সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

এবার মুখ খুললেন রাবিনা, নিশানায় কী অক্ষয়?

বিনোদনের খবর: ক্ষমতা যেখানে, মানুষের ভিড়ও সেখানে। ক্ষমতার সামনে মানুষের অনেক কিছু বলার থাকলেও, তা বলা যায় না। বলিউডেও এই ধারা বছরের পর বছর ধরে চলে আসছে। ক্ষমতার বিরুদ্ধে তোপ দেগে বর্তমানে খবরের শিরোনামে তনুশ্রী দত্ত। নানা পাটেকরের মতো বড় মাপের অভিনেতার বিরুদ্ধে মুখ খোলায় প্রথমে সমালোচনার শিকার হলেও, এখন তার পাশে বলিউডের বড় অংশ।
প্রিয়াঙ্কা চোপড়া থেকে ফারহান আখতার তনুশ্রীর পক্ষেই। কঙ্গনা রানাউতও বলেছেন, ‘‘তনুশ্রীর সাহস আছে’’। তনুশ্রীর পর এবার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী রাবিনা ট্যান্ডন।
গতকাল রবিবার সকালে রাবিনা একটি টুইট করে জানান, ‘‘কর্মক্ষেত্রে হেনস্থা হওয়া ঠিক কাকে বলে? এই ইন্ডাস্ট্রিতে বহু স্ত্রী/প্রেমিকারা নীরব দর্শক বা প্ররোচকের মতো। তাদের স্বামীরা অন্য অভিনেত্রীদের সঙ্গে ফ্লার্ট করা হয়ে গেলে তাদের ক্যারিয়ার ধ্বংস করেন এবং তারপরে নতুন একজনকে নিশানা করেন।’’
রাবিনার এই টুইটের পরেই নেটিজেনদের এক দল মনে করছেন এই পোস্টে কি পরোক্ষভাবে অভিনেতা অক্ষয় কুমারকে নিশানা করেছেন? এক সময়ে অক্ষয়ের সঙ্গে রাবিনাকে নিয়ে বলিউডে কম গুঞ্জন ছিল না। তবে শুধু রাবিনা নয়, অক্ষয়ের তালিকায় একের পরে এক নারীর নাম জুড়েছে। তারকা পত্নী হিসেবে এখানে টুইংকেলের কথাই ইঙ্গিত করেছেন রাবিনা, এমনই মনে করছেন নেটিজেনরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেপাল ট্র্যাজেডিতেও ইউএস-বাংলার টনক নড়েনি

অনলাইন ডেস্ক: ‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ’ স্লোগানে যাত্রা শুরু করলেও যাত্রীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নিতে পারছে না ইউএস-বাংলা এয়ারলাইনস। যান্ত্রিক ত্রুটি, অব্যবস্থাপনা, অসম প্রতিযোগিতা করতে গিয়ে অনেকবার দুর্ঘটনায় পড়ছে দেশের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইনসটি।
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের এভিয়েশনশিল্পের সবচেয়ে বড় দুর্ঘটনায় পাইলট, ক্রুসহ ৫১ জনের মর্মান্তিক মৃত্যুর পরও নিরাপত্তার ক্ষেত্রে তারা সতর্ক হয়নি বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ নোজ গিয়ার অচল হয়ে সামনের চাকা না খোলায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে সংস্থাটির একটি উড়োজাহাজ। এতে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ১৬৪ যাত্রী। ওই একই উড়োজাহাজ এর সপ্তাহখানেক আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অচল হয়ে পড়েছিল।
২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরুর পর চার বছরে প্রায় ৪৫ হাজার ফ্লাইট পরিচালনা করে দেশের বিমান চলাচলের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে ইউএস-বাংলা। ক্রমাগত ফ্লাইটের সংখ্যা বাড়ালেও নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সংস্থাটি। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, ফ্লাইট বাড়ানোর পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

এভিয়েশন বিশ্লেষকরা জানান, নির্দিষ্ট সময় পর পর একটি উড়োজাহাজের ইঞ্জিন ও ল্যান্ডিং গিয়ারসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের মেয়াদ শেষ হয়ে গেলে রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এ রক্ষণাবেক্ষণের কোনো একটি পর্যায়ে কমতি থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ক্যাপ্টেন নাসিমুল হক রবিবার বলেন, ‘পুওর ইন্সপেকশন, পুওর মেইনটেন্যান্স, মেকানিক্যাল ফেইলিউর, মিস ম্যানেজমেন্টের কারণে উড়োজাহাজের দুর্ঘটনা ঘটছে। যাদের যে কাজ করার কথা তারা যদি তা না করে তাহলে সমস্যা হতেই পারে। ’ দেশের সাম্প্রতিক বিমান দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে উড্ডয়নের আগে যান্ত্রিক ত্রুটি ধরা না পড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা আগে ত্রুটি ডিটেক্ট করতে পারছে না। ফ্লাইট সেফটির যে নিয়ম আছে তা কঠোরভাবে সিভিল এভিয়েশন, বিমান সংস্থা, ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্ট সবাইকে অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি কিংবা কোনো ছাড় দিলেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। ’

শাহ আমানতে জরুরি অবতরণের ঘটনায় ইউএস-বাংলার যাত্রী আফসানা রহমান বলেন, ‘নেপালের মতো বড় দুর্ঘটনার পরও ইউএস-বাংলার নিরাপত্তাব্যবস্থার উন্নতি হয়নি। শুনেছি গত সপ্তাহেও ঢাকা থেকে উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার না খোলার ঘটনা ঘটেছিল তাদের উড়োজাহাজের। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই, যাতে বারবার ঘটনা না ঘটে। ’

গত বুধবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হলেও ইউএস-বাংলার উড়োজাহাজের নোজ গিয়ার (চাকা) না খোলায় পাইলটের দক্ষতায় এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়ে যায় আরোহীরা। ওই ঘটনার পর ইউএস-বাংলার উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ গত ছয় মাসে একই এয়ারলাইনসের একাধিক দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার জন্য রক্ষণাবেক্ষণ ত্রুটি নয়, ভাগ্যকে দুষছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।

ইউএস-বাংলার যত সমস্যা: শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করা ইউএস-বাংলার উড়োজাহাজটি (বিএস-১৪১ ফ্লাইট) ছিল বোয়িং ৭৩৭। এর আগে গত ২১ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে সংস্থাটির এই একই উড়োজাহাজ। ঢাকা থেকে চট্টগ্রামগামী সকাল সাড়ে ১০টার বিএস ১২৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ১১টার দিকে ওড়ার জন্য রানওয়েতে গিয়ে হঠাৎ নোজ গিয়ার অচল হয়ে যায়। এ সময় অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। অবতরণের অপেক্ষায় থাকা বেশ কয়েকটি বিদেশি উড়োজাহাজ ঢাকার আকাশে চক্কর দিতে থাকে। দীর্ঘ সময় পর রানওয়ে থেকে সরিয়ে এক পাশে নেওয়া হয় উড়োজাহাজটি।

চলতি বছর ১২ মার্চ নেপালে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২৬ বাংলাদেশিসহ ৫১ জনের মৃত্যু হয়। ২০১৫ সালে সংস্থাটির একটি উড়োজাহাজ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ছিটতে পাশের জমিতে চলে যায়। এতে উড়োজাহাজের পেছনের চাকা দেবে যায়।

এ ছাড়া সংস্থাটির মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী একটি উড়োজাহাজ ত্রুটির কারণে ২০ মিনিট পর্যন্ত ওড়ার পর জরুরি অবতরণ করে। গত ১৫ এপ্রিল কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সৈয়দপুর বিমানবন্দর থেকে ছেড়ে আসা ৬৭ যাত্রী নিয়ে গত ১২ জানুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ারলাইনসের আরেকটি ফ্লাইট। বিমানবন্দর সূত্র জানায়, যাত্রী নিয়ে ওই উড়োজাহাজটি দুপুর ১২টা ৫৫ মিনিটে সৈয়দপুর ছাড়ে। ওড়ার পর উড়োজাহাজটির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। অন্য ইঞ্জিন কাজে লাগিয়ে উড়োজাহাজটি শাহজালালে জরুরি অবতরণ করে। এ রকম ঘটতে থাকায় ইউএস-বাংলাকে দুর্ঘটনা হ্রাসে নজর দিতে তাগিদ দিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।

শাহ আমানতে সাম্প্রতিক দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের বোয়িং কম্পানিকেও। একই সঙ্গে ঘটনা খতিয়ে দেখছে ইউএস-বাংলার প্রকৌশল বিভাগ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গঠন করেছে চার সদস্যের তদন্ত কমিটি। এর নেতৃত্বে আছেন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের (এএআইজি-বিডি) প্রধান ক্যাপ্টেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহ। গতকাল তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমরা ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রাথমিক প্রতিবেদন দেব। ’

তবে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে বারবার দুর্ঘটনায় পড়ার পেছনে ইউএস-বাংলার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালন ত্রুটিকেও দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নিরাপদ ফ্লাইটের জন্য সবচেয়ে বেশি নজর দিতে হবে উড়োজাহাজের নিয়মিত রক্ষণাবেক্ষণে। কেবল বাণিজ্যিক বিষয় নয়, বিবেচনায় রাখতে হবে টেকনিক্যাল দিকটিও। পাইলটসহ ত্রুদ্ধদের ডিউটি টাইম যেন অতিরিক্ত না হয় এটি দেখভালের দায়িত্ব ব্যবস্থাপনা কর্তৃপক্ষের।

ইউএস-বাংলার উড়োজাহাজের একের পর এক দুর্ঘটনার বিষয়ে নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, তদন্তাধীন বিষয় নিয়ে মন্তব্য করা নিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইকাও) নিষেধাজ্ঞা আছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশনস) কামরুল ইসলাম বলেন, ‘এই ঘটনা যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে। এটা এমন নয় যে শুধু ইউএস-বাংলার ক্ষেত্রে প্রযোজ্য। একটা ঘটনার পর দুর্ভাগ্যজনকভাবে যখন আরেকটি ঘটনা আসে তখন অনেকে এয়ারলাইনসকে দোষারোপ করে বসে। কিন্তু বাস্তবতা হলো—সব শেষ ঘটনায় যাওয়ার সময় নোজ গিয়ার ঠিকমতো অপারেট করেছে, কিন্তু নামার সময় পেছনেরগুলো করেছে, কিন্তু সামনেরটা করেনি। প্রতিটি ফ্লাইট পরিচালনার আগে প্রকৌশল বিভাগ রুটিন চেক করে। সিভিল এভিয়েশনের এয়ার অর্ডিনেন্স সার্টিফিকেট ‘রেডি টু ফ্লাই’ ছাড়া কোনো উড়োজাহাজ উড়তে পারে না। মেইনটেন্যান্স আপস করার সুযোগ নেই। ’

২০১৪ সালে বেসরকারি বিমান পরিবহন সংস্থা হিসেবে যাত্রা শুরু করা ইউএস-বাংলা দুই বছরের মাথায় ঢাকা-কাঠমাণ্ডু রুটের মাধ্যমে আন্তর্জাতিক আকাশে প্রবেশ করে। বর্তমানে প্রতিষ্ঠানটি সাতটি আন্তর্জাতিক রুটের পাশাপাশি দেশের অভ্যন্তরেও সাতটি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

এভিয়েশন বিশেষজ্ঞ এবং বিমান বোর্ডের সাবেক পরিচালক ওয়াহিদুজ্জামান বলেন, ‘ফ্লাইট সেফটির ব্যাপারে সিভিল এভিয়েশন অথরিটির কর্তৃত্ব সব এয়ারলাইনসের ওপর। আমরা এয়ারক্রাফটে অর্থ বাঁচানোর জন্য যদি গাফিলতিও করি তা দেখার দায়িত্ব সিভিল এভিয়েশনের। তারা যদি আরো কঠোরভাবে চেক করে, মেইনটেন্যান্সের সময় যদি তারা থাকে তাহলেই এয়ারলাইনসগুলো সতর্ক হয়। এখানে যা কিছু হয়, তার জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। আবার প্রাইভেট এয়ারলাইনসের ক্ষেত্রে বৈষম্যগুলো দুর করতে হবে। না হলে তাদের টিকে থাকা জটিল হয়ে পড়বে। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সন্তানের লিঙ্গ নয়, স্বাস্থ্য নিয়ে ভাবেন সানিয়া

খেলার খবর: ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সন্তান ছেলে না মেয়ে তা নিয়ে তিনি চিন্তিত নন। তিনি সন্তানের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছেন।

সানিয়া বলেন, আমি মনে করি গর্ভবতী মা হিসেবে শুধু আমার সন্তান নয়, সব সন্তানকেই আমি একটি বার্তা দিতে চাই। সেটি হল নিজের স্বপ্নকে অনুসরণ করতে হবে। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। একটি সুস্থ সন্তানের জন্য আমি প্রার্থনা করছি। সে ছেলে না মেয়ে সেটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। যদিও অনেকের কাছে এটা বেশ গুরুত্বপূর্ণ।

সানিয়া মির্জার স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। সন্তান জন্মের সময়ে ভারতে স্ত্রীর পাশে থাকতে শোয়েব এরই মধ্যে ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবের আপত্তিকর ভিডিও অনলাইনে

বিনোদন সংবাদ: ‘হইচই আনলিমিটেড’ নিয়ে বড় পর্দায় আসছেন দেব। এরইমধ্যে তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেবের ভক্তরাও প্রিয় তারকার এমন রুদ্রুমূর্তি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। ভিডিওতে একজনের দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসতে দেখা গেছে দেবকে।

‘হইচই আনলিমিটেড’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১২ অক্টোবর। অনিকেত চট্টপাধ্যায় পরিচালিত এ ছবিতে দেব ছাড়াও অভিনয় করেছেন খরাজ মুখার্জী, শাশ্বত চ্যাটার্জী, পূজা ব্যানার্জী, রজতাভ দত্ত ও কৌশানী মুখার্জী।

Hoichoi unlimited ছবিটির promotion এ ব‍্যস্ত দেব মেজাজ হারিয়ে এক নবীন অভিনেতার উপর চড়াও হয়ে এলোপাথাড়ি চর ঘুসি চালালেন । কি হয়েছিল ? কেন দেব মেজাজ হারালেন? সে কথার আগে প্রশ্ন আসে এমন কাজ কি এত বড় তারকার সাজে? Hoichoi unlimited এ বছর পূজোর সব থেকে বড় আকষর্ণীয় বানিজ্যিক ছবি।কিন্তু সেই ছবি মুক্তি পাওয়ার আগেই এমন ঘটনা।

Posted by Sagar Dasgupta on Saturday, 29 September 2018

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম বাংলাদেশি ছবি হিসেবে চীনে মুক্তি পাবে ‘বেঙ্গলি বিউটি’

বিনোদন সংবাদ: সারা দেশে আগামী ৫ অক্টোবর মুক্তি পাচ্ছে রাহসান নূর পরিচালিত ‘বেঙ্গলি বিউটি’ ছবিটি। এতে রাহসানের পাশাপাশি অভিনয় করেছেন লাক্স তারকা টয়া। ছবিটি বাংলাদেশে পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

ছবিটির পরিচালক রাহসান নূর জানান, ছবিটি এর আগে আমেরিকায় মুক্তি পেয়ে ভালো ব্যবসা করেছে।শীঘ্রই চীনেও প্রথম বাংলাদেশি ছবি হিসেবে এটি মুক্তি পাবে।

রবিবার সন্ধ্যায় বনানীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটি জানালেন ছবির পরিচালক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী টয়া, পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হলেন ঐশী

বিনোদন সংবাদ: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শতাধিক প্রতিযোগীকে হারিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’-এর বিজয়ী নির্বাচিত হয়েছেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। যার ফলে চীনে অনুষ্ঠেয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

রবিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (আইসিসিবি) রাজদর্শন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এবারের আসরের প্রথম রানার্সআপ হয়েছেন নিশাত নেওয়ার সালওয়া ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন নাজিবা বুশরা।

এই প্রতিযোগিতার মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন কণ্ঠশিল্পী শুভ্রদেব, অভিনেত্রী তারিন, মডেল খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবী।তবে আজকের চূড়ান্ত আসরে বিচারকদের মধ্যে ছিলেন না তারিন। তার স্থানে দেখা যায় মডেল আজরাকে।
এছাড়া গ্র‍্যান্ড ফিনালে আইকন বিচারক হিসেবে ছিলেন ‘মাইলস’ ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং কোরিওগ্রাফার আনিসুল ইসলাম হিরু। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ডিজে সনিকা ও আরজে নিরব। অনুষ্ঠানে পারফর্ম করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, আঁচলসহ বেশ কয়েকজন। এছাড়া গান পরিবেশন করেন সংগীত শিল্পী মিনার, মারিয়া শিমু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘থিম সং’ গাইলেন টুম্পা খান

বিনোদন সংবাদ: হালের জনপ্রিয় গায়িকা টুম্পা খান। কাভার সং গেয়ে তার জনপ্রিয়তার শুরু। তবে ইতিমধ্যে মেইনস্ট্রিমে নিজের গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হয়েছেন তিনি। সম্প্রতি ‘চুপ’ শিরোনামে সামাজিক ব্যাধি ইভটিজিং-বিরোধী একটি শর্টফিল্মেরর থিম সং গাইছেন এই গায়িকা।

এই প্রসঙ্গে টুম্পা খান জানান, এমন একটি সামাজিক সচেতনতামূলক কাজে সম্পৃক্ত হতে পেরে যথেষ্ট আনন্দিত তিনি। জানালেন, কাজটি করতেও ভালো লেগেছে তার। আইফ্লিক্সবিডির (মালয়েশিয়াভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম) ইউটিউব চ্যানেল থেকে খুব শিগগিরই অবমুক্ত হতে যাচ্ছে শর্টফিল্মটি।

এ ছাড়া নতুন আর কী করছেন, জানতে চাইলে তিনি বলেন, নিয়মিত স্টেজ শো, স্ট্রিট শো এবং ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিচ্ছি। আর নিজের চ্যানেলের জন্য বেশ ক’টি কাভার সং এর কাজও প্রায় শেষ পর্যায়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মনীষা-আয়েশার সঙ্গেও পরকীয়া নানা পাটেকরের!

বিনোদন সংবাদ: প্রাক্তন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত যৌন হেনস্থার অভিযোগ এনেছেন নানা পাটেকরের বিরুদ্ধে। এই অভিনেত্রীর এমন অভিযোগে এখন সরগরম মিডিয়া পাড়া। এর মধ্যেই আবার নতুন করে উঠে আসছে নানার সঙ্গে ঘটে যাওয়া কিছু পুরনো ঘটনাও।

সেই ৯০ দশকের কথা, তখন নীলাকান্তি পাটেকরের সঙ্গে দিব্যি ঘর-সংসার করছে নানা পাটেকর।

তবুও ১৯৯৬ সালে ‘অগ্নিসাক্ষী’ সিনেমার শ্যুটিংয়ের সময় বলিউড অভিনেত্রী মনীষা কৈরালার প্রেমে পড়েন নানা। ওই সময় নানা পাটেকরের মতো একজন কঠিন স্বভাবের ব্যক্তিত্বের সঙ্গে মনীষা কৈরালার প্রেমের খবরে বলিপাড়ার অনেকেই অবাক বনে যান।

তবে অগ্নিসাক্ষী ছবির শ্যুটিংয়ের সময় নানা ও মনীষা দু’জনেই একে অপরের প্রেমে মজেছিলেন বলেই শোনা যায়।

অভিনেত্রী মনীষা কৈরালার প্রতিবেশীদের অনেকেই তখন বলেছিলেন তারা নানাকে অনেক দিন ভোর বেলা মনীষার বাড়ি থেকে বের হতে দেখেছেন। এমনকি অভিনেত্রা নানা পাটেকর নাকি সেসময় স্ত্রীর থেকে আলাদা থাকাও শুরু করে দিয়েছিলেন।

শোনা যায়, মনীষার সঙ্গে প্রেমের সম্পর্ক চলার কিছুদিনের মধ্যেই তার উপর বিভিন্ন বিষয়ে নিষেধ শুরু করেন নানা। মনীষাকে সে সময় সহ-অভিনেতাদের সঙ্গে দেখলে, আর খোলামেলা পোশাকে দেখলে তো কোনো কথায় নেই। নানা নাকি ভীষণ রেগে যেতেন মনীষার উপর। এজন্য বিভিন্ন সময় মনীষার সঙ্গে ঝগড়াও হয়েছে নানার।

এরই মাঝে হঠাৎ একদিন অভিনেত্রী আয়েশা জুলকার সঙ্গে নানা পাটেকরকে তার ঘরে হাতে-নাতে ধরেছিলেন নায়িকা মনীষা। সেসময় আয়েশার সঙ্গে নাকি ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন নানা। এমনটাই শোনা যায়।

যা মনীষার পক্ষে মেনে নেয়া সম্ভব ছিল না। এতে করে মনীষা ভেঙে পড়েন। রাগে-ক্ষোভে ক্ষুব্ধ মনীষা সেসময় অভিনেত্রী আয়েশাকে গালিগালাজ করেন বলেও শোনা যায়। এই ঘটনার পর মনীষা খুব শীঘ্রই নানাকে বিয়ের প্রস্তাব দেন। যদিও নানা সে প্রস্তাব রাজি হননি। এরপরেই নাকি নানা পাটেকরের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় মনীষার।

অন্যদিকে, মনীষার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর পরই অভিনেত্রী আয়েশার সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন নানা পাটেকর। পরে আয়েশার সঙ্গে লিভ-ইন করা শুরু করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest