সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরায় স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষ্যে র‌্যালি

 

নিজস্ব প্রতিবেদক : ‘সন্তানকে বুকের দুধ দিন, স্তন ক্যান্সারের ঝুঁকি এড়িয়ে চলুন’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় স্তন ক্যান্সার সচেতনতা দিবস ২০১৮ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোটারী ক্লাব সাতক্ষীরা, রোটারী ক্লাব কোলকাতা, সাতক্ষীরা ক্যান্সার কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার ও ইএইচআরডি ক্যান্সার সাপোর্ট সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান।
সভায় প্রধন বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র কনসালটেন্ট এ্যাপোলো ক্যান্সার হাসপাতাল, ভারত থেকে আগত প্রফেসর ডা. এল এন বিশ্বাস।
সাতক্ষীরা ক্যান্সার কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক রোটারিয়ান ডা. মনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত থেকে আগত ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. দেবাশিষ মিত্র, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. এস এম মোখলেছুর রহমান, বি এম এ’র সভাপতি ডা. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. এস জেড আতিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক দেবাশিস সরদার, সাতক্ষীরা ক্যান্সার কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার এর নির্বাহী সদস্য রোকেয়া রুমি প্রমুখ।
রোটারী ক্লাব সাতক্ষীরার সভাপতি রোটারিয়ান হাসিবুর রহমান রনির সভাপতিত্বে বক্তরা এসময় স্তন ক্যান্সারের বিষয়ে উপস্থিত সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, স্তন ক্যান্সার একদিকে যেমন নীরব ঘাতক রোগ অন্যদিকে তেমনি সহজেই নিরাময় যোগ্য। তবে সকলকে আগে থেকেই সচেতন হতে হবে। নিয়মিত পরামর্শ নিতে হবে। লক্ষণগুলো জানতে হবে। তবেই এই নীরব ঘাতক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
এর আগে সাতক্ষীরা পৌরসভা থেকে এক বর্ণাঢ্য গোলাপী শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে ডাক্তার ও নার্সসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে বাংলাদেশে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয়ে আসছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক-৩

 

আশাশুনি ব্যুরো : আশাশুনি থানা পুলিশের অভিযানে ৩ আসামীকে আটক করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নের্তৃত্বে মঙ্গলবার আশাশুনি থানা এলাকায় অভিযান পরিচালনাকালে এসআই(নিঃ) প্রদীপ কুমার সানা সঙ্গীয় ফোর্স এর সহায়তায় রাত ১ ঘটিকার দিকে নাশকতা মামলা ১২(০৯)১৮ এর আসামী বড় দুর্গাপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম মোড়ল এর পুত্র মোঃ রুহুল আমিন মোড়ল (৩২)কে তার নিজ বাড়ী হতে আটক করেন। অপরদিকে এসআই(নিঃ) মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় রাত ২ ঘটিকার দিকে নাশকতা মামলা ০২(১০)১৮ এর আসামী আনুলিয়া(মিত্তি পাড়া) গ্রামের মোঃ আহম্মদ আলী ঢালীর পুত্র মোঃ আসাদুল হক ঢালী(৪০) ও একই গ্রামের মোছাঃ আছিরন বিবিকে তার নিজ বাড়ী হতে আটক করেন। পরবর্তীতে বুধবার দুপুরে আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্ররেন কন্ হয়েছে। এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে কোন মহল যাতে কোন রকম নাশকতা মূলক কর্মকান্ড না ঘটাতে পারে সেজন্য বুধবার সারাদিন থানা পুলিশের টহল ছিলো চোখে পড়ার মত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ২১আগস্ট গ্রেনেড হামলার রায়কে ঘিরে আওয়ামীলীগের বিশেষ মহড়া

 

দেবহাটা প্রতিনিধি: ২০০৪ সালের ২১আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলার রায়কে ঘিরে বিএনপি জামায়াতের নাশকতা প্রতিহত করতে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের বিশেষ মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির নের্তৃত্বে পারুলিয়া আবু রায়হান চত্বর থেকে নেতাকর্মীরা অর্ধশত মোটরসাইকেল নিয়ে একটি মহড়া বাহির করে ধোপাডাঙ্গা, পাঁচপোতা, ঘলঘলিয়া, টাউনশ্রীপুর, দেবহাটা সদর, উপজেলা চত্বর, ঈদগাহ বাজার, সখিপুর মোড় সহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, শ্রমীকলীগের সভাপতি আবু তাহের সহ বিভিন্ন নের্তৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আইডিয়ালের ফলদ চারা বিতরণ

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার পারুলিয়াস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ালের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারো উপকারভোগী দরিদ্র পরিবারের মাঝে ফলদ চারা বিতরন করা হয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব কার্য্যালয় প্রাঙ্গনে সকাল ১১ টায় উক্ত চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য সালাউদ্দীন শরাফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল সংস্থার পরিচালক কৃষিবিদ ডাঃ নজরুলইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইডিয়ালের সমন্বয়কারী শাহাদাত হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিশেষ ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন এবং বেশী বেশী গাছ লাগানোর জন্য উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে সভাপতি গাছ রোপন করার কৌশলের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষন এবং গাছের বিশেষ উপকারীতা সম্পর্কে বিস্তারিত আলোচনা রাখেন। অনুষ্ঠান শেষে আইডিয়াল সংস্থার পক্ষ থেকে ২০০জন উপকারভোগীর মাঝে প্রতিজনকে ১টি আম এবং ১টি কদবেল চারা সর্বমোট ৪০০ চারা বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: আজ ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। পৃথিবীর সকলের মানসিক স্বাস্থ্য শিক্ষা, সচেতনতার দিন। এটি ১৯৯২ সালে প্রথমবার পালন করা হয়েছিল। কিছু দেশে একে মানসিক রোগ সচেতনতা সপ্তাহের অংশ হিসাবে পালন করা হয় ।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০ টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা এর আয়োজনে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকার পরিচালক অধ্যাপক ডা: মো: ফারুক আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তেব্যে বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে জনগণের মধ্যে ভুল ধারণা রয়েছে। অনেকে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিকে বিজ্ঞানসম্মত চিকিৎসা না দিয়ে ঝাড়ফুঁক বা তাবিজ-কবজের আশ্রয় নেন।’ তিনি বলেন, এ সমস্ত ভ্রান্ত ধারণা, কুসংস্কার পরিবর্তনের মাধ্যমে এ রোগের সঠিক চিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সবার সমন্বিত উদ্যোগের বিকল্প নেই উল্লেখ করে তিনি সব ধরনের মানসিক রোগের বিজ্ঞানসম্মত চিকিৎসা গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান সরকার মানসিক স্বাস্থ্যসেবাসহ সব ধরণের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিছেন । মানসিক রোগে আক্রান্ত ব্যক্তির অধিকার ও সুযোগের সমতা বিধানে বদ্ধপরিকর।’
উল্লেখ্য, এ বছরে দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’। বাংলাদেশে মানসিক রোগে আক্রান্ত প্রায় দুই কোটি মানুষের চিকিৎসার জন্য সরকারি পর্যায়ে বিভিন্ন হাসপাতালে মাত্র ৮১৩টি শয্যা রয়েছে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কোনো সেবাকেন্দ্র নেই। হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানের ওপর এ রোগের চিকিৎসা নির্ভরশীল। এছাড়া এ রোগেন চিকিৎসার জন্য দেশে মাত্র ১৯৫ জন চিকিৎসক রয়েছেন। এর ফলে মানসিক রোগে আক্রান্তরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতাকে আমি সব সময় ইতিবাচক হিসাবে দেখি। সাংবাদিকতা নিয়ে নানা ধরনের প্রশ্নও রয়েছে। এমনকি গোয়েবলসীয় পদ্ধতিতে সত্যকে চাপা দেওয়ার চেষ্টাও হয়ে থাকে। তারপরও সাংবাদিকদের রিপোর্টে সমাজের প্রকৃত চিত্র ফুটে উঠবে এটাই আমাদের আশা। কিন্তু তা সব সময় প্রতিফলিত হয় কিনা এমন প্রশ্ন রাখলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
তিনি বলেন সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তারা এই পরিবর্তনে কাজ করবেন এটাই স্বাভাবিক। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের ‘পাইন অ্যাপেল আইস’ (আনারসের বহু চক্ষু) হিসাবে আখ্যায়িত করে আরও বলেন ‘ আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, প্রয়োজনে আমাকে সংশোধনের সুযোগ দেবেন’।
২০ তম জেলা প্রশাসক হিসাবে যোগদানের ২৪ ঘন্টা পার না হতেই সাংবাদিকদের সাথে পরিচিতি মূলক মত বিনিময় সভায় এ কথা বলেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বুধবার দুপুরে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহ আবদুল সাদী, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি ও সংবাদপত্র পরিষদের আহবায়ক জিএম নুর ইসলাম। ্ সেময় জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক ছাড়াও সাতক্ষীরার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, কারও কাজে বাধা হয়ে দাঁড়ানোর জন্য নয়, বরং সাংবাদিকরা সঠিক রিপোর্ট লিখে কাজের গতিকে আরও বাড়িয়ে দিতে পারেন। যেখানে ভুল সেখানে প্রাথমিকভাবে সংশোধনের সুযোগ দিতে হবে। আমরা সবাই উন্নয়নের পক্ষে একযোগে কাজ করবো মন্তব্য করে তিনি বলেন মাদকের ভয়াবহতার বিরুদ্ধে আমরা কর্মসূচি দেব। ‘মুক্তিযুদ্ধের চেতনা’ বাংলাদেশ নামক এই রাষ্ট্রের ভিত্তি উল্লেখ করে তিনি বলেন সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আগামি ২০৪১ সালে বাংলাদেশ এক উন্নত দেশে পরিণত হবে বলে উল্লেখ করেন তিনি। সামনেই হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, তাছাড়া সংসদ নির্বাচনও নিকটে এই মন্তব্য করে মোস্তফা কামাল বলেন এই দুটি বিষয়কে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। আইন শৃংখলা রক্ষার পাশাপাশি মানুষের মাঝে শান্তি রক্ষায় পুলিশ বাহিনী তৎপর রয়েছে। আমরা মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছি জানিয়ে তিনি আরও বলেন গ্রাম উন্নয়নে গ্রামীণ অর্থনীতি গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। তিনি তার দায়িত্ব পালনে সকল সংবাদকর্মীর সহযোগিতা কামনা করেন।
সাতক্ষীরা একটি অপার সম্ভাবনার জেলা উল্লেখ করে তিনি বলেন বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ক্রীড়াঙ্গনের সৌম্য , মুস্তাফিজ , সাবিনা , সাতক্ষীরার সংস্কৃতি, এখানকার আম, চিংড়ি , সাদা মাছ কৃষি এসবই মিলিতভাবে সাতক্ষীরাকে দেশে ও বিদেশে পরিচিত করেছে জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন এই জেলাকে এগিয়ে নিতে সবাই মিলে কাজ করতে হবে। এ জন্য জনগনের সাথে সেতুবন্ধন চাই উল্লেখ করে তিনি বলেন আমরা নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সেবা দিতে চাই।
আলোচনায় উঠে আসে সাতক্ষীরার নানাবিধ সমস্যা ও তা সমাধানের পথ। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন সমাজে গুনি মানুষ আছে। মানুষের অনেক গুনাবলী আছে। তাদের গুন নিয়ে আলোচনা করা আরেকটি ভালো গুন উল্লেখ করে তিনি বলেন কারও অনুপস্থিতিতে সমালোচনা করা ঠিক নয়। ধর্মীয় মতেও তা নিষিদ্ধ বলে জানান তিনি।
তিনি বলেন সাতক্ষীরায় সাংবাদিকদের মধ্যে কোনো বিভেদ নেই , এটাই একটি সুসংবাদ । এটাকে ধরে রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি।
১০.১০.১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন

 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার অন্তর্গত ৮নং ধুলিহর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ধুলিহর ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এড. ফারুক হোসেন। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক স ম জালাল উদ্দীন, ৮নং ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাবু। বিশেষ বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাঈদুজ্জামান জিকো, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান টিটু, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক রিয়াজ মাহমুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাজমুল হক রনি, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফি খান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সহ-সভাপতি আক্তারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জুলসহ জীবন, হযরত, শওকত, রবিউল, শফিকুল, শাহারুল প্রমুখ। আলোচনা শেষে রবিউল ইসলামকে আহবায়ক ও বাইদুল্লাহকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনের আগে শিক্ষা প্রশাসনে নিয়োগ-পদোন্নতির হিড়িক

অনলাইন ডেস্ক: নির্বাচনের আগে শিক্ষা প্রশাসনে বড় ধরনের নিয়োগ ও পদোন্নতির তোড়জোড় চলছে। ইতিমধ্যে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বড় ধরনের নিয়োগ ও পদোন্নতি দেয়া হয়েছে। আরো কয়েকটি নিয়োগ প্রক্রিয়া চলছে। নির্বাচনের আগেই এসব নিয়োগ ও পদোন্নতি শেষ করতে চায় সরকার। ক্যাডার থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত এসব নিয়োগ ও পদোন্নতি চলছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনার পর অপেক্ষমাণ যত পদোন্নতি ও নিয়োগ রয়েছে সব শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে শিক্ষা ক্যাডারে সহযোগী অধ্যাপক থেকে রেকর্ড সংখ্যক ৪০৯ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদ না থাকার পরও ৪০৯ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।
একইভাবে সহকারী থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেয়ার জন্য আগামী ১৪ই অক্টোবর বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) সভা ডাকা হয়েছে। পদ না থাকার পরও এ পদে হাজারের বেশি পদোন্নতি দেয়ার প্রস্তুতি রয়েছে। এ পদে ২১ ব্যাচের সবাইকে পদোন্নতি দেয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে মাউশি’র সংশ্লিষ্ট শাখা। এরপর চলতি মাসেই প্রভাষক থেকে সহকারী অধ্যাপকে আরো বড় ধরনের পদোন্নতি দেয়ার প্রস্তুতি সেরে রেখেছে মাউশি। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, অধ্যাপক পদে যাদের পদোন্নতি দেয়া হয়েছে সবাই পদোন্নতি পাওয়ার যোগ্যতা অর্জন করেছে ২০১৩ সালে। পদের কারণে তাদের পদোন্নতি দেয়া যাচ্ছিল না। একইভাবে সহযোগী ও সহকারী পদে পদোন্নতি দেয়া হবে। তিনি বলেন, পদোন্নতিতে অন্য কোনো উদ্দেশ্য নেই।

এদিকে নির্বাচনের আগে সরকারি বিদ্যালয় থেকে বেসরকারি বিদ্যালয় সব পর্যায়ে নিয়োগ দেয়ার তোড়জোড় চলছে। ইতিমধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৪২০ জন শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে। তাদের মধ্যে ৩৭১ জন সহকারী প্রধান শিক্ষক/শিক্ষিকা এবং ৫২ জন সহকারী মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন। নিয়োগের ২৭ বছর পর পদোন্নতি পেলেন তারা। এই পদোন্নতির মধ্য দিয়ে ওই শিক্ষকরা নবম গ্রেডে অর্থাৎ প্রথম শ্রেণির পদমর্যাদায় উন্নীত হলেন। আর সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন করে নিয়োগ দেয়া হচ্ছে ১৩৭৮ জন শিক্ষক। প্রথমবারের মতো পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে এ নিয়োগ দেয়ার জন্য গত ৯ই সেপ্টেম্বর পিএসসি এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১০ই সেপ্টেম্বর থেকে ৮ই অক্টোবর পর্যন্ত আবেদন চলে। শিগগিরই পরীক্ষার তারিখ ঘোষণা করবে পিএসসি। তারা দ্বিতীয় শ্রেণির মর্যাদায় নিয়োগ পাবেন। বিজ্ঞপ্তিতে জানা গেছে, বাংলায় ৩৬৫ জন, ইংরেজিতে ১০৬ জন, গণিতে ২০৫ জন, সামাজিক বিজ্ঞানে ৮৩ জন, ভৌতবিজ্ঞানে ১০ জন, জীববিজ্ঞানে ১১৮ জন, ব্যবসায় শিক্ষায় ৮ জন, ভূগোলে ৫৪ জন, চারুকলায় ৯২ জন, শারীরিক শিক্ষায় ৯৩ জন, ধর্মে ১৭২ জন এবং কৃষি শিক্ষায় ৭২ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।

অন্যদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ ও মাদরাসা) ৩৮ হাজার ৮০০টি শিক্ষকের শূন্য পদের বিপরীতে নিয়োগ দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়োগ নির্বাচনের আগে শেষ করতে চায় সরকার। এজন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যাচাই বাছাই করে সুপারিশ করেছে। একই সঙ্গে শিক্ষক নিয়োগে নারী কোটা কিছুটা শিথিল করা হচ্ছে। প্রথমবারের মতো সরকারি হাইস্কুলের ৫৫০০ হাজার সহকারী শিক্ষককে ‘সিনিয়র শিক্ষক’ পদে পদোন্নতি দেয়া হচ্ছে। সরকারি হাইস্কুল শিক্ষকদের নতুন চাকরি বিধিমালা অনুযায়ী সহকারী শিক্ষকের মোট পদের অর্ধেককে নতুন এ পদে পদোন্নতি দিতে কার্যক্রম শুরু করেছে মাউশি। সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতিপ্রাপ্তদের প্রমার্জন করে প্রধান শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ নেয়া হয়েছে।

আর পদোন্নতি তালিকায় আছে শারীরিক শিক্ষার শিক্ষকরা। তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার প্রস্তাবে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে। এর ফলে শিক্ষকরা দশম গ্রেডে বেতন পাবেন। শিক্ষক প্রশিক্ষণ কলেজ (টিটিসি), সরকারি আলীয়া মাদরাসাসহ সারা দেশে ৩২৭টি পুরাতন সরকারি কলেজসহ সদ্য সরকারি হওয়া ২৯০টি কলেজ সরকারি কলেজে শারীরিক শিক্ষকদের পদ সংখ্যা ৬০৭টি। দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত হলে নতুন সরকারি কলেজে পদ সৃজন হলে সেসব কলেজের শিক্ষকরাও সমমর্যাদা পাবেন। এ ব্যাপারে মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর আব্দুল মান্নান মানবজমিনকে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি স্কুলে পদোন্নতি ও নিয়োগ বন্ধ ছিল।

এ জট খোলার উদ্যোগ নিয়েছি। এখানে নির্বাচন কোনো বিষয় না। তিনি বলেন, এসব শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। শুধু যে গণহারে পদোন্নতি দেয়া হচ্ছে তাই না, তাদের এসিআর (বার্ষিক গোপন প্রতিবেদন) যাচাই-বাছাই করে জ্যেষ্ঠতা নির্ধারণ করেই পদোন্নতি দেয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest