সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

৪ মিনিটের দৃশ্যের শ্যুটিংয়ে খরচ ৫৪ কোটি

বিনোদনের খবর: দৃশ্যটি ধারণ করতে সময় লেগেছে মাত্র চার মিনিট। আর এতেই কিনা খরচ হয়েছে ৫৪ কোটি টাকা! টাকার অঙ্কটা শুনে চোখ ছানাবড়া হলেও এটিই সত্যি। দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবির ক্লাইম্যাক্সের জন্য এই খরচ।
জানা গেছে, এটি একটি যুদ্ধের দৃশ্য। ওই দৃশ্যে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শ্যুটিং হচ্ছে জর্জিয়াতে। ছবির কাজের জন্য হায়দরাবাদ থেকে ১৫০ জনের একটি দল জর্জিয়ায় গেছে। ছবিটির জন্য নিয়ে যাওয়া হয়েছে হাজার হাজার কস্টিউম। সঙ্গে স্থানীয় শিল্পী গেছেন ৬০০ জন। এলাহি খরচের এই ফিল্মের মোট বাজেট ধরা হয়েছে ২০০ কোটি টাকা।
এ বছরই মুক্তি পাওয়ার কথা ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’-র। ছবিটি প্রযোজনা করেছেন চিরঞ্জীবীর ছেলে রামচরণ তেজা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হৃদপিণ্ড ও রক্তনালি জনিত রোগে মৃত্যুহার সর্বোচ্চ

অনলাইন ডেস্ক: হৃদপিণ্ড মানুষের শরীরের এমন এক অঙ্গ যেটা আমাদের সত্যিকার অর্থে বাঁচিয়ে রাখে, কেননা মানুষের মস্তিষ্কের মৃত্যু হলেও আমরা তাকে জীবিত বলতে পারি যতক্ষণ পর্যন্ত হৃদপিণ্ডের কার্যক্ষমতা সচল থাকে।

বর্তমানে হৃদপিণ্ড ও রক্তনালি জনিত রোগের কারণে মানুষের মৃত্যু সবচেয়ে বেশি হয়। এক সমীক্ষায় দেখা যায়, ২০০০ সালের শুরু থেকে প্রতিবছর ১৭ মিলিয়ন লোক মারা যায় হৃদপিণ্ড ও রক্তনালি জনিত রোগের কারণে। হৃদপিণ্ডে রক্তনালির ব্লক ও মস্তিষ্কের স্ট্রোক জনিত কারণে মৃত্যুর হার ক্যান্সার, এইডস ও ম্যালেরিয়া থেকেও বেশি। বর্তমানে হৃদরোগ ও রক্তনালি জনিত রোগের কারণে ৩১ শতাংশ মৃত্যু হয় এবং অল্প বয়সে মৃত্যুর ৮০ শতাংশের জন্যও হৃদরোগকে দায়ী করা হয়।

শনিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমার হার্ট, তোমার হার্ট’। এই স্লোগান নিয়ে প্রতি বছরের মতো এ বছরও পালিত হতে যাচ্ছে বিশ্ব হার্ট দিবস। বিশ্বব্যাপী হৃদরোগ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার জন্য এ দিবসটি পালন করা হয়।

১৯৯৯ সালে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন ও ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন যৌথভাবে বিশ্ব হার্ট দিবস পালনে সম্মত হয়। এই হার্ট দিবস সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন ১৯৯৭-৯৯ সেশনে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের সভাপতির দায়িত্বে থাকা অ্যান্থনি বেইস ডি লুনা।

বিশেষজ্ঞদের মতে, হৃদরোগের প্রাথমিক লক্ষণ হলো এনজাইনা, শ্বাসকষ্ট হওয়া, অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন ইত্যাদি। এনজাইনা হচ্ছে, রোগীর সাধারণত বুকে ব্যথা, বুকে চাপ অনুভব করা, বুক ভার ভার হওয়া, দম বন্ধ হয়ে আসার উপক্রম হওয়া ইত্যাদি। কারো করোনারি আর্টারি বা হার্টের রক্তনালির ৭০ শতাংশ ব্লক হয়ে গেলে তখনই এনজাইনা হয়ে থাকে। কখনো কখনো এনজাইনা থেকে হার্ট অ্যাটাক হয়। আবার করোনারি ধমনি যখন ১০০ শতাংশ ব্লক হয়, তখনই হার্ট অ্যাটাক হয়। অনিয়মিত হৃদস্পন্দনের ফলেও হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থা, যেখানে জীবন ও মৃত্যু খুব কাছাকাছি চলে আসে। এটি সাধারণত বয়স্কদের রোগ। বিশ্বের বিভিন্ন দেশে ৬০ থেকে ৭০ বছর বয়সী মানুষের এটি হয়ে থাকে।

বাংলাদেশে ৫০ থেকে ৬০ বছর বয়সীদের এটি হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের থেকে আমাদের দেশের লোকের ১০ বছর আগেই হার্ট অ্যাটাক হয়ে থাকে। এখন ৪০ থেকে ৫০ বছর বয়সী, এমনকি ২৫-৩০ বছর বয়সীরাও হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে। যার অন্যতম কারণ হলো- স্বাস্থ্যসম্মত খাবার না খাওয়া, ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য সেবন, নিয়মিত শারীরিক পরিশ্রম না করা ও অ্যালকোহল পান করা।

এছাড়া এ অঞ্চলে দুর্বল হার্ট বা কার্ডিওমায়োপ্যাথি একটি পরিচিত হৃদরোগ যেখানে হার্টের কার্যক্ষমতা কমে যায়। বাতজ্বর জনিত হৃদরোগ বাংলাদেশের আরেকটি বড় সমস্যা। সাধারণত ছোট বেলায় বাতজ্বর থেকে পরবর্তীতে বাতজ্বর জনিত হৃদরোগ হয়ে থাকে। বাতজ্বর জনিত রোগে সাধারণত হার্টের ভাল্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে কিছু রোগ চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব। আর কিছু রোগ নিয়ন্ত্রণে রাখতে হয়। যদি সময়মতো চিকিৎসা করা না হয় তাহলে পরবর্তীতে শৈল চিকিৎসকদের পরামর্শ নিতে হতে পারে।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ক্লিনিক্যাল কার্ডিওলজি ডিভিশনের প্রধান ও কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যার্নাজি জানান, হৃদরোগের কিছু গুরুত্বপূর্ণ কারণের মধ্যে যদি কারো পরিবারে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শিশুর জন্মগত হৃদরোগ থাকে সেক্ষেত্রে ঝুঁকি কমানোর জন্য আমাদের কিছুই করার থাকে না। জন্মগত কারণে শিশুদের হৃদপিণ্ডের দুটি প্রধান ত্রুটি, যেমন- ভেন্ট্রিকালার সেপ্টাল ডিফেক্ট ও এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট সাধারণত আমাদের দেশে বেশি দেখা যায়। সহজ কথায়, হৃদপিণ্ডের মধ্যে চারটি প্রকোষ্ঠ থাকে। দুটি অলিন্দ ও দুটি নিলয়। ডান ও বাম অলিন্দ একটি পর্দা দ্বারা পৃথক থাকে এবং ডান ও বাম নিলয়ও আরোও একটি পর্দা দ্বারা পৃথক। যদি দুই অলিন্দের মাঝখানের পর্দার কোন ছিদ্র থাকে তাকে এএসডি বলে। আর যদি দুটি নিলয়ের মাঝখানে পর্দার মাঝে কোন ছিদ্র থাকে, তখন তাকে ভিএসডি বলে। এ সমস্যায় অক্সিজেনযুক্ত রক্ত কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্তের সঙ্গে মিশে যায়। সাধারণত শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে।

সামগ্রিক বিষয়ে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, হৃদরোগের ঝুঁকি এড়াতে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন- স্বাস্থ্যকর খাদ্যগ্রহণের পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। শিশুদের জাঙ্ক ফুড খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। হৃদরোগ প্রতিরোধে কায়িক পরিশ্রম করা, হাঁটাহাঁটি করা, সাঁতার কাটা, সাইকেল চালানো, ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান না করা ও খাদ্যাভ্যাসের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব।

তিনি আরও বলেন, এ বছর বিশ্ব হার্ট দিবস পালনের উদ্দেশ্যে আমাদের হার্টের যত্ম নেওয়ার জন্য কয়েকটা বিষয়ে গুরুত্ব আরোপ করা হচ্ছে। সেগুলো হল আপনার হার্টকে জানুন, হার্টকে শক্তিশালী করুন ও হার্টকে ভালোবাসুন। যখন আপনার হার্টের অসুখ থাকবে, তখন সবকিছুতে নিজেকে ক্লান্ত মনে হবে। আপনি ক্রমাগত বৃদ্ধ হতে থাকবেন। আপনি হয়ে যাবেন অনুভূতিহীন। তাই নিকোলাই লেনিনের ভাষায় বলতে হয়, শত অসুস্থতার মধ্যেও যাতে আমরা হৃদয় হারা না হই।

২০২৫ সালের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য হলো- অসংক্রামক ব্যাধি জনিত মৃত্যুর হার হ্রাস করা এবং অল্প বয়সে হৃদরোগ জনিত কারণে মৃত্যুর হার কমিয়ে আনা। তাই বিশ্ব হার্ট দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো, ব্যাপক প্রচারের মাধ্যমে হৃদরোগ সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তোলা। কেননা হার্টের প্রতিটা স্পন্দনই গুরুত্বপূর্ণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে অনুমোদন পেতে যাচ্ছে বিএফডিসি উন্নয়ন প্রকল্প

বিনোদনের খবর: চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে বহুদিন ধরে চলচ্চিত্র উন্নয়নে সরকারের উন্নয়নশীল পদক্ষেপের দাবি করে আসছেন। পুরনো বিএফডিসিকে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) মেরামতসহ নানাবিধ দাবি জানিয়ে আসছিলেন তারা।
অবশেষে পূরণ হতে যাচ্ছে সেই দাবি। চলচ্চিত্র উন্নয়নে ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে দ্রুত সময়ে।
মঙ্গলবার (২ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেতে যাচ্ছে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। সভায় সভাপত্বি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প অনুমোদনের পরেই শুরু হবে জরাজীর্ণ বিএফডিসি আধুনিকায়নের কাজ।
একনেক’র সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য টেবিলে উপস্থাপন করা হবে বলে নিশ্চিত করেছে পরিকল্পনা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র। প্রকল্পটি তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগ বাস্তবায়ন করবে বিএফডিসি। ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ’ বিনিয়োগ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩২২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা। প্রকল্পটি শেষ হবে ২০২১ সালে।
প্রকল্পটির প্রধান কার্যক্রম হচ্ছে চলচ্চিত্র শিল্পকে সম্প্রসারণ, সুদৃঢ় করাসহ বিএফডিসিকে আর্থিক স্বনির্ভরকরণ ও প্রবৃদ্ধি অর্জন, বিএফডিসি’র মধ্যে বহুমুখী বহুতল ভবন নির্মাণের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন। এছাড়াও ভবনের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক এবং কারিগরি সুবিধা সংযোজনপূর্বক বিনোদনের ক্ষেত্র সম্প্রসারণ করা এবং বহুমুখী আয়ের ক্ষেত্র সৃষ্টি যার মাধ্যমে বিএফডিসি তথ্য চলচ্চিত্র শিল্পের ভিত্তি মজবুত করা।
এই প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে পরামর্শক নিয়োগ, ৪৫ হাজার ৮০২ বর্গমিটার মূলভবন ও চারটি সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। ৪টি সিনেমা প্রদর্শন ও আধুনিক যন্ত্রপাতি কেনাসহ নির্মিত হবে বিশাল ৭৩ হাজার বর্গমিটারের শুটিং ফ্লোর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিয়োগ বাণিজ্যের প্রমাণ মেলায় ইবির দুই শিক্ষককে শোকজ

অনলাইন ডেস্ক: নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ততার প্রমাণ মেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজী বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসাইন আজাদ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একই সাথে আগামী সাত কার্যদিবসের মধ্যে ওই দুই শিক্ষককে কর্তৃপক্ষ বরাবর কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১ অক্টোবর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪২তম সিন্ডিকেট শেষে রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪২তম সিন্ডিকেট সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে নিয়োগ বাণিজ্যের দায়ে দুই শিক্ষককে শোকজ, বঙ্গবন্ধু চেয়ারে নিয়োগ, সান্ধ্যকালীন কোর্স বাতিল এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তিনজন কর্মচারী নিয়োগের অনুমোদন উল্লেখযোগ্য।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসাইন আজাদ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলের নিয়োগ বাণিজ্য সংক্রান্ত চারটি অডিও ক্লিপ ফাঁস হয়। বিষয়টি আমলে নিয়ে অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই অভিযোগে গত ১৬ জুলাই অধ্যাপক ড. শাহাদৎ হোসাইন আজাদকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট এবং ড. বাকি বিল্লাহ বিকুলকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালকের পদ থেকে সাময়িক অব্যহতি দেওয়া হয়।
পরবর্তীতে তদন্ত কমিটির সদস্যরা অভিযোগের সত্যতা যাচাই বাছাই করে প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে নিয়োগ বাণিজ্যের সাথে ওই দুই শিক্ষকের সম্পৃক্ততার প্রমাণ মেলায় সিন্ডিকেট সভায় তাদের শোকজ করা হয়।
এদিকে ২৪২তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনস্থ বঙ্গবন্ধু চেয়ারে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামানকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে সিন্ডিকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুতিনকে ভারতের তৈরি যুদ্ধবিমান উপহার দেবেন মোদি

বিদেশের খবর: শিগগিরই ভারতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এস-৪০০সহ একাধিক ডিফেন্স ডিল হবে বলেই আশা করছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। সেই ডিফেন্স ডিলে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতের তৈরি যুদ্ধবিমান উপহার দেবেন মোদি! এমনটাই খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম কলকাতা টোয়েন্টিফোর সেভেন।
খবরে বলা হয়, পুতিনের সফরকালে ভারতের পক্ষ থেকে দেশে তৈরি ফাইটার জেট উপহার দেওয়া হবে রাশিয়াকে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে তৈরি তিনটি MiG-21 ফাইটার জেট উপহার দেওয়া হবে রাশিয়াকে। ভারতীয় জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হবে ওই ফাইটার জেটগুলি। একটি টাই ৭৫ এয়ারক্রাফট ও দুটি টাইপ ৭৭ এয়ারক্রাফট দেওয়া হবে। এরপর সেগুলি উড়ে যাবে রাশিয়ার দিকে।
১৯৮৫ পর্যন্ত রাশিয়াতেই তৈরি হত MiG-21 ফাইটার জেট। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য এই মিগ বিমান। বিমান বাহিনীতে এখন ১২০টি MiG-21 রয়েছে।
এবারের সম্মেলনে রাশিয়ার কাছ থেকে ভারত বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র কিনতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে রুশ এস-৪০০ ট্রায়াম্ফ। ১১৩৫৬ ফ্রিজেট, ৪৮টি এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার এবং ২০০টি কেএ-২২৬টি (T) হেলিকপ্টার নিতে রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি হতে পারে বলেও মনে করা হচ্ছে।

একনজরে যা থাকছে চুক্তির তালিকায়:
১. ৪০,০০০ কোটি টাকার S-400 এয়ার ডিফেন্স মিসাইল ডিল
২. AK-103 অ্যাসল্ট রাইফেল তৈরি করা হবে যৌথভাবে
৩. ভারতীয় সংস্থা HAL ও রুশ সংস্থা Rostec-এর মধ্যে হবে চুক্তি। দুই সংস্থা মিলে ২০০টি Kamov-226T হেলিকপ্টার তৈরি করবে।
৪. চারটি তলোয়ার ক্লাস ফ্রিজেট
৫. দুটি IL-78 ট্রান্সপোর্ট প্লেন তৈরি হবে, যাতে থাকবে ইজরায়েলের ওয়ার্নিং সিস্টেম।
৬. রাশিয়ার ইউরি গ্যাগারিয়ান কসমোনট ট্রেনিং সেন্টারে ট্রেনিং নেবেন ভারতের ইসরোর মহাকাশবিদরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভূমিকম্প-সুনামির পর ইন্দোনেশিয়ায় গণদাফন শুরু

বিদেশের খবর: ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর নিহতদের গণদাফন শুরু হয়েছে। দেশটির সুলাওয়েসি দ্বীপে গত শুক্রবারের ওই দুর্যোগে নিহতের সংখ্যা ৮৪৪। তবে এ সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্যোগে বাড়িঘর হারিয়েছে অন্তত ৫৯ হাজার মানুষ। জাতিসংঘের হিসাবে ঠিক এই মুহূর্তে জরুরি ভিত্তিতে অন্তত এক লাখ ৯১ হাজার মানুষের ত্রাণ প্রয়োজন। তবে ভূমিকম্প আঘাত হানার চার দিন পার হয়ে গেলেও গতকাল পর্যন্ত বহু এলাকাতেই পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা।
প্রেসিডেন্ট জোকো উইদোদো এরই মধ্যে আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দেশটিতে ১৪ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
তবে এই দুর্যোগ থেকে যারা বেঁচে গেছে, তারাই যে ভালো আছে, এমন নয়। খাদ্য ও ত্রাণের অভাবে এদের অনেকে লুটপাট শুরু করেছে। পুলিশের সামনে দিয়ে তারা খাবার, পানি ও জ্বালানি লুট করছে।
পালুর পেটোবো এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। ৭.৫ মাত্রার ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ এখানে স্পষ্ট। শুক্রবারের পর থেকে এখানে অন্তত ১৭০ বার ভূমিকম্প-পরবর্তী ভূকম্পন অনুভূত হয়েছে। এলাকার কিছু অংশে মাটি দেবে গেছে আবার কিছু অংশে মাটি উঁচু হয়ে গেছে।
সূত্র : নিউইয়র্ক টাইমস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ভরাডুবির পর জাতীয় দল থেকে সাময়িক অবসরে যান বার্সেলোনা তারকা মেসি। অবশ্য তিনি ক্লাব বার্সার হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন। তবে ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে অনেক শিরোপা জিতলেও এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো শিরোপাই জেতা হয়নি আর্জেন্টিনার এই প্রাণভোমরার।
বিশ্বকাপ শেষে গুঞ্জন উঠে, তবে কী এটাই ছিল আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির শেষ বিশ্বকাপ? যদিও এখন পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেননি মেসি। তবে রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর সাময়িকভাবে জাতীয় দলের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি।
চলতি বছর আর্জেন্টিনার হয়ে কোনো ম্যাচে অংশ নিবেন না মেসি। জাতীয় দলের হয়ে খেললেও ফিরতে পারেন ২০১৯ কোপা আমেরিকাতে। আর তা না হলে নিতে পারেন অবসর। এ নিয়েও রয়েছে ধোঁয়াশা। কেননা জাতীয় দলে খেলার প্রসঙ্গে এখন পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছেন মেসি। এমন অবস্থায় মেসিকে আর্জেন্টিনার হয়ে আর না খেলার পরামর্শ দিলেন দেশটির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা।
মেসির সেই অবসর প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ম্যারাডোনা জানান, সবকিছুতেই মেসির দোষ খুঁজে বেড়ায় সবাই। তাই তিনি মনে করেন, জাতীয় দলে আর না ফেরাটা উত্তম মেসির জন্য। এ নিয়ে ম্যারাডোনার ভাষ্য, ‘আমি মেসিকে কী বলব? বলব, আর্জেন্টিনার হয়ে আর না খেলতে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিতে। অনূর্ধ্ব-১৫ দল হারে, দোষ মেসির। তাকে সবসময়ই দোষ দেওয়া হচ্ছে।’
১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক আরো বলেন, ‘গত বিশ্বকাপে জাতীয় দলের বাজে পারফরম্যান্সের জন্য মেসিকে দায়ী করা হয়। আসলেই কী সে দায়ী? আমরা সব আশা তাকে নিয়ে করি। কিন্তু একা তো আর দলকে জেতানো যায় না। আমি মেসিকে বলব আর না ফিরতে। তার উচিত অ্যাসোসিয়েশনকে দেখতে দেওয়া যে, মেসিকে ছাড়া কতটা ভালো করতে পারে তারা’।
সূত্র: মিরর

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যাটিংয়ে ভুগছে পাকিস্তান, দলে পরিবর্তন

খেলার খবর: সংযুক্ত আরব আমিরাতে সদ্যসমাপ্ত এশিয়া কাপে নিজেদের মেলে ধরতে পারেনি শাক্তিশালী পাকিস্তান। ভক্তদের হতাশ করেছে পাকিস্তান দলের ব্যাটসম্যানরা। এরই মধ্যে পাকিস্তান টেস্ট দলে ডাক পেলেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে হাফিজকে পুনরায় দলে ডাকেন পাকিস্তান নির্বাচকরা।
প্রসঙ্গত, গত সপ্তাহে ঘোষিত ১৭ সদস্যের দলে ৩৭ বছর বয়সী হাফিজের স্থান হয়নি। তবে এশিয়া কাপে হতাশাজনক পারফরমেন্সের পর পাকিস্তান দলে নেয় হলো হাফিজকে।
এ ব্যাপারে এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) জানায়,‘ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজে নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট মোহাম্মদ হাফিজকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
দুবােয়ে আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। ১৬ অক্টোবর শুরু হবে দ্বিতীয় টেস্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest