সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সাতক্ষীরার এডি আনিছুজ্জামানের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সাতক্ষীরার সহকারী পরিচালক আনিছুজ্জামানের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সাতক্ষীরার উপ-পরিচালক মোজাম্মেল হক, সহকারী পরিচালক জুনায়েদ খান, প্রকৌশলী মোঃ মেজবাউর রহমানসহ সাতক্ষীরা অফিসের সকল কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য: সহকারী পরিচালক আনিছুজ্জামান গত ২২ ফেব্র“য়ারি’১৫ তারিখে সাতক্ষীরা যোগদান করে অত্যান্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রায় সাড়ে ৩ বছর সাতক্ষীরায় সুনামের সাথে দায়িত্ব পালনের পর তাকে মাদারীপুরে বদলী করা হয়েছে বলে অফিস সূত্রে জানাগেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘গ্লোবাল বিউটি স্টার’ হলেন দীপিকা

বিনোদনের খবর: হ্যাঁ, বলিউডে রাজত্ব করছেন এখন তিনি। তাঁকে বলিউডের বর্তমান রানি বলা যেতে পারে। আর এ বিষয়টির আবার প্রমাণ দিলেন দীপিকা পাডুকোন।
সম্প্রতি গ্লোবাল বিউটি প্রডাক্ট ব্র্যান্ড ইলে আয়োজিত ‘ইলে বিউটি অ্যাওয়ার্ড ২০১৮’-তে একটি বিশেষ সম্মাননা পান এই বলিউড ডিভা।
বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তার কথা বিবেচনা করে তাঁকে ‘গ্লোবাল বিউটি স্টার’ খেতাবে ভূষিত করে ইলে।
এটা দীপিকাকে নিয়ে সর্বশেষ খবর। আর এই বিউটি স্টারকে নিয়ে এর আগের খবরটি হলো, সম্প্রতি অ্যাসিড ভিকটিম লক্ষ্মীকে নিয়ে তিনি একটি ছবি করতে যাচ্ছেন। ছবিটিতে অভিনয় ও প্রযোজনা করবেন তিনি আর পরিচালনা করবেন মেঘনা গুলজার।
সূত্র : ডেকন ক্রনিকল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে রক্তের গ্রুপে হার্ট অ্যাটাকের ঝুঁকি কম

স্বাস্থ্য কণিকা: বয়স বাড়ার সাথে সাথে নিয়মিত জিম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরেও হার্ট অ্যাটাকের ঝুঁকি পুরোপুরি এড়ানো যায় না। তবে সাম্প্রতিক একটি গবেষণার গবেষকরা জানিয়েছেন হার্ট অ্যাটাকের ঝুঁকির সঙ্গে রক্তের গ্রুপের সম্পর্ক রয়েছে।
নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অব মেডিকেল সেন্টার গ্রোনিনজেন এর একটি রিসার্চে জানা গেছে ও গ্রুপের রক্ত যাদের, অন্যদের চাইতে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কম। ১৩০০০০০ জনের ওপরে করা এই গবেষণায় দেখা গেছে এ, বি এবং এবি রক্তের গ্রুপের সদস্যরা ও গ্রুপের সদস্যদের চাইতে ৯% বেশি ঝুঁকিতে আছেন।

ও গ্রুপের সদস্যদের চাইতে অন্যদের রক্ত জমাট বাঁধায় সহায়তাকারী প্রোটিনের পরিমাণ বেশি থাকে। রক্ত জমাট বেঁধে আর্টারি বন্ধ হয়ে যাওয়াই হার্ট অ্যাটাকের মূল একটি কারণ। এছাড়াও এ, বি এবং এবি রক্তের গ্রুপের সদস্যদের অধিক কোলেস্টেরল এবং ইনফ্ল্যামেশনের সমস্যাও থাকে বলে জানিয়েছেন গবেষকরা।

ঝুঁকি কম বলে ও গ্রুপের সদস্যরা কিন্তু ইচ্ছে মতো খাওয়া শুরু করলে চলবে না। আবার ঝুঁকি বেশি বলে এ, বি এবং এবি রক্তের গ্রুপের সদস্যদের দুশ্চিন্তা শুরু করলেও চলবে না। কারণ অতিরিক্ত দুশ্চিন্তাও কিন্তু হৃদপিণ্ডের জন্য ক্ষতিকর। সঠিক খাদ্যাভ্যাস, ওজন, বিশ্রাম এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে হৃদপিণ্ড সুস্থ রাখা সম্ভব। রিডার্স ডাইজেস্ট

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গার্দিওলার ১৫ বছরের লজ্জা কাটানোর চ্যালেঞ্জ

খেলার খবর: ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে মুখোমুখি হবে ম্যানসিটি ও লিভারপুল। ম্যাচটি কেবল টেবিলের এক বনাম দুইয়ের লড়াই নয়, লিভারপুলের বিপক্ষে ম্যাচটি আসলে ম্যানচেস্টার সিটির কাছে ১৫ বছরের লজ্জা কাটানোর চ্যালেঞ্জ। সেই ২০০৩ সালে সর্বশেষ অ্যানফিল্ডে জিতেছিল ম্যানসিটি। সিটিজেন কোচ পেপ গার্দিওলার শিষ্যদের চ্যালেঞ্জ মাঠে গড়াবে রাত সাড়ে ৯টায়।
গত ১০ বছরে অনেককিছুই পাল্টেছে ম্যানসিটিতে। সংযুক্ত আরব আমিরাতের অর্থে অনেক নামি-দামি তারকা ও কোচ এসেছেন দলে। এ সময়ে তারা তিনবার প্রিমিয়ার লিগ শিরোপাও জিতেছে। কিন্তু একটি জায়গায় পরিবর্তন আসেনি। সময়টাতে তারা লিভারপুলের মাঠ থেকে জিতে আসতে পারেনি। এই ম্যাচে তাই গার্দিওলার মাথায় চাপের বোঝা।
চলতি মৌসুমে সাত ম্যাচ শেষে লিভারপুল-ম্যানসিটির পয়েন্ট সমান ১৯ করে। ছয়টি করে জয়ের সঙ্গে একটি করে ড্র। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে অবশ্য ম্যানসিটি।
ধারাবাহিকতা ধরে রাখার ম্যাচে অবশ্য গার্দিওলার চেয়ে একটু বেশি চিন্তায় লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। সবশেষ তিন ম্যাচের দুটিতে হারের সঙ্গে একটিতে ড্র করেছে তার দল। চেলসির কাছে লিগ কাপে হারের পর প্রিমিয়ার লিগের ম্যাচে ড্র করেছে। মাঝখানে চ্যাম্পিয়ন্স লিগে নাপলির কাছে অ্যাওয়ে ম্যাচে হার।
শেষবার লিভারপুলের মাঠে ম্যানসিটির ম্যাচ আবার অন্য কারণে আলোচিত ছিল। চলতি বছরের এপ্রিলেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে গিয়েছিল সিটি। কিন্তু লিভারপুলের রাস্তায় বিরাট ঝামেলায় পড়ে তাদের বাস। কিছু অলরেড সমর্থক সিটির বাসে পাথর ছোড়ে। বাস টার্গেট করে বাজিও ফোটানো হয়। ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। সেই ঘটনার তদন্ত চলেছে সেপ্টেম্বর পর্যন্ত। তদন্ত শেষে কাউকে চেনা যায়নি বলে জানানো হয়। ফলে কেউ গ্রেপ্তারও হয়নি।
এবার যখন আবার অ্যানফিল্ডে যাচ্ছেন, তখন অবধারিতভাবেই আগের ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে গার্দিওলাকে। জবাবে বার্সেলোনার সাবেক কোচ বলেছেন, ‘এ নিয়ে ভাবছি না। কারণ বাস রক্ষার দায়িত্ব আসলে লিভারপুল সমর্থকদের।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অধিনায়ক হতে প্রস্তুত মাহমুদ উল্লাহ

খেলার খবর: ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দেয়ার চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত অলরাউন্ডার মাহমুদ উল্লাহ। হাতের ইনজুরির কারণে দীর্ঘ সময় খেলার বাইরে থাকতে হতে পারে সাকিবকে।
হাতের ইনজুরির কারণে সাকিবকে অন্তত তিন মাস প্রতিযোগিতামুলক ক্রিকেট থেকে দূরে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সফরে আসবে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ২২ অক্টোবর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই দুটি সিরিজ।
এর আগে ইনজুরির কারণে সাকিবের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া গত মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতেও সাকিবের অনুপস্থিতে শেষ দিকে টাইগার দলের নেতৃত্ব দিয়েছেন মাহমুদ উল্লাহ।
মাহমুদ উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘চ্যালেঞ্জিং কাজ হওয়ায় আমি সব সময়ই নেতৃত্ব দেয়া উপভোগ করে আসছি এবং একই সময়ে এটা অনেক সম্মানের বিষয়ও।’
তিনি আরো বলেন, ‘আমি সব সময়ই এ জন্য (অধিনায়কত্ব) প্রস্তুত এবং এমন দায়িত্ব পেলে আমি সে জন্য প্রস্তুত।’
সাকিব ছাড়া তামিম ইকবাল ও মুশফিকুর রহিমেরও দলের সিনিয়র ও তারকা খেলোয়াড়রা ইনজুরিতে থাকায় কিছুটা চিন্তিত বাংলাদেশ শিবির। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হাতে আঘাত পান তামিম এবং পাঁজরের সমস্যা রয়েছে মুশফিকের। মাহমুদ উল্লাহ নিজেও পিঠে আঘাত থেকে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। তবে সিরিজের আগেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আশা প্রকার করেন মাহমুদ উল্লাহ।
দলের সর্বশেষ ওয়েস্ট ইন্ডজ সফরে পিঠে আঘাত পান মাহমুদ উল্লাহ। তবে এরপর তিনি ক্যারিবিয়ার প্রিমিয়ার লীগ ও এশিয়া কাপ খেলেছেন। এশিয়া কাপে আঘাতটা আবার জেগে উঠলে বর্তমানে তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হচ্ছে।
মাহমুদ উল্লাহ বলেন, ‘ইনজুরি থাকবেই এবং আপনাকে এটা নিয়েই খেলতে হবে। হতে পারে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলতে থাকলে এ সমস্যা আরো বড় হতে পারে-যেমনটা এখন আমি পাঁজরে ব্যথা অনুভব করছি। এই মুহূর্তে আমি আগের চেয়ে ভাল বোধ করছি এবং বিশ্রামে আছি। আশা করছি যথা সময়ে সুস্থ হয়ে উঠব।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি-জামায়াতের আন্দোলনে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

দেশের খবর: আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সহিংসতায় গুরুতর আহত নেতাকর্মী, সাবেক খেলোয়াড়, অভিনেতা, সাহিত্যিকসহ ১২ পরিবারকে ১ কোটি ৮২ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের কাছে চেক হস্তান্তর করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করেন প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার স্ত্রী ইয়াসমিন মুন্না, হকি খেলোয়াড় জাহিদুর রহমান পুশকিনের স্ত্রী ফাহমিদা রহমান এবং জুম্মন লুসাইয়ের স্ত্রী পুইই লুসাই, অভিনেতা সারওয়ার উদ্দিন ড্যানীরাজ, কবি ও আলোকচিত্রী বিল্লাল হোসেন, ফটিকছড়ি বিএনপি জামায়াতের সহিংসতায় আহত জামাল পাশা এবং চাঁপাইনবাবগঞ্জের মোসা. নুরজাহান প্রমূখ।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাদেরকে চিকিৎসা ও ভরণপোষণের জন্য এই অনুদান দেন শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাতের অন্ধকারে মিসাইল পরীক্ষা করল ভারত

বিদেশের খবর: সামরিক শক্তিতে নিজেদের আরও শক্তিশালী করতে মুখিয়ে আছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। চলছে বাকযুদ্ধ আর ভয়ঙ্কর সব মহড়া। তারই জের ধরে শনিবার রাতে ভারতে তৈরি পরমাণু অস্ত্র বহনে সক্ষম পৃথ্বী-২ মিসাইল পরীক্ষা করা হল দেশটির ওড়িশার বালাসোর থেকে।
এদিন বালাসোরের কাছে চাঁদিপুরে টেস্ট রেঞ্জের কমপ্লেক্স-৩ থেকে মোবাইল লঞ্চারের মাধ্যমে সারফেস টু সারফেস মিসাইল লঞ্চ করা হয়। এর আগে এ বছরের ২১ ফেব্রুয়ারিতেও রাতের অন্ধকারে পৃথ্বী-২ মিসাইল পরীক্ষা করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০০৩ সালে ভারতের অস্ত্রাগারে জায়গা করে নেয় পৃথ্বী-২। এর দৈর্ঘ্য ৯ মিটার। এই মিসাইল ৫০০ থেকে ১০০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম। এতে রয়েছে লিকুইড প্রপালসান টুইন ইঞ্জিন। ডিআরডিও’র বিজ্ঞানীদের তত্ত্বাবধানে সেনাবাহিনীর তৎপরতায় এই মিসাইল পরীক্ষা করেছে বিশেষ স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনেতা ড্যানি রাজকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বিনোদনের খবর: ঢাকাই সিনেমার খল অভিনেতা ড্যানি রাজ। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। তার চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন তা জোগান দিতে তার পরিবার হিমশিম খাচ্ছে। আর তাই প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চেয়ে আবেদন করেছিলেন এই খল অভিনেতা। অবশেষে তার আবেদনে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনেতার চিকিৎসার জন্য ২০ লাখ টাকার অনুদানও দিয়েছেন প্রধানমন্ত্রী।
রোববার (৭ অক্টোবর) দুপুর ১২টায় প্রধানমন্ত্রী ড্যানি রাজকে অনুদানের চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন তিনি। এই টাকা সঞ্চয়পত্র হিসেবে প্রতিমাসে একটি করে কিস্তি চিকিৎসার জন্য পাবেন ড্যানি রাজ।
শিল্পী ঐক্য জোটের সভাপতি ও অভিনেতা ডি এ তায়েবের নির্দেশে সংগঠনটির সাধারণ সম্পাদক ও নাট্য নির্মাতা জিএম সৈকতের তত্ত্বাবধানে গেল মাসের মাঝামাঝি সময়ে চিকিৎসার জন্য অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন ড্যানি রাজ।
অনুদান গ্রহণের সময় শিল্পী ঐক্য জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্মাতা জিএম সৈকত। তিনি বলেন, দুই বছর ধরে হার্টের অসুখে ভুগছেন এই খল অভিনেতা। সেজন্য চলচ্চিত্র থেকেও দূরে সরে আছেন। তার হার্টে তিনটি রিং বসানো এবং সিআরটি করানো। দীর্ঘদিন ধরে হৃদরোগ ইন্সটিটিউটে ড্যানি রাজ চিকিৎসা নিচ্ছেন। কিন্তু অবস্থার উন্নতি হচ্ছিল না। চিকিৎসকরা তাকে দেশের বাইরে থেকে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। সেজন্যই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে হলো ড্যানি রাজকে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী প্রায় বিশ মিনিট সময় ধরে ড্যানির সঙ্গে কথা বলেছেন। তাকে ভালো চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন।
এদিকে, প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ড্যানি রাজ। পাশাপাশি শিল্পী ঐক্য জোটের ডি এ তায়েব ও জি এম সৈকতকেও জানিয়েছেন কৃতজ্ঞতা। তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest