সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

কোটা বাতিল নয়, সংস্কার দাবি শিক্ষার্থীদের

দেশের খবর: সরকারি চাকরিতে কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কার দাবি করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারীরা ৫ দফার আলোকে কোটা সংস্কারের এই দাবি জানান। তারা বলেন, আমরা কখনোই কোটা বাতিল চাইনি। তাই এ বাতিলের কারণে উদ্ভূত সমস্যার দায়ভার সরকারকেই নিতে হবে।
আজ রোববার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা বাতিলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, ফারুক হোসেন প্রমুখ।
হাসান আল মামুন আরও বলেন, ৩য় ও ৪র্থ শ্রেণির সরকারি চাকরিতেও কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। সেই সঙ্গে সরকারি চাকরিতে বিশেষ নিয়োগ ছাত্রসমাজ মেনে নেবে না। এছাড়াও নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল নম্বরসহ প্রকাশের জোর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ছাত্রসমাজের নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও হয়রানিমূলক যে সকল মামলা দায়ের করা হয়েছে তা দ্রুত প্রত্যাহার করতে হবে জানিয়ে হাসান আল মামুন বলেন, আন্দোলনকারীদের ওপর বর্বর হামলাকারীদের বিচার ও শাস্তি দিতে হবে।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছিল দেশের চাকরি প্রত্যাশীরা। এ আন্দোলনের প্রেক্ষিতে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা বাতিল করে পরিপত্র জারি করে।
এরপর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা কোটা বহালের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে।
এদিকে, মন্ত্রিপরিষদের কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মুক্তিযোদ্ধা সন্তান ও পোষ্যদের জন্য ৩০ শতাংশ কোটা বহাল চেয়ে সারাদেশে অবরোধের ঘোষণা দিয়েছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’।
কোটা ব্যবস্থা বাতিলের পরিপত্রকে ‘স্বাধীনতাবিরোধী’ আখ্যা দিয়ে আগামী মন্ত্রিসভায় কোটা ব্যবস্থাকে পুনর্বহালের দাবিও জানিয়েছে সংগঠনটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতালি দলে জায়গা পেলেন না বালোতেল্লি

খেলার খবর: আগামী ১০ অক্টোবর জেনোয়াতে ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচ ও চারদিন পর পোল্যান্ডের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচের মাঠে নামবে ইতালি। আর তারই জের ধরে দীর্ঘ তিন বছর পরে জাতীয় দলে ডাক পেয়েছেন টরেন্টো এফসির ফরোয়ার্ড সেবাস্টিয়ান গিওভিনচো। তবে জায়গা হয়নি তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লির।
৩১ বছর বয়সী গিওভিনচো জাতীয় দলের হয়ে ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের অক্টোবরের পরে আর কোন আন্তর্জাতিক ম্যাচে অংশ নেননি তিনি। ইউরো ২০১৬’র বাছাইপর্বে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ী ম্যাচটিতে গিওভিনচো বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।
এদিকে, লিগ ওয়ানের এবারের মৌসুমটা মোটেই ভালভাবে শুরু হয়নি নাইস স্ট্রাইকা বালোতেল্লির। সে কারণেই জাতীয় দলে এবারের দলটিতে তার জায়গা হয়নি।

স্কোয়াড:
গোলরক্ষক: এ্যালেসিও ক্রাগনো, গিয়নলুইগি ডোনারুমা, মাত্তিয়া পেরিন, সালভাতো সিরিগু।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ানো বিরাগি, ফ্রান্সেকো আকারবি, লিওনার্দো বনুচ্চি, গিওর্গিও চিয়েলিনি, ডোমেনিকো ক্রিসসিটো, ডানিলো ডি’আমব্রোসিও, এমারসন পালমিয়েরি, আলেসান্দ্রো ফ্লোরেনজি, এ্যালেসিও রোমাগনোলি।
মিডফিল্ডার: নিকোলো বারেলা, ফেডেরিকো বারনাডরেশি, গিয়াকোমো বোনাভেঞ্চুরা, রবার্তো গাগলিয়ারদিনি, জর্জিনহো, লোরেঞ্জো পেলেগ্রিনি, মার্কো ভেরাত্তি।
ফরোয়ার্ড: গিয়ানলুকা কাপরারি, ডোমেনিকো বেরাডি, ফেডেরিকো চেইসা, প্যাট্রিক কাটরোন, সেবাস্টিয়ান গিওভিনচো, সিরো ইমোবিলে, লোরেঞ্জে ইনসিগনে, সিমোনে জাজা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শরীর গঠনের সহজ পথ

অনলাইন ডেস্ক: আকর্ষণীয় শরীরের জন্য ব্যায়ামের বিকল্প নেই। শক্তপোক্ত শরীর গঠনের যেমন সহজ কোনো পথ নেই, তেমনি অনিয়মিত ব্যায়ামে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন। এর পরও সহজ কিছু উপায় আছে। তবে যেনতেন শরীরে তা সম্ভব নয়। শরীরের ন্যূনতম শেপ থাকতে হবে। থাকতে হবে সহ্যক্ষমতা। তাহলেই দ্রুত সুন্দর ও আকর্ষণীয় শরীর গঠন করা সম্ভব।
অনুশীলনের জন্য সপ্তাহে এক দিন অন্তর তিন দিন বুক আর পিঠের ব্যায়াম। একইভাবে দুই দিন কাঁধ আর হাতের ব্যায়াম। এক দিন পায়ের ব্যায়াম। এক দিন বিরতি। বুকের ব্যায়ামগুলো হলো সুইস বলে ডাম্বেল চেস্ট প্রেস, ইনক্লাইন বেঞ্চ প্রেস, সুইস বল পুশ আপ, কেবল স্ট্যান্ডিং ফ্লাই। পুল আপ, কোর রো, রেনিগেড রো পিঠের ব্যায়াম।

টানা তিন সপ্তাহ এসব অনুশীলনের পর একটু হালকা ব্যায়াম করতে হবে। যেন শরীর ‘রিকভার’ করার সুযোগ পায়। এ জন্য খাদ্যের পরিমাণও বাড়ানো দরকার। ডিমের সাদা অংশ, মুরগির গ্রিল করা মাংস, টোন্ড মিল্ক, রাজমা, কাজুবাদাম ইত্যাদি পরিমাণমতো খেতে হবে। কেননা পেশির ভিতই হলো প্রোটিন।

হঠাৎ করে চেহারায় বদল আনতে চাইলে হিতে বিপরীত হওয়ার শঙ্কা থাকে। তবে সপ্তাহে তিন-চার দিন শরীরচর্চা করলেই কিছু মেদ ঝরবেই। পেশিও তৈরি হবে। শরীরটা আগের চেয়ে অনেক ঝরঝরে লাগবে। এটি করতে সপ্তাহে তিন দিন শরীরের ওপরের অংশের ব্যায়াম এবং দুই দিন নিচের অংশের ব্যায়াম করতে হবে। একটি দিন নিজের প্রিয় খেলায় অংশ নেওয়া যেতে পারে। অন্যদিন বিশ্রাম। জিমে শক্তি বাড়ানোর বিভিন্ন ব্যায়াম করা যেতে পারে। শক্তি বাড়ানোর ব্যায়ামে পেশিতন্তু বাড়ে, মেদও ঝরে। পেশি যত বাড়বে ততই শরীর আকর্ষণীয় হয়ে উঠবে। বিরতি নিয়ে তীব্র গতির দৌড়, জাম্পিং জ্যাঙ্ক বা বার্পি জাম্পের মতো কার্ডিও করলে শরীরের বিপাকের হার বাড়ে, ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে এবং এইচজিএইচ হরমোন তৈরি হয়। অন্যদিকে প্রিয় খেলায় অংশ নিলেও মন শান্ত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অধরার অভিষেক কবে?

অধরার অভিষেক কবে?

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: ১২ অক্টোবর একসঙ্গে দুই ছবি—‘নায়ক’ ও ‘মাতাল’ দিয়ে নবাগতা নায়িকা অধরা খানের অভিষেক ঘটবে—এত দিন এটাই জানত সবাই। মিডিয়াও সেভাবেই সংবাদ প্রকাশ করে আসছিল। কিন্তু ৫ অক্টোবর হঠাৎ ‘নায়ক’ ছবির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান ফেসবুকে জানান, ২৮ সেপ্টেম্বর শ্রীপুরের শাপলা হলে ‘নায়ক’ এবং ৫ অক্টোবর ঢাকার বাইরে আরেকটি হলে (নাম প্রকাশে অনিচ্ছুক) ‘মাতাল’ মুক্তি পেয়েছে। তাঁর স্ট্যাটাস অনুযায়ী এক দিনে দুই ছবি নিয়ে আর প্রেক্ষাগৃহে হাজির হওয়ার সুযোগ হলো না অধরার। কোনো প্রচার ছাড়া আগেভাগেই কেন ছবি মুক্তি দিলেন পরিচালকদ্বয়?
উত্তরে ইস্পাহানি বলেন, ‘কোনো ছবি মুক্তি দিতে গেলে প্রযোজক সমিতির অনুমতি নিতে হয়। আমরা ২৮ সেপ্টেম্বর ছবিটি মুক্তি দেওয়ার জন্য অনুমতি পাই। কিন্তু আমাদের ইচ্ছা ছিল ১২ অক্টোবর মুক্তি দেব। যেহেতু ২৮ সেপ্টেম্বর অনুমতি মিলেছে, তাই মাত্র একটি হলে মুক্তি দিয়ে নিয়ম রক্ষা করেছি। তবে ১২ অক্টোবর সারা দেশে ছবিটি মুক্তি পাবে।’
এ বিষয়ে ‘মাতাল’ ছবির পরিচালক শাহীন সুমন বলেন, ‘আগে থেকেই চূড়ান্ত ছিল অধরার দুটি ছবি একই দিনে মুক্তি পাবে। অনেক দিন পর নতুন কোনো নায়িকার একসঙ্গে দুটি ছবি মুক্তি পাবে ভেবে ভালো লাগছিল। কিন্তু হঠাৎ যখন শুনলাম ২৮ সেপ্টেম্বর একটি ছবি মুক্তি পেয়েছে, তখন খানিকটা অভিমান থেকে ৫ অক্টোবর আমার ছবিটি মুক্তি দিয়েছি। তবে ১২ অক্টোবর অন্তত অর্ধশতাধিক হলে মুক্তি পাচ্ছে ছবিটি।’ তবে এমন ঘটনায় ছবি দুটির নায়িকা অধরা কী বলেন? ‘আমি জানতাম না আগেই আমার ছবি মুক্তি পেয়েছে। এখন জেনে খারাপ লাগছে। মনে করেছিলাম ১২ অক্টোবর মহাসমরোহে ছবি দুটি মুক্তি পাবে। অবশ্য একটা দিক ভেবে ভালো লাগছে যে বড় কোনো হলে ছবি দুটি মুক্তি পায়নি। সে অর্থে ১২ অক্টোবরই আমার প্রকৃত অভিষেক ঘটবে। আর আমি ক্যারিয়ারে সব

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানের নতুন হাইকমিশনারকে বাংলাদেশের ‘না’

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকী অবসরে গেলেও এখন পর্যন্ত নতুন হাইকমিশনার নিয়োগ হয়নি। এজন্য অবশ্য বাংলাদেশকেই দায়ী করেছে পাকিস্তান।
দেশটির অন্যতম গণমাধ্যম ডেইলি টাইমসের এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে। নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ডেইলি টাইমস বলেছে, রাফিউজ্জামান সিদ্দিকীর মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন হাইকশিনার হিসেবে সাকলাইন সায়েদাকে মনোনীত করে নিয়োগের জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচয়পত্র পাঠিয়ে সম্মতি চাওয়া হয়। কিন্তু বাংলাদেশ কোনো সিদ্ধান্ত জানায়নি।
পরে এ বিষয়ে জানতে চেয়ে একাধিকবার কূটনৈতিক পত্র (নোট ভারবাল) দেয়া হলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারও কোনো জবাব দেয়নি বলে জানায় ডেইলি টাইমস।
এ বিষয়ে বাংলাদেশে সর্বশেষ দায়িত্ব পালন করা পাকিস্তানি হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকী ডেইলি টাইমসকে বলেছেন, ‘হাইকমিশনার নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সর্বোচ্চ এক মাসের মতো লাগে। এতদিনেও বিষয়টির সুরাহা হয়নি, এর মানে বুঝতে হবে- বাংলাদেশ পাকিস্তানের নতুন হাইকমিশনারকে প্রত্যাখ্যান করেছে।’
রাফিউজ্জামান সিদ্দিকী আরও বলেন, ‘এটা খুব স্বাভাবিক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি ছাড়া বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।’
বাংলাদেশে নিযুক্ত সর্বশেষ পাকিস্তানের হাইকমিশনার আরও বলেন, ‘এর সুরাহা হতে হয়তো আরও কিছু সময় লাগবে কিন্তু তা দুদেশের সম্পর্কের জন্য মোটেও ভালো কিছু বয়ে আনছে না।’
প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক গত কয়েক বছর ধরে শীতল অবস্থায় রয়েছে। বিভিন্ন অভিযোগে ২০১৫-১৬ সালে পাল্টাপাল্টিভাবে উভয় দেশই একে অপরের কূটনীতিককে বহিষ্কারও করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালাফ হত্যায় সাইফুলের মৃত্যুদণ্ড বহাল

অনলাইন ডেস্ক: সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আসামী সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে সাইফুল ইসলাম মামুনের করা (রিভিউ) আবেদন রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ খারিজ করে দেন।
এই আদেশের ফলে সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড চূড়ান্ত ভাবে বহাল থাকলো।
আদালতে সাইফুল ইসলাম মামুনের পক্ষে ছিলেন আইনজীবী আখতার হামিদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
২০১২ সালের ৫ মার্চ গুলশানে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খালাফ হত্যার ঘটনায় ওই বছরের ৭ মার্চ গুলশান থানায় মামলা করে পুলিশ। একই বছরের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এই মামলার রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
ওই রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য হাইকোর্টে আসে। এবং রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। এরপর ২০১৩ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট রায় দেন।
হাইকোর্টের রায়ে আসামি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল থাকে। আর মো. আল আমিন, আকবর আলী ওরফে রবি, রফিকুল ইসলাম খোকনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান অপর আসামি সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ।
হাইকোর্টের এই রায় ২০১৭ সালের ১ নভেম্বর বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুল আপিল বিভাগের এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন (রিভিউ) করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টুইটার ব্যবহারে সোনমের বিরতি

বিনোদনের খবর: বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী সোনম কাপুর। যে কোনো বিষয়ে তিনি সরাসরি কথা বলতে পছন্দ করেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারেও নানা বিষয় নিয়ে তিনি নিয়মিত টুইট করে থাকেন।
তবে এবার ভক্তদের জন্য একটি খারাপ খবর দিলেন ‘সঞ্জু’খ্যাত এই অভিনেত্রী। টুইটারকে ‘নেতিবাচক’ আখ্যায়িত করে সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (৬ অক্টোবর) নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি জানান তিনি। সোনম লেখেন, ‘আমি কিছুদিনের জন্য টুইটার ব্যবহার বন্ধ করতে যাচ্ছি। এটা এখন অনেক নেতিবাচক একটি বিষয়। সবার জন্য ভালোবাসা।’
সোনম কাপুরকে নিয়ে নানা সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করতে দেখা যায়। যেটা তাকে খুব বিরক্ত করছে বলে যানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজনীতি নিয়ে ভাঙনের মুখে হেফাজত!

দেশের খবর: শীর্ষ নেতাদের অন্তঃকোন্দলে টালমাটাল হয়ে পড়েছে দেশের আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে এ সংগঠনের শীর্ষ নেতারা দ্বন্দ্বে জড়িয়ে প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে বিষোধগার করছেন। এমনকি সরকারের সঙ্গে শীর্ষ নেতাদের আঁতাতের অভিযোগ তুলে হেফাজতে ইসলাম থেকে পদত্যাগ করেছেন অন্যতম শীর্ষ কওমি আলেম ও সংগঠনের সিনিয়র নায়েবে আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। পদত্যাগ করার পর তাঁর সঙ্গে একাত্মতা ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি থেকে অনেক নেতাই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে। তবে মুহিবুল্লাহ বাবুনগরীর পদত্যাগকে বিএনপি-জামায়াতের গভীর ষড়যন্ত্র ও ভোট রাজনীতি হিসেবে দেখছেন আল্লামা আহমদ শফীর অনুসারীরা। আল্লামা আহমদ শফীর অনুসারী এক শীর্ষ নেতা বলেন, এ অন্তর্কোন্দলের পেছনে রয়েছে ভোট রাজনীতি। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কওমি ভোট ব্যাংকের বিরাট একটি অংশ চলে যাবে আওয়ামী লীগের অনুকূলে। তাই এ সংবর্ধনা বানচাল করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। পদত্যাগের বিষয়ে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, সে লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে নেই হেফাজতে ইসলাম। এ সংগঠন নিজের স্বকীয়তা হারিয়ে অনেকটা রাজনৈতিক সংগঠনের মতো আচরণ করছে। তাই হেফাজতে ইসলাম থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছি।’ তিনি বলেন, ‘দেওবন্দ উসুলে সরকারি স্বীকৃতি নেওয়ার কোনো নজির নেই। সরকারি স্বীকৃতি নেওয়া দেওবন্দ আদর্শের পরিপন্থী। স্বীকৃতি নেওয়ার পর হেফাজতে ইসলামের কেউ ১৩ দফা দাবি বিষয়ে কোনো কথা বলছে না। উল্টো প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে বলা শুরু করেছে। সংবর্ধনা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীকে। তাই হেফাজতে ইসলাম থেকে পদত্যাগ করেছি।’ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মাঈনুদ্দীন রুহী বলেন, ‘মহিবুল্লাহ বাবুনগরীর এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে চিঠি দেননি। তবে শুনেছি তিনি হেফাজতে ইসলাম থেকে পদত্যাগ করেছেন। যদি তিনি হেফাজতে ইসলাম থেকে পদত্যাগ করেন তাহবে অপূরণীয় ক্ষতি।’ হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৩ দফা দাবি আদায়ের জন্য ২০১৩ সালে ৫ মে ঢাকা ঘেরাও কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। পরে পুলিশের অভিযানের মুখে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা পিছু হটে। এরপর থেকে হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের দূরত্ব বাড়তে থাকে। কিন্তু সম্প্রতি কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতিসহ নানান ইস্যুতে সে দূরত্ব কমতে থাকে। কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি দেওয়ার আইন সংসদে পাস হওয়ার পর দেশের শীর্ষ কওমি আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীসহ কওমিদের একটি বিশাল অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেন। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের জন্য একটি কমিটিও গঠন করা হয়। এ সংবর্ধনার বিরোধিতা করে একটি অংশ। এরপর থেকে কওমি শীর্ষ আলেমদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। বাড়তে থাকে অন্তর্কোন্দল। যার ফলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে পদত্যাগ করেন মুহিবুল্লাহ বাবুনগরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest