সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

আজ থেকে রাজধানীতে আ’লীগের গণসংযোগ

দেশের খবর: ‘দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনাকে সহযোগিতা করুন’ এই স্লোগান নিয়ে সোমবার (০১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগের সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে এ গণসংযোগ কর্মসূচিটি শুরু করেছে দলটি।
রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রবিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলের সম্পাদকমণ্ডলীর এক সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীতে তিনটি করে মোট ১২টি ওয়ার্ডে এ কর্মসূচি পালন করবেন তারা। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা প্রতিদিন চারটি ভাগে ভাগ হয়ে পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা এই গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।
রাজধানীর ওয়ারী থানার তিনটি ওয়ার্ডে গণসংযোগের প্রথম দিন সোমবার (০১ অক্টোবর) মাহবুবউল-আলম হানিফের নেতৃত্বে গঠিত টিম বিকেল ৪টায় গণসংযোগ করবে। তার সঙ্গে থাকবেন দলের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনালকান্তি দাস, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
অন্যদিকে বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার তিনটি ওয়ার্ডে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে গণসংযোগ কর্মসূচি পরিচালিত হবে। এ সময় আরও উপস্থিত থাকবেন দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আব্দুস সাত্তারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
রাজধানীর উত্তরার তিনটি ওয়ার্ডে সকাল সাড়ে ১১টায় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপুমণি এমপির নেতৃত্বে গণসংযোগ কার্যক্রম পরিচালিত হবে। এ টিমে উপস্থিত থাকবেন দলের সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এবং শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ ছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপির নেতৃত্বে রাজধানীর পল্টন এলাকার তিনটি ওয়ার্ডে বিকেল ৪টায় দলের গণসংযোগ কার্যক্রম পরিচালিত হবে। দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশের খবর: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান উপলক্ষে সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল সাড়ে ৯টায় ভিভিআইপি ফ্লাইট নম্বর বিজি-২০২ যোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে তিনি নিউইয়র্ক থেকে লন্ডনে পৌঁছান। এরপর ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
গত ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সদরদফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন এবং জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালজুলেইদ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইও-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা সভায়ও যোগদেন।
প্রধানমন্ত্রী রোহিঙ্গা সঙ্কট, সাইবার নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং বৈশ্বিক মাদকদ্রব্য সমস্যা নিয়ে কয়েকটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া তিনি ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত মধ্যাহ্নভোজ ও গোলটেবিল বৈঠকে যোগদেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক বার্তা সংস্থা ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) প্রদত্ত সম্মানজনক ‘ইন্টারন্যাশনাল এ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত ১০ লক্ষাধিক রোহিঙ্গা নাগরিককে আশ্রয়দানের মাধ্যমে মানবিকতার উদাহরণ সৃষ্টি করায় তাকে এই পদকে ভূষিত করা হয়।
পাশাপাশি, দূরদৃষ্টির মাধ্যমে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলার জন্য গ্লোবাল হোপ কোয়ালিশন-এর পরিচালনা পর্ষদ তাকে ‘২০১৮ স্পেশাল রিকগনাইজেশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড-এ ভূষিত করে।
শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায় যোগ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্ষণের অভিযোগের খবর ভুয়া দাবি রোনালদোর

অনলাইন ডেস্ক: ক্রিস্তিয়ানো রোনালদো তার বিরুদ্ধে ওঠা যুক্তরাষ্ট্রের এক নারীকে ধর্ষণের অভিযোগকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন। ওই নারীর অভিযোগ, ২০০৯ সালে পর্তুগিজ তারকা তাকে ধর্ষণ করেছিলেন। এক ইন্সটাগ্রাম ভিডিওতে রোনালদো বলেন, “তারা আমার নাম ব্যবহার করে নিজেদেরকে প্রচার করতে চায়। এটা স্বাভাবিক।” এই অভিযোগের খবর ছাপানো জার্মান সাময়িকী ডের স্পিগেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন রোনালদোর আইনজীবীরা।
সাময়িকীটি লিখে, ক্যাথরিন মায়োরগা নামের অভিযোগকারী দাবি করেছেন, লাস ভেগাসে একটি হোটেল কক্ষে রোনালদো তাকে ধর্ষণ করেছিল। এ ঘটনার পর অল্প সময়ের মধ্যেই লাস ভেগাসের পুলিশকে তিনি জানান।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ২০১০ সালে আদালতের বাইরে রোনালদোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছান মায়োরগা। তিন লাখ ৭৫ হাজার ডলারের বিনিময়ে কখনও এই অভিযোগ প্রকাশ না করার ব্যাপারে রাজি হন তিনি। মায়োরগার আইনজীবীরা এখন ঘটনাটি জনসম্মুখে না আনার চুক্তি বাতিল ঘোষণা করতে করতে চাইছে।
এক বিবৃতিতে রোনালদোর আইনজীবী জানান, স্পিগেলের প্রতিবেদন পুরোপুরি বেআইনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে দুর্নীতি বাড়ছেই: দুদকের সাবেক চেয়ারম্যান

অনলাইন ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সভা, সেমিনার, গণশুনানি ও প্রতিবেদন প্রকাশ-সহ নানাবিধ কর্মসূচি পালন করার পরও দুর্নীতি থেমে নেই, দেশে দুর্নীতি বাড়ছেই। রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে তার বাস্তবায়ন করে না। যে প্রক্রিয়ায় সংসদ সদস্য নির্বাচিত হন, যে প্রক্রিয়ার সরকার গঠিত হয়, সে প্রক্রিয়ার মধ্যেই যদি দুর্নীতির বীজ থাকে, তাহলে দুর্নীতি দমন সহজ হবে না। এ অবস্থার অবসানে পদ্ধতিগত সংস্কার জরুরি।
শনিবার রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়।
গোলাম রহমান আরো বলেন, নির্বাচনী ব্যয়ের সীমারেখা প্রার্থীরা মেনে চলেন না। আবার সৎ ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিরা নির্বাচন প্রক্রিয়া থেকে দুরে থাকেন। রাজনীতিতে পেশি শক্তি ও অর্থ শক্তির প্রাধান্য দুর্নীতিবাজদের উৎসাহিত করে। দুর্নীতি দমনে ন্যায়পাল নিয়োগের বিধান করা হলেও এখনো ন্যায়পাল নিয়োগ হয়নি। তিনি অবিলম্বে ন্যায়পাল নিয়োগের দাবি জানান।
তিনি আরো বলেন, শুধু শাস্তি দিয়ে দুর্নীতি প্রতিকার সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা জরুরি।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শক্তিশালী সংসদীয় ব্যবস্থা, সুশাসন, সঠিক গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ব্যতীত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। রাজনীতিবিদরা চাইলে দুর্নীতি প্রতিরোধ করা সময়ের ব্যাপার মাত্র। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন শুরু

অনলাইন ডেস্ক: শুরু হয়েছে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা। আজ (সোমবার) থেকে গ্রাহকেরা নম্বর ঠিক রেখে মোবাইল অপারেটর পরিবর্তন করতে পারবেন।
পূর্বের নির্দেশনানুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে নতুন সিমটি চালু হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে আর অপারেটর পরিবর্তন করা যাবে না। তবে এই নির্দিষ্ট দিনের পর গ্রাহক আবার অপারেটর বদলাতে পারবেন।
এই সেবা পেতে গ্রাহককে জাতীয় পরিচয়পত্র নিয়ে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার বা সেবা কেন্দ্রে যেতে হবে।
একবার অপারেটর বদলাতে ফি দিতে হবে ৫০ টাকা। এর ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট আছে। এতে ফি দাঁড়াবে ৫৭ টাকা ৫০ পয়সা।
প্রতিবার অপারেটর বদলাতে গ্রাহককে নতুন সিম নিতে হবে। সিম পরিবর্তন বা রিপ্লেসমেন্টের ওপরে ১০০ টাকা কর আছে। সব মিলিয়ে গ্রাহককে সিম প্রতি ফি দিতে হবে ১৫৮ টাকা।
অপারেটর পরিবর্তনে গ্রাহকদের সহযোগিতা দিতে ইতিমধ্যে টিকিটিং পদ্ধতির হেল্পডেস্ক চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পাশাপাশি ওয়েবসাইটে (www.infotelebd.com) প্রয়োজনীয় তথ্য ও অ্যানিমেশন যুক্ত করা হয়েছে। এ ছাড়া ই-মেইলের মাধ্যমেও গ্রাহকরা যোগাযোগ করতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে কোন অবৈধ বাংলাদেশি নেই: ভয়েস অব আমেরিকাকে প্রধানমন্ত্রী

দেশের খবর: ভারতে কোন অবৈধ বাংলাদেশি থাকার খবর ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের খবর উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘এটা তাদের পলিটিক্স।’
স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আমি তো মনে করি না যে, আমাদের কোনো অবৈধ বাংলাদেশি সেখানে আছে। আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট মজবুত; তারা সেখানে গিয়ে কেন অবৈধ হবে?’
বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী বলেছেন কাউকে ফেরত পাঠানোর চিন্তা তাদের নেই।
দেশের নির্বাচন কমিশন মু্ক্ত ও স্বাধীন একটি প্রতিষ্ঠান বলে দাবি করেন শেখ হাসিনা। দেশে একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন অনুষ্ঠান হওয়ার ব্যাপারে আশাবাদ তার।
ঋণ খেলাপির সংখ্যা বৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেছিলেন সেনাশাসক জিয়াউর রহমান।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে ভয়েস অব আমেরিকা প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেয়। প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারে দেশের নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি, উন্নয়ন, বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক এসব বিষয় উঠে আসে।
অর্থনৈতিক সমৃদ্ধির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সঠিক পরিকল্পনায় এগিয়ে চলছে বাংলাদেশের অর্থনীতি। জিডিপির প্রবৃদ্ধি আজ সাড়ে ৭ শতাংশ ছাড়িয়ে গেছে। দেশের অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে।
ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যত রকমের সুযোগ দেওয়ার, আমরা তাদের সেক্টরকে দিয়ে দিচ্ছি। তবে কাজ করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো যে কথাগুলো আসে, হ্যাঁ সে সমস্যা হয়তো থাকতে পারে। কিন্তু সেই সমস্যা কি আমার অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারছে? তা তো পারছে না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বোমা মেরে চাঁদ উড়িয়ে দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র

বিদেশের খবর: কবিরা যুগ যুগ ধরে চাঁদ নিয়ে কবিতা লিখেছেন। গীতিকারেরা রচনা করেছেন অসংখ্য হূদয়কাড়া গান। প্রেমিকরা চাঁদকে সাক্ষী রেখে প্রেমিকার হাত ধরে করেন ভালোবাসার প্রতিজ্ঞা। অনাদিকাল থেকে মানুষ মন খারাপ হলে ঘরের জানালা দিয়ে অথবা বাইরে বসে চাঁদ দেখে মনের দুঃখ দূর করে। ‘চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা’ ছড়া শুনতে শুনতে এই উপগ্রহটির সঙ্গে ছোটবেলা থেকেই গড়ে ওঠে এক নিবিড় আত্মীয়তার বন্ধন। অথচ জানেন কী ১৯৫৮ সালের দিকে যুক্তরাষ্ট্র একবার পারমাণবিক বোমা মেরে চাঁদ ‘উড়িয়ে’ দিতে চেয়েছিল!

এটা মোটেও আষাঢ়ে গল্প নয়, শতভাগ সত্যি। সোভিয়েত যুগের শীতল যুদ্ধের সময়ে ওয়াশিংটনের উদ্দেশ্য ছিল প্রতিপক্ষকে ভয় পাইয়ে দিতে নিজের সামরিক শক্তি প্রদর্শন করা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অত্যন্ত গোপনীয় এই পরিকল্পনার নাম ছিল ‘এ স্টাডি অব লুনার রিসার্চ ফ্লাইটস’ যা প্রজেক্ট এ১১৯ নামে পরিচিত। এই প্রজেক্টের মূল ব্যক্তি ছিলেন মার্কিন পদার্থবিজ্ঞানী ড. লিওনার্ড রাইফেল। ৭৩ বছর বয়সী এই বিজ্ঞানী সম্প্রতি একটি মার্কিন পত্রিকার সঙ্গে সাক্ষাত্কারে বিষয়টি খোলাসা করেন। তিনি বলেন, চাঁদকে আসলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল সেখানে বিশাল বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বের কাছে ক্ষমতা প্রদর্শন করা। বিশেষ করে তত্কালীন রাশিয়াকে ঘাবড়ে দেওয়া।

কারণ, যুক্তরাষ্ট্রের মনে হচ্ছিল, রাশিয়ার কাছে মহাকাশ জয়ের দৌড়ে তারা পিছিয়ে পড়ছে। তাই চাঁদের বুকে বোমা ফাটিয়ে এমন মাশরুম ক্লাউড তৈরি করার পরিকল্পনা ছিল যেটা পৃথিবী থেকে দেখা যাবে। বিশ্ববাসী যখন পৃথিবীতে দাঁড়িয়ে এই বিস্ফোরণ দেখত তখন সবার মনে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতার ব্যাপারে সমীহ তৈরি হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল সেই সাইজের বোমা দিয়েই কাজটা সফলভাবে করা যেত বলে সাক্ষাত্কারে রাইফেল উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি সংশ্লিষ্টদের এ ব্যাপারে পরিষ্কার করে বলেছিলাম যে, এটা বিশাল ব্যয়বহুল হবে এবং চাঁদের মাটিতে ব্যাপক পরিবেশ বিপর্যয় ঘটাবে। সরাসরি চাঁদে গিয়ে গবেষণা করা কঠিন হয়ে যাবে। কিন্তু তারা সেটি শুনতে চায়নি।’ চাঁদে পারমাণবিক বোমা পাঠিয়ে সেটি কিভাবে বিস্ফোরণ ঘটানো সম্ভব সেই কৌশল ফাঁস করতে তিনি রাজি হননি। তবে তিনি বলেন, ‘আমরা চাঁদের যে বিন্দুতে আঘাত করার টার্গেট করেছিলাম সেখান থেকে বড়জোর দুই এক মাইল এদিক সেদিক হতো।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মায়ের শ্লীলতাহানির জেরে বন্ধুর মাথা কেটে থানায় হাজির ছেলে

অনলাইন ডেস্ক: মায়ের শ্লীলতাহানির চেষ্টা করছিল বন্ধু। রাগে তাই বন্ধুর মাথা কাটলেন যুবক। এখানেই শেষ নয়, সেই কাটা মাথা হাতে করে হাজির হলেন থানায়। ভারতের কর্নাটকের মান্ড জেলায় ঘটেছে এই নৃশংস ঘটনা। পশুপতি নামে সেই যুবক তার বন্ধু গিরিশের মাথা কেটে থানায় হাজির হয়। ঘটনায় গ্রেফতারর করা হয়েছে পশুপতিকে।
পুলিস সূত্রে খবর, পশুপতি জানতে পারেন, তার মায়ের শ্লীলতাহানি করেছেন গিরিশ নামে তারই বন্ধু। এরপর গিরিশের সঙ্গে তুমুল তর্ক শুরু হয় তার। তারপর ক্রোধের বশেই ধারালো অস্ত্র দিয়ে গিরিশের মাথা এক কোপে নামিয়ে ফেলে সে। এরপর সেই মাথা নিয়ে থানায় স্বয়ং হাজির হন পশুপতি। তা দেখে রীতিমতো স্তম্ভিত পুলিস কর্মকর্তারা।
গত মাসেও এমনই এক ঘটনা ঘটেছিল কর্নাটকে। শ্রীনিবাসপুরার বাসিন্দা আজিজ খান তার স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় এসে হাজির হয়েছিলেন। স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে সেই সন্দেহে এই কাজ করেছিল আজিজ। বাড়িতে স্ত্রীর মাথা কেটে সেই কাটা মাথা ব্যাগে ভরে ২০ কিলোমিটার পথ মোটরসাইকেলে পাড়ি দিয়ে থানায় পৌঁছেছিলেন আজিজ। থানায় এসে নির্বিকার ভাবেই টেবিলের উপর স্ত্রীর কাটা মাথা রেখে পুলিসকে জানান, একটাই দুঃখ রয়ে গেল স্ত্রীর প্রেমিককে মারা হল না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest