সর্বশেষ সংবাদ-
সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেইস্মার্ট মেডিকেল সেন্টারে ডাঃ শিহাবের তত্ত্বাবধানে শুরু হলো অত্যাধুনিক লিভারের পরীক্ষা ফাইব্রোস্ক্যানসাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী, সচেতনতায় বাড়ি বাড়ি স্বেচ্ছাসেবকবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তসাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের : প্রতিহত করল বিজিবিসাতক্ষীরায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভাসাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তরদেবহাটায় ইছামতীর পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনশরৎ এলো — নাসির খলিলআশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪

সৌন্দর্য চর্চায় হলুদের নানামুখী ব্যবহার

অনলাইন ডেস্ক: প্রাচীনকাল থেকেই হলুদ রূপচর্চায় ব্যবহৃত হচ্ছে। রান্নার পাশাপাশই রূপচর্চায়ও এর ভূমিকা অনেক।
রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় সৌন্দর্য চর্চায় হলুদের নানামুখী ব্যবহার সম্পর্কে।

হলুদ ও ময়দা: যে কোনো ত্বকের জন্য প্রাকৃতিক স্ক্রাব তৈরি করতে হলুদ ও ময়দা মিশিয়ে নিতে পারেন। এটি ত্বকের জন্য বেশ সংবেদনশীল ও উপকারি। এটি ত্বক থেকে অতিরিক্ত তেল কমায়।
হলুদ ও ময়দার সঙ্গে সামান্য পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। উজ্জ্বল ও কোমল ত্বক পেতে চক্রাকারভাবে এটি ত্বকে লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

হলুদ ও লেবুর রস: লেবুর রসে আছে ব্লিচিং উপাদান এবং হলুদে আছে ত্বক উজ্জ্বল করার উপাদান।
ত্বক উজ্জ্বল করতে হলুদের গুঁড়া ও লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

হলুদ ও দুধ: হলুদ ও দুধের মিশ্রণ ত্বকের ক্ষতি করে এমন উপাদানের বিরুদ্ধে কাজ করে ত্বককে সুস্থ রাখে।
কাঁচাদুধের সঙ্গে হলুদের গুঁড়া মিশিয়ে মুখ ও গলায় লাগাতে হবে। শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

হলুদ ও মধু: ত্বকের ভেতরের আর্দ্রতা রক্ষা করে উজ্জ্বল ত্বক ফুটিয়ে তুলতে হলুদ ও মধুর মিশ্রণ সাহায্য করে।
মধুতে আছে প্রাকৃতিক ভাবে ত্বক আর্দ্র রাখার ক্ষমতা যা ত্বক উজ্জ্বল করে। মধু ও হলুদের তৈরি প্যাক ত্বক স্বাভাবিকভাবে চকচকে ও সুন্দর করে তোলে।

হলুদ ও নারিকেল তেল: হলুদ ও নারিকেল তেলে আছে অ্যান্টিফাঙ্গাল উপাদান। তাছাড়া নারিকেলের তেল খুব ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
খাঁটি নারিকেল তেলের সঙ্গে হলুদের গুঁড়া মিশিয়ে ত্বকে লালচেভাব, সংক্রমণ ও শুষ্কতা কমাতে ব্যবহার করা যায়। ত্বক পরিষ্কার করে মুছতে পাতলা ভেজা কাপড় ব্যবহার করলে ত্বককে বেশ প্রাণবন্ত মনে হবে।

হলুদ ও পানি: ত্বকের অবাঞ্ছিত লোমের বৃদ্ধি কমাতে প্রতিদিন হলুদ ও পানির মিশ্রণ তৈরি করে ব্যবহার করতে পারেন।
যে স্থানে অবাঞ্চিত লোমের বৃদ্ধি কমাতে চান সেখানে হলুদ ও পানির মিশ্রণ তৈরি করে একটি অসমতল ও পরিষ্কার বস্তুর সাহায্যে ঘষতে হবে। শুকিয়ে এলে তা পরিষ্কার পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে। পার্থক্য দেখতে যতবার সম্ভব এটি করতে পারেন।

হলুদ ও জলপাইয়ের তেল: হলুদে আছে নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক তরুণ ও সতেজ রাখতে সাহায্য করে। জলপাইয়ের তেল ত্বকের স্থিতিস্থাপকতা রক্ষা করে।
হলুদ ও জলপাইয়ের তেল মিশিয়ে তা মুখ ও গলায় লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে হালকা মালিশ করুন। এতে নতুন কোষ বৃদ্ধি পাবে। পানি দিয়ে ধুয়ে নমনীয় ত্বক অনুভব করতে পারবেন।

হলুদের সঙ্গে লেবুর রস ও মধু: এই মিশ্রণ ত্বক ব্রণ মুক্ত রাখতে ও ত্বকের নির্জীবতা দূর করতে সাহায্য করে।
হলুদের সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে মুখ এবং গলায় ব্যবহার করুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে তা ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকে উজ্জ্বল ভাব বৃদ্ধির পাশাপাশি ব্রণও দূর হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশ্মিরে গিরিসঙ্কটে বাস, নিহত ২০

বিদেশের খবর: ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে যাত্রীবাহী একটি মিনিবাস গভীর গিরিসঙ্কটে পড়ে ২০ জন নিহত হয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে রামবান জেলার এ ঘটনায় আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।
বাসটি জম্মু-শ্রীনগর মহাসড়ক ধরে রামবান শহর থেকে বানিহাল যাচ্ছিল বলে জানিয়েছে এনডিটিভি।
‘অতিরিক্ত যাত্রীবোঝাই’ বাসটির চালক মহাসড়কের কেলা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীসহ বাসটি গড়িয়ে ২০০ ফুট গভীর গিরিসঙ্কটে পড়ে যায় বলে জানিয়েছেন পুলিশের দোদা-কিশতওয়ার-রাবমান রেঞ্জের ডিআইজি রফিক উল হাসান, খবর পিটিআইর।
নিহতদের মধ্যে চার নারী ও বাসটির চালকও রয়েছেন। গুরুতর আহত ১০ যাত্রীকে হেলিকপ্টারে করে উধমপুরের সামরিক হাসপাতালে ও অপর দুজনকে জম্মুর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তারা আরও জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় সেচ্ছাসেবকরা উদ্ধার অভিযান শুরু করে, পরে তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও সেনাবাহিনীর কুইক রিয়্যাকশন টিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ মুহূর্তে আলাভেসের মাঠে রিয়ালের হার

খেলার খবর: নিজেদের যেন হারিয়ে খুঁজছে রিয়াল মাদ্রিদ। দুর্দশা এখন স্প্যানিশ জায়ান্ট দলটির নিত্যদিনের সঙ্গী। আর তা না হলে সব ধরনের প্রতিযোগিতায় চার ম্যাচে জয়শূন্য কীভাবে হয় হুলেন লোপেতেগির শিষ্যদের। সর্বশেষ লা লিগার ম্যাচে তো দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ১-০ গোলে হেরেই গেল রিয়াল! এই চার ম্যাচে রিয়াল কোনো গোলও করতে পারেনি।
শনিবার আলাভেসের মাঠে খেলতে গিয়ে ম্যাচে দাপট দেখালেও শেষ মুহূর্তে গোল হজম করে আরেকটি হতাশা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আলাভেসের হয়ে গোলটি করেন মানু গার্সিয়া।
রিয়ালের বিপক্ষে ২০০০ সালের পর প্রথমবার জয় পেল আলাভেস। আর ঘরের মাঠে লা লিগার ম্যাচে তো সেই ১৯৩১ সালের পর গ্যালাকটিকোদের বিপক্ষে প্রথম জয়।
এদিন শুরুটা অবশ্য রিয়াল আক্রমণ দিয়েই করে। এমনকি পুরো ম্যাচে আধিপত্য বিস্তারও করে তারা। যেখানে বল পজিশন লস ব্ল্যাঙ্কসদের ছিল ৭০ শতাংশ। এছাড়া প্রতিপক্ষের জালে ৬টি শটও করেছে। তবে সব পরিসংখ্যান ভুল প্রমাণ করে শেষ হাসিটা স্বাগতিকরাই হাসে।
সাধারণ দৃষ্টিতে দর্শকরা ম্যাচটি ড্রই দেখছিল। তবে হিসেব পাল্টে দিয়ে রিয়াল শিবিরকে হতাশ করেন দ্বিতীয়ার্ধের বদলি হয়ে মাঠে নামা গার্সিয়া। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটের মাথায় কর্ণার থেকে রুবেন সোবরিনোর হেড রিয়াল গোলরক্ষক থিবাউ কোর্তোয়া এক হাতে ফেরানোর চেষ্টা করলে পেয়ে যান গার্সিয়া। তার হেড সার্জিও রামোসকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
গোল হজমের পর প্রতিপক্ষকে শোধ দেওয়ার মতো আর সময়ই ছিল না রিয়ালের। কেননা এরপরই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেন। শেষে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে লোপেতেগির শিষ্যরা।
লিগে ৮ ম্যাচ খেলে ৪ জয় ২ হার ও সমান ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর এ ম্যাচ জিতে ৮ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আলাভেস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিম্বাবুয়েকে দক্ষিণ আফ্রিকার হোয়াইটওয়াশ

খেলার খবর: হারের বৃত্ত থেকে বের হতে পারল না জিম্বাবুয়ে। পরপর দুই ম্যাচ হারের পর শেষ ম্যাচেও হারের স্বাদ নিতে হলো। পার্লেতে শনিবার(বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত) ৪ উইকেটের জয় তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকা ৩-০ তে হোয়াইটওয়াশ করলো জিম্বাবুয়েকে।

প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ রানের মধ্যে সলোমন মায়ার, ক্রেইগ আরভিন ও হ্যামিলটন মাসাকাদজা ফিরে গেলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। কিন্তু ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামসের ৭৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। টেলর ৪০ রানে বিদায় নিলেও উইলিয়ামস ফিফটি তুলে নেয়।
শেষদিকে এলটন চিগুম্বুরা ও মাভুতার সঙ্গে ২৩ ও ২৮ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন ডোনাল্ড তিরিপানো। ইনিংসের শেষ ওভারে ৩ বল বাকি থাকতে ২৯ রান করা তিরিপানোকে নিজের তৃতীয় শিকার বানান ডেল স্টেইন। সেইসাথে ৪৯.৩ ওভারে ২২৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
রাবাদা ও স্টেইন নেন তিনটি করে উইকেট । দুটি করে উইকেট পান ইমরান তাহির ও অ্যান্ডাইল ফেলুকোয়াইয়ো।
জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অ্যাইডেন মারক্রাম ও রিজা হেন্ডরিকসের ৭৫ রানের জুটিতে শুভ সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ৪২ রানে মারক্রাম আউট হলে ভাঙে এই জুটি। হেন্ডরিকস করেন ৬৬ রান। হেনরিক ক্লাসেন ৫৯ রান করে প্রোটিয়াদের জয় আরও সহজ করে দেন। খায়া জোন্দো ২৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিষেধাজ্ঞা স্বত্ত্বেও ৯০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি ভারতের

বিদেশের খবর: বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান-যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি আর বাকযুদ্ধ। এরই মধ্যে ইরান থেকে তেল আমদানি বন্ধ না করলে যে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও আগামী নভেম্বরেই ৯০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করতে যাচ্ছে ভারত। শনিবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

এদিকে, এরই মধ্যে ইরানি অপরিশোধিত তেল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধান ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, ইরানি অপরিশোধিত তেল আমদানিকারক দেশগুলোর ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা ঘোষণার কারণে এ সিদ্ধান্ত নিচ্ছেন দেশটির ব্যবসায়ীরা।
জাপানের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, জাপানের তেল কোম্পানিগুলো ইরানি অপরিশোধিত তেল আমদানি বন্ধের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ঘাটতি পূরণে তারা অন্য কোথাও থেকে আমদানি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।

গুঞ্জন উঠেছে শীর্ষ তেল উৎপাদনকারী দেশ ইরানের দ্বিতীয় বৃহৎ ক্রেতা ভারত নিষেধাজ্ঞার হুমকি স্বত্ত্বেও দেশটি থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। যে নভেম্বর থেকে ইরানি তেল আমদানি করলে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়া হয়, সেই নভেম্বরেই ৯০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করতে যাচ্ছে ভারত।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিটি থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর গত মাসে ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত থাকা দেশগুলোর ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ শুরু করেন তিনি। খবরে বলা হয়, নভেম্বরের পাঁচ তারিখ থেকে ইরানের অপরিশোধিত তেল ও ব্যাংকিং খাতের ওপর দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা পুনরায় বহাল রাখা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোবাইল ফোনে ভোট নেয়ার পরিকল্পনা ইসির

দেশের খবর: ব্যালট, ইভিএম ছাড়াও আগামীতে মোবাইল ফোনে ভোট নেয়ার পরিকল্পনা আঁটছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে অসুস্থ ও প্রবাসীদের অগ্রাধিকার বেশি থাকবে। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এটি বাস্তবায়ন হবে না।
জানা গেছে, সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউপির ভোট মোবাইলের মাধ্যমে নেয়ার জন্য একটি কর্মপরিকল্পনা করছে ইসি। পদ্ধতিটি স্থানীয় নির্বাচনে ব্যবহারে সফল হলে পরে জাতীয় নির্বাচনেও ব্যবহার হবে।
জানা গেছে, সবার ভোটাধিকার নিশ্চিত করতে পরিকল্পনাটি কমিশনে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে বাস্তবায়নের কাজ শুরু হবে।
সূত্র জানায়, বর্তমান ব্যবস্থায় দেশের প্রায় ২০-৩০ শতাংশ ভোটার ভোট দিতে পারেন না। মোবাইলে ভোট দেয়ার ব্যবস্থা করলে ভোটের হার বাড়বে বলে মনে করছে ইসি।
মোবাইলে ভোট দানের একটি লিখিত পরিকল্পনাও তৈরি করেছে ইসি। সাংবিধানিক প্রতিষ্ঠানটির নির্বাচন পরিচালনা শাখা এ পরিকল্পনা তৈরি করেছে। পদক্ষেপের পাশাপাশি এর সুফলও পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। তবে এটি এখনও কমিশন বৈঠকে উত্থাপন করা হয়নি। আগামীতে যে কোনো কমিশন বৈঠকে এটি উত্থাপন হতে পারে।

পরিকল্পনায় যা উল্লেখ রয়েছে
ভোট প্রদানের জন্য সরকারিভাবে ১০ আঙুলের ছাপ ও আইরিশ নিয়ে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সঙ্গতি রেখে নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে যে কোনো একটি সিমের মাধ্যমে ভোটারদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা যেতে পারে। সে ক্ষেত্রে সুবিধা হবে, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাসহ সব নাগরিক এবং প্রবাসীর ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত হবে। ভোটগ্রহণকালে প্রাণহানির আশঙ্কা থেকে বেরিয়ে আসা যেতে পারে। কেন্দ্র দখলের প্রবণতা দূর করা যাবে।

যেসব ভোটার মোবাইলের মাধ্যমে ভোট দিতে চান নির্বাচনের আগে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ভোটাররা ইসি সচিবালয় থেকে নির্দেশিত নম্বরে (১২৩) এসএমএস প্রদান করবেন। এনআইডি শাখার বিপরীতে একটি ডায়ালগ বক্স পাঠাবেন (জাতীয় পরিচয়পত্র নম্বর, নাম ও জন্ম তারিখ)। ভোটার ডায়লগ বক্স পূরণ করে এনআইডি শাখার নম্বরে এসএমএস করার পর এনআইডি শাখা অটোমেটিক ভোটারদের একটি রেজিস্ট্রেশন নম্বর দেবে যা ভোটগ্রহণের দিন ভোট দিতে ব্যবহার করবেন। প্রবাসী ভোটারদের ভোটদানে সুবিধা হবে। চাকরিজীবীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট দিলে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটির প্রয়োজন হবে না। ভোটগ্রহণ কর্মকর্তারাও ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত হবেন না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোট প্রদানেও অসুবিধা হবে না।

ইসি রেজিস্ট্রেশনের জন্য একটি টাইমলাইন প্রদান করবে। টাইমলাইনের মধ্যে যেসব ভোটার রেজিস্ট্রেশন করবেন তাদের নাম বাদ দিয়ে রেজিস্ট্রেশন অফিসার ভোটকেন্দ্রে ব্যবহারের জন্য ভোটার তালিকা মুদ্রণ করবেন। কোনো কারণে মোবাইল কাজ না করলে রেজিস্ট্রেশনকৃত ভোটারদের জন্য একটি আলাদা তালিকাও মুদ্রণ করা যেতে পারে। এ ক্ষেত্রে সুবিধা হবে, রেজিস্ট্রেশনকৃত ভোটাররা বিকেল সাড়ে ৩টার মধ্যে তাদের ভোট প্রদান করবেন এবং নির্ধারিত সময়ের পর সার্ভারটি অটোমেটিক ভোটগ্রহণ হতে বিরত থাকবে। সার্ভারে প্রাপ্ত ফল প্রার্থীদের সামনে প্রিন্ট করতে হবে এবং প্রিন্ট কপি ৪টার মধ্যে সব প্রার্থীকে দিতে হবে।

ভোটাররা রেজিস্ট্রেশন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করে পছন্দের প্রতীকে ভোট দেবেন। সার্ভারটি উপজেলা অফিসের হলরুমে থাকবে। এ হলরুমে সব প্রার্থী প্রথমে নিজ নিজ ভোট প্রদান করবেন এবং ভোটের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অবস্থান করবেন। উপজেলা কর্মকর্তা বিকেল ৪টায় প্রার্থীদের ফল হাতে দেবেন।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ভোটকেন্দ্রে প্রার্থী কর্তৃক অবশ্য নিয়োগকৃত নির্বাচনী এজেন্টের কাছে ম্যানুয়ালি প্রাপ্ত ভোটের ফলের বিবরণী প্রদান করবেন। পিসাইডিং অফিসার কর্তৃক কেন্দ্রের ফল রিটার্নিং অফিসারের কাছে পৌঁছার পর সবার সামনে রিটার্নিং অফিসের সার্ভারের প্রাপ্ত ফলের সঙ্গে যোগ করে বিজয়ী প্রার্থী ঘোষণা করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার মার্কিন পর্ন তারকার নজরে বিরাট কোহলি

খেলার খবর: এবার পর্ন তারকার নজরে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। মার্কিন যুক্তরাষ্ট্রের নামী নীল ছবি তারকা অভিনেত্রী রিচেল রায়ান বিরাট কোহলির একটি উদ্ধৃতি নিজের টুইটারে শেয়ার করেন। তার পরেই ভাইরাল হয়ে যায় সে়টি।

‘আত্মবিশ্বাস ও কঠিন পরিশ্রম মানুষের জীবনে সাফল্য এনে দিতে পারে’-বিরাট কোহলির এই বিখ্যাত উদ্ধৃতিটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন রিচেল। সেই টুইটটি রিটুইটও করেন প্রচুর ভারতীয়। সেই সঙ্গে অনেকে টুইটটি নিয়ে হাসি-ঠাট্টাতেও মাতেন।

প্রসঙ্গত, এই পর্ন তারকা মার্কিন মুলুকে যথেষ্ট বিখ্যাত। টুইটার পেজে তার ফলোয়ারের সংখ্যা প্রায় আড়াই লক্ষ। এমন নীল ছবির অভিনেত্রীর আচমকা বিরাট কোহলির উদ্ধৃতি শেয়ার করা ঘিরেই এখন চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিরাট কোহলি কোন প্রতিক্রিয়া জানাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সূচনা ফাউন্ডেশনের বৈঠকে সায়মা ওয়াজেদ পুতুলের সাথে রুহুল হক এমপি

তোষিকে কাইফু: আজ শনিবার বিকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন, প্রধানমন্ত্রী কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। এছাড়া আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সূচনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারপার্সন প্রফেসর ডা: প্রাণ গোপাল দত্ত,কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক এমপি সহ প্রমুখ ।

উল্লেখ্য,অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে অ্যাডভোকেসি, গবেষণা, দক্ষতা বৃদ্ধির কাজ করে আসছে।
এছাড়া অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডারে আক্রান্ত ব্যক্তি ও পরিবারবর্গকে সমাজে অর্ন্তভুক্তকরণের লক্ষ্যে আন্তর্জাতিক গবেষণালব্ধ তথ্যগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মানসিক স্বাস্থ্য ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার সংক্রান্ত নীতিমালা ও কার্যক্রমসমূহ একীভূত ও বাস্তবায়িত করার লক্ষ্যে সায়মা ওয়াজেদ পুতুলের প্রচেষ্টায় (অটিজম স্পিকস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে) ২০১১ সালে গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ও ২০১২ সালে গ্লোবাল অটিজম বাংলাদেশের জন্ম হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest