সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

শপথ নিলেন আপিল বিভাগের তিন বিচারপতি

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। তারা হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান ননী। শপথ অনুষ্ঠানে উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার হাইকোর্ট বিভাগের এ তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারপতি ছিলেন। অন্যরা হলেন- বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার। আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের অপর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সহদোর।

এই তিন বিচারপতি নিয়োগের ফলে বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা সাতে উন্নীত হল। উল্লেখ্য, একসময় আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ছিল ১১ জন। গত নভেম্বর পর্যন্তও দুটি বেঞ্চে বিচারকাজ চলে। আপিল বিভাগে সর্বশেষ ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তিন বিচারপতি নিয়োগ দেয়া হয়।

প্রায় পৌনে তিন বছর পর আবারও তিনজন বিচারপতি নিয়োগ দেয়া হল। দীর্ঘদিন বিচারপতি নিয়োগ না দেয়ায় আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা বাড়তে থাকে। বিচারাধীন মামলার সংখ্যা বৃদ্ধির পেছনে বিচারক স্বল্পতাই মূল কারণ বলেন আইনজ্ঞরা। এ নিয়ে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন দৈনিকে প্রতিবেদন প্রকাশ প্রায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে উপজেলা পৌরসভার নজিপুর-নওগাঁ রোডের কাল্লাকাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুস সালাম (৪৫), তার ছেলে তৌফিক (২৭) এবং মোটরসাইকেল চালক রনি (২৮)।

পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরা মোটরসাইকেলযোগে মহাদেবপুর থেকে পত্নীতলা সদর নজিপুরে যাচ্ছিলেন। নজিপুর-নওগাঁ রোডের কাল্লাকাটি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি বলেন, নিহত আব্দুস সালামের বাড়ি মহাদেবপুর উপজেলার চকদৌলত গ্রামে। আর মোটরসাইকেল চালক রনি নজিপুর ঈদগাঁও পাড়ার আহাদ আলীর ছেলে।

নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে মোস্তফা কামাল এর যোগদান

ড‌েস্ক রিপোর্ট: সাতক্ষীরা মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে উত্তাল সাতক্ষীরার প্রথম শহিদ আব্দুর রাজ্জাকের মাজারে পুষ্পাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহন করলেন এসএম মোস্তফা কামাল। মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের বাংলোতে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি।

এসময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহ আবদুল সাদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
নবাগত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর আগে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন। তিনি ২০০৮ সাল থেকে এক বছর যাবত সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সহকারি কমিশনার (ভুমি) পদে কর্মরত ছিলেন। পরে তিনি সাতক্ষীরায় স্বল্প সময়ের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। মঙ্গলবার সাতক্ষীরার ২০ তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এসএম মোস্তফা কামাল। গোপালগঞ্জের কাশিয়ানির সন্তান এসএম মোস্তফা কামাল ২১তম বিসিএস এর কর্মকর্তা।
জেলা প্রশাসকের অফিস সূত্রে জানা গেছে, এসএম মোস্তফা কামাল অফিসিয়াল দায়িত্ব গ্রহনের পরপরই শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে আসেন। তিনি শহিদ আবদুর রাজ্জাকের মাজারে পুষ্পাঞ্জলি অর্পন করেন। সেখানে এক মিনিট নীরবতা পালন করেন। পরে তিনি জেলা প্রশাসকের অফিসে ফিরে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এদিকে সাত মাস তিনদিন জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে বদলি হলেন মোহাম্মদ ইফতেখার হোসেন। তিনি স্বাস্থ্য সেবা বিভাগে উপসচিব হিসাবে যোগ দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লুটেপুটে খায় এমন প্রার্থীদের বর্জনের আহ্বান রাষ্ট্রপতির

দেশের খবর: সরকারের উন্নয়ন প্রকল্পের বরাদ্দ লুটেপুটে খায় এমন প্রার্থীদের বর্জন করে ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, যে দলকে ভোট দিলে দেশের উন্নয়ন ও অগ্রগতি হয়, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যায় সেই দলকে ভোট দিয়ে নির্বাচিত করা উচিত। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে সৎ, যোগ্য ও ভালো মানুষকে আগামী নির্বাচনে মনোনয়ন দিতে হবে। সরকারের উন্নয়ন প্রকল্পের বরাদ্দ লুটেপুটে খায় এমন প্রার্থীদের বর্জন করে ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

সোমবার বিকেলে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ নাগরিক কমিটি রাষ্ট্রপতিকে এ গণসংবর্ধনা দেয়।

হাজার হাজার মানুষের উপস্থিতিতে সংবর্ধনার জবাবে রাষ্ট্রপতি বলেন, এই প্রিয় ক্যাম্পাসে আমার জীবনের দীর্ঘ সময় কেটেছে। কিশোরগঞ্জের মাটি ও মানুষের ভালোবাসায় আমি বেড়ে উঠেছি। রাজনীতি করার সময় রিকশাওয়ালা-ফেরিওয়ালার কাছ থেকেও সহযোগিতা নিয়েছি। তাই আমি তাদের কাছে ঋণী। আজকে আমার রাষ্ট্রপতি হওয়ার পেছনেও তাদের অবদান আছে বলে আমি মনে করি।

সরকারি কর্মচারী ও রাজনীতিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষকে ভালোবাসতে শিখেন। মানুষকে মানুষ বলে মনে করতে হবে। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগাম‌িকাল ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়

দ‌েশের খবর: রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে নৃশংস গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল বুধবার। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৮ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচার শাহেদ নূর উদ্দিন রায়ের জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেন।

এক যুগ আগে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর আহত হন। মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভি রহমানসহ নিহত হন ২৪ জন। আহত হন আরো কয়েকশ নেতাকর্মী।

এ ঘটনায় দায়ের করা মামলার অধিকতর তদন্ত শেষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, হুজি নেতা মুফতি হান্নান, সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু ও লুৎফুরুজ্জামান বাবরসহ ৫২ জনকে আসামি করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কীভাবে বুঝবেন আপনার ফেসবুক হ্যাক হয়েছে

প্রযুক্তি ডেস্ক: ফেসবুকে ভুয়া বার্তার ছড়াছড়ি। সেপ্টেম্বরের শেষের দিকে ফেসবুক কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে, এর নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ঘটার কথা।

এ ত্রুটির কারণে প্রায় ৫০ মিলিয়ন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে আছে ফেসবুক নির্বাহী মার্ক জুকারবার্গ ও শেরিল স্যান্ডবার্গের অ্যাকাউন্টও। ফেসবুক হ্যাক হওয়ার পরই ভুয়া বার্তা পাচ্ছেন ব্যবহারকারীরা।

যেভাবে বুঝবেন আপনার ফেসবুক হ্যাক হয়েছে

যদি মনে হয় যে আপনার ফেসবুক হ্যাক হয়েছে কিংবা ফেসবুক অ্যাকাউন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চান তাহলে ফেসবুকের ‘সেটিংস’ সেকশনে যান। এরপর ‘সিকিউরিটি ও লগইন’ ট্যাবে ক্লিক করুন। এটা আপনাকে জানাবে কোথায় এবং কোন ডিভাইস থেকে আপনার ফেসবুকে প্রবেশ করা হয়েছে। যদি স্থান ও ডিভাইস আপনি শনাক্ত করতে না পারেন কিংবা আপনার সন্দেহ হয় তাহলে ‘নট ইউ’ বাটন ক্লিক করুন।

আপনার অ্যাকাউন্টে আপনি নিজে লেখেননি এমন কিছু পোস্ট করা হচ্ছে কী না লক্ষ্য রাখুন। আপনার কাছে আসা এবং আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কারও কাছে যাওয়া ফ্রেন্ড রিকুয়েস্টের বিষয়েও সতর্ক থাকুন।

আপনার সম্মতি ছাড়া ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাওয়াটাও হ্যাকিংয়ের শিকার হওয়ার লক্ষণ।

ফেসবুককে হ্যাকিংয়ের শিকার হওয়া থেকে বাঁচাতে অবশ্য করণীয় হল নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা এবং পাসওয়ার্ড অবশ্যই শক্তিশালী হতে হবে। সূত্র: ডেইলি মেইল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় দেবরের পুরুষাঙ্গ কেটে নিলেন ভাবি!

দেবহাটা ডেস্ক: ভাবির সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতে যেয়ে পুরুষাঙ্গ হারিয়েছে এক যুবক। শনিবার রাত ১০টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঘরি চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবককে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালিগঞ্জ উপজেলার নলতা বাজারের শেরে বাংলা ক্লিনিক এণ্ড ডায়গোনেষ্টিক সেন্টারের ব্যবস্থাপক সাঈদুল ইসলাম সাঈদ জানান, দেবহাটা উপজেলার বেজোরাটি গ্রামের আব্দুর রহমানের স্ত্রী নাজমা খাতুনকে প্রতিনিয়ত উত্যক্ত করতো তারই চাচাত দেবর মাসুদ রানা। বিষয়টি মেনে নিতে না পারায় নাজমা শনিবার বিকেলে বাপের বাড়ি দেবহাটার মাঘরি চণ্ডিপুরে যান। রাত ১০টার দিকে মোবাইল ফোনে রানা তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার কথা বলে। একপর্যায়ে কৌশলে তাকে নির্জন জায়গায় ডেকে এনে রানার পুরুষাঙ্গ কেটে নেন ভাবি। মারাত্মক জখম অবস্থায় মাসুদ রানাকে তার ক্লিনিকে নিয়ে এলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়।
তবে মাসুদ রানার বাবা রফিকুল ইসলাম জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে ক্ষতি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারা দেশে রেড অ্যালার্ট জারি

দেশের খবর: বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘিরে রেড অ্যালার্ট জারি হয়েছে রাজধানীসহ সারা দেশে। মামলার অভিযোগপত্রে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম থাকায় এবং রায়ে তার সাজা হলে নাশকতার আশঙ্কা করছেন গোয়েন্দারা। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ঝটিকা মিছিল এমনকি ব্যাপক তাণ্ডব চালাতে পারেন— এমন খবর রয়েছে গোয়েন্দাদের কাছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সড়কপথ, রেলপথ, নৌপথে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। পুলিশ ও র‌্যাব সদর দফতর থেকে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে বিশেষ নির্দেশনা। আজ থেকে রাজধানীতে প্রবেশের ক্ষেত্রে থাকছে বিশেষ কড়াকড়ি। রায়ের আগে ও পরে সারা দেশে নেওয়া হয়েছে চার স্তরের বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। যদিও রায় ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল ঢাকা ক্লাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, দেশের জনগণ এ মামলার রায়ের জন্য অধীর আগ্রহে রয়েছে। এ রায়ের মাধ্যমে জাতি একটি কলঙ্ক থেকে মুক্ত হবে। ওই নৃশংস গ্রেনেড হামলার বিচার মানুষ দেখতে চায়। তাই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে দেশে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে করা দুই মামলার রায় ঘোষণার জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। ১৮ সেপ্টেম্বর পুরান ঢাকার ১ নম্বর অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দীন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। আলোচিত এ মামলায় ৫১১ সাক্ষীর মধ্যে ২২৫ জনের সাক্ষ্য গ্রহণ ও ২০ জনের সাফাই সাক্ষ্য নেওয়া হয়েছে।

একাধিক সূত্র বলছে, রায় ঘিরে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় ৯ অক্টোবর দুপুর থেকেই রাজধানীতে থাকবে সর্বোচ্চ সতর্কাবস্থা। পুলিশ সদর দফতর থেকে রাজধানীর সব থানায় মোতায়েন করা হবে বাড়তি পুলিশ। নিরাপত্তাব্যবস্থায় থাকবে জলকামান, এপিসিসহ অন্যান্য ব্যবস্থাও। র‌্যাবের রিজার্ভ ফোর্সসহ রাজধানীর সব কটি ব্যাটালিয়নের সদস্যরা থাকবেন রাজধানীর সড়কে। প্রস্তুত থাকতে বলা হয়েছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও ফায়ার সার্ভিসকে। ওই দিন সকাল থেকেই পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের বিশেষ আদালত ঘিরে নেওয়া হবে কঠোর নিরাপত্তাব্যবস্থা। জাতীয় প্রেস ক্লাব, হাই কোর্ট, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, পল্টন, জিরো পয়েন্ট, মগবাজার, মালিবাগ, আজিমপুর মোড়সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে পোশাকে পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম সর্বোচ্চ সতর্কতায় থাকবে। রাস্তায় সতর্ক পাহারায় থাকবে র‌্যাব। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের জন্য রাজধানীর প্রবেশদ্বারগুলোয় থাকছে র‌্যাব ও পুলিশের অন্তত ২০ নিরাপত্তা চৌকি। তবে এর বাইরেও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে অর্ধশতাধিক চেকপোস্ট।

এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, রায় ঘোষণা একটি স্বাভাবিক প্রক্রিয়া। আদালতের রায়কে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কেউ যদি এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে তাকে কঠোরভাবে দমন করা হবে।

জানা গেছে, রেলপথে দুর্বৃত্তদের যে কোনো ধরনের নাশকতা এড়াতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রেলওয়ে পুলিশ সদর দফতর থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এ ছাড়া রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে রেলপথসংলগ্ন পুলিশ ও র‌্যাবের কার্যালয়গুলোর সহায়তা চেয়েছে রেল কর্তৃপক্ষ। একই অবস্থা থাকছে মহাসড়কগুলোতেও।

রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবুল কাশেম বলেন, রায়কে কেন্দ্র করে অন্য সময়ের চেয়ে রেলের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। প্রতিটি রেলগাড়ি ও রেললাইনে নির্দিষ্ট স্থান অন্তর পুলিশ পাহারা থাকবে যাতে কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটে।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (ইনটেলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স) মনিরুজ্জামান বলেন, ১০ অক্টোবর বড় ধরনের একটা মামলা রায়ের দিন। এ দিনে যে কোনো ধরনের নাশকতার আশঙ্কা থেকেই যায়। তবে এসব মোকাবিলায় পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বিভিন্ন গোয়েন্দা নজরদারি ছাড়াও বিভিন্ন সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। নিরাপত্তা তল্লাশি বাড়ানো হয়েছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

২১ আগস্ট হামলা মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতা-কর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে থানা পুলিশ। পরে তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর মামলাটি যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest