সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভাসাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তরদেবহাটায় ইছামতীর পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনশরৎ এলো — নাসির খলিলআশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে : প্রশাসনের কঠোর পদক্ষেপএসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থীমাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিনদুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রাম

আগামীকাল এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল

অনলাইন ডেস্ক: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল রোববার দুপুরের পর প্রকাশ করা হবে। ইতোমধ্যে প্রাথমিকভাবে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনে বিদ্যালয়ের পৃথক দুটি তথ্য বিশেষজ্ঞ দল উত্তরপত্রগুলো পুন:পরীক্ষা করে দেখছেন।
দুপুর ১২টার পর যে কোনো সময় ফলাফল প্রকাশিত হবে। স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ শুক্রবার পরীক্ষার পর জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশিত হবে।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদফতরের একজন কর্মকর্তা বলেন, গত বছরের চেয়ে এ বছর পরীক্ষার উত্তরপত্রের সংখ্যা কম হওয়া ও পরীক্ষার দিন (শুক্রবার) রাত ১২টার আগেই সব উত্তরপত্র স্বাস্থ্য অধিদফতরে এসে পৌঁছানোর ফলে ওএমআর মেশিন কাজ দ্রুত শুরু করা গেছে। ফলে স্বাস্থ্য মহাপরিচালকের বেঁধে দেয়া ৭২ ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ২৭টি ভেন্যুর ৮১৪টি কক্ষে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার ৯১৯ জন থাকলেও শুক্রবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৩ হাজার ৩২ জন।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে শনিবার বিকেলে ফলাফল প্রকাশের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ৭২ ঘণ্টার মধ্যেই ফল প্রকাশিত হবে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ বলেন, পরীক্ষার উত্তরপত্র দেখার কাজ দ্রুত এগিয়ে চলেছে। খুব দ্রুতই ফলাফল প্রকাশিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জন্মনিয়ন্ত্রণ পিল বদলে দেয় নারীর শরীর

অনলাইন ডেস্ক: অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করার জন্য অনেক নারী জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণ করেন। মুখে খাওয়া হয় বলে এর ব্যবহার বিধি বেশ সহজ। এসব পিল বাজারজাতকরণকারী কোম্পানিগুলো মানুষকে উদ্বুদ্ধ করতে প্রতিনিয়তই সৃষ্টিশীল সব বিজ্ঞাপন তৈরি করে চলেছে। কিন্তু এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পিলের যে মারাত্মক সব ক্ষতিকর দিক রয়েছে সেগুলো বেশ কৌশলেই এড়িয়ে যায় কোম্পানিগুলো।

দীর্ঘদিন এসব পিল ব্যবহারে অভ্যস্ত নারী মাত্রই দেখতে পান তাদের শরীর আগের চেয়ে মুটিয়ে যাচ্ছে। শরীরের মেদ বাড়িয়ে শরীরকে ভারী ও অসাড় করে তোলে এই পিল। গবেষকরা অবশ্য পিল খাওয়ার জন্য ওজন বাড়ার সরাসরি কোনো প্রমাণ নাকি খুঁজে পাননি। তবে তারা দেখতে পেয়েছেন, জন্মনিয়ন্ত্রণ পিলে বদলে যেতে পারে নারীদের শরীরের গঠন। তাদের মতে, শরীরের চর্বির পরিমাণ বেড়ে যাওয়া এবং পেশির কম বৃদ্ধির কারণেই বদলে যায় শরীরের গঠন।

ওয়েসট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক হরমোন থেকে তৈরি হয় জন্ম নিয়ন্ত্রণ পিল। যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এবং গবেষণা সহকারী মারিয়া গ্যালো বলেন, সব ওষুধেরই একটা পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। সব মানুষের ক্ষেত্রে এর প্রতিক্রিয়া এক রকম হয় না। এমনকি টিকার মতো গুরুত্বপূর্ণ ওষুধেরও অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। জন্মনিয়ন্ত্রণ পিলের কারণে নারীদের শরীরের গঠন পরিবর্তন হওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে মারিয়া গ্যালো বলেন, এর পেছনে তিনটি বড় কারণ রয়েছে। পিলের কারণে নারীদের পেশি, ফ্লুইড ধারণ এবং চর্বির ওপর প্রভাব পড়ে। যেসব নারী নিয়মিত পিলের ওপর নির্ভরশীল অন্যদের থেকে তুলনামূলকভাবে তাদের পেশি শতকরা ৪০ ভাগ কম বৃদ্ধি পায়। একই সঙ্গে তাদের রক্তে খুবই কম মাত্রার ডিএইচইএ থাকে।

গবেষণায় যুক্ত অধ্যাপক রেইচম্যান বলেন, জন্মনিয়ন্ত্রণকারী পিল ব্যবহারের কারণে শরীরে বিশেষ এক ধরনের হরমোন বেড়ে যায়। আর এই হরমোনের প্রভাবে স্বাভাবিক মানুষের চেয়ে কম মাত্রায় বৃদ্ধি পায় পেশি। অন্যদিকে ঠিকই বাড়তে থাকে শরীরের চর্বি। পিল গ্রহণ না করা নারীদের তুলনায় পিল গ্রহণকারী নারীদের শরীরে পেশি এবং চর্বির মধ্যে তারতম্য দেখা দেয়। এর ফলে স্বাভাবিক নারীদের তুলনায় তাদের শরীরের গঠনে পার্থক্য পরিলক্ষিত হয়। তবে এই পার্থক্য দুই এক মাসে ধরা পড়ে না। দীর্ঘ কয়েক বছরের শরীরের গঠন পর্যালোচনা করলে তা স্পষ্ট হয়।-বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিশোরদের মস্তিষ্কের জন্য গাঁজা ক্ষতিকর : গবেষণার ফল

অনলাইন ডেস্ক: কিশোরদের ক্ষেত্রে গাঁজা সেবন তাদের মস্তিষ্কের বিকাশমান গঠনকে দীর্ঘস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে, এমনটি দাবি করছে একটি কানাডিয়ান গবেষণা। গবেষণাটিতে দেখা গেছে, অ্যালকোহল পানকারীদের চাইতে গাঁজাসেবী কিশোরদের চিন্তা করার ক্ষমতা, স্মৃতিশক্তি এবং আচরণে অনেক বেশি নেতিবাচক প্রভাব পড়ে। এই গবেষণায় ৪ বছর যাবত ১৩ বছর বয়স থেকে শুরু করে ৩ হাজার ৮শো কিশোরদের ওপর বিভিন্ন পরীক্ষা চালানো হয় এবং তাদের ওপর লক্ষ্য রাখা হয়।

কানাডার ৩১টি ভিন্ন ভিন্ন স্কুলের কিশোর বয়সীদের এক বছরের অ্যালকোহল পান এবং মাদক সেবনের অভ্যাসের বিস্তারিত বিবরণ সংগ্রহ করা হয়। কম্পিউটার ভিত্তিক কগনেটিভ টেস্টের মাধ্যমে তাদের মস্তিষ্কের দক্ষতা প্রতি বছর স্কুলে পরীক্ষা করা হয়। যদিও গবেষণায় অ্যালকোহল বা মদের ব্যবহারের তুলনায় গাঁজা ব্যবহারের মাত্রা কম ছিল, তবুও ২৮ শতাংশ কিশোর-কিশোরী এই ব্যবহারের সাথে অভ্যস্ত ছিল। এই তুলনাটি ছিল অন্তত ৭৫ শতাংশ কিশোর বয়সীদের সাথে যারা মাঝে মধ্যেই মদ্যপান করে থাকে।

মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের প্রফেসর প্যাট্রিসিয়া জে কোনরড এই গবেষণার নেতৃত্ব দেন। তিনি শুরুতে ভেবেছিলেন যে, কৈশোরে মস্তিষ্কে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে অ্যালকোহল। কিন্তু তার পরিবর্তে গবেষণায় দেখা গেল যে, সেই সব কিশোর-কিশোরীদের কগনেটিভ টেস্ট বা জ্ঞানীয় পরীক্ষায় ত্রুটির পরিমাণ বৃদ্ধি পেয়েছে যারা কিনা গাঁজা সেবন করে, এমনকি এই মাদকটি ছেড়ে দেবার পরেও প্রভাব থেকেই যায়। এই প্রভাব থেকে যায় তাদের স্মৃতি শক্তি, যুক্তি প্রয়োগের ক্ষমতা এবং আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে।

বিশ্বের কয়েকটি দেশ গাঁজা বৈধ ঘোষণা করলেও, চিকিৎসকরা এখনো এর ব্যবহার নিয়ে সবাই একমত হতে পারেননি। অ্যালকোহল পান করা এবং মাদক গ্রহণ করা বিশেষ করে গাঁজার মতো মাদক, এই অল্প বয়সীদের জন্য তা হয়ে দাঁড়ায় বিভিন্ন সমস্যার কারণ। উদাহরণ হিসেবে বলা যায় যে কোনো কিছু শেখা, মনোযোগ ও সিদ্ধান্ত গ্রহণের মতো জ্ঞানগত ক্ষমতা তাদের সমস্যা তৈরি হয় আর তার প্রভাব পড়ে স্কুলের পড়ালেখায়।-বিবিসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেলানিয়া ট্রাম্পের ওপর হাতির আক্রমণ

বিদেশের খবর: আফ্রিকার সফররত মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পে দিকে তেড়ে আসল বাচ্চা হাতি। শুক্রবার কেনিয়ার রাজধানী নাইরোবির ডেভিড শেল্ড্রড্রিং ওয়াইল্ড লাইফ ট্রাস্ট পার্কে এ ঘটনা ঘটে।
কেনিয়ার ওই পার্কে গিয়ে বাচ্চা হাতিদের ফিডারে করে দুধ খাওয়াচ্ছিলেন মেলানিয়া। এ সময় একটি বাচ্চা হাতি হঠাৎ করে তার দিকে তেড়ে আসতে শুরু করে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান সাবেক এই মডেল। পরে কোন মতে এক পাশে সরে পড়েন।
পরে নাইরোবির ন্যাশনাল পার্কে গিয়ে হাতির খেলা দেখেন মেলানিয়া।
মেলানিয়া ট্রাম্প বর্তমানে আফ্রিকার তিনটি দেশ সফর করছেন। তার এ সফরকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সূত্র-এনডিটিভি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল থেকে রেল-সড়ক ও নৌপথ অবরুদ্ধ থাকবে : মুক্তিযোদ্ধা মঞ্চ

দেশের খবর: আগামীকাল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সড়ক, রেল ও নৌপথ অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন কোটা বহাল রাখার দাবিতে ‘মুক্তিযোদ্ধা মঞ্চ’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে তারা জানিয়েছেন।
মুক্তিযোদ্ধা মঞ্চের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম জামাল উদ্দিন সোমবার বিকেলে শাহবাগ চত্তর থেকে এ ঘোষণা দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গায়েবি মামলাকারীরা ভয়াবহ বিপদ ডেকে আনছেন: ফখরুল

দেশের খবর: গায়েবি মামলাকারীরা ভয়াবহ বিপদ ডেকে আনছেন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভবিষ্যতে এসব গায়েবি মামলার তদন্ত হলে চ্যালেঞ্জ করলে সবাই বিপদে পড়বেন।
শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দেওয়া হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, ২০০৯ সাল থেকে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট মামলা ৯০ হাজার ৩৪০টি। আসামি ৩ লাখ ৬৫ হাজার। শুধু সেপ্টেম্বর মাসেই গায়েবি মামলা ৪ হাজার ১৮৯টি। আসামি ১৫ হাজার ১২ জন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা রসুলপুর যুব সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

 

নিজিস্ব প্রতিনিধি: সাতক্ষীরা রসুলপুর যুব সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৮ সম্পন্ন হয়েছে। শনিবার (০৬ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সাতক্ষীরা রসুলপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সবুজ প্যানেল বিজয়ী লাভ করে।
সভাপতি পদে মেহেদী হাসান,সহ সভাপতি তৌফিক আলম খান,আব্দুল কাদের,সৈয়দ আহম্মেদ খান ,সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান খান বিটু,যুগ্ম সম্পাদক পদে মো: মিজানুর রহমান,কোষাধ্যক্ষ পদে মো: ময়নুর আরেফিন,সাংগঠনিক সম্পাদক পদে শাহীনুজ্জামান রতন,দপ্তর সম্পাদক পদে শাহবাজ আলী,সেবা ও সমাজ কল্যাণ সম্পাদক পদে সাইদ হাসান
এছাড়া নির্বাহী সদস্য পদে,মোজাফ্ফর হোসেন,কবির হোসেন,আশরাফুল কবীর,মো: জাহাঙ্গীর কবির খান বিজয়ী হয়েছেন।
নির্বাচনে ৩৮৬ জন ভোটারের মধ্যে ৩৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৫ টি পদের বিপরীতে লাল ও সবুজ দুই প্যানেলে মোট ৩০ জন প্রতিদন্ধিতা করেন ।
বিকাল ৫ টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরিফ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউটিউবে রাষ্ট্রবিরোধী প্রচারণায় শিবির

অনলাইন ডেস্ক: খালিদ বিন আহম্মেদ (৩০) এর বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ এলাকায়। ২০১৪ সালে স্থানীয় একটি কলেজে পড়াশুনা করতেন। ২০১৬ সালে তার ছোটভাই গোলাম মাওলা নাহিদের মাধ্যমে ইউটিউবে এসকে নামে একটি চ্যানেল খোলেন। এই চ্যানেলে তখন থেকে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বিভিন্ন ভিডিও আপলোড করতে থাকেন তিনি দাবি করেন র‌্যাব।
ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এই খালিদকে গতকাল শুক্রবার (৫ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর এলাকা থেকে আটক করেছে র‌্যাব-১। সঙ্গে আটক করা হয়েছে তার আরেক সহযোগী মোঃ হিজবুল্লাহকে (২১)।
আজ শনিবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, খালিদ ২০০৪ সালে রাজধানীর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৬ সালে হাজীগঞ্জ দেশগাঁও ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে ২০১৪ সালে হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বিবিএতে ভর্তি হন। তার বাবা নূর আহম্মেদ জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তার সহযোগী হিজবুল্লাহ ২০১৩ সালে হাজীগঞ্জ থেকে এসএসসি ও ২০১৫ সালে এইচএসসি পাস করে বর্তমানে তিনি মহাখালীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। খালিদের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে গত দেড় বছর যাবত সরকার বিরোধী বিভিন্ন ভিডিও তিনিও এসকে টিভিতে আপলোড করে আসছিলেন।
তিনি আরো বলেন, এসকে টিভিতে মূলত খালিদই ভিডিও গুলোতে কণ্ঠ দিতেন। আর হিজবুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা জায়গা থেকে বিতর্কিত বিভিন্ন ছবি সংগ্রহ করে এডিট করে আপলোড করতেন। তারা বিভিন্ন সংবাদমাধ্যমের খবর ও ভিডিও সংগ্রহ করে তাদের ইচ্ছেমতো তথ্য সংযোজন করে ভিডিও আকারে প্রকাশ করে আসছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বলেন, সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে এসকে টিভিতে বিতর্কিত ভিডিও আপলোড করা হয়েছে। কোটা ও নিরাপদ সড়কের আন্দোলনেও এ দু’জন মনগড়া বক্তব্য দিয়ে ভিডিও প্রকাশ করেছে। অনেক সময় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ভিডিও ফুটেজটা আসল নিলেও তার মধ্যে ভয়েসটা থাকতো তাদের মনগড়া। এ ধরনের মিথ্যাকে প্রশ্রয় দিয়ে তারা উস্কানি ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করেছেন।
এসকে টিভিতে ১৪ লাখের মতো বিপুল সংখ্যক সাবস্ক্রাইবার ছিলো জানিয়ে তিনি বলেন, চ্যানেলটিতে সবসময়ই রাষ্ট্রবিরোধী বিরূপ সমালোচনা, গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর গুজব প্রচার করে দেশে-বিদেশে হেয় করার চেষ্টা চালানো হয়েছে। অনলাইনে এসব কার্যক্রম প্রতিনিয়তই মনিটরিং করা হচ্ছে, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম কেউ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে এই চ্যানেলের সঙ্গে দুইজনই জড়িত থাকার প্রমাণ পেয়েছি। আরও কেউ জড়িত থাকলে বা রাজনৈতিক মদদে এসকে টিভি পরিচালিত হতো কি-না তা অনুসন্ধান করে দেখা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest