সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়া যেন মৃত্যু উপত্যকা, নিহতের সংখ্যা ৪০০

বিদেশের খবর: ভূমিকম্প ও সুনামিতে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে ইন্দোনেশিয়া। এখন পর্যন্ত প্রায় ৪শ মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। শুক্রবার দেশটির সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। সুনামির ফলে সৃষ্ট ছয় থেকে সাত ফুট উঁচু ঢেউ সুলাওয়েসির পালু শহরকে ভাসিয়ে নিয়ে গেছে।
ভূমিকম্পে একটি মসজিদসহ বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে সুনামির বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে দেখা গেছে, আতঙ্কিত লোকজন ভয়ে চিৎকার করে কাঁদছে, কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় পালিয়ে যাচ্ছে। ভূমিকম্পের পর বেশ কয়েকবার পরাঘাতের (আফটার শক) কারণে ক্রমাগত কাঁপছে সুলাওয়েসি শহর। কয়েকশ বাড়ি, হাসপাতাল এবং শপিং সেন্টার ধ্বংস হয়ে গেছে।
সুনামির পর ইতোমধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকার কারণে এবং যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

পালুর প্রধান সড়কগুলো ভূমিধসের কারণে বন্ধ হয়ে আছে। এছাড়া গুরুত্বপূর্ণ একটি ব্রিজ ধসে পড়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৩৮৪ জন প্রাণ হারিয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কমপক্ষে ৫৪০ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
গত মাসে ইন্দোনেশিয়ার লম্বোক দ্বীপে কয়েক দফা ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে গত ৫ অাগস্টের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে লম্বোক দ্বীপেই ৪৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পে প্রায় ৪শ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুখপাত্র সুতোপো পুরও নুগরোহো বলেন, আমরা সঠিক তথ্য জানতে পারছি না কারণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সুনামিতে ভেসে যাওয়া অনেক মরদেহ সমুদ্রের তীর থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু মৃতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। তাছাড়া হতাহতের কারণ ভূমিকম্প নাকি সুনামি তাও নিশ্চিত হওয়া যায়নি।

পালু এবং এর কাছাকাছি অবস্থিত ডংগালা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পালু শহরে তিন লাখের বেশি এবং দুই শহর মিলিয়ে ৬ লাখের বেশি মানুষের বসবাস। ইতোমধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়েছে। কিন্তু এক মন্ত্রী জানিয়েছেন, শহরের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যহত হচ্ছে।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ২ মিনিটে পালু সুলাবেসির ৭৮ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাতত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও ঘণ্টাখানেকের মধ্যেই সতর্কতা তুলে নেয়া হয়।

প্রেসিডেন্ট জোকো উইদোদো শনিবার এক ঘোষণায় জানিয়েছেন, উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সুনামি আঘাত হানার পর পালুর প্রধান বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে।

এক মন্ত্রী জানিয়েছেন, বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে হেলিকপ্টার ল্যান্ড করানো যাবে বলে আশা করা হচ্ছে। রাজধানী জাকার্তা থেকে কার্গো বিমানে করে ত্রাণ সহায়তা পাঠিয়েছে সেনাবাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে এই প্রথম সর্বাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি সর্বাধুনিক এফ-৩৫বি জয়েন্ট স্ট্রাইক ফাইটার বিধ্বস্ত হয়েছে। গতকাল শুক্রবার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের মেরিন কোরের ঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
দেশটির মেরিন সেনারা সাধারণত এ ধরনের বিমান ব্যবহার করে থাকেন। যুক্তরাষ্ট্রে সর্বাপেক্ষা উন্নত প্রযুক্তিতে তৈরি এফ-৩৫ স্টিলথ বিমান বিধ্বস্তের এটাই প্রথম কোনো ঘটনা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মার্কিন কর্মকর্তারা জানান, অত্যন্ত ব্যয়বহুল বিমানটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার সময় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। একে বড় ধরনের ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ এশিয়ার এভিয়েশন মোড়ল বাংলাদেশ

দেশের খবর: আকাশপথের নিরাপত্তা সূচকে দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্য বাংলাদেশের অবস্থান শীর্ষে। বিশ্বের এভিয়েশন অভিভাবক হিসেবে পরিচিত আইকাও সেফটি স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্সের (ইফেকটিভ ইমপ্লিমেন্টেশন) সম্প্রতি প্রকাশিত সূচকে বাংলাদেশের স্কোর ৭৬। যেখানে প্রতিবেশী দেশ ভারতের স্কোর ৬৫ দশমিক ৮২।
আটটি প্যারামিটারের মধ্যে সাতটিতেই ভারতের চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। এ ছাড়া ইন্দোনেশিয়া সবগুলো ক্ষেত্রেই ভারতের চেয়ে ভালো অবস্থান অর্জন করেছে। অন্যদিকে পাঁচটি প্যারামিটারে ভারতকে পেছনে ফেলেছে মালয়েশিয়া।
আইকাওয়ের সেফটি স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্সে কাতারের স্কোর ৬৩ দশমিক ৮১, থাইল্যান্ডের ৩৪ দশমিক ২, মালয়েশিয়ার ৭৪ দশমিক ৭৪, ইন্দোনেশিয়ার ৫১ দশমিক ৬১, মালদ্বীপের ৬৫ দশমিক ৮২, ভারতের ৬৫ দশমিক ৮২ ও ভুটানের ৩৮ দশমিক ৯৫।
সর্বশেষ ২০১২ সালে অনুষ্ঠিত আইসিভিএমের মাধ্যমে বাংলাদেশ আইকাওয়ের কালো তালিকা থেকে মুক্ত হয়েছিল। সে সময় বাংলাদেশের স্কোর ছিল ৫০ দশমিক ৮। ইউনিভার্সাল ওভারসাইট সেফটি অডিট প্রোগ্রাম ২০১৭ সালের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির বলেন, প্রতিবেশী ভারত থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। আমরা সেফটিকে ফার্স্ট প্রায়োরিটি দেই বলেই এমন সূচক অর্জিত হয়েছে।

আটটি বিষয় নিরীক্ষার মাধ্যমে আকাশপথের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আইকাও। এগুলো হলো— সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচলের প্রাইমারি এভিয়েশন লেজিসলেশন, অর্গানাইজেশন, পার্সোনেল লাইসেন্সিং, অপারেশনস, এয়ারওয়ার্দিনেস, এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন, এয়ার নেভিগেশন সার্ভিসেস, অ্যারোড্রোমস অ্যান্ড গ্রাউন্ড এইডস।

এর মধ্যে প্রাইমারি এভিয়েশন লেজিসলেশনে বাংলাদেশের স্কোর ৭০, অর্গানাইজেশনে ৮০, পার্সোনেল লাইসেন্সিংয়ে ৭৮, অপারেশনসে ৮৫, এয়ারওয়ার্দিনেসে ৮৫, এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশনে ৬৭, এয়ার নেভিগেশন সার্ভিসেসে ৭২ ও অ্যারোড্রোমস অ্যান্ড গ্রাউন্ড এইডসে ৬৭।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২২ শর্তে জনসভার অনুমতি পেল বিএনপি

দেশের খবর: শর্ত সাপেক্ষে রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পেয়েছে বিএনপি। শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে লিখিত অনুমতি দেয়া হয়।
এর আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করে। এতে নেতৃত্ব দেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। অন্যজন হলেন- সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
এ্যানি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল জনসভার অনুমতি পেয়েছি। বেলা ১২টায় আমাদের জনসভা শুরু হবে।
আজাদ বলেন, ২২ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার লিখিত অনুমতি পেয়েছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নৌকায় ভোট চেয়ে নজরুল ইসলামের নির্বাচনী রোড শো

নিজস্ব প্রতিবেদক : নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে নৌকায় ভোট চেয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বর্ণাঢ্য মটরসাইকেল শোভাযাত্রা(রোড শো) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় পিএন হাইস্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য রোড শো বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রহ্মরাজপুর, চাঁদপুর হয়ে ফিংড়ী গিয়ে জনসভায় মিলিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত রোড শো-তে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মাছুম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, কার্যকারী সদস্য সবুর খান, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ শাহাবাজ, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান ও শহীদুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. আল মাহমুদ পলাশ, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নুর মনোয়ার, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সহ প্রায় হাজার খানেক মটর সাইকেল রোড শো-তে অংশ গ্রহন করে। রোডশোতে অংশগ্রহনকারীদের হাতে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের ব্যানার, প্লাকার্ড দেখাযায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রী ইমরান খান দুর্বল নেতা

বিদেশের খবর: পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্বল নেতা বলে আক্রমণ করেছেন দ্য ভয়েস অব করাচির চেয়ারম্যান। একইসঙ্গে ইসলামাবাদ সরকারকে সেনাবাহিনীর হাতের পুতুল বলেও উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভয়েস অব করাচির চেয়ারম্যান নাদিম নুসরাত বলেন, ইমরান খান একজন দুর্বল নেতা। তিনি শুধু নীতি তৈরি করতে পারেন কিন্তু তা বাস্তবায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ সেনাবাহিনীর হাতেই।
সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাতকারে নাদিম নুসরাত বলেন, পাকিস্তান শুরু থেকেই একটি সামরিক রাষ্ট্র হিসেবে পরিচিত। ইমরান খান পররাষ্ট্র নীতি তৈরি করতে পারেন কিন্তু প্রশ্ন হলো তিনি কি এসব নীতি বাস্তবায়নে কাজ করার জন্য যথেষ্ঠ পরিসর পাবেন?
তিনি বলেন, পাকিস্তানকে অন্য দেশকে দোষ দেয়ার আগে নিজেদের অভ্যন্তরীণ বিষয় সমাধান করতে হবে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়নের জন্য পাকিস্তানকে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন নাদিম নুসরাত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমাবেশের অনুমতি পাবে বিএনপি

দেশের খবর: রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি যে সমাবেশ করতে চাইছে সে ব্যাপারে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি সমাবেশের অনুমতি পাবে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
দুই দফা তারিখ পরিবর্তন করে রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি। একই দিন উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সরকার সমর্থক ইসলামিক ঐক্য ফ্রন্টও সমাবেশ করবে। তাই বিএনপি জনসভার অনুমতি পাবে কি-না তা নিয়ে সংশয় রয়েছে। তবে পুলিশ বলছে, শর্তসাপেক্ষে জনসভার অনুমতি পেতে পারে দলটি।
ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তা দখল করে আওয়ামী লীগ সমাবেশ করবে না। অন্যদেরও করতে দেয়া হবে না।’
যেহেতু সমাবেশের অনুমতি দেয়া হবে তাই ইস্যুটি নিয়ে ঘোলাটে পরিবেশ তৈরি না করতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একইসঙ্গে বিএনপিকে ধৈর্য্য ধরার পরামর্শও দেন তিনি।
তিনি বলেন, বিএনপি দল ছুট হয়ে গেছে। তাই সমাবেশের নামে দলের নেতাকর্মীদের জড়ো করতে চেষ্টা চালাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় সভাপতি রকিবুল রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সচিব কে. এমা সহিদুল্লাহ, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ রুবাইয়্যাত ইসলাম মন্টি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পলাশ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ রাবির দশম সমাবর্তন

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। উপাচার্যের বাসভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হবে।
সমাবর্তনে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও লেখক সেলিনা হোসেনকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনে অংশ নিতে ৬ হাজার ৯ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক আলমগীর মো. সিরাজুদ্দীন। এ ছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর থেকে পাঁচটি নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাগুলো- আজ দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল হলসমূহ তালা দেয়া থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট এবং বিনোদপুর গেট খোলা থাকবে। কাজলা গেট, চারুকলা গেট স্টেশন গেট বধ্যভূমি গেট বন্ধ থাকবে, তবে সকল গেট দিয়ে সমাবর্তনে অংশগ্রহণকারী গ্রাজুয়েটরা কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বিকালে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রাজুয়েটরা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তবে প্রবেশের ক্ষেত্রে সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে আইডি কার্ড বহন করতে হবে। ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচলের সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সাথে রাখার জন্য বলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest