সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

রিয়ালকে আবারও রুখে দিল আতলেতিকো মাদ্রিদ

খেলার খবর: রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে আবারও রুখে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে দাপট দেখায় হুলেন লোপেতেগির দল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্পেনের সফলতম দলটি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই নিয়ে লিগে টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো রিয়াল। গত বুধবার সেভিয়ার মাঠে ৩-০ গোলে হেরেছিল দলটি।
স্পেনের শীর্ষ লিগে দুদলের মধ্যে এই নিয়ে টানা চার ম্যাচ ড্র হলো। প্রতিবেশী ক্লাবটির বিপক্ষে রিয়াল সবশেষ জেতে ২০১৬ সালের নভেম্বরে। আতলেতিকোকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছিল ইউরোপের সফলতম দলটি।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল রিয়াল। তবে প্রথমার্ধে আক্রমণে আধিপত্য ছিল অতিথিদের। প্রথম পাঁচ মিনিটে দুটি সুযোগও পায় তারা; কিন্তু সাফল্য মেলেনি। সাউল নিগেসের শট গোলরক্ষক থিবো কোর্তোয়া ফেরানোর পর অঁতোয়ান গ্রিজমানের শট ক্রসবারের উপর দিয়ে যায়।
অষ্টাদশ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে গোলরক্ষককে একা পেয়ে যান গ্রিজমান। কিন্তু এগিয়ে আসা কোর্তোয়াকে পরাস্ত করতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। ৩৭তম মিনিটে আরেকটি পাল্টা আক্রমণে রিয়াল গোলরক্ষককে একা পান দিয়েগো কস্তা। কিন্তু এবারও এক হাত দিয়ে রুখে দেন এ বছরের ফিফার সেরা গোলরক্ষক।
এই অর্ধে রিয়ালের উল্লেখযোগ্য সুযোগটি আসে ২১তম মিনিটে। টনি ক্রুসের ফ্রি-কিকে গ্যারেথ বেলের ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধের শেষ দিকে স্বরূপে ফেরার আভাস দেওয়া রিয়াল বিরতির পর শুরু থেকেই রক্ষণে চাপ বাড়ায়। ৬৬তম নিজেদের সেরা সুযোগটি পায় তারা। বাঁ দিক থেকে ক্রুসের পাস ডি-বক্সে ফাঁকায় পান মার্কো আসেনসিও। সামনে একমাত্র বাধা ছিল ইয়ান ওবলাক; কিন্তু হাত প্রসারিত করে রুখে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক।
শেষ ১৫ মিনিটের প্রায় পুরোটা সময় একচেটিয়া আক্রমণ করে যায় রিয়াল। আতলেতিকোর জমাট রক্ষণে তার সবই ভেস্তে যায়। ফলে টানা দুই ম্যাচে জালের দেখা না পাওয়ার হতাশায় মাঠ ছাড়ে ইউরোপ চাম্পিয়নরা।
নির্ধারিত সময়ের শেষ দিকে করিম বেনজেমাকে তুলে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রকে নামান লোপেতেগি। অভিষেকে মাঠে নেমেই গতির দ্যুতি ছড়ান তিনি। যোগ করা সময়ে একটা ভালো সুযোগ পেয়েই যা্চ্ছিলেন; কিন্তু তাকে ফাউল করে দলকে রক্ষা করেন আনহেল কোররেয়া।

সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
আরেক ম্যাচে আথলেতিক বিলবাওয়ের সঙ্গে ১-১ ড্র করা বার্সেলোনা সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে।
১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া। চতুর্থ স্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট ১২।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিন ম্যাচে জয়শূন্য বার্সা

খেলার খবর: লা লিগায় টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট হারাল বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে মুনির এল হাদাদির গোলে হার এড়ায় তারা।
বার্সার সমতাসূচক গোলের কৃতিত্ব লিওনেল মেসির। মুনিরকে দিয়ে গোলটা করিয়েছেন তিনি। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের মোকাবেলা করবে বার্সেলোনা।
সেই ম্যাচের কথা মাথায় রেখে শনিবার ন্যুক্যাম্পে মেসিকে বিশ্রামে রেখেছিলেন কাতালানদের কোচ আর্নেস্তো ভালভার্দে।
কিন্তু মেসিকে বসিয়ে রাখার মূল্য দিতে হল পয়েন্ট হারিয়ে। বিলবাও তাদের রুখে দিল ১-১ গোলে। ৫৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি।
ছয় মিনিট বাকি থাকতে মুনিরকে দিয়ে সমতাসূচক গোল করান মেসি। তিন ম্যাচে জয়শূন্য রইল বার্সেলোনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে ফিরেছে মাশরাফি বাহিনী

স্পোর্টস ডেস্ক: ইনজুরি, অসহনীয় আবহাওয়া, সুপার ফোর রাউন্ডের বিতর্কিত সূচি ও বিতর্কিত আম্পায়ারিংসহ একের পর এক প্রতিকূলতা পেরিয়ে এশিয়া কাপে শেষ বলের বেদনাদায়ক পরাজয় সত্ত্বেও ইতোমধ্যে এশিয়া কাপে সকলের হৃদয় জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
শনিবার (২৯ সেপ্টেস্বর) রাত ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এশিয়া কাপে তিনবারের ফাইনালিস্টরা।
টাইগার কন্টিনজেন্টের সঙ্গে ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দরে ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় গণমাধ্যমকর্মীদের ভীড় লক্ষ্য করা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাবা হলেন ক্রিকেটার তাসকিন

অনলাইন ডেস্ক: ছেলে সন্তানের বাবা হলেন তাসকিন আহমেদ। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে প্রথম পুত্র সন্তানের বাবা হন তিনি। নিজের ফেসবুক ওয়ালে সন্তান এবং স্ত্রীর ছবিসহ একটি সেলফি শেয়ার করেছেন তিনি। তাসকিন তার ফেসবুক পেজে ‘আলহামদুলিল্লাহ, মাই বয়’ লিখে স্ট্যাটাসটি দিয়েছেন।
ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন তাসকিনের স্ত্রী সৈয়দ রাবেয়া নাঈমা এবং তিনি আগলে রেখেছেন একটি নবজাতককে। সামনে রয়েছেন তাসকিন নিজে। ছবিটি তাসকিনই তুলেছেন বোঝা যাচ্ছে।
গত বছরের নভেম্বরে দীর্ঘদিনের প্রিয় মানুষ সৈয়দা রাবেয়া নাঈমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন। বিয়ের পর এবার দেখলেন সন্তানের মুখও।
ইনজুরির কারণে ক্রিকেটের ময়দান থেকে গত কয়েক মাস ধরে কিছুটা দূরে আছেন তাসকিন। ২০১৫ সালে পিঠে পাওয়া পুরনো ব্যথা সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠলে বিশ্রামে চলে যেতে হয় তাসকিনকে। তাসকিন প্রথমবার এই ব্যথার অভিজ্ঞতা অর্জন করেছিলেন বিশ্বকাপের বছরে। চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা অবস্থায় বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার খবর পান। এই ইনজুরির কারণে টাইগারদের সর্বশেষ সিরিজগুলোতে অংশ নিতে পারেননি সময়ের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার। তবে সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া উপহার হিসেবে তার বংশের নতুন অতিথির আগমনের খবর তাসকিনকে এনে দিয়েছে এক পৃথিবী স্বস্তি।
গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর শেষে হুট করেই বিয়ে করেন তাসকিন আহমেদ। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন নিদাহাস ট্রফিতে। সেবারও খুব একটা ভালো করতে পারেননি তাসকিন। তাই আপাতত দলের বাইরে রয়েছেন এই তারকা পেসার। হয়ত জুনিয়র তাসকিনে ভাগ্য বদলাতে পারে সিনিয়র তাসকিনের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আরব আমিরাত এবং সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইরানের!

বিদেশের খবর: ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি! সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিল ইরান। ভিডিওতে এমনটাই কড়া বার্তা দিয়েছে তেহরান। ভিডিও বার্তায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিয়ন্ত্রণে থাকা রেভলিউশনারি গার্ডের তরফে এই হুমকি দেওয়া হয়। ভিডিওটি ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি ট্যুইট করার কিছু পরেই তা অবশ্য ‘ডিলিট’ করে দিয়েছে। তবে এই হুমকিতে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কুচকাওয়াজ চলাকালীন হামলা হয় ইরানের সেনাদের ওপর। তাতেই ঘা লাগল ইসলামি প্রজাতন্ত্র ইরানের গর্বে। দেশের নিরাপত্তা নিয়ে হুঙ্কার ছাড়া সরকার এখন হামলার ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত।

সংবাদ সংস্থা ইরনা জানাচ্ছে, শনিবার মিলিটারি প্যারেডে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে হল ২৪ জন। অন্তত ৫০ জন জখম হয়েছেন। বিবিসি, সিএনএন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট, এই হামলায় কুঁকড়ে গিয়েছে ইরানি জনজীবন। নিহতদের মধ্যে ইরানের রেভলুশনারি গার্ডস বাহিনীর আটজন সদস্য এবং একজন সাংবাদিক রয়েছেন।

এই ঘটনায় ক্ষুব্ধ ইরান। এই আক্রমণের জন্য রিয়াধ এবং আবুধাবিকে দায়ী করেছেন খামেইনি। অতীতে গার্ডের তরফে যে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালানো হয়েছে, তাই ফুটেজ এই বিতর্কিত ভিডিওতে দেখা গিয়েছে। হুমকি দেওয়া হয়েছে ইরানকেও। গত এপ্রিলে খামেনির মন্তব্যের একটি ক্লিপিংসও সেখানে রয়েছে।

খামেনিকে বলতে শোনা যাচ্ছে, ‘হিট অ্যান্ড রানের যুগ এখন শেষ হয়ে গিয়েছে। দোষীদের উপযুক্ত এবং কড়া শাস্তি দেওয়া হবে।’

এই ভিডিওর প্রেক্ষিতে পারস্য উপসাগরে এক গভীর দুশ্চিন্তা ও অনিশ্চয়তার বাতাবরণ সৃষ্টি হয়েছে। কারণ, সাম্প্রতিক অতীতে দুবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানে ইসলামিক স্টেটের আক্রমণের পাল্টা হিসেবে ২০১৭ সালে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। এই মাসের গোড়ায় উত্তর ইরাকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল ইরানের কুর্দিশ বিচ্ছিন্নতাবাদীদের শিক্ষা দিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সাবেক ছাত্রনেতাদের কনভেনশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : “দালাল হাইব্রীড দূর্নীতিবাজ হঠাও, সাতক্ষীরা আওয়ামীলীগ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্রলীগ নেতাদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী শহরের তুফান কনভেনশনের লেক ভিউ মিলনায়তনে অনুষ্ঠিত সাবেক ছাত্রনেতাদের কনভেনশনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক দুইবারের সভাপতি,্্্বর্তমান জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদের আহবায়ক শেখ সাহীদ উদ্দিন।
সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান জেলা আ’লীগের উপদপ্তর সম্পাদক জে এম ফাত্তার পরিচালনায় কনভেনশনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মোজাহার হোসেন কান্টু, নূরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, এড.ওসমান গনি, এ্যাড. অনিত মুখাজী, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, ডা: মনোয়ার হোসেন, আমিনুল ইসলাম লাল্টু, সাঈদ মেহেদী, আতাউল হক দোলন,মাহমুদ আলী সুমন, এ্যাড, সৈয়দ জিয়াউর রহমান, এজাজ আহমেদ স্বপন, মীর মাহমুদ আলী আবীর, কাজী আক্তার হোসেন, সম মোরশেদ, মীর মোস্তাক আলী, বিদার হোসেন বাবলু, মীর মাসুদ আলী সুবীর, জ্যেৎনা আরা, শেখ রফিকুল ইসলাম রানা, নজরুল ইসলাম, শফিউদ্দিন সফি, সেলিম রেজা সবুজ, নজরুল ইসলাম হাবলু, সুশান্ত, সৈয়দ মহিউদ্দিন হাশেমী, কাজী ইকবাল হাসান, খন্দকার আনিসুর রহমান, এড.তামিম আহম্মেদ সোহাগ, এড.ফারুক হোসেন, তৌহিদ হাসান, মীর আশরাফ আলী বাবু,সালাহউদ্দিন আল আজাদ, নাজমুন আসিফ মুন্নি, আমজাদ হোসেন, আয়শা সিদ্দিকা, ঢালী শামসুল ইসলাম প্রমুখ।
বক্তরা বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড তৃনমূলে পৌছে দেয়ার জন্য ছাবেক ছাত্রলীগ নেতাদের দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানানো হয়। একই সাথে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট ক্ষমতায় আনতে সাবেক ছাত্র নেতাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে সভার শুরুতে প্রয়াত সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাদের স্মরণ করা হয়।
সভা শেষে সাবেক ছাত্রনেতাদের সমন্বয় পরিষদের আহবায়ক শেখ সাহীদ উদ্দিন একটি ঘোষণা পত্র পাঠ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ফলজ বৃক্ষের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সদস্যদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে পৌরসভাধীন ঝিকরা সীমান্ত বহুমুখী সমিতির সভাপতি বাবু গঙ্গা মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা সমবায় অফিসার নওশের আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন- পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, মেজবাহ উদ্দিন লিলু, পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- গোলাম রসুল, শরিফুল ইসলাম, তামান্না খাতুন প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ৩ জন সঞ্চয়কারীকে পুরষ্কৃত এবং সদস্য ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩’শ পিচ ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে এমপি রুহুল হকের পক্ষে মটরসাইকেল শোভাযাত্রা

আশাশুনি প্রতিনিধি : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের একাধিক সম্মানে ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে ডা: আ.ফ.ম রুহুল হক এমপির পক্ষে আশাশুনিতে মোটর সাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক-এমপির পক্ষে সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন ও সাংসদের এ্যাম্বাসেডর তৌষিকে কাইফুর নেতৃত্বে প্রায় ২শতাধিক মোটর সাইকেল আনুলিয়া বাজার থেকে শুরু হয়ে খাজরা, বড়দল, কাদাকাটি, কুল্যা, বুধহাটা ও আশাশুনি বাজার প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মাহবুবুল হক ডাবলু, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস,এম সাহেব আলী, যুব মহিলালীগের সভাপতি সীমা সিদ্দিকী, তরুনলীগ সভাপতি আক্তারুজ্জামান প্রিন্স সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় শোভাযাত্রাকারীরা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা সহ আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest