সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ : আগুনে পুড়িয়ে ধ্বংসসাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্নে চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপিউচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনশ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারা

‘মিয়ানমারের সার্বভৌমত্বে হস্তক্ষেপের অধিকার জাতিসংঘের নেই’

বিদেশের খবর: মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, তার দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার অধিকার কোনো দেশ, সংস্থা বা গোষ্ঠীর নেই। তাই জাতিসংঘকে মিয়ানমারের ব্যাপারে সাবধান হতে হবে। জাতিসংঘ রোহিঙ্গা ‘গণহত্যার’ জন্য মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের বিচারের সুপারিশ করার এক সপ্তাহ পরে এমন মন্তব্য করলেন দেশটির সেনাপ্রধান।
রোববার (২৩ সেপ্টেম্বর) নে পি দোতে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে গণতন্ত্র, জাতিসংঘ ও রাখাইন প্রসঙ্গে তিনি এসব মন্তব্য করেন বলে খবর প্রকাশ করেছ মিয়ানমারের সেনাবাহিনী নিয়ন্ত্রিত পত্রিকা মায়াবতি।
তিনি আরও বলেন, মিয়ানমারের সেনাবাহিনী গণতন্ত্র বিকাশের পথ তৈরি করতে কাজ করে যাবে। এছাড়া রাখাইনের ঘটনা নিয়ে অগ্রহণযোগ্য কোনো দাবি তারা মেনে নেবে না। বিশ্বের একেক দেশের গণতন্ত্র চর্চার ধরন একেক রকম। একটি দেশ সেই ধরনের গণতন্ত্রের চর্চা করে, যা তার জন্য উপযুক্ত। সার্বভৌম রাষ্ট্র হিসেবে মিয়ানমারও স্বাধীন একটি পররাষ্ট্র নীতির চর্চা করে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিরপেক্ষ একটি অবস্থান বজায় রেখে চলে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) রাখাইনের ঘটনা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এরপরই প্রথমবারের মতো জেনারেল মিন অং হ্লাইং এ নিয়ে মুখ খুললেন।
তিনি বলেন, জাতিসংঘের নিয়ম মেনেই বিভিন্ন চুক্তিতে সই করে মিয়ানমার জাতিসংঘের সদস্য রয়েছে। তবে প্রতিটি দেশের নিজস্ব কিছু আদর্শ থাকে। তাই কোনো আদর্শে বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কোনো দেশ, কোনো সংস্থা বা কোনো গোষ্ঠীর নেই।

মিয়ানমারের সেনাপ্রধান বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বললে অনেক সময় ব্যক্তিতে ব্যক্তিতে ভুল বোঝার তৈরি হতে পারে। ঠিক তেমনিভাবে কোনো রাষ্ট্রের ভিতরকার বিষয়ে হস্তক্ষেপ করলেও একই সমস্যার সৃষ্টি হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রমাণ পেলেই সিনহার বিরুদ্ধে ব্যবস্থা: দুদক চেয়ারম্যান

দেশের খবর: সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সর্ম্পকে আইনমন্ত্রীর মন্তব্য নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দালিলিক প্রমাণ পেলেই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তথ্যপ্রমাণ ছাড়া কারো কথায় মামলা হবে না।
সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, বেসিক ব্যাংকের দুই ব্যক্তিকে চার কোটি টাকা ঋণ দেওয়ার বিষয় নিয়ে দুদকের অনুসন্ধান চলছে।
এসকে সিনহা এই ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত আছেন কিনা এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, এটা অনেক বড় বিষয়। এ নিয়ে আমাদের বিব্রত না করাই ভালো।
এরআগে রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাঁদমারী এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সমিতির কার্যকরি কমিটির অভিষেক ও ডিজিটাল বার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আইনমন্ত্রী সাবেক বিচারপতি এসকে সিনহাকে দুর্নীতিবাজ বলে অভিহিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাউকোলা সরকারি প্রাইমারি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা  সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাউকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগ নেতা মো. খায়রুল বাশার। এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. তফুরা খাতুন, সহকারি শিক্ষক ফারুক আহমেদ, জহুরুল ইসলাম, আলেয়া খাতুন, ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মোছা. সিরাজুম মনিরা, অভিভাবক সদস্য মোছা. কাকুলি খাতুন, তহমিনা খাতুন, ফিরোজা বেগম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীর দ্বারা সময় উপযোগী পাঠদানের মাধ্যমে ছাত্র ছাত্রীদের সঠিক মেধা বিকাশে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ। প্রতি বছরের ন্যায় এ বছরও সকল শ্রেণির ছাত্র ছাত্রীরা ভালো ফলাফল করায় ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের প্রশংসা করেন। বর্তমানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্র ছাত্রীদের আধুনিক মেধা বিকাশের পথ সৃষ্টি করে দিয়েছেন। তিনি বিদ্যালয় ও শিশুদের কল্যাণে সকলকে অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারি শিক্ষক মো. ইকবাল হোসাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশু অধিকার বিষয়ে ব্রেকিং দ্য সাইলেন্স’র কুইজ প্রতিযোগিতা

এম.এ হোসাইন : বৃহস্পতিবার ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুলে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শিশু অধিকার প্রতিষ্ঠায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ফয়জুল হক, রেহেনা খাতুন, ব্রেকিং দ্য সাইলেন্স’র এসপিএ প্রকল্পের পিসি মো. মনিরুজ্জামান টিটু, ইয়ুথ ভলান্টিয়ার সালমা আক্তার ও সামছুদ্দীন কাজল, জেলা এডলোসেন্ট ও ইয়ুথ ক্লাবের সদস্য মাসুদ রানা, রাইসুল ইসলাম, রুবিনা সুলতানা, মুজাহিদ হোসেন ও ইউনিয়ন ইয়ুথ সদস্যবৃন্দ। কুইজে শিশু অধিকার, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, জরুরী সেবা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস, স্থানীয় সরকার, মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন, খেলাধুলা, সাধারণ জ্ঞান প্রভৃতি বিষয়ে ৭৯জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মো. মোশারাফ আলী ১ম স্থান, মো. মাসুদ রানা ২য় ও ৩য় স্থান অধিকারী জান্নাতুল ফেরদাউসকে পুরস্কৃত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক: সাতক্ষীরার তালায় তেঁতুলিয়া এলাকার থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে ওই লাশটি উদ্ধার করা হয়। তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, তালা উপজেলার তেঁতুলিয়া এলাকার খুলনা-পাইকগাছা সড়কের পাশে একটি ধান ক্ষেতে জমির মালিক সকালে ধান ক্ষেতে যায়।
এসময় জমির মালিক লাশটি দেখতে পায়।
পরে খবর পেয়ে তালা থানার পুলিশ লাশটি উদ্ধার করে।অজ্ঞাত লাশটি মুখে দাড়ি উলাঙ্গ ছিল।
এলাকাবাসী ও পুলিশ জানায় অজ্ঞাত ব্যক্তি গত প্রায় এক সপ্তাহ ধরে ঘুরা ঘুরি করছিল।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বর্তমান সরকারের অধীনেও নির্বাচনে যেতে রাজি ড. কামাল

দেশের খবর: বর্তমান সংবিধানিক কাঠামো এবং বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে তারা নীতিগতভাবে রাজি আছেন বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
ড. কামাল হোসেন এ বিষয়ে জানান, তাদের নবগঠিত জোটের শরিকদের সঙ্গে এব্যাপারে কোন কথা হয়নি। এটি শুধুই তার দলের অবস্থান।
বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।
এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন জানান, তাদের এই জোট কোন নির্বাচনী জোট নয়। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যেই শুধু তারা একজোট হয়েছেন।
তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করার জোট। যে কারণে এটা দ্রুত করা সম্ভব হয়েছে।’
ড. কামাল হোসেন আরও বলেন, ‘এটা একটা সিম্পল প্রভিশন। আমি মনে করি সবাই এটা বলতে দ্বিধা করবেন না। তবে এরকম কোন সিদ্ধান্ত আমরা বসে নেইনি।’
তিনি বলেন, ‘বলা হচ্ছে, তারা যেগুলো আইনে আছে, এগুলো মেনে চলবেন। যদি দেখা যায় যে, তারা এখান থেকে সরে যাচ্ছেন বা কোনো প্রভাব ফেলার চেষ্টা করছেন। তখন এটা দৃষ্টি এলে প্রথমেতো আপত্তি করা হবে যে, এটা থেকে আপনারা বিরত থাকেন। এরপরও অন্যপক্ষ যদি দেখেন যে রীতিনীতি না মেনে এটা করা হচ্ছে। তখন তো নির্বাচন বাতিল করার জন্য কোর্টে যেতে হবে।’
নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ড. কামাল উল্লেখ করেন, যারা সরকারে থাকবে, নির্বাচন নিরপেক্ষ করতে তাদের দায়িত্ববোধ থাকতে হবে।
‘বিভিন্ন দলের নেতৃবৃন্দ যারা আছেন, তারা যখন একটা স্বাক্ষর করবেন যে, আমরা কেউ এখানে হস্তক্ষেপ করবো না, আমরা এই প্রক্রিয়াকে একটা নিরপেক্ষ প্রক্রিয়া হিসেবে হতে দেবো,তখন আমরা ধরে নিতে পারি সরকারের পক্ষে বা আমাদের পক্ষে যারা ওথ (শপথ) নিয়ে কথাগুলো বলবেন, তাদেরতো ন্যূনতম একটা দায়িত্ববোধ থাকবে।’
‘নির্বাচন কমিশন এটা রেফারি হিসেবে পরিচালনা করবে।কেউ যদি নিরপেক্ষতা থেকে সরে যায় তারা সেটা চিহ্নিত করবে এবং এটাকে অবৈধ বলবে। এগুলোতো ইলেকশন আইনেই আছে।’
জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে শনিবার এই জোটের প্রথম যে সমাবেশ হয়, সেখান থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পাঁচ দফা দাবি তুলে ধরা হয় এবং আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে সে সব দাবিদাওয়া মেনে নেয়ার আহ্বান জানানো হয়।
সুষ্ঠু নির্বাচনের জন্য কী ধরণের পূর্বশর্ত তারা সরকারকে দিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘ভোটার লিস্ট নিরপেক্ষভাবে করতে হবে। ভোটার লিস্ট অনুয়ায়ী সবার ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।’ সূত্র: বিবিসি বাংলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টে‌স্টে পাশ না কর‌লে মূল পরীক্ষায় অংশগ্রহণ নয়, গে‌জেট প্রকাশ

দেশের খবর: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় পাস না করলে মূল পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণের কোনো সুযোগ পাবে না বলে এক বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার ঢাকা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। আদেশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও পাঠানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এসএসসি ও এইচএসসি নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের মূল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে না। এ ছাড়া প্রতিষ্ঠান প্রধানদের নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ছয় মাস সংরক্ষরণ করতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে তপন কুমার সরকার সাংবাদিকদের বলেন, এর সুবিধা-অসুবিধা কিংবা উদ্দেশ্য কেবল মন্ত্রণালয় বলতে পারবে। তবে বিষয় হলো যে আদেশ জারি হয়েছে তা মন্ত্রণালয়ের। এর মাধ্যমে শিক্ষার গুণগত মান বাড়বে।
জানা যায়, অনুত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির ইচ্ছা-অনিচ্ছার উপর চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এক-দুই বিষয়ে ফেল করলে নির্দিষ্ট অঙ্কের টাকা জরিমানা দিলেই নির্বাচনী পরীক্ষায় পাস দেখিয়ে দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এশিয়া কাপে ব্যর্থতা: অধিনায়কত্ব হারালেন ম্যাথুস

খেলার খবর: এশিয়া কাপে ব্যর্থতার কারণে অধিনায়কত্ব হারালেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার পরিবর্তে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছে দিনেশ চান্দিমালকে।
এশিয়া কাপের গ্রুপপর্বে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হারে শ্রীলঙ্কা। অপর ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা।
এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর নিজেদের নেতৃত্ব সংকটের কথা জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ম্যাথুসকে সরিয়ে দেয়া প্রসঙ্গে এক বার্তায় এসএলসি জানায়, ‘রবিবার নির্বাচকরা আসন্ন ইংল্যান্ড সিরিজে ওয়ানডে অধিনায়ক হিসেবে দিনেশ চান্দিমালকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্সের প্রভাবে তারা অ্যাঞ্জেলো ম্যাথুসকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়তে অনুরোধ করেছেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest