। তাছাড়া আইনের ১৪টি ধারার অপরাধ হবে অজামিনযোগ্য। বিশ্বের যেকোনো জায়গায় বসে বাংলাদেশের কোনো নাগরিক এই আইন লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বিচার করা যাবে।
এদিকে, ডিজিটাল নিরাপত্তা আইনটি পাস হওয়ার প্রতিবাদে সম্প্রতি মানববন্ধন করার ঘোষণা দেন সম্পাদকরা। এ নিয়ে তাঁদের সঙ্গে বৈঠকও করেন আইন, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। বৈঠকে গণমাধ্যমের আপত্তিতে থাকা ধারাগুলো আলাপ–আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়।
এমন পরিস্থিতিতে গত ৩ অক্টোবর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, অপরাধী মন না হলে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগের কারণ নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাশরা‌ফির এম‌পি প্রার্থী হওয়া নি‌য়ে রাজ‌নৈ‌তিক অঙ্গ‌নে জল্পনা

অনলাইন ডেস্ক: জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক, দেশ ও দেশের বাইরের জনপ্রিয়তম ক্রিকেট ব্যক্তিত্ব মাশরাফি বিন মুর্তজা কি এবার নড়াইলের এমপি প্রার্থী হচ্ছেন? প্রধানমন্ত্রী তার জন্য দোয়া চাইলেন কেন? এই ধরনের প্রশ্ন নিয়ে নড়াইলের চারিদিকে চলছে জল্পনা-কল্পনা। হাটে মাঠে, চায়ের দোকানে সর্বত্র মাশরাফির প্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন। নড়াইল-০২ আসনে মাশরাফি কি সত্যিই প্রার্থী হচ্ছেন এটি নিয়ে ভাবা শুরু করেছেন খোদ আওয়ামী লীগের প্রার্থীরাও।
এর আগে গত এপ্রিল মাসে পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল ঢাকার পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি সভায় বলেছিলেন, মাশরাফি ও সাকিব সংসদ নির্বাচন করবে। এই ঘোষণার পর থেকেই নড়াইলের নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন দেশসেরা ক্রিকেট তারকা মাশরাফি। সে সময় ছাত্রলীগের নেতাকর্মীরা মাশরাফির বাড়িতে ভীড় করতে থাকে। মাশরাফিকে ঘিরে ছাত্রলীগের একটি অংশ সার্বক্ষণিক ব্যস্ত হয়ে পড়ে।
বিভিন্ন অনলাইন মিডিয়া এ ব্যাপারে খবর প্রচার করে। যদিও এই ঘোষণার পর থেকে নড়াইল-০২ আসনের আওয়ামী লীগের নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা একেবারে চুপসে যায়। হেভিওয়েট প্রাথীরা মাশরাফিকে প্রতিদ্বন্দ্বী মনে করে তাকে তাচ্ছিল্য করে বক্তব্য দিতে থাকে। তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত হয়। মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক কর্মকান্ডকে তারা নির্বাচনে নামার প্রক্রিয়া মনে করে তাতে বাঁধা দেওয়ার চেষ্টা করে।
মাশরাফির সঙ্গে রাজনীতি বিষয়ে নানা ধরনের প্রশ্ন করা হলে তিনি কখনোই রাজনীতিতে আসার ব্যাপারে আগ্রহ না দেখিয়ে বরাবরের মতো বলেন, ‘আগে ২০১৯ বিশ্বকাপ খেলতে চাই, তারপর রাজনীতি’।
এরপরও এক শ্রেণীর অতিউৎসাহী রাজনীতিবীদদের মাশরাফিকে রাজনীতিতে নিয়ে আসার প্রক্রিয়া অন্যদের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বীতার সৃষ্টি করেছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও স্থানীয় যুবকদের মধ্যে এ ব্যাপারে ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। মাশরাফির ভক্ত মাসুম বিল্লাহ বলেন, ‘মাশরাফি এমপি হলে হয়তো সে মন্ত্রী হয়ে ক্রীড়ার উন্নয়ন ঘটাবে, নড়াইল একজন মন্ত্রী পাবে, আমরা চাই সে এমপি হিসেবেই দলে নেতৃত্ব দিক।’

সর্বশেষ গত ৪ অক্টোবর দেশব্যাপী ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোহাগড়া উপজেলার সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। সেখানে তিনি মাশরাফিকে নড়াইলের বড় সম্পদ উল্লেখ করে তার সুস্থ্যতার জন্য দোয়া চান। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর নড়াইলের সর্বত্র গুঞ্জন আরো বেগবান হয়েছে।

স্থানীয়রা জানান, দেশের যুবসমাজের আইকন মাশরাফি নড়াইলে আসলে দলমত নির্বিশেষে সবার সঙ্গেই চলাফেরা করেন, তার কাছে দলের চেয়ে ব্যক্তি সম্পর্ক অনেক বড়। বন্ধু বৎসল মাশরাফি কখনোই কোনো দলের হয়ে কথা বলেননি। নিজের খেলা আর এলাকার গরীব মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। তার পয়সায় দেশের বিভিন্ন চিকিৎসা এবং প্রকৌশলীতে পড়ালেখা করছেন মেধাবী ছাত্ররা। এলাকার মানুষের কাছে মাশরাফি দিনে দিনে একজন দেবতুল্য মানুষ হয়ে উঠেছেন।

মাশরাফির প্রতিবেশী বন্ধু ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, তার (মাশরাফি) কাছ থেকে ভালোবাসা কিংবা সহায়তা পাননি এমন অসহায় মানুষের সংখ্যা বিরল। তাইতো তিনি আত্মমানবতার সেবা ও ক্রীড়ার উন্নয়নে গড়ে তুলেছেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’। স্পন্সর জোগাড় করে ক্রিকেট, ফুটবল ভলিবলের জন্য ৩ বছরের কোর্স করাচ্ছেন, স্পেশাল জিম তৈরীর উদ্যোগ নিয়েছেন। দরিদ্র মানুুুুষের জন্য অ্যাম্বুলেস, স্বাস্থ্য সেবার ব্যবস্থা করেছেন, নিজের বিজ্ঞাপনের টাকা দিয়ে চলছে নড়াইল বাসীর সেবা।

এসব মাশরাফি তার একান্ত নিজস্ব প্রচেষ্টায় করেন, কোনো দলীয় কিংবা সরকারী সহায়তা ছাড়াই। যদিও দেশপ্রেম, মুক্তিযুদ্ধ কিংবা নড়াইল উন্নয়নে তার চিন্তাচেতনা সবার থেকে আলাদা। একজন খাঁটি দেশপ্রেমিক বর্তমান রাজনীতিতে নামলে একটি পক্ষে গিয়ে তার ইমেজ ক্ষুণ্ণ হবে এমনও মনে করেন তার ভক্তরা।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এড.কাজী বশিরুল হক বলেন, ‘মাশরাফি তো কখনোই নির্বাচনে আসার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি, সে ইতিপূর্বে যেটা বলেছে সেটা হলো, প্রধানমন্ত্রী আমাকে খুবই ভালোবাসেন, উনি যদি নির্বাচনের মাঠে নামতে বলেন তাহলে আমার নামতে হতে পারে। মাশরাফি নির্বাচিত হলে বিশ্বকাপে আমাদের একজন এমপি খেলবে এটাতো ভালোই হবে।’

নড়াইল-০২ আসনের প্রার্থী এড, সৈয়দ আইয়ুব আলী জানান, ‘মাশরাফি সবার উপরে, নেত্রী তাকে মনোনয়ন দিলে আমরা সবাই ঝাপিয়ে পড়ব। কিন্তু আমর মনে হয় তিনি অসুস্থ তাই প্রধানমন্ত্রী তার জন্য দোয়া চেয়েছেন, এখানে নির্বাচনের কোনো ইঙ্গিত নাই।’

ছেলের সংসদ সদস্য প্রার্থী হওয়া প্রসঙ্গে বাবা গোলাম মোর্তজা স্বপন বলেন, ‘মাশরাফি কিংবা আমরা কখনোই নির্বাচন নিয়ে ভাবিনি, আমরা কোথাও আগ্রহ প্রকাশ করিনি। তবে প্রধানমন্ত্রী যদি চায় তার চাওয়া ফেরত দেওয়াতো সম্ভব নয়, জানিনা মাশরাফি কী করবে। ‘
নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল-০২ আসনের মনোনয়ন প্রার্থী নিজামউদ্দিন খান নিলু বলেন, ‘প্রধানমন্ত্রী মাশরাফির অসুন্থতার কারনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এখানে তার প্রার্থীতার ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি। এগুলো সবই অতিউৎসাহী লোকের গুজব।’
মাশরাফিকে দলের মনোনয়ন দেওয়া হতে পারে কি না এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি ১৯ তারিখে ঢাকা থেকে ফিরে এসে পরিস্কার করতে পারব।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে এ ব্যাপারে মাশরাফির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে বিষয়টি নড়াইলের এখনকার সময়ের সবচেয়ে আলোচিত বিষয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার সালমান খানের উপর চটেছেন তনুশ্রী

বিনোদনের খবর: নানা পাটেকরকে নিয়ে বিস্ফোরিত মন্তব্য করতে না করতেই এবার সালমান খানের উপর চটেছেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। তনুশ্রী দত্ত যদি সালমান খানের শো-এ হাজির হন তাহলে বিগ বসের সেটে গিয়ে ভাংচুর করা হবে। সম্প্রতি এমনই হুমকি দিয়েছে ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। বিগ বসের লোনাভলার সেটে গিয়ে কর্তৃপক্ষকে হুমকিও দেয়া হয়েছে বলে জানা যায়।
একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে তনুশ্রী বলেন, ‘যদি ভাবেন বিগ বসের ঘর হল স্বর্গ এবং সালমান খান মানুষ নন, একজন ভগবান সেটা ভুল। বিগ বসের ঘরে যাওয়ার কোনো চিন্তাভাবনা আমার নেই।’ সালমান খানের উপর আচমকা কেন খেপে গেলেন তনুশ্রী দত্ত, সে বিষয়ে কিন্তু স্পষ্ট করে কোনো মন্তব্য করেননি তিনি। কিন্তু সালমান খান সম্পর্কে এই ধরনের মন্তব্যে কিন্তু ইতিমধ্যে তনুশ্রীকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে বি টাউনের একাংশে।
সম্প্রতি নানা পাটেকর এবং তনুশ্রী দত্তের বিতর্ক নিয়ে সালমান খান-কে প্রশ্ন করা হয়। যেখানে সালমান বলেন, ‘তনুশ্রী দত্ত এবং নানা পাটেকরকে নিয়ে কেন বিতর্ক হচ্ছে সে বিষয়ে কিছু জানা নেই আমার। এই সম্পর্কে কোনো মন্তব্য করতে হলে প্রথমে সবকিছু জানা দরকার।’ শুধু তাই নয়, তনুশ্রী দত্তের সঙ্গে যদি কখনো এমন কিছু ঘটে থাকে, তাহলে আইন তার ব্যবস্থা নেবে বলেও স্পষ্ট জানিয়ে দেন সালমান। অর্থাৎ তনুশ্রী দত্ত এবং নানা পাটেকের বিতর্ক নিয়ে সালমান খান যে খুব বেশি কিছু বলতে চান না তা স্পষ্ট করে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির বিরুদ্ধে ‌‘গায়েবি মামলা’ ভাবমূর্তি নষ্ট হচ্ছে পুলিশের: হাইকোর্ট

দেশের খবর: বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘গায়েবি মামলা’ তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শুরু হয়েছে। শুনানিকালে কয়েকটি মামলার এজাহার পর্যবেক্ষণ করে হাইকোর্ট বলে, এ ধরনের মামলায় পুলিশের ইমেজ ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। আদালত বলে, খন্দকার মাহবুব বারের সিনিয়র আইনজীবী। তিনিও ককটেল মেরেছেন? এটা হাস্যকর। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ মন্তব্য করেন।
এ পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী একরামুল হক টুটুল বলেন, উনি তো আইনজীবীই নন। একটি রাজৈনৈতিক দলের পদধারী। তখন আদালত বলেন, এটা কী বললেন, তিনি রাজনীতি করতে পারবেন না এটা তো আইনে নেই। আর আগে আইনজীবীরাই বেশি রাজনীতিতে যুক্ত ছিল।
এর আগে রিটের শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন। তিনি বলেন, যেসব গায়েবি মামলা হয়েছে সেগুলোর অভিযোগ একই। গতবাধা।
শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। তাকে উদ্দেশ্য করে আদালত বলে, আপনি যদি নির্দেশনা দিতেন তাহলে এ ধরনের মামলা হত না। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাঁচ গ্রামের বেশি ইয়াবা থাকলে মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক: পাঁচ গ্রামের বেশি ইয়াবা উৎপাদন, পরিবহন, বিপণনের পাশাপাশি সেবন করলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন করার প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে সরকার।
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই অনুমোদনের কথা জানান।
নতুন আইন সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রস্তাবিত আইন অনুযায়ী পাঁচ গ্রামের বেশি ইয়াবা পরিবহন, মজুত, বিপণন ও সেবনের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ২৫ গ্রামের বেশি হেরোইন, কোকেনসহ সমজাতীয় মাদকদ্রব্যের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তিও মৃত্যুদণ্ড।
আগের আইনে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি ছিল ১৫ বছরের কারাদণ্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচন করবেন অমিত হাসান

বিনোদনের খবর: নাগরিক ঐক্য পার্টি থেকে এমপি পদে নির্বাচন করতে যাচ্ছেন অমিত হাসান। আর তাই নির্বাচনী প্রচারণার জন্য সমাবেশের আয়োজন করেছে দলটি। যেখানে উপস্থিত ছিলেন, অমিত হাসান। তবে এসব কিছুই তার নতুন চলচ্চিত্র ‘একটু প্রেম দরকার’ ছবির জন্য।
সোমবার (৮ অক্টোবর) বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লক্সের সামনে স্টেজ বানিয়ে চলে সমাবেশের শুটিং। শাহিন সুমনের পরিচালনায় নির্মিতব্য এই ছবিটির নাম প্রথমে ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ রাখা হয় পরবর্তীতে তা বদলে রাখা হয় ‘কালপ্রিট’। পরপর দুইবার নাম বদলে এখন চূড়ান্ত ভাবে রাখা হয়েছে ‘একটি প্রেম দরকার’।
ছবিটিতে এমপি চরিত্রে অভিনয় করবেন অমিত হাসান। তিনি বলেন, ‘ছবিটিতে আমি একজন এমপি পদপ্রার্থী। আমি নাগরিক ঐক্য নামের একটি দল থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আজ সোমাবার (৮ অক্টোবর) এই সিকুয়ন্সের শুটিং চলছে।’
এদিকে নির্মাতা জানান, আমরা এখন ঢাকায় ছবির শুটিং করছি। আগামী সপ্তাহ পর্যন্ত টানা শুটিং করব। এরই মধ্য দিয়ে আমাদের প্রথম পর্যায়ের শুটিং শেষ হবে। সিক্যুয়েন্সের শুটিং করেছি এত দিন। ফাইট আর গানের শুটিং ছাড়াও বেশ কিছু সিক্যুয়েন্সের কাজ বাকি থাকবে। চলতি মাসে আমাদের এই ছবির শুটিং আর হবে না। প্রথম পর্যায়ের শুটিং শেষ করার পর দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু করতে আমাদের কিছুদিন সময় লাগবে। আশা করি, আগামী মাসে আমরা দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু করতে পারব।
‘একটু প্রেম দরকার’ ছবিতে শাকিবের সঙ্গে আছেন শবনম বুবলী ও নবাগতা নায়িকা মৃদুলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest