সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

পুলিশের উপর হামলা, মাদক ব্যবসায়ীকে ছিনতাই

দেশের খবর: রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দুই সদস্যকে পিটিয়ে এক মাদক বিক্রেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (০১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মধ্যচরে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে একজন ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক অপরজন কনস্টেবল। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, নগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদক উদ্ধারে মধ্যচরে অভিযান চালায়। এ সময় মাদকসহ একজনকে তারা আটক করে। খবর পেয়ে মাদক ব্যবসায়ীরা দলবল নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় তারা দুই পুলিশকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে কাটাখালি থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

রামেক হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, রাত ৮টার দিকে এএসআই মাহাবুবকে ৩১ নং ওয়ার্ডে ও কনেস্টেবল সুজন ৮ নং ওয়ার্ড ভর্তি করা হয়েছে। তাদের শরীরে কয়েকটি ধারলো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে এএসআই মাহবুবের অবস্থা গুরুতর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মা সেতু আমার নামে হবে না- শেখ হাসিনা

দেশের খবর: পদ্মা সেতুর নামকরণ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রস্তাবে ‘না’ করে দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি এই সেতু বঙ্গবন্ধু কন্যার নামে হবে জানালেও দলীয় বৈঠকে সাফ জানিয়ে দেন, তিনি রাজি নন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। দেশে ফেরার পর সোমবার (১ অক্টোবর) সকালে গণভবনে ওবায়দুল কাদের পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ হবে-এমন প্রস্তাব করলে প্রধানমন্ত্রী বলেন, না, পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই হবে। পদ্মাসেতু আমার নামে হবে না। অনেক ষড়যন্ত্র মোকাবিলা করে অনেক কষ্ট করে, দেশীয় অর্থায়নে পদ্মা সেতু করছি নিজের নামের জন্য নয়। এই সেতু হবে দেশের মানুষের জন্য।

ওই বৈঠকে উপস্থিত আওয়ামী কার্যনির্বাহী পরিষদের এক সদস্য বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন, পদ্মা সেতু করব বলছি, পদ্মা সেতুই হবে। কিন্তু সেতুর নাম শেখ হাসিনা সেতু হবে না। এটা পদ্মা সেতুই হবে।

ওই নেতা আরও জানান, এই সেতু তার নামে হবে বলে বক্তব্যে খুশি হননি শেখ হাসিনা। এই কথা সামনে আনায় তিনি অসন্তোষও জানিয়েছেন।

জানতে চাইলে ওই বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের আরও একজন নেতা বলেন, প্রধানমন্ত্রী আনঅফিসিয়ালভাবে কথা বলেছেন। আমাদের একজন নেতা বলেছিলেন, এই সেতু আপার নামে করা হোক। পরে নেত্রী অসন্তোষ জানিয়ে বলেছেন, ‘আমি নাম চাই না। মানুষের জন্য করেছি। বিশ্বব্যাংক অর্থ বরাদ্দ বাতিল করেছে। তারপরেও আমি এই সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছি। তবে এই সেতুর নাম আমার নামে হবে না’।

গত ২৯ সেপ্টেম্বর দুপুরে শরীয়তপুরের সিনোহাইড্রোর জাজিরা ঘাট এলাকায় পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন গিয়ে পদ্মা সেতুর নাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নামে করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন ওবায়দুল কাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের শুরু লাওসকে ১-০ গোলে হারিয়ে

খেলার খবর: বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে শুভসূচনা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাল-সবুজ দল ১-০ গোলে হারিয়েছে লাওসকে।

স্বাগতিকদের জয়ের নায়ক বিপলু আহমেদ। তার শট গোলকিপারের পায়ে লেগে পোস্টে গেলেও অফিসিয়ালি গোলদাতা বিপলুই। এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। গ্রুপের অন্য দল ফিলিপাইন।

সিলেট জেলা স্টেডিয়ামে ৪-৪-২ ফর্মেশনে খেলে জয় ছিনিয়ে নিয়েছে জেমি ডের শিষ্যরা। শুরু থেকে আক্রমণত্মাক ফুটবল খেললেও দুর্বল ফিনিশিংয়ের কারণে প্রথমার্ধে গোল পাননি সুফিল-জীবনরা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে সুফিলের ডিফেন্স চেরা পাস বিপলু ধরতে পারেননি। ১১ মিনিটে ওয়ালি ফয়সালের লম্বা পাস ধরে নাবীব নেওয়াজ জীবন বক্সের প্রান্ত থেকে জোরালো শট নিলেও তা দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়।

২২ মিনিটে বিপলুর ক্রস থেকে লাফিয়ে উঠে ঠিকমতো হেড করতে পারেননি আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত রবিউল হাসান। তিন মিনিট পর সুফিল বক্সে ঢুকে পোস্টে শট নিতে ব্যর্থ হন। ২৯ মিনিটে বিপলুর পাস ধরে জীবন আলতো শটে গোলকিপারের হাতে বল তুলে দেন।

প্রথমার্ধে লাওস পাল্টা আক্রমণ থেকে দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ১৫ মিনিটে চানথাপোনের ক্রসে বাউনথাভি সিপাসংয়ের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। আর ৩৬ মিনিটে বোনপাচানের শট ধরে ফেলেন গোলকিপার আশরাফুল ইসলাম রানা।

বিরতির পরও আক্রমণে ভাটা পড়েনি বাংলাদেশের। ৪৭ মিনিটে জীবনের স্কয়ার পাস থেকে সুফিলের জোরালো শট বারের পাশ দিয়ে যায়। ৪৯ ও ৫৪ মিনিটে দুটি সুযোগ নষ্ট করেছেন লাওসের সোকচিন্দার নাতফাসুক। প্রথমবার তার জোরালো শট ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। আর পরেরবার তার হেড চলে যায় ক্রসবার উঁচিয়ে।

৫৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। জীবনের হেড গোলকিপার ফিস্ট করার পর ক্রস বারে লেগে ফিরে আসে। এরপর এক ডিফেন্ডার ক্লিয়ার করার চেষ্টা করলে জীবনেরই পায়ে লেগে বল চলে যায় ডান দিকে থাকা বিপলুর কাছে। এই ফরোয়ার্ডের শট গোলকিপারের পায়ে লেগে পোস্টে জড়ালে গ্যালারি ভেসে যায় আনন্দে।

এরপর দুই দল কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি। তাতে অবশ্য বাংলাদেশের ক্ষতি হয়নি। তিন পয়েন্ট নিয়ে স্বাগতিকরা এখন শেষ চারের অপেক্ষায়।

বাংলাদেশ দল: আশরাফুল ইসলাম রানা, ওয়ালি ফয়সাল, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, নাবীব নেওয়াজ জীবন, বিশ্বনাথ ঘোষ, বিপলু আহমেদ (মামুনুল), মাহবুবুর রহমান সুফিল ( মোহাম্মদ ইব্রাহিম), মাশুক মিয়া জনি ও রবিউল হাসান (জাফর ইকবাল)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২

দেশের খবর: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহিদুল ফকিরের টর্চার সেলে নিয়ে মারপিটে ও গুলিতে আওয়ামী লীগের দুই নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী দিহিদার (৫৩) ও উপজেলা যুবলীগের সদস্য শেখ শুকুর আলী (৪৫)।
হামলায় তাঁতীলীগের শ্রম বিষয়ক সম্পাদক বাবুল শেখ গুরুত্বও আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগ নেতা আনসার আলীরসহ দুটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
সোমবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী বাজারে আধিপত্যে বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহিদুল ফকিরকে আটক করেছে।
গুরুত্বর আহত তাঁতীলীগের শ্রম বিষয়ক সম্পাদক বাবুল শেখ বাগেরহাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, সোমবার বিকালে মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী বাজার এলাকার বিভিন্ন স্থান থেকে আনসার, শুকুরসহ তাকে ধরে এনে তাদের ‘বোরকা পরিয়ে’ ইউনিয়ন পরিষদে আটকে রেখে গুলি করে। কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। ইউপি চেয়ারম্যান শহিদুল ফকির ও তার লোকজন এই ঘটনার নেতৃত্ব দেয়। এভাবে ইউপি চেয়ারম্যানের টর্চার সেলে আধা ঘণ্টা নির্যাতনের পর খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময়ে বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শেখ রিয়াদুজ্জামান যুবলীগ নেতা শুকুরকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহত আনসার আলী ও বাবুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আনসারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত দৈবজ্ঞহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটী এলাকার আবির শেখের ছেলে ও যুবলীগ নেতা শুকুর আলী মোরেলগঞ্জের জোকা গ্রামের মোসলেম শেখের ছেলে ও প্রায়ত আওয়ামী লীগের এমপি আব্দুল লতিফ খাঁনের খালাতো ভাই। হতাহতরা সবাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাগেরহাট- ৪ (মোড়েলগঞ্জ-শরনখোলা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এইচ এম বদিউজ্জামান সোহাগের সমর্থক।
এদিকে, আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার মৃত্যুর ঘটনা সন্ধ্যায় এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন আতংকিত হয়ে পড়ে। এসময়ে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে বাগেরহাট শহর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময়ে হতাহতদের সমর্থকদের হামলায় ইউপি চেয়ারম্যান শহিদুল ফকিরের ভাগ্নে মিল্টন খাঁন (৪০) আহত হন। তাকে সন্ধ্যায় উদ্ধার করে পুলিশ বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল হক জানান, এলাকায় আধিপত্য বিস্তারের জের হিসেবে দৈবজ্ঞহাটীতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে ইউপি চেয়ারম্যান শহিদুল ফকিরকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য এলাকায় অভিযান চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ৭ম শ্রেণির কন্যাকে ধর্ষনের ঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবিতে মা’য়ের সংবাদ সম্মেলন

 

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার তালায় এক লম্পট কর্তৃক বিয়ের আশ্বাসে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীর সাথে দৈহিক সম্পর্কের পর বিয়ে না করে উল্টো ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যদেরক বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের ফিরোজ সরদারের স্ত্রী নারগীস খাতুন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জীবিকার তাগিদে মেয়েকে (টুম্পা খাতুন-১৩) আমার বৃদ্ধা মাতা শরবানুরএর জিম্মায় রেখে স্বামীর সাথে ভারতে কাজ করতে যাই। আমার মা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে। ভিক্ষা করতে মাঝে মধ্যে তিনি অনেক দূরে যান। মেয়ে তার নানীর কাছে থেকে পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ালেখা করে। কিন্তু আমার মেয়ে উপর কু-নজর পড়ে একই এলাকার আসির উদ্দীন গাজীর লম্পট ছেলে শাহিন গাজীর। লম্পট শাহিন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু তার কু প্রস্তাবে রাজি না হওয়ায় সে বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে বিয়ের প্রলোভন দেখাতে থাকে। গত ২৭ সেপ্টেম্বর রাতে মা বাড়িতে না থাকার সুযোগে শাহিন ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়ের মাথায় হাত রেখে প্রতিজ্ঞাপূর্বক তার সাথে দৈহিক মেলামেশা করে। রাতে শাহিন বাড়িতে না যওয়ায় খোঁজাখুজির এক পর্যায়ে তার চাচী শিখা খাতুন জানতে পারে শাহিন আমার মেয়ের ঘরে রয়েছে। পরে শাহিনের বাড়ির লোকজনের উপস্থিতিতে গ্রামবাসী ঘরের দরজা ভেঙ্গে শাহিন ও মেয়েকে বের করে। এসময় সময় লম্পট শাহিন ও তার বাড়ির লোকজন সকলের সামনে আমার মেয়েকে সামাজিকভাবে বিয়ের আশ্বাস দিলে এলাকাবাসী শাহিনকে ছেড়ে দেয়। কিন্তু গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনাকালে শাহিন তার পূর্বের প্রতিজ্ঞা ভঙ্গপূর্বক আমার মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে যৎসামান্য অর্থের বিনিময়ে মিমাংসার প্রস্তাব দেয়। কিন্তু আমরা রাজি না হলে শাহিন আমার মেয়ের সাথে দৈহিক মেলামেশার বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে আমাদের মারপিটসহ বিভিন্নভাবে হয়রানির হুমকি প্রদর্শন করে।
তিনি অভিযোগ করে বলেন, আমি ভারত থেকে দেশে ফিরে এঘটনায় লম্পট শাহিনের বিরুদ্ধে মামলা করতে চাইলে খবর পেয়ে শাহিন ও তার পরিবারের সদস্যরা ঘটনার স্বাক্ষীদের নামে হত্যা, গুম, নাশকতাসহ বিভিন্ন হয়রানি মূলক মিথ্যা মামলা করার হুমকি প্রদর্শন করে। এতে স্বাক্ষীগণ ভীতুহয়ে পড়েছে। এছাড়া শাহিনের পরিবার প্রভাবশালী ও অর্থসম্পদের মালিক হওয়ার কারণে টাকার বিনিময়ে বিভিন্ন মহলকে ম্যানেজ করার চেষ্টা অব্যাহত রেখেছে। এঘটনায় থানায় মামলা না নেয়ায় তিনি আদালতে মামলা দায়ের করবেন।
তিনি লম্পট শাহিন ও তার মদদদাতা পিতা আসির উদ্দীন ও চাচী শিখা খাতুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আলোচনা সভা
আশাশুনি প্রতিনিধি : বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আশাশুনি উপজেলা শাখার এক আলোচনা সভা গতকাল বিকালে বুধহাটা খেয়াঘাট চত্বরে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ উপজেলা আহবায়ক মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মাহবুবুল হক ডাবলু, যুবলীগ নেতা নূরুজ্জামান জুলু, ছাত্রলীগ সাবেক সেক্রেটারী সামছুর রহমান রাজু, স ম স্ট্যালিন, ইনছার আলী, নজরুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ। সভায় মোঃ রিপন হোসেনকে সভাপতি ও আরাফাত হুসাইনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বুধহাটা ইউঃ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি রবিউল ইসলাম, মুনজিল হোসেন,মিন্টু হোসেন, যুগ্ম সম্পাদক ইমরান হেসেন, মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাচ্চু সরদার প্রমুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উন্নয়নের এ ধারাকে অব্যহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে — নজরুল ইসলাম

 

বুধহাটা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহা সড়কে দ্রুত গতিতে এগিয়ে চলছে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের মানমর্যাদা বিশ্বের দরবারে আরো এক ধাপ এগিয়ে গেছে। বিশ্বের মধ্যে উন্নয়তশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ বিশ্বে সমাদৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য যেভাবে নিরলস কাজ করে যাচ্ছেন ইতিহাসের পাতায় তা বিরল হয়ে থাকবে। আওয়ামীলীগ সরকার শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগ, শিল্প, বাণিজ্য ও কৃষি খাত সহ প্রতিটি সেক্টরে তথ্য প্রযুক্তির দ্বারা গতিশীল করে জনগণের সেবা করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। বিদেশের কাছে হাত না পেতে নিজের দেশের অর্থায়নে আওয়ামীলীগ সরকার পদ্মা সেতু নির্মান করছেন। মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা প্রদান, মাতৃকালিন ও প্রতিবন্ধি ভাতা প্রদান, ১০টাকা দরে চাউল বিতরণ, ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে চাকুরীর ব্যবস্থা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মান, বছরের ১ম দিনে শিক্ষার্থীদেরমাঝে নতুন বই বিতরণ, ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান, সাতক্ষীরায় বাইপাশ সড়ক নির্মান, মেডিকেল কলেজ নির্মান সহ বাংলাদেশকে একটি ডিজিটাল দেশে রুপান্ত্রিত করেছেন শেখ হাসিনা সরকার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অন্য কোন সরকার এত উন্নয়ন করতে পারিনি। এ সরকারকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতার আনতে পারলে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের মধ্যে একটি হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আবারও শেখ হাসিনার নেতৃত্ব দরকার। উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলকে আহবান জানান তিনি। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর-২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান, সাতক্ষীরার ২২লক্ষ গন মানুষের অভিভাবক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম উপরোক্ত কথা গুলি বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেন। ধুলিহর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামলীগের আয়োজনে সোমবার বিকালে ভালুকা চাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামলীগের সভাপতি আলহাজ্ব এস এম শওকত হোসেন, সাধারন সম্পাদক মোঃ শাহজান আলী, জেলা যুবলীগ আহবায়ক আব্দুল মান্নান, পৌর আ’লীগ সভাপতি আবু সাঈদ, সদর উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, এড. স্যামুয়েল ফেরদৌস পলাশ, সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান প্রমুখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ সভাপতি আজহারুল ইসলাম, ওয়ার্ড আ’লীগ সভাপতি মোকবুল জোয়ার্দার, ওহাব চৌধুরী, সাধারণ সম্পাদক আবু রায়হান, অলোক ঘোষ, ফিংড়ী ৯নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আব্দুস সাত্তার গাজী প্রমুখ। অনুষ্ঠানে ধুলিহর, ব্রহ্মরাজপুর, ফিংড়ী ইউনিয়নের আওয়ামীলীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামলীগ নেতা রোকনুজ্জামান লাভলু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ছাত্রীকে যৌন হয়রানির ঘটনা অর্থের বিনিময়ে ধাঁমা চাপার চেষ্টা

মোস্তাফিজুর রহমান, আশাশুনি : আশাশুনির বড়দলে ৪৬ নং ফকরাবাদ সরকারি প্রাথািমক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মলয় মন্ডল(৪৫) কর্তৃক ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টিকে ৫০ হাজার টাকায় ধাঁমা চাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। যৌন হয়রানির স্বীকার ফকরাবাদ সরকারি প্রাথািমক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মুসলিমা খাতুন জানান, ১ মাস আগে থেকেইে মলয় স্যার তার বাড়িতে প্রাইভেট পড়ার সময় তাকে বিভিন্ন ভাবে যৌন হয়রানির চেষ্টা করে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন অযুহাতে স্যার তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়ার চেষ্টা করেছে এবং দিয়েছেও। প্রথমে বিষয়টি সে তার মাকে বলেছিলো। সে আরও জানায় সর্বশেষ গত শনিবার রাতে স্যারের বাসায় পড়ার সময় স্যার মলয় প্রধান শিক্ষক মিতা মন্ডল মুসলিমাকে ডেকেছে এমন অযুহাতে তাকে ঘর থেকে বাহিরে আনার চেষ্টা করে। মুসলিমা তখন বলে সে একা যাবে না কাঊকে সাথে নিতে হবে। তখন সে মারুফাকে তার সাথে নিয়ে নেয়। স্যারের সাথে কিছু দুর যেতে না যেতেই স্যার টর্চ লাইট বন্ধ করে তার(মুসলিমা) পাশে আসলে তারা ভয়ে দৌড় দিয়ে ঘরে এসে দরজা বন্ধ করে লাইট নিভিয়ে পালিয়ে খাকে। মুসলিমার পিতা জানান, শনিবারে আমি প্রথমে বিষয়টি জানতে পারি। এর আগে ওর মা বিষয়টি জানতো কিন্তু লজ্জায় কাউকে জানায়নি। বিষয়টি জানতে পেরেই আমি স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে অবহতি করি। সভাপতি তাকে বলেন বিষয়টি তিনি শুনেছেন এবং জানাশুনা করবেন। অভিযুক্ত মলয় মন্ডল প্রথম দিকে ঘটনাটি অস্বীকার করলেও পরবর্তিতে ৫০ হাজার টাকায় মিমাংসার একটি প্রস্তাব ছুড়ে দেন। পরিচালনা কমিটির সভাপতি পার্থ মন্ডল জানান, বিষয়টি তিনি শুনেছেন তবে কোন সমস্যা হওয়ার আগেই তিনি বিষয়টির একটি সমাধান চান। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মিতা মন্ডল জানান, স্কুলটিকে তিনি মন্দীর মনে করেন। মন্দীর মনে করেন বলেই আজ এই প্রতিষ্ঠানটি সাতক্ষীরা জেলার একটা নাম করা প্রতিষ্ঠান। তিনি বিষয়টিকে কোন ভাবেই মেনে নিতে পারছেন না। ঘটনাটি কতটুকু সত্য আর মিথ্যা সেটা যাচায় করার আগেই তো প্রতিষ্ঠানের সুক্ষ্যাতি নষ্ট হবে। আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছঃ শামছুন্নাহার জানান, আপনার সাথে কথা বলেই বিষয়টি আমি জানতে পারলাম। আমি খোজ খবর নিয়ে দেখছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest