সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

প্রাণীরা যখন শিক্ষক

অনলাইন ডেস্ক: আমাদের চারপাশে রয়েছে নানান প্রাণী। যেগুলোর দিকে একটু লক্ষ্য করলেই আমরা নানা বিষয়ে খুব সহজ সমাধান পেতে পারি। এমনই মজার কিছু বিষয় তুলে ধরা হয়েছে আজকের প্রতিবেদনে।

শান্ত রাখে বিড়াল: বিড়ালের চোখের দিকে তাকালেই আপনি উপলব্ধি করতে পারবেন স্ট্রেস’ বা চাপ বলতে কিছুই নেই প্রাণীটির। বর্তমান যান্ত্রিক জীবনে আমরা বেড়ালের কাছ থেকে নিজেকে শান্ত রাখার কৌশল শিখতে পারি৷ লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন বিড়ালকে শিকারে নিয়ে যান, মেঝেতে পিঁপড়ে ছড়িয়ে দিন কিংবা শুকনো পাতার ওপর হাঁটুন, কিছুতেই বেড়াল উত্তেজিত হবে না বা ওর গায়ের কোনো পেশী ফুলে উঠবে না৷

অভিযোগ নেই কুকুরের: প্রভুভক্ত কুকুরের একাকী সারাদিন কেমন কেটেছে, তা নিয়ে তার কোনো অভিযোগ নেই৷ বরং মনিব বাড়িতে এসে একটু আদর করলেই সে মহাখুশি৷ কুকুরের ক্ষেত্রে যেটা লক্ষ্যণীয় তা হচ্ছে, সে বিনা শর্তে ভালোবাসে, খুব তাড়াতাড়ি বিশ্বাস অর্জন করে এবং সহজে ক্ষমাও করতে পারে৷

মিশুক প্রাণী ডলফিন: পানিতে যাদের বসবাস, তাদের মধ্যে ডলফিন খুবই মিশুক৷ পানিতে খেলার সময় বা ট্রেনিং-এর সময় সহজেই তারা একে-অপরের বন্ধু হয়ে যায়৷ মানুষের সঙ্গেও তাদের সহজেই বন্ধুত্ব হয়৷ তার ওপর স্মরণশক্তিও ওদের খুব ভালো৷ ২০ বছর পরও ডলফিন তার বন্ধুকে চিনতে পেরে কাছে টেনে নেয়৷ যা সত্যিই মানুষের হিংসে করার মতো৷ আহা মানুষ যদি এমন হতো!

ধৈর্য: প্রাণীরা বর্তমান সময়কেই উপভোগ করে৷ মানুষদের মতো আগামীতে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে অযথা সময় নষ্ট করে না৷ কোনো কিছুতে তাড়াহুড়ো নেই তাদের৷ বিড়ালকে দেখুন, কী সুন্দর নিশ্চন্তে বসে থাকে বা কুকরকে নিয়ে বাইরে বের হলেই লক্ষ্য করবেন যে, তারা শীত, গ্রীষ্ম, বৃষ্টির কথা না ভেবে যতক্ষণ দরকার ততটা সময় ব্যয় করে প্রকৃতির ডাকে সাড়া দিতে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘কপি-পেস্ট’ প্রযুক্তিতে ভবন নির্মাণ

অনলাইন ডেস্ক: সাম্প্রতিক বিশ্বে ভবন নির্মাণে চীনের ব্যবহূত ‘হাইব্রিড’ প্রযুক্তি ‘কপি-পেস্ট’ স্থাপত্য হিসেবেই দেশটিতে পরিচিতি পেয়েছে। কারণ হলো- এই প্রযুক্তি অনেকটা কম্পিউটারে কপি-পেস্টের মতোই!
চীনের এই প্রযুক্তিতে ভবন নির্মাণে কিছু অংশ হাতে করা হয় কিছু অংশ বিশাল আকারের রোবটিক হাত দিয়ে করা হয়। কম্পিউটারে ডিজাইন করার পর এটি কপি করে সফটওয়্যারের নির্দিষ্ট ফোল্ডারে পেস্ট করে দিলেই বিশাল বিশাল দুটি রোবটিক হাত ভবনটি নির্মাণের কাজ শুরু করে দেয়।
ছবিতে ইংরেজি ৮ আদলের যে বিশাল ভবনটি দেখা যাচ্ছে সেটি এই প্রযুক্তি ব্যবহার করে মাত্র ৫২ দিনে ভবনটি নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা দাবি করছেন, অন্তত দুই বছর সময় গেগে যেত প্রচলিত পদ্ধতিতে এই ভবনটি তৈরি করতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হঠাৎ প্রেসার কমে গেলে যা করণীয়

স্বাস্থ্য কণিকা: ব্লাড প্রেসার বা রক্তচাপ মানবদেহে রক্ত সঞ্চালনে চালিকা শক্তি হিসেবে কাজ করে। মানবদেহে রক্তচাপের একটি স্বাভাবিক মাত্রা আছে। তার ওপর ভিত্তি করেই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার ও নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেসার পরিমাপ করা হয়। উচ্চ রক্তচাপের মতোই নিম্ন রক্তচাপও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। লো ব্লাড প্রেসারের আরেক নাম হাইপোটেনশন।
প্রেসার লো হলে মাথা ঘোরা, ক্লান্তি, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড়, অবসাদ, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া এবং স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা দেখা দেয়।

ফলে প্রেসার লো হলে বাড়িতেই প্রাথমিক কিছু পদক্ষেপ করা জরুরি।

১. স্ট্রং কফি, হট চকোলেট এবং যে কোনো ক্যাফেইন সমৃদ্ধ পানীয় দ্রুত ব্লাড প্রেসার বাড়াতে সাহায্য করে। ফলে হঠাৎ করে লো প্রেসার দেখা দিলে এক কাপ কফি খেয়ে নিতে পারেন।
২. লবণে আছে সোডিয়াম যা রক্তচাপ বাড়ায়। তবে পানিতে বেশি লবণ না দেওয়াই ভালো। সবচেয়ে ভালো হয়, এক গ্লাস পানিতে দুই চা-চামচ চিনি ও এক-দুই চা-চামচ লবণ মিশিয়ে খেলে। তবে যাদের ডায়াবেটিস আছে, তাদের চিনি বর্জন করতে হবে।
৩. হাইপার টেনশনের ওষুধ হিসেবে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে কিসমিস। এক-দুই কাপ কিসমিস সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে কিসমিস ভেজানো পানি খেয়ে নিন। তাছাড়া ৫টি কাঠবাদাম ও ১৫ থেকে ২০টি চিনাবাদাম খেতে পারেন।
৪. ভিটামিন ‘সি’, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও প্যান্টোথেনিক উপাদান যা দ্রুত ব্লাড প্রেসার বাড়ানোর সঙ্গে সঙ্গে মানসিক অবসাদও দূর করে। পুদিনাপাতা বেটে এতে মধু মিশিয়ে পান করলে কাজে দেবে৷
৫. আদিকাল থেকেই যষ্টিমধু বিভিন্ন রোগের মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এক কাপ পানিতে এক টেবিল চামচ যষ্টিমধু দিয়ে পান করুন। এছাড়া দুধে মধু দিয়ে খেলেও উপকার পাবেন।
৬. বিটের রস হাই ও লো প্রেসার- উভয়টির জন্য সমান উপকারী। এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। এভাবে এক সপ্তাহ খেলে উপকার পাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আয়রনের উৎস যেসব খাবার

অনলাইন ডেস্ক:
যকৃৎ ও অন্যান্য প্রত্যঙ্গ
গরু ও ছাগলের কলিজা কিংবা যকৃৎ আয়রণে ঠাসা। মগজ ও হৃদযন্ত্রেও মিলবে এ উপাদান। যাদের অতিমাত্রায় রক্তস্বল্পতা রয়েছে, তাদের এগুলো জরুরি ভিত্তিতে খেতে বলেন বিশেষজ্ঞরা। গরুর যকৃতের মাত্র ১০০ গ্রামে আছে ৬ দশমিক ৫ মিলিগ্রাম আয়রন, যা প্রতিদিনের প্রয়োজনের ৩৬ শতাংশ। এসব খাবারে আরো আছে ‘বি’ ভিটামিন, কপার ও সেলেনিয়াম। উচ্চমাত্রায় ভিটামিন ‘এ’ মেলে এতে। ‘চোলিন’-এর বড় উৎস এগুলো, যা মস্তিষ্ক ও যকৃতের জন্য উপকারী।

শিমজাতীয় উদ্ভিদের বিচি
শিম ও মটরশুঁটির বিচি, কালাই, মটর কিংবাং ছোলায় রয়েছে আয়রন। মূলত নিরামিষভোজীদের লৌহের প্রয়োজন মেটায় এগুলো। বিভিন্ন ধরনের ডালও রয়েছে এ তালিকায়। এক কাপ (১৯৮ গ্রামের মতো) সিদ্ধ মসুর ডালে মিলবে ৬ দশমিক ৬ মিলিগ্রাম আয়রন। নেহাত কম নয়।

পালং শাক
এতে ক্যালোরি অনেক কম থাকে। প্রতি ১০০ গ্রাম রান্না করা পালং শাকে রয়েছে ৩ দশমিক ৬ মিলিগ্রাম আয়রন। আবার এতে ভিটামিন ‘সি’ আছে। কাজেই আয়রন গ্রহণ বাধাগ্রস্ত হয় না। এই ভিটামিন মূলত আয়রন শুষে নিতে দেহকে সহায়তা করে। ক্যারোটেনয়েড নামের অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে এই শাকে।

লাল মাংস
যদিও এই মাংস হৃদরোগের ঝুঁকির কারণ হয়। তবু রক্তস্বল্পতার জন্য ‘রেড মিট’ বা লাল মাংস অতি জরুরি। আয়রনে ভরপুর এক খাবার। গরুর মাংসের ১০০ গ্রামে ২ দশমিক ৭ মিলিগ্রাম লৌহ থাকে। প্রতিদিনের চাহিদার ১৫ শতাংশ মেলে এখান থেকে।

মিষ্টি কুমড়ার বীজ
এটি খুবই স্বাদের জিনিস। মাত্র ২৮ গ্রাম বীজে রয়েছে ৪ দশমিক ২ মিলিগ্রাম আয়রন। আরো আছে ভিটামিন ‘কে’, জিংক ও ম্যাঙ্গানিজ। এটি ম্যাগনেসিয়ামেরও ভালো উৎস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চকোলেটে বানানো অবসরযাপন কেন্দ্র

অনলাইন ডেস্ক: এই বাড়িটিকে আক্ষরিক অর্থেই ‘হোম সুইট হোম’ বলা যায়। ফ্রান্সের একটি কটেজ যা কিনা পুরাটাই চকোলেট দিয়ে বানানো হয়েছে। আর এই চকোলেট অবশ্যই ভক্ষণযোগ্য। প্যারিসের দক্ষিণের শহরতলীতে বানানো হয়েছে বাড়িটি। এটা কিন্তু কেবল দেখার জন্যে নয়। এখানে রীতিমতো থাকতে পারবেন।
এটি বানিয়েছেন খ্যাতিমান চকোলেট বিশেষজ্ঞ এবং কারিগর জিন-লাক ডেক্লুজিউ। এই কটেজের দেয়াল থেকে ছাদ পর্যন্ত সবই চকোলেট দিয়ে বানানো। এর ফায়ার প্লেস, দেয়ালে টাঙানো ঘড়ি, তাকে রাখা বই এবং ঝাড়বাতিটাও চকোলেটের। আঙিনায় যে ফুলের বাগান রয়েছে তাও চকোলেটের। আরো জানলে অবাক হবেন যে, হাঁসের জন্যে চকোলেট দিয়ে ছোট্ট পুকুর বানানো হয়েছে সেখানে।
সবচেয়ে মজার বিষয় হলো, আপনি সেখানে গিয়ে থাকতেও পারবেন। হোটেলে রুম বুকিং সংক্রান্ত ওয়েবসাইট বুকিং ডট কম এর মাধ্যমে ইচ্ছা পূরণ ঘটতে পারে। এই চকোলেট কটেজ বুক করা যাবে অক্টোবরের ৫ এবং ৬ তারিখে।
সেখানে গেলে অবসর কাটানোর অনন্য আয়োজন বিষয়ে একটি ওয়ার্কশপে যোগ দিতে পারবেন। আর চকোলেটের ফুলবাগানে ডিনার পরিবেশন করা হবে।
সূত্র: এনডিটিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিমি-রাজ-শুভশ্রীর ত্রিভুজ প্রেমের গুঞ্জন

বিনোদনের খবর: এবার রাজ চক্রবর্তীর ‘প্রাক্তন’ আর বর্তমান দুই প্রেমিকাকে একই সঙ্গে দেখতে পাবেন দর্শকেরা। তবে, একই ভিডিওতে থাকলেও এক ফ্রেমে দেখা গেল না দুই সুন্দরীকে। আর এ জায়গাতেই একটু খটকা লাগল দর্শকদের। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে ‘জয় জয় মা দুর্গা’ নামের নতুন পুজোর ভিডিও-তে দেখা মিলেছে তাঁদের।
কিছুদিন আগে মিমি-রাজ-শুভশ্রীর ত্রিকোণ সম্পর্কের জেরে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ির ঘটনা দেখেছে ইন্ডাস্ট্রি! সেই বরফ এখনও গলেনি বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির বড় অংশ। এই ভিডিওটির পরিচালক রাজ। কিন্তু ইউনিটের এক সদস্যর থেকে জানা যায়, মিমির শুটিংয়ের সময় রাজ নাকি পরিচালকের সিট-এ ছিলেন না।
একসময়ে রাজ-মিমির প্রেম ছিল টলিউডের সবথেকে বড় ‘গসিপ’-এর বিষয়! কিন্তু হঠাৎ করেই সিন-এ এন্ট্রি নিলেন শুভশ্রী। মিমিও অন্য পথে হাঁটা দিলেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে! অবশেষে গাটছড়া বাঁধলেন রাজ-শুভশ্রী! কিন্তু বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন না মিমি। তিনি তখন বাইরে, মায়ের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন!
এই ভিডিওতেও মিমি, শুভশ্রীকে একসঙ্গে দেখা গেল না! কিন্তু কেন এমনটা হলো সে প্রশ্নই উঠছে বার বার।
ইন্ডাস্ট্রির দুই নামী নায়িকার মধ্যে এরকম সম্পর্কে মোটেও খুশি নয় বাংলা ছবির অনেকেই। তাঁরা মনে করছেন, ভবিষ্যতে যদি কোন ছবিতে মিমি-শুভশ্রীকে একসঙ্গে কাস্ট করার কথা ভাবা হয়, সেক্ষেত্রেও তো সমস্যা হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৫০ জন চিকিৎসকের পদোন্নতি

স্বাস্থ্য সংবাদ: দেশের বিভিন্ন স্থানে কর্মরত ১৫০জন চিকিৎসককে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (২ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের ১৫০ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা বেতনক্রমে সিনিয়র স্কেল পদে পদোন্নতি করা হল।

এর আগে ২০১৫ সালে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও ইন্সটিটিউটের ৩৪৬ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে এদের মধ্যে ২১৪ জনকে ঢাকার বাইরে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পদায়ন করা হয়।

২০১৩ সালে দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, স্বাস্থ্য প্রশাসন ও মেডিকেল কলেজগুলোতে কর্মরত প্রায় ১ হাজার ৫০০ চিকিৎসককে একযোগে পদোন্নতি দিয়েছিল সরকার। ওই সময় পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালট্যান্ট ও জুনিয়র কনসালট্যান্ট পর্যায়ের চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তারা ছিলেন। একযোগে এতো অধিক সংখ্যক পদোন্নতির ঘটনা দেশের স্বাস্থ্য বিভাগের ইতিহাসে আর ঘটেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লেজার নিয়ে গবেষণা করে পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তি: চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার তিন পদার্থ বিজ্ঞানী। এ তিন বিজয়ী হলেন, মার্কিন পদার্থ বিজ্ঞানী আর্থার অ্যাশকিন, ফরাসী পদার্থবিজ্ঞানী জিরার্ড ম্যুরো ও কানাডার নারী পদার্থবিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড।

মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় এ তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দিয়েছে।

রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, লেজার পদার্থবিদ্যার ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবনের জন্য যৌথভাবে এ পুরস্কার পেলেন তারা। তবে এবারের পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনারের অর্ধেক পাবেন মার্কিন পদার্থবিজ্ঞানী আর্থার অ্যাশকিন। বাকি অর্থ ভাগাভাগি করে নেবেন অপর দুই বিজ্ঞানী।

গত ৫৫ বছরের মধ্যে এবারই প্রথম নারী হিসেবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জয়ী হলেন কানাডার পদার্থবিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড। এর আগে ১৯০৩ সালে পদার্থবিদ্যায় প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন ম্যারি কুরি। সর্বশেষ ১৯৬৩ সালে জার্মান বংশোদ্ভূত মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মারিয়া গ্যোপের্ট-মায়ার দ্বিতীয় নারী হিসেবে পদার্থের নোবেল পান।

লেজার নিয়ে গবেষণায় যুগান্তকারী উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে চলতি বছরের পুরস্কার জিতলেন এই তিন বিজ্ঞানী। ড. অ্যাশকিন অপটিক্যাল টুইজার নামে একটি লেজার টেকনিক উদ্ভাবন করেছেন; যা বায়োলজিক্যাল সিস্টেম গবেষণায় ব্যবহার করা হয়।

অন্যদিকে, ফরাসী পদার্থবিজ্ঞানী জিরার্ড ম্যুরো ও কানাডার নারী পদার্থবিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড উচ্চ তীব্রতা ও অতি ক্ষুদ্র লেজার পালস তৈরির উপায় উদ্ভাবন করেছেন; যা বিভিন্ন ধরনের কাজ করে। এর মধ্যে একটি হলো, চোখের লেজার সার্জারি।

নোবেল জয়ের খবরের পর এক প্রতিক্রিয়ায় কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুর অধ্যাপক ডোনা স্ট্রিকল্যান্ড বলেন, প্রথমত সবাই মনে করবে, এটা এক ধরনের পাগলামী। আমারও তাই মনে হয়েছে। কিন্তু এটা যদি সত্যিই হয়, তাহলে আশ্চর্যের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest