সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

সাতক্ষীরায় পরিবেশ এবং উন্নয়নের উপর উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত

এম বেলাল হোসাইন: মঙ্গলবার সকালে সাতক্ষীরা অগ্রগতি সংস্থার রিসোর্স সেন্টার মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপের অংশ হিসেবে স্থানীয় নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ ও একাডেমিশিয়ানদের সাথে সংলাপে সভাপতিত্ব করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন, সিটি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, অধ্যাপক ও লেখক শুভ্র আহমেদ, টিআইবি সাতক্ষীরার এরিয়া ম্যানেজার আবুল ফজল মোহাম্মাদ আহাদ, অগ্রগতি সংস্থার পরিচালক আব্দুস সবুর প্রমুখ। এসময় স্থানীয় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধিরাও তাদের বক্তব্য উপস্থাপন করেন।
এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা জলবায়ু পরির্তেনের ফলে ঝুঁকিতে থাকা বাংলাদেশের অন্যতম একটি জেলা। একদিকে সাতক্ষীরার যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি প্রাকৃতিক দুর্যোগ ও কিছু অসাধু ব্যক্তির সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে এখানকার মানুষকে বিভিন্ন সময়ে পরিবেশগত দুর্যোগের সম্মুখীন হতে হয়। সাতক্ষীরার নদী-খালগুলো আজ প্রায় সব ভরাট হয়ে গেছে। খালগুলো প্রভাবশালীরা দখল করে রেখেছে। তাছাড়া পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের বিভিন্ন বিভাগের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলোর সাথে স্থানয়ীদের সম্পৃক্ত না করা এবং তাদের মতামত উপেক্ষা করার কারণে দুর্ভোগ আরও বাড়তে থাকে। এবিষয়ে পরিকল্পনারও যথেষ্ট অভাব রয়েছে। যে কারণে সাতক্ষীরার অনেক এলাকার মানুষকে জলাবদ্ধতার শিকার হতে হয়। বিশেষ করে উপকূলের মানুষগুলো সুপেয় পানির কষ্ট ভোগ করছে। এর কারণ অপরিকল্পিত চিংড়ি চাষ এবং প্রভাবশালী মহল কর্তৃক পানি নিষ্কাশনের খাল-বিলগুলোতে যত্রতত্র প্রতিবন্ধকতা তৈরি করে রাখা। এই সমস্যা থেকে উত্তরণের একটিই পথ আছে বলে বক্তারা মতামত দেন। আর তা হলো- একটি যথাযথ সমীক্ষার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে তারপর সমন্বিত উদ্যোগ গ্রহণ করা। তবে এ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব হবে না।
আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গলায় কাঁটা বিঁধলে করণীয়:

অনলাইন ডেস্ক: কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। বাঙালির কাছে মাছ অত্যন্ত পছন্দের খাবার। জমিয়ে খেতে বসেছেন, এমন সময় গলায় বিঁধলো কাঁটা! তাড়াহুড়া বা অসাবধানতা থেকে কাঁটাযুক্ত যেকোনো মাছের কাঁটা বিঁধতে পারে গলায়।

অনেকেই মাছের কাঁটা দূর করার সহজ উপায় হিসাবে এক দলা সাদা ভাতের মণ্ড খেয়ে থাকেন। নরম ছোট কাঁটা হলে এতে অনেক সময় নেমেও যায়। কিন্তু এছাড়াও বেশ কিছু ঘরোয়া উপায়ে দূর করা যায় মাছের কাঁটা। চলুন জেনে নেই-

*গলায় কাঁটা আটকালে হালকা গরম পানিতে একটু লেবু নিংড়ে সেই মিশ্রণ খান, লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দিতে সক্ষম। ফলে এই মিশ্রণ খেলে কাঁটা নরম হয়ে নামবে সহজে।

*গলায় কাঁটা বিঁধলে দেরি না করে অল্প অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই গলা থেকে পিছলে নেমে যাবে কাঁটা।

লবণও কাঁটা নরম করে, তবে শুধু লবণ না খেয়ে পানিতে মেশান লবণ। একটু গরম করে নিয়ে সেই পানিতে বেশ খানিকটা লবণ মিশিয়ে নিন। সেই লবণ-পানি খেলে সহজেই নেমে যাবে কাঁটা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩৪তম জাতীয় এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার সাফল্য

 

ঢাকায় অনুষ্ঠিত ৩৪তম জাতীয় জুনিয়র(বয়সভিত্তিক) এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০১৮ এ সাতক্ষীরা জেলা থেকে ০৪জন এ্যাথলেথ অংশগ্রহন করে ০১টি গোল্ড ও ০১টি সিলভার পদক অর্জন করে। দলের কৃষ্ণ মন্ডল অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান। শারমিন শটপুট ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করে এবং জায়মুল হাসান অপু ২০০ ও ৪০০ মিঃ দৌড় ইভেন্টে রৌপ্য পদক অর্জন করে। শামীম মোল্লা ৮০০মিঃ দৌড় এ ৩৫জন প্রতিযোগীর মধ্যে ৬ষ্ঠ স্থান অধিকার করে। সাতক্ষীরা জেলা দলের টিম ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স এবং প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন এ্যাথলেটিকস্ উপ-কমিটির সম্পাদক ও নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান। সাতক্ষীরা জেলার এই সাফল্যে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন এবং সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান সহ সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে তাঁদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন এবং আগামীতে এ্যাথলেটিকস্ এর এই সাফল্য ধরে রাখার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়াতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপনে র‍্যালী

কলারোয়া প্রতিনিধি:  জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে দিবসটি পালন করা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও দিবসটি পালন হচ্ছে।

যার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় উপজেলা মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনার মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।

এ সময় উপস্থিত ছিল প্রধান অতিথী মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ মহাসিন আলী, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, শিক্ষক মোঃ মুজিবুর রহমান, সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ, মোঃ রনি হোসেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্টান,শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা,ছাত্র/ছাত্রী,সাংবাদিক বৃন্দ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিভার পরিষ্কার রাখে যে তিনটি খাবার

স্বাস্থ্য কণিকা: লিভার মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির লিভারের ওজন তিন পাউন্ড। দেহের এই লিভার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত। যেমন- হজম শক্তি, মেটবলিজম, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দেহে পুষ্টি যোগানো ইত্যাদি। সুস্থ লিভার দেহের রক্ত প্রবাহ নিয়ন্ত্রন করে, রক্ত থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়, দেহের সকল অংশে পুষ্টি যোগায়। এ ছাড়াও লিভার ভিটামিন, আয়রন এবং সাধারণ সুগার গ্লুকোজ সংরক্ষন করে। যেহেতু লিভার আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি অংশ তাই যে কোন উপায়ে একে সুস্থ সবল রাখতে হবে। অস্বাস্থ্যকর জীবন যাপন দেহের লিভারের ওপর খারাপ প্রভাব ফেলে। ওজন বৃদ্ধি, হৃদরোগ, দীর্ঘ সময় ক্লান্তি অনুভব করা, হজমের সমস্যা, এলার্জি ইত্যাদি অসুখ দেখা দিতে পারে লিভারের অসুস্থতার কারণে। তাই দেহ ও লিভার সুস্থ রাখার জন্য চিনে নিন এমন কিছু খাবার, যা আপনাকে সুস্থ রাখবে।

১। রসুন:
প্রতিদিন যে কোন সময় ২/৩ টি রসুনের কোয়া খেয়ে নিন। লিভার পরিষ্কার রাখার জন্য উত্তম খাবার রসুন। এর এনজাইম লিভারের ক্ষতিকর টক্সিক উপাদান পরিষ্কার করে। এতে আছে আরও দুটি উপাদান যার নাম এলিসিন এবং সেলেনিয়াম। যা লিভার পরিষ্কার রাখে এবং ক্ষতিকর টক্সিক উপাদান হতে রক্ষা করে।

২। লেবু:
লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহের লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ডি লিমনেন উপাদান লিভারে এনজাইম সক্রিয় করে। তা ছাড়া লেবুর ভিটামিন সি লিভারে বেশি করে এনজাইম তৈরি করে, যা হজম শক্তির জন্য উপযোগী। লেবুর মিনারেল লিভারের নানান পুষ্টি উপাদানগুলো শোষণ করার শক্তি বৃদ্ধি করে। প্রতিদিন লেবুপানি পান করুন, চাইলে মধুও মিশিয়ে নিতে পারেন।

৩। আপেল:
প্রতিদিন একটি করে আপেল খেলে তা লিভারকে সুস্থ রাখে। আপেলের পেক্টিন ফাইবার, দেহের পরিপাক নালী হতে টক্সিন ও রক্ত হতে কোলেস্টোরল দূর করে এবং সাথে সাথে লিভারকেও সুস্থ রাখে। আপেলে আরও আছে ম্যালিক এসিড। যা প্রাকৃতিকভাবেই রক্ত হতে ক্ষতিকর টক্সিন দূর করে। যেকোন ধরণের আপেলই দেহের লিভারের জন্য ভালো। তাই লিভার সুস্থ রাখতে প্রতিদিন একটি করে আপেল খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে জাতীয় ঐক্য চাই: কাদের

দেশের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সাম্যবাদী দলের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের পলিটব্যুরোর সদস্য মো. লুৎফর রহমান ও বিরেন সরকারসহ কেন্দ্রীয় ১৪ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরাও জাতীয় ঐক্য চাই। সাম্প্রদায়িক অশুভ শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, নষ্ট রাজনীতিক, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে আমরাও জাতীয় ঐক্য চাই।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রশ্নে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। কারণ মুক্তিযুদ্ধকে বাঁচাতে ও আমাদের অস্তিত্বকে রক্ষা করতে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরিহার্য। আর দেশের মানুষ তাঁর ওপর আস্থাশীল।
কাদের বলেন, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেন, তারা নিজেদের মধ্যে সামান্য ভুল বুঝাবুঝির জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দূর্বল করবেন না। কারণ দূর্বলতার সময় শত্রুরা আঘাত করে।
তিনি বলেন, দেশের কয়েকজন নেতা যতটা না আওয়ামী লীগ বিরোধী, তার চেয়ে তারা বেশি শেখ হাসিনা বিদ্বেষী। তারা আওয়ামী লীগকে নয়, শেখ হাসিনাকে হটাতে চায়।
কাদের বলেন, বিদেশে যে চক্রান্ত হচ্ছে তার মূল টার্গেট বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে হত্যা করারও পায়তারা করছেন তারা। আবারো তাকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে।
দেশের বামপন্থী রাজনীতিকরা যে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো ধরনের ঐকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা দেশের রাজনীতির একটি বড় ধরনের গুনগত পরিবর্তন বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলিকে আউট করার কৌশল জানালেন ওয়াকার

খেলার খবর: বর্তমান বিশ্বক্রিকেটে ত্রাস ছড়ানো ব্যাটসম্যান বিরাট কোহলি। তাকে আউট করতে রীতিমতো হাপিত্যেশ করে মরেন এ যামানার বোলাররা। ডানহাতি ব্যাটারকে সাজঘরে পাঠাতে কত কৌশলই না আঁটেন তারা। কখনও সাফল্য আসে কখনও বা না।
তবে আর চিন্তা নয়, এবার কোহলিকে আউট করার নির্দিষ্ট উপায় জানালেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। বললেন ভারতীয় অধিনায়ককে আউট করতে অফস্টাম্পের বাইরে বল রেখে ড্রাইভ করানোর চেষ্টা করতে হবে। শর্ট অব লেন্থে ফেলে আউট সুইং করতে হবে।
তিনি বলেন, প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। কোহলিরও আছে। সে অসংখ্যবার অফস্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে আউট হয়েছে। ফলে শর্ট অব লেন্থে রেখে আউট সুইং করতে হবে। ও ড্রাইভ করতে ভালোবাসে। এ ধরনের বলে তা করতে গেলেই আউট হওয়ার সুযোগ আছে। আমি হলে তা-ই করতাম।
তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের সূচনালগ্নে আউট সুইঙ্গার ছিলাম। কোহলির বিপক্ষে আমি অফস্টাম্পের বাইরেই বল রাখতাম। শর্ট অব লেন্থে বল রেখে করতাম আউট সুইং। তাকে ড্রাইভ করার আমন্ত্রণ জানাতাম। আমার কাছে ওকে আউট করার এটিই সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হতো। তবে একবার ক্রিজে জমে গেলে এ স্ট্রোকমেকারকে ফেরানো কঠিন।
ইয়র্কার মাস্টার বলেন, কোহলি ড্রাইভ করতে ভালোবাসে। তাই তাকে বল করার সময় মাথা খাটাতে হবে। ওকে চ্যালেঞ্জ জানানো ঠিক হবে না। বরং নিজের পরিকল্পনা অনুযায়ী বল করতে হবে।
তার মতে, কোহলি অসাধারণ ব্যাটসম্যান। সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন টেন্ডুলকারের মতো সেও গ্রেট হতে চলেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকায় ভোট চাইছেন চিত্রনায়ক শাকিল খান

বিনোদনের খবর: একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। এই খবর পেশ পুরনো। নতুন খবর হলো এরই মধ্যে জনসংযোগ কার্যক্রম শুরু করেছেন তিনি। ভোটও চাইছেন নৌকা প্রতীকে।
দল থেকে মনোনয়ন এখনো নিশ্চিত হয়নি বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে। তবে তার আগেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ভোট চাওয়ার ঘটনায় বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
সরেজমিনে দেখা গেল, বাগেরহাটের রামপাল উপজেলায় শাকিল খানের গ্রামের বাড়ি। সে সূত্রে সুযোগ পেলেই তিনি রামপাল ছুটে যান। নিজের জন্য নৌকা প্রতীকে ভোটও প্রার্থনা করেন।
চিত্রনায়ক শাকিল খান রামপালে তার গ্রামের বাড়ি গৌরম্ভা বাজার থেকে রোববার বড় ধরনের মোটর শোভাযাত্রা করেন। মোটরসাইকেল যোগে রামপাল উপজেলার চাকশ্রী, পবনতলা, ফয়লাহাট ও বাঘাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। ভোটারদের কাছে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করে নৌকায় ভোট চান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী তার সাথে ছিলেন।
শাকিল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এলাকায় কাজ করতে বলেছেন। আমি নিজের কাজ করে যাচ্ছি। মনোনয়ন আমি পাব ইনশাল্লাহ। এলাকাবাসী আমাকেই চায় তাদের প্রতিনিধি হিসেবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি আমি।’
তিনি আরও বলেন, ‘এলাকায় মানুষের দঃখ-দুর্দশা দূর করার চেষ্টা করবো আমি। একটি আধুনিক ও তারুণ্য নির্ভর এলাকা তৈরির স্বপ্ন দেখছি আমি। সবাই আমার সঙ্গে আছেন এটাই আমার বড় শক্তি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest