সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরা জেলা জাতীয় ছাত্রসমাজের পরিচিত সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক : “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে” জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা পরিষদ মিলনায়তনে এ পরিচিত সভায় জেলা ছাত্র সমাজের সভাপতি কাইছারুজ্জামান হিমেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পাটির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের তথ্য বিষয়ক উপদেষ্ঠা ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতীয় ছাত্র সমাজ পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শের সৈনিক। জাতীয় ছাত্র সমাজের নেতা কর্মীরা কোন টেন্ডারবাজী চাঁদা বাজী ও দেশের নৈরাজ্য সৃষ্টি করে না। প্রতিটি নেতাকর্মীদের লক্ষ ও উদ্দেশ্য জনগনের কল্যাণে কাজ করা। সারা বাংলাদেশে জাতীয় ছাত্র সমাজের নেতা কর্মীরা আজ জেগে উঠেছে আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার জন্য। এসময় তিনি আরও বলেন আগামী নির্বাচনে জাতীয় পাটিকে বাদ দিয়ে কোন দলই সরকার গঠন করতে পারবে না। জাতীয় পাটির প্রতি দেশের মানুষের ভালবাসা ও আস্থা রয়েছে। জাতীয় পাটিকে আবারও ক্ষমতায় আনতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। এসময় আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সিনিয়র সহ সভাপতি শেখ নুরুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক শেখ আনোয়ার জাহিদ তপন,তালা উপজেলা সভাপতি নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকি, কালিগঞ্জ উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুব সংহতির সভাপতি শাখাওয়াতুল করিম পিটুল, সাধারণ সম্পাদক আবু তাহের আলী, জেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, সাবেক ছাত্র নেতা আবুল কালাম,জাতীয় ছাত্র সমাজ সদর উপজেলা সভাপতি আশরাফুজ্জামান, কালিগঞ্জ উপজেলা আহবায়ক নুর ইসলাম, তালা উপজেলা সাধারণ সম্পাদক ইউনুচ আলী, শ্যামনগর সভাপতি আব্দুল আলিম, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি আল ইমরান রাজু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আকরামুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিলের ‘অলৌকিক’ পানি পান করতে মানুষের ঢল, অসুস্থ কয়েকশ

অনলাইন ডেস্ক: চেচুয়া বিলের ‘অলৌকিক’ পানি পান করে রোগ ভাল হওয়ার গুজব ছড়িয়েছে ময়মনসিংহের ত্রিশালে। এতে করে ওই বিলের পানি সংগ্রহ করতে মানুষের ঢল নেমেছে। রোগ ভাল হওয়ার আশায় নোংরা ও কাদাযুক্ত পানি পান করে অসুস্থ হয়ে পড়েছে শিশুসহ কয়েকশ নারী-পুরুষ।
উপজেলা প্রশাসন ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে এলাকাবাসী হঠাৎ লক্ষ্য করে, উপজেলার রামপুর ইউনিয়নের চেচুয়া বিলের মাঝখানে কচুরিপানা সরে গিয়ে পানি বুদ বুদ করছে। এ দৃশ্য দেখে এলাকার কতিপয় অসাধু ব্যক্তি একে অলৌকিক পানি বলে প্রচার করতে শুরু করে। এর মধ্যে কিছু ভণ্ড প্রকৃতির লোক বিলে গোসল করে তাদের রোগ-বালাই ভালো হয়েছে বলে ফেসবুকে গুজব ছড়ায়। এতে শিশুসহ নারী-পুরুষ ওই বিলের পানিতে গোসল করতে শুরু করে। সেখানে দিনদিন মানুষের সংখ্যা বাড়তে থাকে। রোগ ভালো হওয়ার জন্য পানি পান শুরু করে তারা। নোংরা ও কাদাযুক্ত পানি পান করে অসুস্থ হয়ে পড়ে শিশুসহ কয়েকশ নারী-পুরুষ।
দিনাজপুর থেকে সাইদুর রহমান তার পঙ্গু ছেলে বিজয়কে ওই বিলে নিয়ে এসেছেন আরোগ্য লাভের আশায়। তিনি জানান, তিনি তার ঢাকার এক আত্মীয়ের মাধ্যমে খবর পেয়ে এখানে এসেছেন। যৌশহরের মনোয়ারা বেগম জানান, তিনি ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে এখানে এসেছেন।
আরো দেখা যায়, শনিবার ত্রিশালের রামপুর ইউনিয়নের কাকচর গ্রামের চকপাড়ায় সাইকেল, রিক্সা, ভ্যান, সিএনজি, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোতে করে অথবা পায়ে হেঁটে দলে দলে লোক আসছেন চেঁচুয়া বিলের পানি নিতে। অন্যদিকে বিলের আসে পাশে গড়ে উঠেছে খালি বোতল বিক্রি করাসহ বিভিন্ন দোকান।
শনিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নেছা বিউটি, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন ও ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান সরেজমিনে উপস্থিত হয়ে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে চেঁচুয়া বিলের পানি, মাটি, কচুরিপানা ব্যাবহার না করার জন্য প্রথমে মাইকে আহ্বান জানান। এতে কাজ না হওয়ায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীদের লাঠিচার্জের আদেশ দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানান, এটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে ময়মনসিংহ হতে অতিরিক্ত পুলিশ সদস্য আনা হবে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন জানান, পরিস্থিতির অবনতি হলে ১৪৪ ধারা জারি হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খারাপ সময়ে রোনালদোর পাশে জুভেন্টাস

খেলার খবর: কঠিন এক খারাপ পরিস্থিতিতে ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে নিজের ক্লাব জুভেন্টাসের সমর্থন পেলেন তিনি। কিছুদিন আগে মার্কিন এক মডেল তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। দু’‌দিন আগে রোনাল্ডো নিজে এ বিষয়ে দ্বিতীয়বার মুখ খুলেছিলেন। তবে চুপ ছিল জুভেন্টাস।
অবশেষে টুইট করে এ বিষয়ে জুভেন্টাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌নতুন ক্লাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেশাদারিত্ব, নিষ্ঠা, একাগ্রতার ছাপ রেখেছে। যা প্রশংসিত হয়েছে জুভেন্টাসে। যে ঘটনার কথা উঠেছে, তা প্রায় ১০ বছর আগের। তার মতো গ্রেট চ্যাম্পিয়নের সঙ্গে যোগাযোগের পর আমাদের যে ধারণা তৈরি হয়েছে তা এই ঘটনায় বদলাবে না।’‌
এই বার্তার পাশাপাশি একটি ভিডিও ইউটিউবে এবং টুইটারে ক্লাবের পক্ষ থেকে পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে রোনালদো ঘাম ঝরাচ্ছেন, তুরিনে সতীর্থদের সঙ্গে ট্রেনিং করছেন। ভিডিওর নিচে, মন ছুঁয়ে যাওয়া ক্যাপশন, ‌‘‌গোলের জন্য ছুটে চলো, জুভেন্টাস বিশ্বাসী। আর ক্রিশ্চিয়ানো রোনালদো?‌ যে কিনা টার্গেটটা চেনে।’‌‌

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা জাতীয় ছাত্রসমাজের পরিচিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে” জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা পরিষদ মিলনায়তনে এ পরিচিত সভায় জেলা ছাত্র সমাজের সভাপতি কাইছারুজ্জামান হিমেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পাটির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের তথ্য বিষয়ক উপদেষ্ঠা ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতীয় ছাত্র সমাজ পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শের সৈনিক। জাতীয় ছাত্র সমাজের নেতা কর্মীরা কোন টেন্ডারবাজী চাঁদা বাজী ও দেশের নৈরাজ্য সৃষ্টি করে না। প্রতিটি নেতাকর্মীদের লক্ষ ও উদ্দেশ্য জনগনের কল্যাণে কাজ করা। সারা বাংলাদেশে জাতীয় ছাত্র সমাজের নেতা কর্মীরা আজ জেগে উঠেছে আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার জন্য। এসময় তিনি আরও বলেন আগামী নির্বাচনে জাতীয় পাটিকে বাদ দিয়ে কোন দলই সরকার গঠন করতে পারবে না। জাতীয় পাটির প্রতি দেশের মানুষের ভালবাসা ও আস্থা রয়েছে। জাতীয় পাটিকে আবারও ক্ষমতায় আনতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। এসময় আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সিনিয়র সহ সভাপতি শেখ নুরুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক শেখ আনোয়ার জাহিদ তপন,তালা উপজেলা সভাপতি নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকি, কালিগঞ্জ উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুব সংহতির সভাপতি শাখাওয়াতুল করিম পিটুল, সাধারণ সম্পাদক আবু তাহের আলী, জেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, সাবেক ছাত্র নেতা আবুল কালাম,জাতীয় ছাত্র সমাজ সদর উপজেলা সভাপতি আশরাফুজ্জামান, কালিগঞ্জ উপজেলা আহবায়ক নুর ইসলাম, তালা উপজেলা সাধারণ সম্পাদক ইউনুচ আলী, শ্যামনগর সভাপতি আব্দুল আলিম, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি আল ইমরান রাজু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আকরামুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘শুধু আমাকে না, পুরো টিমকে আপনারা সাপোর্ট দেবেন’

অনলাইন ডেস্ক: ৫ অক্টোবর জন্মদিন পালন করলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৩৫ পেরিয়ে ৩৬-এ পা রাখলেন দিন বদলের এই দলপতি। এ নিয়ে গতকাল ক্রিকেট পাড়া থেকে শুরু করে দেশ ও দেশের বাইরে মাশরাফি বন্দনা চলে।
১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের মহিষখোলায় জন্মগ্রহন করনে মাশরাফি। তার বাবার নাম গোলাম মর্তুজা স্বপন। মায়ের নাম হামিদা মর্তুজা বলাকা। দুই ভাইয়ের মধ্যে মাশরাফি বড়।
এদিকে ভক্ত-সমর্থকদের এতো শুভেচ্ছায় আপ্লুত মাশরাফি। পরে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।
মাশরাফি বলেন, ‘আসসালামুয়ালাইকুম, আশাকরি সবাই ভালো আছেন। প্রথমে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। কারণ আজকে স্যোসাল মিডিয়া থেকে শুরু করে বাইরে যখনই গিয়েছি, অনেক শুভেচ্ছা পেয়েছি, অনেক ম্যাসেজ পেয়েছি। সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। অবশ্যই আজকের দিনটা আমাদের ফ্যামিলির জন্য স্পেশাল। কেননা আমি শুধু না আমার ছেলেরও জন্ম হয়েছিল আজকের দিনে। তো আমাদের ফ্যামিলির জন্য আজকের দিনটা খুবই স্পেশাল। আপনারা সবাই আমার জন্য এমন দোয়া করবেন। শুধু আমার জন্য না, আপনারা পুরো টিমকে আপনারা এভাবে সাপোর্ট দেবেন। কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমরা বাংলাদেশ ক্রিকেটে এ পর্যন্ত আসতে পেরেছি এবং আপনাদের দোয়া ও সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ আমরা সামনে আরও এগিয়ে যেতে পারবো।’
তিনি আরও বলেন, ‘আর শেষ কথা বলতে চাই, আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন, সে যেন বড় হয়ে ভালো মানুষ হতে পারে। ভালোভাবে চলতে পারে সে, দোয়া করবেন। আর আরেকটা কথা হচ্ছে যে, আজকের দিনে আমি আপনাদের কাছে একটা রিকুয়েস্ট রাখতে চাই, সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ। আমাদের চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমরা। আপনারা সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করবেন। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের কাছে আড়াই দিনেই কুপোকাত ক্যারিবীয়রা

খেলার খবর: ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৬৪৯ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করার পরই ম্যাচের ভাগ্য অনেকটা ভারতের দিকে ঝুলে গিয়েছিল। বাকি কাজ সারলেন বোলাররা। অশ্বিন-যাদবদের বোলিং তোপে টেস্টের বাকি প্রায় দেড় দিনেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের দুই ইনিংস। ফলাফল এক ইনিংস আর ২৭২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছেন বিরাট কোহলিরা। টেস্টে এটিই ভারতের ইতিহাসে সবচেয়ে বড় জয়।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেই উইকেট পতনের মিছিলে সর্বনাশ হয় ওয়েস্ট ইন্ডিজের। ভারতের ৬৪৯ রানের জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৭৪ রানেই ৬ উইকেট হারিয়ে বসে ক্যারিবীয়রা। টেস্টের তৃতীয় দিনে ৫৫৫ রানে পিছিয়ে থেকে ৪ উইকেট হাতে নিয়ে খেলতে নেমে প্রথম ইনিংসের ধারাবাহিকতা বজায় রেখে ১৯৬ রানেই সব উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ, তাও দিনের খেলা অর্ধেক শেষ হওয়ার আগেই।
ভঙ্গুর ব্যাটিং লাইনআপের ওয়েস্ট ইন্ডিজ দল প্রায় দেড় দিনে দুই ইনিংসেই অল আউট হয়েছে। প্রথম ইনিংসে ভারতীয় স্পিনার অশ্বিন আর পেসার মোহাম্মদ শামির বোলিং তোপে মাত্র ১৮১ রানে অল আউট হয়ে ফলো অন করতে নেমেও আগের ইনিংসের মতোই হুড়মুড় করে ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এবার হন্তারক স্পিনার কুলদ্বিপ যাদব। ৫৭ রানে খরচ করে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট পেয়েছেন কুলদ্বিপ। ৩ উইকেট তুলে নিয়েছেন জাদেজা আর বাকি ২টি অশ্বিনের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একাই যা একটু লড়াই করেছেন কাইরন পাওয়েল (৮৩)।
তবে রাজকোটের এই টেস্টের মূল আলোটা কেড়ে নিয়েছেন অভিষিক্ত ভারতীয় ওপেনার পৃথ্বি শ। অভিষেক টেস্টেই রেকর্ড গড়া সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন এই তরুণ ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ইনিংস আর ২৭২ রানের এই জয় ভারতের ইতিহাসে সবচেয়ে বড় জয়। এর আগে চলতি বছরের জুনে আফগানিস্তানের অভিষেক টেস্টে ইনিংস আর ২৬২ রানের জয়ই ছিল ভারতের আগের রেকর্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজনীতি এখন গরিবের ভাবি : রাষ্ট্রপতি

দেশের খবর: রাজনীতি এখন গরিবের ভাউজ (ভাবি) বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার (৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫১তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তন হয়।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ‘রাজনীতি এখন গরিবের ভাউজ। গ্রামের ভাষায় ভাউজ হচ্ছে ভাবি। গরিবের বউ হচ্ছে সবার ভাবি। এখন রাজনীতিও তেমন। যে কেউ চাইলেই রাজনীতিতে আসতে পারছে। কিন্তু অন্য পেশায় কেউ চাইলেই যেতে পারে না।’ কোনো নিয়মের বালাই নাই। আমার মতে সব রাজনৈতিক দলকে এ বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত। তবে হ্যাঁ, কোনো বিষয়ে দক্ষ লোকদের উপদেষ্টা হিসেবে রাজনীতিতে প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষায় পাস করে চাকরিতে প্রবেশ না করে রাজনীতিতে আসেত হবে।
তিনি বলেন, ছোট থেকে যারা ছাত্র রাজনীতি করে আসছে তাদেরই আসা উচিত। তবে বিশেষ বিশেষ দক্ষ লোকজন তাদের পেশাজীবন শেষ করে রাজনীতিতে আসে এজন্য রাজনীতির গুণগত পরিবর্তন হচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আশার আলো দেখা গেছে। তবে তফসিল ঘোষণা করা হবে তখন এ বিষয়ে আরো জটিলতা তৈরি হবে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলবো নির্বাচনের প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে তৎপর থাকতে হবে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা ঠিক হবে না। ডাকসু নির্বাচন হলে অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র সংসদ নির্বাচনের পথে উন্মুক্ত হয়ে যাবে। ছাত্র রাজনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে আসতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার জীবনের অন্যতম মাইলফলক অর্জন করতে যাচ্ছেন ২১ হাজার ১১১ জন গ্র্যাজুয়েট। যা ঢাবির ইতিহাসে সর্বাধিক গ্র্যাজুয়েট। সমাবর্তন অনুষ্ঠানে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণপদক, ৮১ জনকে পিএইচডি এবং ২৭ জনকে এমফিল ডিগ্রি দেয়া হবে।
সকাল ৭টা থেকেই ঢাবি ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। বেশিরভাগ শিক্ষার্থীই মা-বাবাকে সঙ্গে নিয়ে এসেছেন। পুরো ক্যাম্পাস ছেয়ে গেছে সমাবর্তনের ব্যানার-ফেস্টুনে।
আবেগাপ্লুত অনেক বাবা-মা সন্তানের সাফল্যে অশ্রুও ফেলছেন। কেউ কেউ আবার বাবা-মাকে গাউন ও টুপি পরিয়ে ছবি তুলছেন। টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে আর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর গাউন-টুপি পরে ছবি তোলেন শিক্ষার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

দেশের খবর: চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হচ্ছে। খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে আসাকে কেন্দ্র করে ওই এলাকা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এরই মধ্যে হাসপাতালের ভেতরে ও বাহিরে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে গাড়ি যোগে রওয়ানা দিয়েছেন খালেদা জিয়া।

শনিবার (০৬ অক্টোবর) বিকেল ৩টার পর বেগম জিয়াকে হাসাপাতালে নেয়া হবে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেবিন ব্লক বিল্ডিং এর ৬১২ নম্বর কেবিনে খালেদা জিয়াকে রাখা হবে। ড্যাবের নেতা ও খালেদা জিয়ার আইনজীবীরাও হাসপাতালে এসেছেন।

এর আগে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উচ্চ আদালতের নির্দেশনা মেনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে সম্মতি দিয়েছেন। সে হিসেবে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হচ্ছে।

সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘উনাকে আজকেই আনা হবে বলে কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। আমরাও প্রস্তুতি নিয়ে রেখেছি।

এদিকে, তিনটি লাগেজে করে খালেদা জিয়ার কাপড়-চোপড় কারাগারে পাঠানো হয়েছে। আজ বেলা পৌনে ১১টার দিকে তার বাসার কেয়ারটেকার আবদুল জলিলকে এসব লাগেজ দিয়ে যেতে দেখা গেছে।

এ বিষয়ে কারা সূত্র জানায়, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে। এজন্য তার কাপড়-চোপড় দিয়ে যেতে বলা হয়েছিল। ইতোমধ্যে খালেদা জিয়ার বাসার কেয়ারটেকার তিনটি লাগেজে করে তার কাপড়-চোপড় দিয়ে গেছেন।

এর আগে কারাগারে যাওয়ার পর গত এপ্রিল মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য একবার তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়েছিল।

যদিও বিএনপির পক্ষ থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি করে ছিল। তবে সরকারের পক্ষ থেকে বিএসএমএমইউতে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।

বিএনপি এই প্রস্তাবে রাজি হচ্ছিল না, আর খালেদা জিয়াও সেখানে যেতে অসম্মতি দেখিয়েছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest