সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘তিতলি’

অনলাইন ডেস্ক: ভারতের দুই রাজ্যে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’। আজ ভোরে ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যার মাঝামাঝি এলাকায় প্রচণ্ড শক্তিতে আছড়ে পড়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’। ঝড়টির বাতাসের গতিবেগ রেকর্ড হয়েছে ঘণ্টায় সর্বোচ্চ ১৬৫ কিলোমিটার পর্যন্ত। এতে বিভিন্ন অঞ্চলে ঘরবাড়ি বিধ্বস্ত ও প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি ভূমিধসের খবর পাওয়া গেছে। এখনো প্রাণহানীর কোনো খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার পর থেকে ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূলে আঘাত হানে। ভারতের আবহাওয়া অফিস জানায়, অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলায় আঘাত হানার সময় ‘তিতলি’র গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত।
অন্ধ্র প্রদেশে আঘাত হানার পর এটি উত্তর দিকে উড়িষ্যার গানজাম জেলায় আছড়ে পড়ে। এ সময় এর তীব্রতা কিছুটা কমে যায়। সেসময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১০২ কিলোমিটার পর্যন্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক প্রেমিকের সঙ্গে সমঝোতা করলেন প্রীতি জিনতা

বিনোদনের খবর: স্টেডিয়ামে শ্লীলতাহানির ঘটনায় সাবেক প্রেমিক ও শিল্পপতি নেস ওয়াদিয়ার সঙ্গে সমঝোতা করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এ জন্য বুধবার প্রীতির দায়ের করা শ্লীলতাহানির মামলা খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট।
প্রীতির অভিযোগ ছিল, ২০১৪ সালের ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ম্যাচ চলাকালীন তাকে হেনস্থা করেছিলেন নেস। দু’জনেই ‘কিংস ইলেভেন পঞ্জাব’-এর মালিক ছিলেন। প্রীতির দাবি, ওই দিন দলের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন নেস। তিনি প্রতিবাদ করায়, তার হাত চেপে ধরে হেনস্থা করেন। ১৩ জুন এফআইআর করেন প্রীতি। এ বছর ফেব্রুয়ারিতে চার্জশিট পেশ করে পুলিশ। পরে মামলা প্রত্যাহারের আর্জি নিয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানান নেস। তার দাবি, ‘ব্যক্তিগত ক্ষোভ’ থেকে ওই কাজ করেছেন প্রীতি। পুরোপুরিই ভুল বোঝাবুঝি।
গত ১ অক্টোবর প্রীতির আইনজীবী আদালতে জানান, নেস ক্ষমা চেয়ে নিলে মামলা তুলে নিতে আপত্তি নেই। কিন্তু নেসের আইনজীবী বলেন, তার মক্কেল ক্ষমা চাইবেন না। তখন আদালত দু’পক্ষকেই বলে, নিজেদের মধ্যে বিষয়টি মিটমাট করে নিতে। অভিনেত্রীকে মামলায় ইতি টানার পরামর্শ দিয়ে বিচারপতি রঞ্জিত মোরে ও বিচারপতি ভারতী ডাংরে বলেন, এ বার ঝামেলা শেষ করুন। এর দুই দিন পর বুধবার মামলা খারিজ করা হয়েছে।
একটি ওয়েবসাইটের দাবি, নেস হলফনামা দাখিল করে ক্ষমা চাওয়ার ফলেই মামলার আপস নিষ্পত্তি হয়েছে। ওই ওয়েবসাইটটির লিঙ্ক ফেসবুকে পোস্ট করেছেন প্রীতি নিজেই। লিখেছেন, ক্ষমা করে দিয়ে সামনে এগিয়ে যাওয়াই ভাল। একটা ছোট্ট শব্দে নিষ্পত্তি হয়ে যায়, কী দারুণ না! অতীতে পড়ে না থেকে সামনের দিকে তাকানোই ভাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাড়ছে টি-টোয়েন্টি ও টি-টেন লিগ, কঠোর হচ্ছে আইসিসি

অনলাইন ডেস্ক: দিন যত যাচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেটর সংক্ষিপ্ত ফরম্যাট। বাড়ছে ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগ। পাঁচদিনের টেস্ট ক্রিকেট আর আন্তর্জাতিক ফিকচারের সঙ্গে যা অনেক সময়ই সাংঘর্ষিক হয়ে পড়ছে। খেলোয়াড়দের চোটে পড়ার প্রবণতাও বেড়েছে। এছাড়া নানা অনিয়ম তো রয়েছেই। বিশ্লেষকদের মতে, এতে শঙ্কার মুখে পড়ছে ক্রিকেটের ঐতিহ্য। আর তারই জের ধরে এবার কঠের হচ্ছে আইসিসি। আগামীতে চাইলেও খেয়াল খুশিমত টি-টোয়েন্টি বা টি-টেন লিগ আয়োজন করা যাবে না বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে দুবাইয়ে বুধবার আইসিসির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যত্রতত্র লিগের লাগাম টেনে ধরার বিষয়ে ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এদিকে, আগামী ২০ অক্টোবর সিঙ্গাপুরে আইসিসির পরবর্তী বোর্ড মিটিং। সেখানেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আইসিসির একজন মুখপাত্র। তিনি বলেন, ‘আগামী সপ্তাহের সভায় আমরা একটি বিষয় নিয়ে কথা বলব। সেটা হলো ইভেন্টগুলোর অনুমোদন এবং (লিগের জন্য) খেলোয়াড় ছাড়ার বিষয়ে। আমরা সবগুলোর কাগজপত্র এবং মালিকানার বিষয়গুলো দেখব।’
নতুন করে দেখভাল করার চিন্তা করায় শুধু প্রমোটারদের জন্য সুবিধা হবে, এমন নয়। ভবিষ্যতে এমন টুর্নামেন্টের অনুমোদন নিতেও বেশ কাঠখড় পোহাতে হবে ইঙ্গিত আইসিসির ওই কর্মকর্তার কথায়, ‘এটা শুধু প্রমোটারদের জন্য দরজা খুলে দেবে এমন নয়। আমার মনে হয় ভবিষ্যতে অনুমোদন নেয়া কঠিন হবে। যে কোনো টুর্নামেন্ট আয়োজনের জন্য দেশের এবং আইসিসির সমর্থন দরকার পড়বে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ সংস্করণের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ ভাষায় অনূদিত সংস্করণের মোড়ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ ৮টি অনূদিত হলো।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে স্প্যানিশ সংস্করণের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ঢাকায় নিযুক্ত স্পেন দূতাবাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ সংস্করণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির জনক বাংলা ভাষার পর সবচেয়ে মিষ্টি ও শ্রুতিমধুর ভাষা বলতেন স্প্যানিশ ভাষাকে। সেই ভাষায় তার অসমাপ্ত আত্মজীবনী অনূদিত হয়েছে। এতে আমি অত্যন্ত খুশি।
তিনি বলেন, যারা গবেষণা করতে চাইবেন, তাদের জন্য মূল্যবান দলিল হিসেবে প্রতীয়মান হবে এই বই। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস-উপমহাদেশের ইতিহাস জানা যাবে এই বইয়ে।
‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ সংস্করণ আনার জন্য উদ্যোগ নেওয়ায় স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার এবং বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস জিমেনেজ ডি আজকারাতকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যা। ধন্যবাদ জানান স্প্যানিশ অনুবাদক বেঞ্জামিন ক্লার্ককেও।
প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি, আমরা পারস্পরিক সাহিত্য যতো বেশি জানবো, নিজেদের সাংস্কৃতিক চর্চা যতো হবে, নিজেদের সমৃদ্ধ করতে পারবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ থেকে ২ জনের মেডিকেলে চান্স

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রকাশিত মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ থেকে পূর্বের ধারা অব্যাহত রেখে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ২ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে চান্স পেয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ি, ২০১৮ সালে অত্র কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উভয়ে জিপিএ ৫ পেয়েছিল। যার মধ্যে দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের বাসিন্দা রমা মনি পাল মাগুরা মেডিকেল কলেজে এবং একই উপজেলার পারুলিয়া জেলেপাড়া গ্রামের বাসিন্দা অমিত মাঝি চান্স পেয়েছে খুলনা মেডিকেল কলেজে।
কলেজের শিক্ষক-কর্মচারী তথা বিভিন্ন মহল থেকে উভয়কে আন্তরিক অভিনন্দন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শক্তিশালী হচ্ছে ‘তিতলি’, দুপুরে আঘাত হানতে পারে খুলনায়

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ‘তিতলি’ আরো প্রবল ও শক্তিশালী হয়ে উঠেছে। ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে এগিয়ে চলেছে। দেশের চারটি সমুদ্রবন্দরকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ভারত উপকূলে আঘাতের পর আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে খুলনা উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে খুলনা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে গতকাল বিকেল থেকে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।
আবহাওয়া অফিসের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় তিতলি প্রবল আকার ধারণ করে শক্তিশালী হয়ে ভারতীয় উপকূলের দিকে যাচ্ছে। এটি ওড়িশা ও অন্ধ্র প্রদেশের দিকে যাচ্ছে। ভারত উপকূলে আঘাতের পর তা দুর্বল হয়ে বাংলাদেশের সুন্দরবন অংশে আঘাত হানতে পারে।
আবহাওয়া অফিসের বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় তিতলি প্রবল আকারে বিস্তৃতি লাভ করে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এ ছাড়া কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরো ঘনীভূত হয়ে উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য বলছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গত রাতে খুলনা আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টির ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ বেড়ে ১২০-১৪০ কিলোমিটার হচ্ছে।

খুলনা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত ঘূর্ণিঝড় তিতলি মোংলা বন্দর থেকে দক্ষিণে অবস্থান করছিল। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। পরে দুপুর নাগাদ খুলনা ও সুন্দরবন সংলগ্ন উপকূলে আঘাত হানতে পারে। এ সময় ভারি ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় গতকাল দুপুরে খুলনা জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা করে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সভায় দুর্যোগ মোকাবেলায় জেলায় ২৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার কথা জানানো হয়। জেলা ও উপজেলায় মেডিক্যাল টিমের সদস্যরা প্রস্তুত আছেন। ফায়ার সার্ভিসের সদস্য, সরকারি, বেসরকারি সংস্থার স্বেচ্ছাসেবকরা সতর্ক আছে। জেলা ও উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০৪১-৭২০৩৬৯।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিতলির প্রভাবে বাঁধ ভেঙে জানমাল, ফসল ও অন্যান্য অবকাঠামোসহ জনগুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকায় এবং দুর্যোগ-পরবর্তী সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় বোর্ডের চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও খুলনা জোনের মাঠপর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর সদর দপ্তর ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আপত্কালীন সময়ে তাদের ছুটিও বাতিল করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসি রোনাল্ডো নয়, ব্যালন ডি’অর জিতছেন সালাহ

খেলার খবর: লিভারপুলের হয়ে গেল মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন মোহামেদ সালাহ। সব মিলিয়ে করেছেন ৪৪ গোল। সেই সুবাদে জিতেছেন অসংখ্য পুরস্কার। লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়, এবার ব্যালন ডি’অরও জিততে চলেছেন তিনি।
কদিন ধরে ভোট পরিচালনা করে ফ্রান্স ফুটবল অফিসিয়াল ওয়েবসাইট। এতে ভোট দেন ফুটবল ভক্তরা। ফুটবলের সর্বোচ্চ মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অরের জন্য সালাহকেই বেছে নিয়েছেন তারা।
সালাহ স্মরণীয় মৌসুম কাটানোয় ইতিমধ্যে বগলদাবা করেছেন প্রিমিয়ার লিগ বর্ষসেরা ও গোল্ডেন বুট, পিএফএ, বিবিসি বর্ষসেরা আফ্রিকান ফুটবলার, প্লেয়ার্স প্লেয়ার অব দ্য সিজন, ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন ও লিভারপুল ফ্যানদের বর্ষসেরা পুরস্কার। যদিও রাশিয়া বিশ্বকাপে ভালো করতে পারেননি তিনি, তদুপরি এসব প্রাইজই ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তাকে এগিয়ে রাখছে।
ফ্রান্স ফুটবল পরিচালিত ভোটে ৫৩ শতাংশ ভোট পেয়েছেন সালাহ। মেসি ও রোনাল্ডোর চেয়ে যোজন যোজন এগিয়ে আছেন মিসরীয় রাজা। ফুটবলের সবচেয়ে মর্যাদাকর পুরস্কারটি জয়ের দৌড়ে থাকা ছোট ম্যাজিসিয়ান পেয়েছেন ২৮ শতাংশ ভোট। সবশেষ বিশ্বকাপে ভালো করতে না পারলেও বার্সেলোনাকে ডাবল (লা লিগা ও কোপা ডেল রে) জেতান তিনি। আর তার চিরপ্রতিদ্বন্দ্বী সিআর সেভেন পেয়েছেন ৫ শতাংশ ভোট। চলতি মৌসুমে জুভেন্টাসে পাড়ি জমানো এ ক্ষীপ্রগতির উইঙ্গার গতবার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন করেন।
তুলনামূলক সবচেয়ে কম ভোট পেয়েছেন ফিফা দ্য বেস্ট ও উয়েফা বর্ষসেরা পুরস্কারজয়ী লুকা মডরিচ। লস ব্লাঙ্কোদের ইউরোপসেরা করতে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। তার অসামান্য নৈপুণ্যে বিশ্বকাপের ফাইনাল খেলে ক্রোয়েশিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘরের যে ৭ খাবার হতে পারে মৃত্যুর কারণ

অনলাইন ডেস্ক: বেশির ভাগ মানুষ মনে করে সব ধরণের ফল ও সবজিই স্বাস্থ্যকর। কিন্তু আপনার এই ধারনা মোটেও ঠিক নয়। এমন অনেক ফল ও সবজি আছে যাদের বিশেষ কোনও অংশ বিষাক্ত উপাদানে ভরপুর, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। হতে পারে মৃত্যু
আপনার রান্নাঘরেই রয়েছে এমন কিছু বিষাক্ত খাবার যা আপনি নিজেই জানেন না।

আসুন জেনে নেই এমন কিছু খাবার সম্পর্কে।

আলু
এমনিতে আলু খাওয়া নিরাপদ। কিন্তু আলুর পাতা ও কাণ্ডে গ্লাইকোএ্যল্কালয়েড থাকে। বাড়িতে অনেক দিন পর্যন্ত আলু রেখে দিলে এর মধ্যে গ্যাঁজ অঙ্কুর হয়ে যায়। এই গ্যাঁজ বা অঙ্কুরে গ্লাইকোএ্যল্কালয়েড থাকে যা আলোর সংস্পর্শে বৃদ্ধি পায়। এই জন্য আলু সব সময় ঠাণ্ডা ও অন্ধকার জায়গায় রাখতে হয়। সবুজাভ ও গ্যাঁজ হওয়া আলু খেলে ডায়রিয়া, মাথাব্যাথা-সহ নানা সমস্যা দেখা দিতে পারে।

কাঁচা মধু
কাঁচা মধুতে গ্রায়ানক্সিন থাকে। তাই এক টেবিল চামচ কাঁচা মধু খেলে মাথাঘোরা, দুর্বল লাগা, অত্যধিক ঘাম হওয়া, বমি বমি ভাব হওয়ার মতো নানা উপসর্গ দেখা দেয়।

টমেটো
আলুর মতোই টমেটোর পাতা ও কাণ্ডে গ্লাইকোএ্যল্কালয়েড থাকে যা হজমে সমস্যা সৃষ্টি করে। কাঁচা সবুজ টমেটোতেও এই একই উপাদান রয়েছে। তবে অল্প পরিমাণে খেলে কোনও সমস্যা হওয়ার ভয় নেই।

শিমের বীজ
শিমের বীজে ফাইটোহিমাটোগ্লুটানিন নামক বিষ থাকে যা আপনাকে মারাত্মক অসুস্থ্য করে দিতে পারে। তাই শিম রান্নার আগে অন্তত ১০ মিনিট সিদ্ধ করে তারপর রান্না করতে হবে।

ক্যাস্টর অয়েল
রেড়ীর তেল বিভিন্ন ধরণের ক্যান্ডি, চকলেট বা অন্যান্য খাদ্যে ব্যবহার করা হয়। অনেকেই প্রতিদিন একটু-আধটু ক্যাস্টর অয়েল খেয়ে থাকেন। রেড়ীর বীজে রিচিন নামের বিষাক্ত উপাদান থাকে যা খুবই মারাত্মক। রেড়ীর একটা বীজ খেলে একজন প্রাপ্তবয়ষ্ক মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। চারটা রেড়ীর বীজ খেলে একটা ঘোড়ার মৃত্যু হতে পারে।

আপেল
আপেলের বীজে হাইড্রোজেন সায়ানাইড নামের বিষ রয়েছে। আমরা সাধারণত আপেলের বীজ খাই না। কিন্তু আপেলের বীজ যদি কোনও কারণে পেটে চলে যায় তাহলে বিপদ হতে পারে।

কাজুবাদাম
মিষ্টি কাজুবাদাম ও তেতো কাজুবাদাম, এই দুই ধরণের কাজুবাদাম পাওয়া যায়। তুলনামূলক ভাবে তেতো কাজুবাদামে প্রচুর হাইড্রোজেন সায়ানাইড থাকে। সাত থেকে দশটা তেতো কাজু বাদাম কাঁচা খেলে প্রাপ্তবয়ষ্কদেরও সমস্যা হতে পারে এবং ছোটদের ক্ষেত্রে তা প্রাণনাশক হতে পারে! নিউজিল্যান্ড, আমেরিকার মতো দেশ এই তেতো কাঁচা কাজু বাদাম বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করেছ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest