সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

হিজড়া আতঙ্কে ট্রেন যাত্রীরা

বিদেশের খবর: উত্তর-পশ্চিমাঞ্চলের আটটি আন্তঃনগর ট্রেনে হিজড়াদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন যাত্রীরা। এসব হিজড়া প্রতিদিন দল বেঁধে কোনো না কোনো ট্রেনে উঠে চালায় চাঁদাবাজি। এদের অশ্লীল অঙ্গভঙ্গি আর মারমুখী আচরণে আতঙ্কিত ও বিব্রত যাত্রীরা চাঁদা দিতে বাধ্য হয়।

যাত্রীদের তত্ত্বাবধানে নিয়োজিত ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের উদাসীনতায় এ ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

উত্তরাঞ্চলের পার্বতীপুর থেকে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর রুটে আটটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এগুলো হল- নীলসাগর, একতা, দ্রুতযান, বরেন্দ্র, তিতুমীর, সীমান্ত, রূপসা ও লালমনি এক্সপ্রেস। এর মধ্যে সাতটি আন্তঃনগর ট্রেন সীমান্তবর্তী হিলি স্টেশন হয়ে নির্দিষ্ট গন্তব্যে চলাচল করে। ওইসব ট্রেনে প্রতিদিন নাটোরের মারুফা হিজরা, রুমা হিজরা, ঝর্ণা হিজরা, একা হিজরা, পাতা হিজরার নেতৃত্বে সক্রিয় ৫টি দল পার্বতীপুর, রংপুর, নীলফামারী, দিনাজপুর, জয়পুরহাট অঞ্চলের হিজড়ারা দল বেঁধে ট্রেনে উঠে পড়ে। তারপর শুরু করে গণহারে টাকা-পয়সা আদায়।

কেউ টাকা দিতে না চাইলে চাঁদা দাবি করা হিজড়া সম্প্রদায়ের সদস্যরা নানা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এ অবস্থা থেকে বাঁচতে যাত্রীরা তখন চাহিদা মতো টাকা দিয়ে হিজড়াদের বিদায় করতে বাধ্য হয়।

ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, ট্রেনে কর্মরত রেল-পুলিশসহ অন্য কর্মচারীরা যাত্রীদের সুবিধা-অসুবিধা দেখার চেয়ে বিনা টিকিটের যাত্রী ও চোরাচালানিদের কাছ থেকে ঘুষ নিতে ব্যস্ত থাকেন। তাই হিজড়া সম্প্রদায়ের হাতে যাত্রীদের হয়রানি বন্ধে তারা কোন ভূমিকা রাখতে পারছেন না।

এ ব্যাপারে রেলওয়ে সান্তাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আকবর হোসেন জানান, নাটোর কেন্দ্রীক গড়ে ওঠা হিজড়াদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। ইতিমধ্যে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি। আন্তঃনগর ট্রেনগুলোতে হকার-ভিক্ষুক ও হিজড়াদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ইতিমধ্যে রেলওয়ে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্ট ট্রেনের কর্তব্যরত গার্ড, টিটিই, অ্যাটেনডেন্ট ও দায়িত্বরত রেল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে শুটিংয়ে ফিরলেন বুবলী!

বিনোদনের খবর: এখন পর্যন্ত ক্যারিয়ারে প্রতিটি ছবিতে চিত্রনায়িকা শবনম বুবলীকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। দর্শকদের মাঝেও এই জুটির জনপ্রিয়তা রয়েছে। তবে বুবলীর সাথে অনেকগুলো ছবিতে জুটি হিসেবে করার পর শাকিব সম্প্রতি অন্য নায়িকাদের বিপরীতেও দেখা যাচ্ছে। শাকিবের নতুন একটি চলচ্চিত্রে তার বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলাকে।
এছাড়াও আরো কয়েকজন নায়িকার সাথে জুটি বাঁধবেন শাকিব। এই সংবাদগুলো প্রচারের পর থেকেই একটি গুঞ্জন ঢালিউড পাড়ায় রটেছে শাকিবের বুবলীকে হয়তো শাকিবের বিপরীতে দেখা যাবে না। ‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’ শিরোনামে ছবিটিতে শাকিবের বিপরীতে আবারো দেখা যাবে বুবলীকে। এছাড়াও এই ছবিতে নবাগতা নায়িকা মৃদুলা থাকবেন।
কিন্তু ছবির মহরতে উপস্থিত ছিলেন না বুবলী। মূলত সেখান থেকে এই ছবিটিতে বুবলীর অভিনয় না করা নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে জানা গেছে অবশেষে ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। আজ থেকে শুরু হতে যাচ্ছে ‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’ ছবির শুটিং। কয়েকদিন ধরে এফডিসিতে শুটিং সেট নির্মাণ করা হয়। শাকিব খানও আজ থেকে শুটিং শুরু করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর বুড়িগোয়ালিনীতে সিডিও’র উদ্যোগে অচাষকৃত উদ্ভিদের মেলা অনুষ্ঠিত
আব্দুল আলিম, শ্যামনগর  : শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে কোস্টাল ইডুকেশন এন্ড ডাইভার্সিটি ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন (সিডিও) এবং ডিয়ার্স বাংলাদেশ এর আয়োজনে বারসিক এর সহযোগিতায় মাধ্যমিক স্কুল পর্যায়ে অচাষকৃত উদ্ভিদের উপকারিতা ও ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে “অচাষকৃত উদ্ভিদের মেলা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টাল এডুকেশন এন্ড ডাইভার্সিটি ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান। সিডিও এর হেড অফ এ্যাউন্টস গাজী আঃ আলিম ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার বুড়িগোয়ালিনী প্রতিনিধি স.ম ওসমান গনী সোহাগ এর যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অচাষকৃত উদ্ভিদের গুণাগুণ ও ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে মূল্যবান দিকনির্দেশনামূলক আলোচনা করেন বেসরকারি গবেষণা সংগঠন বারসিক এর প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ জোয়াদ্দার। এর আগে ৭ম ও ৯ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে অচাষকৃত কৃৃৃষি উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে ১০ মার্কের লিখিত পরীক্ষা হয়। তন্মধ্যে অচাষকৃত উদ্ভিদের গুণাগুণ ও ব্যবহার সম্পর্কে লিখে শিক্ষকদের বিচারে ১ম স্থান অধিকার করে ৭ম শ্রেণীর জয়ন্ত কুমার মন্ডল, ২য় স্থান অধিকার করে ৭ম শ্রেণীর মহিদুজ্জামান, ৩য় স্থান অধিকার করে ৯ম শ্রেলীর কাঞ্চনা কয়াল। এছাড়া আরও ২০ জনকে সান্তনা পুরষ্কার দেওয়া হয়। ৭ম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘মেলার মাধ্যমে আমি যেসব উদ্ভিদ সম্পর্কে জানি না, সেগুলো সম্পর্কে জানতে পেরেছি। মেলায় উদ্ভিদের লিখিত গুণাগুণ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য তিনদিন আগে থেকে আমার মা-বাবা, দাদা-দাদী ও প্রতিবেশিদের নিকট থেকে অচাষকৃত খাদ্য ও ঔষধি উদ্ভিদগুলো সম্পর্কে জেনেছি। আমি এই মেলায় অংশগ্রহণ করে অনেক উপকৃত হয়েছি।” অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোপাল কুমার মাঝী পুরষ্কার বিতরণী পর্বে সিডিওর এই ভিন্নধর্মী উদ্যোগের প্রশংসা করে বলেন, “আমার স্কুলের শিক্ষার্থীরা ৬৬টি অচাষকৃত খাদ্য ও ঔষধি উদ্ভিদ সম্পর্কে জানে, আমি নিজেও এতগুলোর নাম জানি না এটি জেনে আমার খুব ভাল লাগছে।” তিনি সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে এসব উদ্ভিদ ও শাকসব্জিকে নিজেদের প্রয়োজনে সংরক্ষণ, ব্যবহার ও প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার পরামর্শ দেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিয়ার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এম.এম আব্দুল্লাহ আল মামুন, এসিপি মিডিয়া টিভির চেয়ারম্যান আবু ইসহাক, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা সেক্রেটারি এস.এম সাহেব আলী, সুন্দরবন সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জি.এম আমিনুর রহমান, এসিপি মিডিয়া টিভির রুবেল, সজল, হেলাল, আশরাফুল, সুজন, মোস্তাফিজুর, আঃ রহিম, হাবিবুর, আঃ কাদের সহ সিডিও বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিটের নেতৃবৃন্দ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে ২ জনের সাজা

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালতে চিংড়িতে পুশ করার অভিযোগে ২ জনকে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলো দেবহাটা উপজেলার শশাডাঙ্গা গ্রামের মৃত রামপদ সরকারের ছেলে মহাদেব সরকার (২৫) ও একই গ্রামের মৃত তারাপদ দফাদারের ছেলে নিতাই দফাদার (৩৭)। জানা গেছে, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, দেবহাটা থানার এসআই মামুনুর রহমান, এএসআই শামীম হোসেন ও এএসআই রশিদুল ইসলাম মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে আসামী মহাদেবের বাড়িতে অভিযান পরিচালনা করে ঐ বাড়ি থেকেই বাগদা চিংড়িতে পুশ করার সময় ঐ ২ জনকে আটক করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী মহাদেবকে ১৫ দিনের ও নিতাইকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসছে নতুন গান ‘বিশুদ্ধ ভালোবাসা’

বিনোদনের খবর: দেড় বছরের বিরতি দিয়ে নতুন গান প্রকাশ করছে চিত্রকল্প। অডিও-ভিডিওর এই নবীন প্রযোজনা প্রতিষ্ঠান গত বছরের মে মাসে প্রকাশ করে তাদের প্রথম প্রয়াস ‘প্লিজ নিজের খেয়াল রেখো’। মিফতাহ জামানের কণ্ঠে গানটি দারুণ জনপ্রিয়তা পায়।
চিত্রকল্পের এবারের প্রজেক্ট ‘বিশুদ্ধ ভালোবাসা’। গানটি লিখেছেন গীতিকার তুষার হাসান। গানের সুর ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গেয়েছেন শাওন গানওয়ালা। ইতোমধ্যে নির্মিত হয়েছে গানের ভিডিও। এতে মডেল হয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ সুমিত ও তাসনুভা তিশা। ভিডিওটি পরিচালনা করেছেন গীতিকার তুষার হাসান নিজেই।
শাওন গানওয়ালা বলেন, আমরা একসঙ্গে আগেও গান করেছি। দর্শক-শ্রোতারা সেই গান গ্রহণ করেছিলেন। এবারের গানটিও দারুণ। আশা করি সবাই পছন্দ করবেন।
তুষার-আমজাদ-শাওন, এই ত্রয়ী এর আগে একসঙ্গে ‘ইচ্ছে মানুষ’, ‘আমাদের গল্প’ ও ‘প্রিয় অসুখ’ গানগুলো উপহার দিয়েছেন। অন্তর্জালে সবগুলো গানই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
শিগগিরই ‘বিশুদ্ধ ভালোবাসা’ গানটি চিত্রকল্পের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পিএন বিয়াম স্কুলের চাকুরিচ্যুত উপাধ্যক্ষ ইমদাদের নতুন কৌশল

 

নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্বসাত, জাল জালিয়াতিসহ একাধিক অভিযোগে অভিযুক্ত সদ্য চাকুরিচ্যুত উপাধ্যক্ষ মোঃ ইমদাদুল হক জেলার স্বনাধন্য একমাত্র ইংলিশ ভার্ষন স্কুল পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুলের সুনাম নষ্ট করার জন্য নতুন করে মাঠে নেমেছে। স্কুলের কয়েকজন শিক্ষক ও অভিভাবকের যোগসাজগে স্কুলের আশেপাশে ইংলিশ ভার্ষন কোচিং সেন্টার করার জন্য পায়তারা চালাচ্ছে। সূত্র জানায়, জেলার ঐতিহ্যবাহী ও একমাত্র ইংলিশ ভার্ষণ স্কুল পিএন বিয়ামের সদ্য চাকুরিচ্যুত উপাধ্যক্ষ মোঃ ইমদাদুল হক নিজে এসএসসি পাশ হয়েও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন। অজ্ঞাত কারণে এর কোন প্রতিকার হয়নি। বহাল তবিয়্যতে ছিলেন তিনি। অর্থ আত্মসাত, সার্টিফিকেট জাল জালিয়াতিসহ একাধিক অভিযোগে অভিযুক্ত থাকার অপরাধে নিশ্চিত বরখাস্ত হওয়ার সম্ভাবনা থাকায় কৌশলে তিনি নিজেই পদত্যাগ করেন। কর্তৃপক্ষের হস্তক্ষেপে ইমদাদুল হকের জাল জালিয়াতির অবসান ঘটলেও আবারো নতুন পরিকল্পনা করে স্কুলের সুনাম নষ্ট করার পায়তারা চালাচ্ছে সে। জানা গেছে, নিজে এসএসসি পাস হয়েও সার্টিফিকেট নকল করে দীর্ঘদিন ধরে জাল জালিয়াতির উপর দাড়িয়ে ছিলো মোঃ ইমদাদুল হক। সূত্র আরো জানায়, কোচিং সেন্টার খোলা ও কোচিংয়ের জন্য ছাত্র-ছাত্রী জোগাড় করতে বিভিন্ন সময়ে সম্প্রতি চাকুরিচ্যুত হওয়া মোঃ ইমদাদুল হক পিএন বিয়াম স্কুলের আশে পাশে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। আশাশুনি উপজেলার হাবাসপুর গ্রামের সাজ্জাদ আলী ছেলে ইমদাদুল হক কৌশলে পদত্যাগ করার ফলে তিনি চাকুরিচ্যুত হওয়ার পরে কোন ধরনের অনিয়ম দূর্ণীতি ছাড়ায় সুষ্ট পরিবেশের মধ্যে দিয়ে স্বনামধন্য স্কুল পরিচালিত হচ্ছে সকল উদ্যাম নিয়ে। কিন্তু এই সেই ইমদাদুলে চক্রান্ত থেমে নেই। এবার কোচিং বাণিজ্য করতে মাঠে নেমেছে। জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে জাল সনদের অভিযোগে চাকুরিচ্যুত মোঃ ইমদাদুল হক আর যেন কোন চক্রান্ত করতে না পরে সে ব্যাপারে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল। এব্যাপারে অভিযুক্ত ইমদাদুল হকের ব্যাবহৃত মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। এব্যাপারে স্কুলের অধ্যক্ষ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন জানান, মোঃ ইমদাদুল হক এসএসসি পাশ হওয়ায় তিনি নিজেকে যোগ্য মনে না করায় তিনি নিজেই পদত্যাগ করেছেন। কোচিং সেন্টারের ব্যাপারটি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক প্রধান বিচারপতি সিনহা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন

দেশের খবর: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বিদেশে বসে যে বই লিখেছেন, তাতে দেশের বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটর্নি জেনারেল মাহবুবে আলম আজ তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
দুর্নীতিসহ ১১টি অভিযোগ মাথায় নিয়ে বিদেশে থাকা সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সদ্য একটি বই প্রকাশিত হয়। ওই বইয়ের আলোকে বিচারপতি এস কে সিনহার বিভিন্ন বক্তব্য গনমাধ্যমেও প্রকাশ পায়।
এ বইয়ের বিষয়ে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচারপতি সিনহা যা করছেন, এটা বিচার বিভাগের ভাবমূর্তি নিজেই নষ্ট করছেন।
তিনি বলেন, বিচারপতি এস কে সিনহা প্রধান বিচারপতি থাকার সময় তার সঙ্গে যারা বিচারকার্য পরিচালনা করেছেন তাদের সম্পর্কে কোনরকম কূট মন্তব্য করা বা নানা রকম বাজে কথা বলা খুবই অগ্রহণযোগ্য এবং এই কাজটা করে তিনি বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন।
মাহবুবে আলম বলেন, বর্তমান সরকারের আমলে অনেক বিচারপতি কাজ করে গেছেন। তাদের কেউ তো সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি! তিনি (বিচারপতি এস কে সিনহা) তো স্পষ্ট করেননি, কেন তার সঙ্গে তার সহকারী বিচারপতিরা একসঙ্গে বসতে (আপিল বেঞ্চে) চাননি।
মাহবুবে আলম বলেন, আপিল বিভাগের অন্য বিচারপতিরা সে সময় প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে কেন বসতে চাননি- তা প্রকাশ পেলে আরও দুর্গন্ধ ছড়াবে। তাতে বিচার বিভাগের ভাবমূর্তি আরও নষ্ট হবে।
বিচারপতি এস কে সিনহার প্রকাশিত বইয়ে আদালত অবমাননার মত কোনো উপাদান আছে কিনা এ বিষয়ে এটর্নি জেনারেল বলেন, বইটিতে যদি কোন বর্তমান বিচারপতি সম্পর্কে কোন কথা বলা হয়ে থাকে এবং তারা (বিচারপতিরা) যদি মনে করেন তবে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
মাহবুবে আলম বলেন, “সবচেয়ে বড় কথা হল, বিচারপতি সিনহা যা করছেন এটা বিচার বিভাগের ভাবমূর্তি উনি নিজেই নষ্ট করছেন।”
বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ ওঠার কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়।তখন বলা হয়, ওইসব অভিযোগের কারণে আপিল বিভাগের অন্য বিচারকরা আর সঙ্গে বসে মামলা নিষ্পত্তিতে রাজি নন।
মাহবুবে আলম বলেন, “আমরা যা জেনেছি কাগজ পড়ে জেনেছি। কোনো বিচারপতির সঙ্গে এ নিয়ে কথা বলিনি। উনার সঙ্গে অন্য বিচারপতি সহকর্মীরা বসতে অস্বীকৃতি দেখিয়েছেন। আমার মনে হয় না, এমন ঘটনা পৃথিবীতে আর কোথাও ঘটেছে।”
বিদেশে বসে ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে আত্মজীবনীমূলক বই লিখেছেন বিচারপতি এস কে সিনহা। তার বই পাওয়া যাচ্ছে বেচাকেনার অনলাইন প্লাটফর্ম আমাজনে। ২০১৭ সালের ১৪ অক্টোবর দেশ ছেড়ে যাওয়া সাবেক এই প্রধান বিচারপতি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাক ও শ্রবণ প্রতিবন্ধি সীতা রানীকে পাওয়া যাচ্ছে না

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলার কাঠালতলা এলাকার মৃত অলঙ্গ সানার বাক ও শ্রবণ প্রতিবন্ধি স্ত্রী সীতা রানী (৫৫) কে পাওয়া যাচ্ছে না।

গত ২৬/০৮/২০১৮ তারিখে কেশবপুর এলাকার তার এক নিকট আত্মীয়ের মৃত্যুর খবর শুনে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে নি। বয়স আনুমানিক  ৫৫ বছর। গায়ের রং শ্যামলা। হালকা পাতলা গড়নের ও মুখমণ্ডল লম্বাকৃতির। পরনে ছিল শাড়ি। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পাওয়া গেলে পরিবারের পক্ষে সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। যার নং- ১৪৫১. তাং ২৮/০৮/২০১৮ ইং। কোন সহৃতবান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৩৩-৩৯২৫০৪ ও ০১৭১৫-৬০৮৭০৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest