সর্বশেষ সংবাদ-
দুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রামশ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানা

মন্ত্রীর কথায় মামলা বা অনুসন্ধান হবে না: দুদক

দেশের খবর: সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার কথিত দুর্নীতির অভিযোগ অনুসন্ধান নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দেয়া বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে দুর্নীতি দমন কমিশন-দুদক বলছে, সেটা মন্ত্রীর নিজস্ব বক্তব্য।

সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকরা আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে মন্তব্য জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘মন্ত্রীর যা ইচ্ছা, তা বলতেই পারেন। কিন্তু মন্ত্রীর কথায় তো মামলা হবে না, অনুসন্ধানও হবে না।’

তিনি আরো বলেন, ‘তার (মন্ত্রীর) কথায় কোনো প্রভাব দুদকে পড়বে না। আমি গ্যারান্টি দিচ্ছি। যথাযথ এভিডেন্স ছাড়া কারও বিরুদ্ধে অনুসন্ধান বা তদন্ত হবে না।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দুদক চেয়ারম্যান বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার নামে দুর্নীতির অভিযোগ নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য তার নিজস্ব। এতে দুদকের অনুসন্ধানে কোনো প্রভাব পড়বে না।

রোববার নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এসকে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুদক খতিয়ে দেখছে। দুদক তার বিরুদ্ধে যখন মামলা করবে, তখনই মামলা হবে। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না।

প্রায় এক বছর আগে ‘নজিরবিহীন পরিস্থিতিতে’ দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার আত্মজীবনীমূলক বই ‘অ্যা ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ প্রকাশিত হয়েছে।

ওই বইতে তিনি দাবি করেছেন, প্রভাবশালী গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তকর্তার হুমকির মুখে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়। এরপর বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠাতে বাধ্য হন।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায় এবং সেই রায়ের কিছু পর্যবেক্ষণকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের তীব্র সমালোচনার ‍মুখে ছিলেন সেই সময়ের প্রধান বিচারপতি এস কে সিনহা। গত বছরের ১৩ অক্টোবর ছুটিতে থাকা অবস্থায় অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন।

সেদিন গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে বলেছিলেন, তিনি অসুস্থ নন, সম্পূর্ণ সুস্থ আছেন। চাপে নয়, ছুটি কাটাতে স্বেচ্ছায় বিদেশে যাচ্ছেন। আমি পালিয়ে যাচ্ছি না। আমি আবারো ফিরে অাসবো।’

তবে তিনি আর ফিরে আসেননি। ছুটিতে থাকার মধ্যেই সরকারের পক্ষ থেকে জানানো হয় প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করেছেন। বিদেশ থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি, ষোড়শ সংশোধনী নিয়ে রায়ের কারণে প্রধান বিচারপতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার তাকে জোরপূর্বক ‍ছুটিতে যেতে এবং পদত্যাগে বাধ্য করেছে।

যদিও আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে তা বরাবরই নাকচ করে দেয়া হয়।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে দুদক: ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পাসের কারণে যদি অনুসন্ধানী সাংবাদিকতা কমে যায়, তাহলে এই আইন নিয়ে সরকারের সাথে দুদক কথা বলবে জানান ইকবাল মাহমুদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর তিন সুপারিশ

দেশের খবর: মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা সঙ্কট সমাধানে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শরণার্থী সঙ্কট নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সভাপতিত্বে বৈঠকটি হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব:
১. রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আইন, নীতি ও আচরণ বন্ধ করতে হবে মিয়ানমারকে। রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করার প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে।

২. মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।

৩. জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সুপারিশের আলোকে ন্যায় বিচার ও জবাবদিহি নিশ্চিত করে মিয়ানমারে রোহিঙ্গাদের নৃশংসতার হাত থেকে বাঁচাতে হবে।

প্রস্তাবগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমরা চাই রোহিঙ্গারা নিরাপত্তা ও মর্যাদা নিয়ে তাদের মূল ভূমিতে ফিরে যাক।

রোহিঙ্গাদের সাহায্যে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর এগিয়ে আসার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্র যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানের মুখে গত বছরের অগাস্ট থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়, যাকে ‘জাতিগত নির্মূল অভিযান’ বলেছে জাতিসংঘ।

গত ১৮ সেপ্টেম্বর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করে আইসিসি।

নেদারল্যান্ডসের হেগে গঠিত ওই আদালতের এক আইনজীবী এক বিবৃতিতে বলেন, লাখ লাখ রোহিঙ্গাকে যেভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে বিতাড়িত করা হয়েছে, তাতে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিক তদন্ত হাতে নিয়েছেন আদালত।

এর আগে জাতিসংঘ মিয়ানমারে রোহিঙ্গা নিধনের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। যদিও তা প্রত্যাখ্যান করে মিয়ানমার সরকার।

জাতিসংঘের আবেদন আমলে নিয়ে ৬ সেপ্টেম্বর আইসিসি মিয়ানমারের বিচার করার পক্ষে মতামত দিয়ে এক বিবৃতি দিলে সেটিও ‘দৃঢ়ভাবে প্রত্যাখ্যান’ করে মিয়ান সরকার বলেছিল, এ ইস্যুতে আইসিসির হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে আসাদুজ্জামান বাবুর নির্বাচনী পথসভা

 

নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত সদরের লাবসা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য অগ্রযাত্রার বার্তা তুলে ধরেন। এসময় লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, ইউপি সদস্য গোলাম কিবরিয়া বাবু, মনিরুল ইসলামসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভা ও গণসংযোগকালে সদসর উপজেলা আসাদুজ্জামান বাবু বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে। তা সম্ভব হয়েছে শুধু মাত্র জননেত্রী শেখ হাসিনার কারনে। তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি উন্নয়নশীল মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশের টাকা পদ্মাসেতু হচ্ছে, প্রত্যক্ষ এলাকা বিদ্যুতায় হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা স্বাস্থ্য সহ প্রতিটি সেক্টরে উন্নয়নের ধারাবাহিকতা চলমান রয়েছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আনার জন্য সকলকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালতলায় বখাটের হামলায় স্কুল ছাত্রীসহ আহত-৩

নিজস্ব প্রতিবেদক :
কু প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে কর্তৃক স্কুল পড়–য়া ছাত্রী এবং তার পিতা ও ভাইকে মারপিটের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টায় শহরের তালতলায় এঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, তালতলা এলাকার বাহারুল ইসলামের ৮ম শ্রেণি পড়–য়া কন্যা সুমাইয়া খাতুন কে একই এলাকার মনিরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ প্রায় কু প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু সুমাইয়া তার প্রস্তাবে রাজি না হওয়ায় আব্দুল্লাহ ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে সোমবার সকালে সুমাইয়া পানি আনতে যাওয়ার সময় একা পেয়ে আব্দুল্লাহ তার বুকে হাত দেওয়ার চেষ্টা করে। সুমাইয়া বাধা দিলে আব্দুল্লাহ তাকে মারপিট শুরু করে। এসময় সুমাইয়াকে উদ্ধার জন্য পিতা বাহারুলও ভাই ইসমাইল ছুটে আসলে তাদেরও মারপিট করে গুরুতর আহত করে। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী ছাত্রীর পিতা বাহারুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুমারি উপলক্ষ্যে গণনাকারিদের ৩দিন ব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে ২৭ সেপ্টেম্বর হতে ১৬ অক্টোবর ২০১৮ খানা তথ্যভান্ডার শুমারি উপলক্ষ্যে গণনাকারিদের ৩দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের ২২টি জেলার আর্থসামাজিক অবস্থা তথ্য সংগ্রহের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় এ শুমারি পারিচালিত হবে। গতকাল বিকাল ৫টায় পুরাতন সাতক্ষীরা জি এন প্রাথমিক বিদ্যালয়ে সাতক্ষীরা পৌরসভার ৩ ও ৪নং ওয়ার্ডের সুপারভাইজার ও গননাকারীদের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জোনাল অফিসার সাতক্ষীরা জেলা জোন-৩ মুফতি মুখদুম রহিম, অতনু বোস, আফজাল হোসেন, ইসমত আরা, শরিফুল ইসলাম, ইউনুস আলীসহ গননাকারি বৃন্দ। উল্লেখ্য গননা কার্যক্রমের সময় সংশ্লিষ্ট এলাকার সকল খানার সকল সদস্যদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদসহ তথ্য সংগ্রহকারীকে নির্ভূলতথ্য প্রদানের আহ্বান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় স্ত্রী ও সন্তানকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
পাটকেলঘাটায় যৌতুকের দাবিতে স্ত্রী ও সন্তানকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির বিরুদ্ধে। ওই স্বামী তালার পাটকেলঘাটা থানার ভারসা গ্রামের মফিজুল মোড়লের ছেলে আনিসুুুুুুর রহমান(৩১)। গত ২১ সেপ্টেম্বর’১৮ তারিখে তালার পাটকেলঘাটা থানার ভারসা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্ত্রীর পিতার তালার গোপালপুর গ্রামের নুর ইসলাম মোড়ল জানান, বিগত ৩ বছর পূর্বে পাটকেলঘাটা ভারসা গ্রামের মফিজুল মোড়লের ছেলে আনিসুর রহমানের সাথে আমার একমাত্র কন্যা রুমি খাতুন(২২) এর পারিবারিকভাবে ইসলামি শরীয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। বিবাহের সময় ১ লক্ষ ১ টাকা দেরমোহর ধার্য্য করে ৫০ হাজার টাকা মূল্যে একটি সোনার চেইনসহ প্রায় ১লক্ষ ১০ হাজার টাকার সাংসারিক মালামালসহ কন্যাকে আনিসুরের হাতে তুলে দেই। কিছু যেতে না যেতেই যৌতুক লোভী আনিসুর নতুন মটরসাইকেলের দাবিতে স্ত্রী রুমিকে চাপ প্রয়োগ করে বলে বাপের কাছ থেকে টাকা আনতে বলে। এবিষয় নিয়ে ইতোপূর্বে কয়েকবার স্বামী আনিসুর রহমান, শশুর মফিজুল মোড়ল ও শ্বাশুড়ী হাসিনা বেগম আমার কন্যা রুমি মারপিট করে। তারপরও আমার কন্যা সব কিছুই মুখ বুঝে সহ্য করে যাচ্ছিল।
এদিকে আনিসুর রহমানের অফিসের কাজে বাইরে চলে আসলে খুটিনাটি বিষয় নিয়ে দজ্জাল শ্বাশুড়ী হাসিনা বেগম আমার কন্যা রুমিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি কয়েকবার মারপিট করে গুরুতর আহতও করে। কন্যা রুমি আমাকে কয়েকবার টাকার কথা বলেও আমি গরিব হওয়ায় আনিসুরের দাবিকৃত মটরসাইকেল কিনে দিতে না পায় গত ২১ সেপ্টেম্বর’১৮ তারিখ সকালে আনিসুর, শ্বশুর ও শ্বাশুড়ি তাকে বেধড়ক মারপিট করে। এমনকি তাদের ১ বছর বয়সী শিশুকন্যাকে আনিসাকে মারপিট করে দ্বিধাবোধ করেনি তারা। মারার সময় আনিসুর প্রকাশ্যে বলে বাচ্চাটাকে না মারতে পারলে তোকে(স্ত্রী রুমিকে) তালাক দেওয়া সমস্যা হয়ে যাবে। এসময় স্থানীয়রা ছুটে আসলে আনিসুর আমার কন্যা ও নাতনী আনিসা গুরুতর আহত অবস্থায় বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি খবর পেয়ে তাদের নিয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করি। এঘটনায় আদালতে একটি মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে আহত স্ত্রী রুমি ওই যৌতুক লোভী স্বামীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে বলেন, আর কোন নারী যেন এধরনের নির্যাতনের শিকার না হয়। তার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় স্কুলের ভবনের ভিত্তি প্রস্থ উদ্বোধন করলেন এমপি লুৎফুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হেয়ছে।
সোমবার স্কুল চত্বরে এ ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্থ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিন হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান ইফতেখার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা, মুক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুভাষ চন্দ্র সেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সরদার, প্রধান শিক্ষক স্বপন হালদার, পল্লী মঙ্গল মিলন সংঘের (ঘোনা) এর সভাপতি গাজী ছকিল উদ্দিন সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে দেশ এখন এত উন্নত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা মা-বোনদের ইজ্জত হরণ, লুণ্ঠনসহ হত্যাযজ্ঞ চালিয়েছিলো। তাদের বিচার চাওয়া ও বিচার হওয়া কি অপরাধ। আইন তাদের উপযুক্ত বিচার করে শাস্তি দিয়েছে। আর জামায়াত-বিএনপি ইসলামের কথা বলে মানুষ হত্যা করে। এটি কোন ইসলাম। যারা মানুষ হত্যা করে তারা কোন ইসলাম পালন করে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ৭৫লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট) চারতলা একাডেমিক ভবনের নির্মান কাজ বাস্তবায়ন করবে। ইসলামের দোহাই দিয়ে যারা রাস্তা কাটে, গাছ কাটে, স্কুল পুড়িয়ে ভোট চায়। তাদেরকে প্রতিহত করে আগামী নির্বাচনে আবারো বাংলাদেশ আওয়ামীলীগ কে ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান। পরে সংসদ সদস্য খলিষখালী মাধ্যমিক বিদ্যালয় ও পাটকেলঘাটা ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাউডাঙ্গা মাঠে আলোক ফাঁদ উৎসব

 

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সারা জেলায় ২৩৬টি ব্লকে আমন ধান ক্ষেতে ক্ষতিকর পোকামাকড় সনাক্তকরণের জন্য আলোক ফাঁদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসাবে সোমবার সন্ধ্যায় ঝাউডাঙ্গা মাঠে অনুষ্ঠিত আলোকফাঁদ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্যরঞ্জন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, উপ-পরিচালক সদর দপ্তর কৃষিবিদ মোহন কুমার ঘোষ, জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহবুবুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার অমল কুমার ব্যনার্জি, কিরন্ময় সরকার এবং স্থানীয় ইউপি সদস্য ও কৃষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest