সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

ব্রাজিলের বিপক্ষে দলে নেই মেসি

খেলার খবর: বিশ্বকাপে ফ্রান্সের কাছে হারার পর থেকেই আর্জেন্টাইন ফুটবল একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। এদিকে জাতীয় দল থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিশ্রামে রয়েছেন দলের অধিনায়ক ও মূল তারকা লিওনেল মেসি। এরই মাঝে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা দল ঘোষণা হয়েছে। ফিরেছেন ম্যানচেস্টার সিটি সেন্টার-ব্যাক নিকোলাস ওটামেন্ডি। কিন্তু আবারো দলের বাইরে রয়েছেন লিওনেল মেসি।

এদিকে মেসিবিহীন দুটি ম্যাচে মোটামুটি মানের ফুটবল উপহার দিয়েছেন। যুক্তরাষ্ট্রের মাটিতে গুয়োতেমালার সাথে ৩-০ গোলে জয় ও কলম্বিয়ার বিপক্ষে গোলশুন্য ড্র করে আলসেবিলেস্তোরা। আগামী ১১ অক্টোবর সৌদি আরবের মাটিতে ইরাক ও পাঁচদিন পর ব্রাজিলের বিপক্ষে আরো দুটি প্রীতি ম্যাচেও মেসি দর্শক হিসেবে মাঠে থাকবেন।

এ সম্পর্কে আর্জেন্টিনার বিশ্বকাপ পরবর্তী কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমি খেলার বিষয়ে মেসির সঙ্গে কথা বলেছি। আমাদের দুজনেরই মত হচ্ছে জাতীয় দলে ফেরার এটা সঠিক সময় নয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খেলার খবর: অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৭ গোলের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। রোববার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশে সময় সন্ধ্যায় ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

খেলার প্রথমার্ধেই ৮-০ গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হওয়ার পর করে আরও ৯ গোল। জবাবে একটি গোলও বাংলাদেশের জালে পাঠাতে পারেনি পাকিস্তানের মেয়েরা।

বাংলাদেশের হয়ে সিরাত জাহান স্বপ্না একাই করেন ডাবল হ্যাটট্রিকসহ ৭ গোল। হ্যাটট্রিক করেছে মারজিয়াও। তিনি করেন ৪ গোল। ২ গোল করেছেন শিউলি আজিম। এছাড়া ১টি করে গোল করেন তহুরা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, অধিনায়ক মিসরাত জাহান মৌসুমি এবং আখি খাতুন।

খেলার সময় পাকিস্তানের গোলরক্ষক তোবা ইদ্রিসকে দেখে বেশ অসহায় লাগছিল। একের পর এক গোল করে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। আর পোস্টের মধ্যে থেকে বল কুড়িয়ে এনে সতীর্থদের হাতে তুলে দিয়ে যেন বলছেন, ‘কী আর করা যাবে! নে আবার খেলা শুরু কর।’ গোলরক্ষক হিসেবে ১৭ বার বল কুড়িয়ে আনার কষ্টটা তো আর বলে বোঝানোর নয়!

গেল আগস্টে চাংলিমিথাং স্টেডিয়ামে এই পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। এবার অনূর্ধ্ব-১৮ সাফ নারী চ্যাম্পিয়নশিপেও তাদের বিপক্ষে বড় জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামে ছোটন শিষ্যরা।

প্রসঙ্গত, পাকিস্তানের মাথার ওপর ছিল ফিফার দেওয়া তিন বছরের নিষেধাজ্ঞা। সেটা কাটিয়ে মাত্র কয়েক মাস আগে ফুটবলে ফিরেছে পাকিস্তান। এরপর দ্বিতীয়বার এসেছে আন্তর্জাতিক আসরে। সেই তুলনায় বাংলাদেশের এই মেয়েরা গত চার বছর ধরে দুর্দান্ত সাফল্য পাচ্ছে বয়সভিত্তিক আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে।

গত মাসে ভুটানের এই চাংলিমিথাং স্টেডিয়ামেই অনূর্ধ্ব ১৬ সাফে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এক মাসের ব্যবধানে অনূর্ধ্ব ১৮ সাফে বাংলাদেশের কাছে পাকিস্তান হজম করল ১৭ গোল। বয়সের সঙ্গে বেড়েছে গোলও। মেয়েদের ফুটবলে বাংলাদেশের এটাই সবচেয়ে বড় জয়। ‘নবীন’ পাকিস্তানকে একেবারেই নাস্তানাবুদ করে ছেড়েছে মার্জিয়া, সিরাত জাহান স্বপ্নারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসার ভবনটি ঝুকিপূর্ন
আব্দুল আলিম শ্যামনগর
সুন্দরবনের কোল ঘেষে অবস্থিত শ্যামনগর উপজেলা। বাংলাদেশের দক্ষিনে পশ্চিমে অবস্থিত এই উপজেলাটি অত্যান্ত সুন্দর। যার একপাশে সুন্দরবন ও আরেক বাংলাদেশ-ইন্ডিয়ার সিমানা। আর শ্যামনগর এর প্রানকেন্দ্রে অবস্থিত এই উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্যামনগর  কেন্দ্রিয় আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার পূর্ব পাশে নির্মিত ভবনটি এখন হয়ে উঠেছে ঝুকিপূর্ন। যে কোনো সময় এটি ভেঙ্গে পড়তে পারে। সরজমিনে গিয়ে দেখা যায় ভবনটির চারিপাশের পিলারে ফাটল ধরে রড বেরিয়ে গেছে এবং এএর কিছু অংশ ভেঙ্গে পড়েছে। এছাড়া মাদ্রাসাটির অন্যান্য ভবন গুলার অবস্থা ও খারাপ। সঠিক রক্ষনাবেক্ষন এর অভাবে সেগুলোও নষ্ট হওয়ার পথে । প্রায় জায়গায় ফাটল ধরেছে এবং ক্লাশ রুমের দরজা জানালা গুলো খুলে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। এ বিষয়ে মাদ্রাসাটির হেড মাস্টার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব, আনসার আলির সাথে কথা বলে জানা যায়, ২০০২ সালের দিকে ভবনটি নির্মিত হয় এবং এটি আরো ২ বছর আগে ব্যাবহারের অনুপযোগি হয়ে পড়ে।  তিনি বলেন আমরা এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তাকে অবহিত করেছি এখন এটা তাদের হাতে এবং আমাদের ফন্ডে যতেষ্ঠপরিমান টাকা না থাকা অন্যান্য ভবন গুলি সংস্কার করা সম্ভাব হচ্ছে না । এ বিষয়ে তিনি সাতক্ষিরা-৪ আসন তথা শ্যামনগর কালিগঞ্জ (আংশিক)এর সংসদ সদস্য জনাব এস,এম জগলুল হায়দার সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করেছেন।
উল্লেখ থাকে যে মাদ্রাসাটি শ্যামনগর এর প্রানকেন্দ্রে অবস্থিত হওয়াতে এটি মাদ্রাসা বোর্ড এর জেডিসি, দাখিল,আলিম,ফাজিল পরিক্ষার কেন্দ্র হিসাবে ব্যাবহারিত হয়। এবং শ্যামনগরের বিভিন্ন মাদ্রাসা থেকে জেডিসি, দাখিল, আলিম,ফাজিল পরিক্ষার কয়েক হাজার পরিক্ষার্থি পরিক্ষা দিয়ে থাকে প্রতি বছর। এজন্য প্রতিষ্ঠানটির আশু সংস্কার দাবি করে সাতক্ষীরা-৪ আসন তথা শ্যামনগর কালিগঞ্জ (আংশিক)এর মাননীয় সংসদ সদস্য জনাব এস,এম জগলুল হায়দার সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করেছেন এলাকবাসি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন”
আব্দুল আলিম :
সেবা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর বার্ষিক সম্মেলন ও কমিটি গঠিত হয়েছে।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এম.এম সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন নেতৃত্বকে দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়নের সফলতা প্রচার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়ী করার জন্য আহ্বান জানান। সেই সাথে নব-নির্বাচিত ইউনিট নেতৃবৃন্দকে এলাকার মানুষের পাশে থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করার উদাত্ত আহ্বান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জি.এম আঃ রউফ, রমজাননগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন বাবু, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ইকবাল হোসেন মিঠু, এম.এম শরীফ উদ্দীন, মোঃ আকবর হোসেন, সাংবাদিক সাহেব আলী, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনূর রশীদ সুমন, সাবেক শিক্ষক মাওঃ ইদ্রিস আলী, ব্যবসায়ী নেতা আনারুল ইসলাম প্রমুখ।
উক্ত সম্মেলনে আগামী ১ বছরের জন্য সর্বসম্মতিক্রমে জি.এম সাইফুল ইসলাম কে সভাপতি, মোঃ রেজাউল ইসলাম কে সহ-সভাপতি, মোঃ হিরণ হোসেন কে সাধারণ সম্পাদক, তপন মুন্ডা কে যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোঃ জালাল হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে মোট ৪৫ জন সদস্যের কমিটি প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকির সিদ্দিকী সোহাগ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক-৪

আশাশুনি ব্যুরো : আশাশুনি থাানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানার  ৪ আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নের্তৃত্বে শনিবার ও রবিবার সকালে আশাশুনি থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই(নিঃ) মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় পৌনে বারোটার দিকে জিআর-১৯৮/১৬ এর ওয়ারেন্টেের আসামী নওয়াপাড়া গ্রামের আব্দুর সালামের পুত্র আব্দুর সাদেককে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। অপরদিকে এএসআই (নিঃ) ফেরদৌস কবির সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-১৯৮/১৬ এর ওয়ারেন্টের আসামী একই গ্রামের গোলাম হোসেনের পুত্র মিলন হোসেনকে রাত ১২ টার দিকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। পৃথক অভিযানে পিএসআই (নিঃ) মোঃ আঃ রাজ্জাক সঙ্গীয় ফোর্স এর সহায়তায় আশাশুনি থানার মামলা নং-২০(০৮)১৮ এর আসামী বসুখালী গ্রামের মৃত ইমান গাজীর পুত্র কামাল গাজী (৪০)কে রবিবার সকাল সাড়ে ৬টার দিকে বসুখালী এলাকা হতে গ্রেফতার করেন। এসএসআই (নিঃ) স্বরজিৎ বিশ্বাস সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৩১/১৮ এর ওয়ারেন্টেরর আসামী হাড়িভাঙা গ্রামের আজিজ খাঁর পুত্র রাসেদুল খাঁকে সকাল পৌনে ৭টার দিক তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। পরবর্তীতে আসামীদেরকে রবিবার সকালে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রতনপুরে ছাত্রের সাথে জোর পূর্বক সমকামিতার অভিযোগ

পলাশ দেবনাথ নূরনগর থেকে : কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজন কতৃক কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া গ্রামের মোঃ আব্দুল্লাহ মোড়লের ৫ম শ্রেণি পড়ুয়া পুত্র মোঃ তারিকুল ইসলাম (১১) এর সাথে জোর পূর্বক সমকামিতা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোঃ তারিকুল ইসলাম পীরগাজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন মেধাবী ছাত্র। থানা অভিযোগ সূত্রে জানাগেছে, স্কুলে আসার পথে তরিকুলের সাথে ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজনের দেখা হলে সে বিভিন্ন ভাবে ফুসলিয়ে বাড়িতে নিয়ে যায়। এরপর এক পর্যায়ে একটি রুমে নিয়ে রুমের দরজা বন্ধ করলে, তারিকুল চলে আসার জন্য কাকুতি মিনতি করতে থাকে। এসময় ইউপি সদস্য তাকে উলঙ্গ করে এবং সমকামিতার জন্য বললে সে ভীত সন্ত্রস্থ হয়ে পড়ে। লম্পট ইউপি সদস্য জোর পূর্বক সমকামিতা করে বলে জানায় ভুক্তভোগী ছেলেটা। এক পর্যায়ে তারিকুল চিৎকার করার কারনে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় সে। এবিষয়ে পীরগাজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাজেদা পারভীনের সাথে কথা বললে তিনি বলেন, তারিকুল আজ দেরিতে স্কুলে আসে, এবং এ্যাসেম্বিলির পর সে বাড়িতে চলে যায়। তবে আজ তার মন খারাপ ছিল এটা আমি দেখেছি। সবশেষে বিষয়টি জানার জন্য ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমার সাথে তরিকুলের এমন কোন ঘটনাই ঘটেনি এবং আজ তার সাথে আমার দেখা হয়নি। অন্যদিকে ভিকটিম তরিকুল সাংবাদিকদের কাছে ভিডিও ধারনকৃত সাক্ষাতে তার উপর অমানবিক কার্যকলাপের বর্ণনা দেয়। এলাবাসির ভাষ্যমতে প্রকৃত পক্ষে দুঃচরিত্র লম্পট ইউপি সদস্য এর আগেও সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল চলাকালীন সময়ে শ্রেণী কক্ষে ঢুকে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরন করার অভিযোগ আছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল হোসেন খোকন ও ইউপি সদস্য সেলিম আহমেদ ভিকটিমের পরিবারকে উপজেলা নির্বাহী অফিসার ও কালিগঞ্জ থানা পুলিশের কাছে জানানোর জন্য পরামর্শ দিয়েছে বলে জানাগেছে। এবিষয়ে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হাসান হাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, ভিকটিমের পরিবার থানায় এসেছিল এবং ইউপি সদস্য মাসুম বিল্লাহর বিরুদ্ধে একটি অভিযোগ দিয়ে গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা রবিবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সরকারের সাফল্য ও ভিশন ২০২১ বিষয়ক আলোচনা

দেবহাটা ব্যুরো : দেবহাটায় তথ্য অফিসের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ২০২১ ভিশন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখে সরকারের বিভিন্ন সাফল্য অর্জন ও ভিশন ২০২১ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, প্রধান শিক্ষক অনুপ কুমার দাস সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এসময় সরকারের বিভিন্ন সেক্টরে উন্নয়ন ও ২০২১ ভিশন ভিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এডিপির অর্থায়নে ১৭ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয় এবং উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষক কর্মসূচীর আওতায় ৪০ জন নারীকে ২ লক্ষ ৪০ হাজার প্রশিক্ষন ভাতা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest