সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

তাসকিনবিহীন কান্দাহারের হার, ম্যানেজমেন্টের ব্যাখ্যা

খেলার খবর: ক্যারিয়ারে প্রথমবার কোনো বিদেশি লিগে ডাক পেয়েছেন সদ্য বাবা হওয়া ফাস্ট বোলার তাসকিন আহমেদ তাজিম। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ন্যায় আয়োজিত আফগান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম ম্যাচেই তার দল কান্দাহার নাইটস তাকে দলের বাইরে রাখে। আর এতে করে প্রথম ম্যাচেই হারের স্বাদ পায় তাসকিনের দল।
তাসকিনবিহীন এই ম্যাচে নাঙ্গারহারের বিপক্ষে ৬ উইকেটে হারে কান্দাহার। শনিবার (৬ অক্টোবর) শারজাহ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান করে কান্দাহার। জবাবে ১৮.৩ ওভারেই ১৪২ রান তুলে জয় পেয়ে যায় নাঙ্গারহার। ম্যাচ সেরার পুরস্কার যায় বেন কাটিংয়ের হাতে।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কান্দাহারের দুই ওপেনার পল স্টার্লিং ও ব্র্যান্ডন ম্যাককালাম ঝড়ের আভাস দেন। কিন্তু সে আভাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১টি ছক্কা ও ২টি চার হাঁকিয়ে ১৫ বলে খেলেই ব্যক্তিগত ১৮ রানে ফিরে যান স্টার্লিং। অন্যদিকে সমান সংখ্যক বল খেলে ১৯ রানে ফেরেন ম্যাককালামও।
করিম জানাতের ৩৯ ও কেভিন ও’ব্রাইনের ১৪ বলে ২২ রানের সুবাদে বড় স্কোর গড়ে কান্দাহার।
নাঙ্গারহারের হয়ে ২৮ রানে ৫ উইকেট নেন বেন কাটিং। আর তাতেই ম্যাচ সেরা হন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪৬ রান তুলে ফেলে নাঙ্গারহার। এর পর ওপেনার নাজিব তারাকাই ২৫ বলে ৩২ ও জনসন চার্লস ২৪ বলে ৩০ রান করে আউট হলেও জয়ের জন্য খুব বেশি কষ্ট করতে হয়নি তাসকিনদের প্রতিপক্ষের।

৫ অক্টোবর, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পর্দা ওঠে এপিএলের। আসরের দ্বিতীয় দিনে তাসকিনের কান্দাহার খেলতে নামলেও ৩০ হাজার ডলারে (২৫ লাখ টাকা) কিনে নেওয়া তাসকিনকে নেওয়া হয়নি প্রথম ম্যাচে।

আর তাসকিন না খেলায়, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কান্দাহার নাইটসের অফিশিয়াল পেজে নিজেদের হতাশা প্রকাশ করেন তাসকিন ভক্তরা। আর তাই এক প্রকার বাধ্য হয়েই এক পোস্টে বাংলাদেশি এই পেসারকে একাদশে না রাখার কারণ ব্যাখ্যা করে তারা।

পোস্টে কান্দাহারের পক্ষ থেকে লেখা হয়, ‘তাসকিন আহমেদের অনেক ভক্ত প্রশ্ন করছেন, কেন তাকে আজ খেলানো হয়নি। তাসকিন আমাদের প্রধান গতিতারকা। তা ছাড়া সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলা আছে, যার কারণে তাকে খেলানো হয়নি। বাইরের আবহাওয়া চরম মাত্রার গরম এবং আমাদের পর পর খেলা রয়েছে, যার জন্য কিছু মূল ক্রিকেটারদের আমরা বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭ অক্টোবর ক্রিস গেইলদের বালখ লিজেন্ডসের বিপক্ষে মাঠে নামবে কান্দাহার নাইটস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। সে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতেই হবে তাসকিন ভক্তদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় পঞ্চম বাংলাদেশ

অনলাইন ডেস্ক: বিশ্বে ইন্টারনেট ব্যবহারের হার ক্রমেই বাড়ছে। এক্ষেত্রে উন্নত বিশ্বের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে এগোচ্ছে বাংলাদেশ। এই এগিয়ে যাওয়াটার তথ্য মিলেছে সূচকেও। এশিয়ায় ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শীর্ষ পঞ্চম দেশ হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
‘ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটস’ এর এক সমীক্ষা প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। তাদের তথ্য মতে, ২০১৭ সালের ডিসেম্বরের হিসাব পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। অথচ ২০০০ সালে এ সংখ্যা ছিল এক লাখের মতো।

এশিয়ার শীর্ষ ইন্টারনেট ব্যবহারীদের মধ্যে রয়েছে চীন। তাদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ৭৭ কোটি ২০ লাখের বেশি। তাদের পরেই রয়েছে ভারত (৪৬ কোটি ২০ লাখ), ইন্দোনেশিয়া (১৪ কোটি ৩০ লাখ) ও জাপান (১১ কোটি ৮০ লাখ)।
‘ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটস’ এর সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, বিশ্ব ডিজিটাল যুগে প্রবেশ করেছে। এই সময়ে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহার বিস্তৃতভাবেই বাড়ছে। বিশেষ করে গত ১০ বছর এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে বিস্ময়কর অগ্রগতি দেখা গেছে।
‘ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটস’ এর তথ্য মতে, ১৪১ কোটি জনগোষ্ঠীর চীনে ইন্টারনেট পৌঁছে গেছে প্রায় ৫৫ দশমিক ৮ শতাংশ নাগরিকের কাছে। বাংলাদেশসহ অন্য দেশগুলোও দ্রুতই ইন্টারনেট পৌঁছে দিচ্ছে নাগরিকদের কাছে।
১ লাখ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৭ বছরের ব্যবধানে ৮ কোটিতে উন্নীত হওয়ার তথ্যই তুলে ধরে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে অগ্রগতির চিত্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক: ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৬৮জন পরীক্ষার্থী। অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে ৫০০ জনকে। আজ রবিবার এ ফল প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধা তালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাচ্ছে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০। ৪০ নম্বর পেয়ে সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ২৪ হাজার ৯৬৮ জন শিক্ষার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্র‌তিবা‌দের মু‌খে সেন্টমা‌র্টিন নি‌য়ে দা‌বি থে‌কে স‌রে গে‌লে মিয়ানমার

অনলাইন ডেস্ক: বাংলাদেশের অনন্য দর্শনীয় স্থান সেন্টমার্টিন দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবি করার পর বাংলাদেশের প্রতিবাদের মুখে ওই ভুয়া তথ্য সরিয়ে নিয়েছে মিয়ানমার।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক এ তথ্য জানান।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে জোর প্রতিবাদ জানানো হয়েছে। এরপর তারা তাদের ওয়েরসাইট থেকে এটি সরিয়ে ফেলেছে।
এ বিষয়ে কমিটির সভাপতি ডা. দীপু মনি বৈঠক শেষে বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। কমিটি এ বিষয়ে তৎপর থাকার এবং ওই দেশের অন্য কোনো ওয়েবসাইটে কিংবা অন্য কোথাও এ ধরনের তৎপরতা রয়েছে কিনা তা মনিটর করার সুপারিশ করে।

প্রসঙ্গত, মিয়ানমার সরকারের জনসংখ্যাবিষয়ক বিভাগের ওয়েবসাইট সম্প্রতি তাদের দেশের যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে সেন্টমার্টিনকে তাদের ভূখণ্ডের অংশ দেখানো হয়। ওই মানচিত্রে মিয়ানমারের মূল ভূখণ্ড এবং বঙ্গোপসাগরে বাংলাদেশের অন্তর্গত সেন্টমার্টিনকে একই রঙে চিহ্নিত করা হয়। অন্যদিকে বাংলাদেশের ভূ-ভাগ চিহ্নিত করা হয় অন্য রঙে। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমার যদি এমন আপত্তিজনক কাজ চালিয়ে যেতে থাকে তবে বাংলাদেশ উপযুক্ত ব্যবস্থা নেবে।

এদিকে সংসদ সচিবালয় পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সদ্য শেষ হওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপের বিবরণ উপস্থাপন করা হয়। বৈঠকে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতিতে বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান ও বিশ্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি সম্পর্কে বিশ্ব নেতৃবৃন্দের বিভিন্ন ইতিবাচক মন্তব্য তুলে ধরা হয় এবং বাংলাদেশ যাতে এভাবে এগিয়ে যায় সেজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে বহির্বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের নেতিবাচক অপপ্রচার মোকাবেলায় সার্বক্ষণিক তৎপর থাকতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ডা. দীপু মনি বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, সেলিম উদ্দিন এবং বেগম মাহজাবিন খালেদ অংশগ্রহণ করেন।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক ছাড়াও মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খুরশেদ আলমসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিতর্ক নিয়েই নিউইয়র্কে চলছে ‘হুমায়ূন মেলা’

বিনোদনের খবর: মুক্তধারা ফাউন্ডেশন ২০০২ সাল থেকে নিউইয়র্কে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নামে ‘হুমায়ূন মেলা’র যাত্রা শুরু করেছিলো। সেখানে সয়ং হুমায়ূন আহমেদও উপস্থিতিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া জীবিত আর কোনো বাঙালি সাহিত্যিককে নিয়ে কখনো কোনো মেলা হয়নি। সেদিক থেকে এই মেলাটির গুরুত্ব ও মহাত্ম অন্যরকম।
তবে এই মেলাটি নিয়েই এবার বিতর্কের তৈরি হয়েছে। নিউইয়র্কের একটি স্কুলে ২০০২ সালে দুই দিনব্যাপী ‘হুমায়ূন মেলা’র প্রবর্তন হয়। তারপর থেকে প্রতি বছরই তারা এটি আয়োজন করে আসছে। এদিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের সার্বিক সহযোগিতায় ‘শো টাইম মিউজিকও হুমায়ূন মেলা’ আয়োজন করতে যাচ্ছে। এতে করে মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিত সাহা একই নামে মেলা করা নিয়ে অভিযোগ তুলেছেন।
বিশ্বজিত সাহা বলেন, ‘আমরা ২০০২ সালে হুমায়ূন আহমেদের উপস্থিতিতে হুমায়ূন মেলা শুরু করি, যা বাংলা সাহিত্যের জন্য ছিল একটি বিরল ঘটনা। তারপর থেকে আমরা ধারাবাহিকভাবে ২০১২ সাল পর্যন্ত তাঁর জন্মদিনে দিনব্যাপী ‘হুমায়ূন মেলা’র আয়োজন করে আসছি। তিনি মারা যাওয়ার পর ২০১৩ থেকে আমরা তার প্রয়াণ দিবসও পালন করি। ১৮ বছর ধরে আমরা যে “হুমায়ূন মেলা” করে আসছি হঠাৎ করে শাওন কেন একই নামে মেলা করতে যাচ্ছেন সেটা বুঝতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধও করেছি যেন তিনি এমনটি না করেন। কিন্তু তিনি শুনছেন না।’

মুক্তধারা কর্তৃক পাঠানো এক বিজ্ঞপ্তিতে মেহের আফরোজ শাওনের বক্তব্যে বলা হয়েছে, ‘নিউইয়র্কে এমন কোনো আয়োজন হয়, সেটাই আমি জানি না। হুমায়ূন আহমেদের পরিবার হিসেবে আমাকে বিষয়টি মুক্তধারার জানানো একটি ভদ্রতা ছিল বলে আমার মনে হয়। তারা সেটা করেনি। আর আমি কোন মেলায় থাকব, কী নামে মেলা করব, এটা আমার ব্যক্তিগত বিষয়।’
মেহের আফরোজ শাওনের বক্তব্যে আরও বলা হয়েছে, ‘হুমায়ূন আহমেদের উপস্থিতিতে যে মেলা মুক্তধারা প্রবর্তন করেছিল সেটা আজীবন তারাই আয়োজন করবে এমন কোনো লিখিত চুক্তি কোথাও হয়নি।’

অনুষ্ঠান আয়োজনের অধিকার ও বিশুদ্ধতার এমন বিতর্ক নিয়েই শো টাইম মিউজিক আজ রোববার থেকে কুইন্স প্যালেসে দ্বিতীয়বারের মতো ‘হুমায়ূন মেলা’ আয়োজন করেছে। চলবে আগামীকাল পর্যন্ত। বিনা টিকিটের এই মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
এতে গাই গাইবেন মেহের আফরোজ শাওন, এস আই টুটুল, সায়রা রেজাসহ আরও অনেকে। মেলায় থাকবে সেমিনার-আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশেও ‘হুমায়ূন মেলা’র আয়োজন করা হয়। চ্যানেল আইয়ের আয়োজনে এর পৃষ্টপোষকতায় থাকে এসিআই পিওর সল্ট। গেল বছরের ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে ‘হুমায়ূন মেলা’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিষেকেই নিজের প্রতিদ্বন্দ্বি অধরা

বিনোদনের খবর: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’ ছবি দিয়ে বড় পর্দায় পা রাখেন নবাগতা চিত্রনায়িকা অধরা খান। নিজের অভিনীত প্রথম ছবিটি মুক্তির প্রতীক্ষায় থাকলেও ১২ অক্টোবর বড় পর্দায় অভিষিক্ত হতে চলেছেন এই নায়িকা। তাও একটি নয়, দুটি চলচ্চিত্র নিয়ে!
‘পাগলের মতো ভালোবাসি’র পর আরো দুটি চলচ্চিত্রে অভিনয় করেন অধরা খান। প্রথম ছবিটি মুক্তিতে বিলম্ব হলেও পরের দুটি ছবির সব কাজ সম্পন্ন হওয়ায় ছবি দুটির প্রযোজক ও নির্মাতারা আগামী ১২ অক্টোবর বড় পর্দায় মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন। একটি ছবির নাম ‘নায়ক’ এবং অন্যটির নাম ‘মাতাল’।
একসঙ্গে দুই ছবি নিয়ে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন, কেমন লাগছে? অধরা বলেন, অবশেষে আমার ছবি মুক্তি পেতে যাচ্ছে, এটা আনন্দের। কিন্তু আরেক দিক দিয়ে একটু খারাপও লাগছে, কারণ আমি ভেবেছিলাম একটার পর আরেকটা ছবি মুক্তি পাবে। দুটি সিনেমা একসাথে বড় পর্দায় মুক্তি পাচ্ছে, এটা নিয়ে একটু চিন্তায় আছি।
প্রথমে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিটি আগামী ১২ অক্টোবর মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতা। টিজার, পোস্টার ও ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে সোশাল মিডিয়ায় প্রচারণাও চলছিলো। নিজের অভিনীত প্রথম ছবি মুক্তি পাচ্ছে, এমন ভাবনা থেকে ‘নায়ক’-এর প্রচারণায় বেশ সরব ছিলেন অধরা নিজেও। কিন্তু এবার একইদিনে ‘মাতাল’ মুক্তির খবর!
অভিষেকেই নিজের প্রতিদ্বন্দ্বি, কী ভাবছেন অধরা? নায়িকার উত্তর, নিজেকে প্রতিদ্বন্দ্বি হিসেবে ভাবছি না। বা এভাবে দেখারও সুযোগও নেই। কারণ দুটি ছবিই আমার জন্য স্পেশাল। দুটি ছবিতেই মেইন হিরোইন আমি। দুটি ছবির পরিচালকও স্পেশাল। ছবি দুটি আলাদা হলেও ‘মাতাল’ ও ‘নায়ক’-এর সাথে আমার আত্মার সম্পর্ক, তাই আমি দুটি ছবিরই সমান ভালো চাইবো।
গেল ঈদে মুক্তির কথা ছিলো শাহীন সুমনের ‘মাতাল’। ছবিতে অধরার নায়ক হিসেবে দেখা যাবে চিত্রনায়ক সায়মন সাদিককে। মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ার পর শনিবার সন্ধ্যায় ইউটিউবে রিলিজ হয় ছবির ট্রেলার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিভারের কর্মক্ষমতা বাড়ায় লবঙ্গ

স্বাস্থ্য কণিকা: লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, ভিটামিন কে, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। এই সবকটি উপাদানই নানাভাবে শরীরে কাজে লেগে থাকে। শুধু তাই নয়, ভিতর থেকে শরীরকে এতটা শক্তিশালী করে তোলে যে একাধিক রোগ থেকে মুক্তি মেলে।

১. লিভারের কর্মক্ষমতা বাড়ায়:
লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের মধ্যে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই শুধু লিভার নয়, শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

২. দাঁতের ব্যাথা নিমেষে কমে:
লবঙ্গতে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমেষে দাঁতের যন্ত্রণা কমে যায়। তাই তো এবার থেকে দাঁতে অস্বস্তি বা মাড়ি ফোলার মতো ঘটনা ঘটলে কয়েকটা লবঙ্গ চা খেয়ে নেবেন। দেখবেন উপকার পাবেন।

৩. অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপাটিজে পরিপূর্ণ:
একাধিক গবেষণায় দেখা গেছে এই প্রকৃতিক উপাদানটির অন্দরে উপস্থিত একাধিক অ্যান্টি-অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপাটিজ যেকোনো ধরনের জীবাণুকে মেরে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো সংক্রমণের থেকে দূরে থাকতে অনেকেই নিয়মিত লবঙ্গ খেয়ে থাকেন।

৪. ত্বকের সংক্রমণ সারাতে কাজে আসে:
এবার থেকে কোনো ধরনের ত্বকের সংক্রমণ হলেই চোখ বুজে ক্ষতস্থানে লবঙ্গের রস বা এই প্রকৃতিক উপাদানটি দিয়ে বানানো চা লাগাতে ভুলবেন না। এমনটা করলে দেখবেন কষ্ট কমতে একেবারে সময়ই লাগবে না। আসলে লবঙ্গে উপস্থিত ভোলাটাইল অয়েল শরীরে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয়। সেই সঙ্গে জীবাণুদেরও মেরে ফেলে। ফলে সংক্রমণজনিত কষ্ট কমতে একেবারেই সময় লাগে না।

৫. জ্বরের প্রকোপ কমায়:
লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ই, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে দেয় যে শরীরে উপস্থিত ভাইরাসেরা সব মারা পরে। ফলে ভাইরাল ফিবারের প্রকোপ কমতে সময় লাগে না। প্রসঙ্গত, রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার হয়ে যাওয়ার পর সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়।

৬. হজম ক্ষমতার উন্নতি ঘটে:
লাঞ্চ বা ডিনারের আগে লবঙ্গ দিয়ে বানানো এক কাপ গরম গরম চা খেলে হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বেড়ে যায়। সেই সঙ্গে পেটের দিকে রক্ত প্রবাহেরও উন্নতি ঘটে। ফলে খাবার হজম হতে সময় লাগে না। তাই যাদের কম ঝাল-মশলা দেওয়া খাবার খেলেও বদ-হজম হয়, তারা লবঙ্গ চা পান করে একবার দেখতে পারেন।
সূত্র: বোল্ডস্কাই

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হত্যা ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরায় বিএনপির সাবেক এমপি হাবিব কারাগারে

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, তালা কলারোয়া আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব হত্যা ও চাঁদাবাজির চারটি মামলায় আদালতে আত্মসমর্পন করেছেন।
এ সময় আদালত তিনটি মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অপর একটি মামলায় তাকে জামিন দেন।
আদালত সূত্রে জানা গেছে হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হত্যার দুটি ও চাঁদাবাজির দুটি মামলায় আজ রোববার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) এর বিচারক অরুনাভ চক্রবর্তীর আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন।
তার জামিনের পক্ষে আইনগত যুক্তি তুলে ধরেন এডভোকেট আবদুল মজিদ। সরকার পক্ষে তার জামিনের বিরোধীতা করে বক্তব্য দেন পিপি এডভোকেট ওসমান গনি।
উভয়পক্ষের বক্তব্য শেষে আদালত আলতাফ হত্যাসহ তিনটি মামলায় জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালত চাঁদাবাজির অপর একটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য যে ২০০৪ সালের ৪ মে তালা উপজেলা বিএনপি সভাপতি আলতাফ হোসেনকে বোমা মেরে হত্যা করে সন্ত্রাসীরা। এ সংক্রান্ত দুটি মামলায় হাবিবুল ইসলাম হাবিব জামিন নিতে আদালতে আত্মসমর্পন করেন। আদালত তার জামিন আবেদন নাকচ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest