সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

আজ মা‌ঠে নাম‌ছে ফাইনালের জন্য মরিয়া বাংলাদেশ

খেলার খবর: শরীর ভেঙে পড়তে চাইছে; কিন্তু সংযুক্ত আরব আমিরাতের শরীরক্ষয়ী গরমেও তবু মনের জোর দিয়ে টিকে থাকার চেষ্টা বাংলাদেশ দলের। সেই চেষ্টার সাফল্যেই ফাইনালের পথ খোলা গেছে। আজ আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল জিতলেই ২৮ সেপ্টেম্বরের ফাইনালে মুখোমুখি ভারতের। তার আগে মনের জোর অটুট রেখে শরীরটাও ধরে রাখার চিন্তা মাশরাফি বিন মর্তুজার, ‘শরীরের ওপর চাপ পড়ে গেলে কিছু করার থাকে না। শরীর ভেঙে পড়লে মন দিয়ে চালানো কঠিন।’

আফগানিস্তান ম্যাচের পর পাওয়া দুই দিনের বিশ্রামে চার দিনে তিনটি ম্যাচ খেলার ক্লান্তি কিছুটা কাটিয়ে ওঠা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মনের জোরটাও রাখতে চান। কারণ সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ভারতের কাছে টানা দুই ম্যাচ হারার পরও কোনোভাবেই পাকিস্তানকে পিছিয়ে রাখতে চান না তিনি। ২০১৫-তে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা পাকিস্তানের সঙ্গেও বিস্তর ফারাক দেখছেন এখনকার দলের, ‘ওই পাকিস্তানের চেয়ে এখনকার দল ভালো। তখন হাসান আলী বা শাদাবরা ছিল না। বোলিং আক্রমণ ভালো। ভালো ব্যাটিংও। ভারতের বিপক্ষে দুটি ম্যাচ দিয়েই বিচার করলে তো হবে না। দল হিসেবে সম্প্রতি ওরা অনেক ভালো খেলছে। ভালো দল ওরা। তবে ওরা ভালো মানেই যে আমরা ভালো খেলতে পারব না, তা তো নয়।’
নয় বলেই আজকের ম্যাচে পাকিস্তানকে ফেভারিটের তকমা দিয়েও জয়ের আকাঙ্ক্ষায় বিন্দুমাত্র ঘাটতি নেই বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডসেরও। যদিও ভারতের কাছে টানা দুই হারে মনোবলের দিক থেকে পিছিয়ে থাকা পাকিস্তানের শোয়েব মালিক সেটি মেনে নিয়ে চাপ বাড়াতে চাইলেন না, ‘আমি কাউকে আন্ডারডগ বা ফেভারিট বলায় বিশ্বাসী নই। নির্দিষ্ট দিনে ভালো খেলেই শুধু জেতা সম্ভব।’

সেই ভালো খেলার চেষ্টায় কমতি রাখছে না বাংলাদেশও। কিন্তু নিজেদের সামর্থ্যের পুরোটাও দেওয়া যাচ্ছে না এখানকার গরমের সঙ্গে বাড়তি লড়াইটা করতে গিয়ে। তবে এই পর্যায়ে এসে সেটিকে সামনে আনার সুযোগও দেখছেন না মাশরাফি, ‘কাজটি কঠিন। কিন্তু ম্যাচ হেরে গেলে এসব বলে লাভ নেই। এবার দুটি ম্যাচ হেরেছি। হারের ধরন নিয়ে কথা হয়েছে। কিন্তু আবহাওয়া কতটা কঠিন, লোকে এসব বুঝবে না। বোঝানোর চেষ্টা করেও লাভ নেই। মূল কথা হলো, লোকে চায় খেলতে হবে এবং জিততেও হবে। আমাদের কাছেও সে রকমই প্রত্যাশা করে। কাজেই জেতার জন্যই খেলতে হবে। কিভাবে জেতা যায়, মাঠে করতে হবে সেই চেষ্টাই।’

বাংলাদেশ যখন জেতার ছক সাজাচ্ছে, তখন এখানকার কন্ডিশনে দারুণ অভ্যস্ত পাকিস্তান শিবির চেষ্টা করছে ভারতের কাছে দুটো হারের কথা ভুলে যেতে। অলরাউন্ডার শোয়েব মালিক জানালেন তেমনই, ‘এটি এখন নক আউট ম্যাচ হয়ে গেছে। আর আপনি যখন নির্দিষ্ট কোনো দলের কাছে ভালো না খেলে হারবেন, তখন ড্রেসিংরুমে অনেক নেতিবাচক কথাও উড়ে বেড়ায়। ভারতের কাছে দুটো হারকে পেছনে ফেলতে তাই আমরা একাধিক সভাও করেছি। চেষ্টা করছি সব ভুলে মাঠে নিজেদের সেরাটা দেওয়ার।’

সেরাটা দেওয়ার ক্ষেত্রে কোনো কমতি রাখতে চায় না বাংলাদেশও। সে জন্য একাদশে আজ দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তনও। তামিম ইকবালের জায়গায় ওপেনিংয়ে লিটন কুমার দাশের সঙ্গী হয়ে তিন ম্যাচ খেলেও উল্লেখযোগ্য কিছু করতে না পারা নাজমুল হোসেনের আজ একাদশ থেকে ছিটকেই পড়ার কথা। স্টিভ রোডসও কাল দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমি মাঠে দলের ঐচ্ছিক অনুশীলনের পর সেই ইঙ্গিত দিলেন, ‘দল নির্বাচনী সভায় ওর (নাজমুল) ব্যাপারেও কথা বলব আমরা।’

নাজমুলের জায়গায় যাঁকে ওপেনিংয়ে ফিরিয়ে আনা প্রায় নিশ্চিত, সেই তিনিও অনেক দিন থেকে রানে নেই। টানা ব্যর্থতায় বাদ পড়া সেই সৌম্য সরকারের আবার আছে ব্যাট হাতে পাকিস্তানকে চুরমার করার দুর্দান্ত স্মৃতিও। ২০১৫-র সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তাঁর হার না মানা ১২৭ রানের ইনিংসেই পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ-কাণ্ড সম্পন্ন করেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সব শেষ ম্যাচ হয়ে আছে সেটিই। এর পরও দুই দলের দেখা হয়েছে এবং তাতে পাকিস্তানও জিতেছে। কিন্তু সেটি ছিল গত বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ওয়ার্ম আপ ম্যাচ। ওই আসরেও বাজেভাবে হেরে শুরু করা পাকিস্তান কিন্তু শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে দিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। কাজেই তাদের খেলার ধরনের অনিশ্চিত চরিত্রের কথাও মাথায় রাখছে বাংলাদেশ শিবির।

নিজের সংবাদ সম্মেলনে রোডস সে কথা বারবার মনেও করিয়ে দিলেন। তাই বলে নিজেরাও বসে নেই। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচের সুখস্মৃতি যদি সৌম্যকে ফর্মে ফেরাতে পারে, তাহলে টপ অর্ডারের সমস্যাও মিটে যায় অনেকটা। আফগানিস্তান ম্যাচে ৫ নম্বরে নামলেও এই ম্যাচে আবার তিনে ফিরছেন সাকিব আল হাসানও। মোহাম্মদ মিঠুনও ৫ নম্বরেই ফিরছেন। ইমরুল কায়েস থাকছেন ছয়েই। আর একাদশে আরেকটি পরিবর্তন আসাও প্রায় নিশ্চিত। বাঁহাতি স্পিনার নাজমুল ইসলামের জায়গায় তৃতীয় পেসার হিসেবে ফিরছেন রুবেল হোসেনও।

আফগানিস্তান ম্যাচে যিনি থাকলে মুস্তাফিজুর রহমানকে দিয়ে জোর করে আর বোলিং করাতে হতো না। ওই ম্যাচও এই বার্তাই দিচ্ছে যে শরীর ভেঙে পড়তে চাইলেও মনের জোর দিয়ে ঠিক চালিয়ে নিতে পারছে বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক নজরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

খেলার খবর: এশিয়া কাপে বাংলাদেশ দলের মিশ্র পারফরম্যান্স। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত এক জয়ে শুরু। তারপর আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে বাজে হার। তবে শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ রানের নাটকীয় জয়ে আবারও উজ্জীবিত হয়েছেন টাইগাররা। সুপার ফোরে আজ শেষ ম্যাচ খেলতে আবুধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। দুই দলের পয়েন্টই ২ করে। ফাইনালে যেতে হলে জয়ের বিকল্প নেই।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে বাংলাদেশ। সবশেষ তিন দেখায় তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা। ঢাকায় পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল মাশরাফির দল। তবে ওই দলের সঙ্গে বর্তমান দলের পার্থক্য অনেক। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলে পাকিস্তান। সেই দলটির বিপক্ষেই আজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচটি শুরু হবে।

এই দুই দলের পরিসংখ্যান বলছে-

১. দুই দল এখন পর্যন্ত ওয়ানডে খেলেছে ৩৫টি। বাংলাদেশের জয় ৪টি আর পাকিস্তানের জয় ৩১টি ম্যাচে।

২. এশিয়া কাপে দুই দল খেলেছে ১২টি ম্যাচ। মহাদেশীয় এ টুর্নামেন্টে পাকিস্তানকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ।

৩. দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবথেকে বেশি রান করেছেন মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান ১৮ ম্যাচে করেছেন ৮৯৩ রান।

৪. সর্বোচ্চ রানের ইনিংসটি সালমান বাটের দখলে। ২০০৮ এশিয়া কাপে ১৩৬ রান করেছিলেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার।

৫. তামিম ইকবাল সর্বোচ্চ ৮টি ছক্কা হাঁকিয়েছেন।

৬. দুই দলের ম্যাচে রানের হিসেবে সবথেকে বড় জয়টা পাকিস্তানের দখলে। ২৩৩ রানে জয়ের রেকর্ড আছে তাদের। উইকেটের হিসেবেও সবথেকে বড় জয় পাকিস্তানের। বাংলাদেশের বিপক্ষে একবার ১০ উইকেট হাতে রেখে জিতেছিল পাকিস্তান।

৭. দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবথেকে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন মোহাম্মদ ইউসুফ। ডানহাতি এ ব্যাটসম্যানের সেঞ্চুরি ৩টি।

৮. দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবথেকে বেশি উইকেট পেয়েছেন শহীদ আফ্রিদি। ডানহাতি এ স্পিনার পেয়েছেন ৩২ উইকেট।

৯. দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবথেকে বেশি ক্যাচ নাসির হোসেনের। ৭টি ক্যাচ নিয়েছেন নাসির।

১০. দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন শহীদ আফ্রিদি। ২১টি ম্যাচ খেলেছেন আফ্রিদি। বাংলাদেশের হয়ে মাহমুদউল্লাহ ও মাশরাফি সর্বোচ্চ ১৭ করে ম্যাচ খেলেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খেলরত্ম অ্যাওয়ার্ড পেলেন কোহলি

খেলার খবর: খেলায় ভারতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ম অ্যাওয়ার্ড পেলেন ভারতের জাতীয় ক্রিকেটার বিরাট কোহলি। এর আগে ভারতের দুই ক্রিকেটারকে এ সম্মান দেয়া হয়। তারা হলেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার (১৯৯৭) ও মহেন্দ্র সিং ধোনি (২০০৭)।
২৯ বছরের কোহলি বর্তমানে ওয়ানডে ও টেস্ট ফরমেটে সেরা খেলোয়াড়ের তালিকায় এক নম্বরে আছেন। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাকে বর্ষসেরা খেলোয়াড় ঘোষণা করে।
মঙ্গলবার কোহলির হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এসময় দর্শকসারিতে বসা ছিলেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় ঐক্যে ‘বিদ্রোহ’ বাদ যেতে পারে বিএনপি

দেশের খবর: বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরীর নেতৃত্বে দলটির একাংশ এবং দলের অঙ্গসংগঠনগুলো রীতিমতো জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে বিএনপিকে বাদ দিতে ‘বিদ্রোহ ঘোষণা’ করেছে। তারা এজন্য ‘জাতীয় নেতৃবৃন্দকে’ একটি আহ্বানপত্রও দিয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা (বি) চৌধুরীর বাড়িতে মাহীর নেতৃত্বে এক বৈঠকে এ আহ্বানপত্র দেয়া হয়।
এ বিষয়ে মাহী বলেন, পরোক্ষ ও প্রত্যক্ষভাবে স্বাধীনতাবিরোধী কোন দল বা ব্যক্তির সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না। বিএনপিকে ঐক্য করতে হলে জামায়াতকে বাদ দিয়ে আসতে হবে এবং সে ঘোষণা দিতে হবে।
এ সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিকল্পধারার সভাপতি এবং তিনটি অঙ্গসংগঠনের সভাপতিদের নাম উল্লেখ করা একটি আহ্বানপত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলনে আসেন জাতীয় ঐক্যের নেতারা।
অসুস্থ থাকার কারণে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন এতে উপস্থিত থাকতে পারেননি বলে জানান বি চৌধুরী।
তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিনিধি হিসেবে বৈঠকে দলটির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন, বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা (বি) চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ। পরে এসে যোগ দেন মাহী বি চৌধুরী।
এদিকে মাহী বি চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের মাঝে আহ্বানপত্র বিতরণ করেন।

আহ্বানপত্রে বলা হয়েছে-
১.প্রত্যক্ষ বা পরোক্ষ স্বাধীনতাবিরোধী দল বা ব্যক্তির সঙ্গে কোনো ঐক্য হতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদ দলের (বিএনপি) সাথে আমরা জাতীয় ঐক্য চাই।

২. জাতীয় সংসদে কোনো একটি দলের একক সংখ্যাগরিষ্ঠতা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। গত ২৮ বছরে দেশবাসী এটা প্রত্যক্ষ করেছে। তাই সংসদে, মন্ত্রিসভায় এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্যের রাজনীতির ভিত্তিতেই জাতীয় ঐক্য হতে হবে। এই দাবিকে যারা অগ্রাহ্য করবে তাদের ঐক্য প্রক্রিয়ায় নেয়া হবে না। স্বাধীনতাবিরোধী কোনো দলকে বা ব্যক্তিকে শরিক রাখলে বিএনপিকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত সম্পৃক্ত করা যাবে না। স্বাধীনতাবিরোধী দল বা ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা না দেয়া পর্যন্ত বিএনপি জাতীয় ঐক্য প্রক্রিয়ার মঞ্চে স্থান পেতে পারে না।

এছাড়া এ আহ্বানপত্রে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সম্মানিত সকল জাতীয় নেতৃবৃন্দকে বিএনপির কোনো অনুষ্ঠানে একই মঞ্চে না বসার জন্য আহ্বান জানানো হয়।
এ পত্রে জাতীয় নেতৃবৃন্দের প্রতি বিকল্পধারা বাংলাদেশ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আহ্বান করা হয়।
বিকল্পধারা ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুব আলী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাহিদুর রহমান, বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ওবায়েদুর রহমান, বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক এবং বিকল্প স্বেচ্ছাসেবকধারার সভাপতি বিএম নিজামের নাম এই আহ্বানপত্রে উল্লেখ ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অমিত শাহের বক্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষতি হবে

বিদেশের খবর: ভারতে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উইপোকা’ বলে মন্তব্য করায় ভারতীয় গণমাধ্যমের তোপের মুখে পড়েছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ। টাইমস অব ইন্ডিয়ার এক সম্পাদকীয়তে বলা হয়েছে, কথিত ‘অবৈধ বাংলাদেশী’দের এক নম্বর শত্রু বানানোর পরিকল্পনা করছে বিজেপি। এ নিয়ে রাজনীতিতে এক আতঙ্ক দেখা দিয়েছে। অমিত শাহ যে তিরস্কারমুলক কথাবার্তা বলছেন তাতে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্কের ক্ষতি হবে।

অমিত শাহ দাবি করেছেন, কয়েক কোটি ‘অনুপ্রবেশকারী’ ভারতে অবস্থান করছে। আর ২০১৯ সালের নির্বাচনে বিজয়ী হয়ে বিজেপি তাদের প্রত্যেককে সনাক্ত করবে। অমিত শাহের এই নেতিবাচক কৌশলকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণের সঙ্গে তুলনা করা যায়। ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবস্থানরত মেক্সিকানদেরকে ‘ধর্ষক’ হিসেবে বর্ণনা করেছেন। যদি এই ধারণা (বাংলাদেশী বিরোধিতা) বিজেপির নির্বাচনী সমর্থনের ভিত্তি হয় তাহলে তা ট্রাম্পের মতোই হবে। শুধু জনপ্রিয়তা কমবে।

কথিত কয়েক কোটি অবৈধ বাংলাদেশী ভারতে বসবাস করছেন অমিত শাহের এই বিবৃতিকে যদি সত্য ধরে নেয়া হয় তাহলে একটি প্রশ্ন থেকেই যায়। তাহলো এসব মানুষকে নিয়ে কি করা হবে। ভারত তো চীন নয়, তাদের (বাংলাদেশী) সবাইকে নিয়ে একটি বন্দি শিবিরে আটকে রাখা যাবে। ১৯৭২ সালের পর ভারতে ব্যাপকহারে অভিবাসনের বিষয়টি বাংলাদেশযেমন স্বীকার করে না। তাহলে ভারত যাদেরকে ফেরত পাঠাতে চায় তাদেরকে বাংলাদেশ গ্রহণ করবে এমনটি বিশ্বাস করা কঠিন।

সম্ভবত বর্তমানে প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ, যাদের সঙ্গে ভারতের চমত্কার সম্পর্ক বিদ্যমান। এর কৃতিত্ব যায় ঢাকায় আওয়ামী লীগের প্রতি। বিজেপি বাংলাদেশী বিরোধী প্রচারণা অব্যাহত রাখলে বাংলাদেশে আসন্ন নির্বাচনে ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ। তাতে ভারত ও বাংলাদেশের ভবিষ্যত সম্পর্ক অনিশ্চয়তায় পড়বে। নিজেদের ভিতরে শত্রু খোঁজার অশুভ তত্পরতা আভ্যন্তরীণ রাজনীতি বা পররাষ্ট্রনীতি কোনোটির জন্যই সহায়ক নয়। এর পরিণাম হতে পারে বিজেপির জন্য আত্মঘাতী গোল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএন‌পি নেতা মঈন খা‌নের বা‌ড়ি‌তে বি‌দে‌শি কূটনী‌তি‌কেরা

অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের গুলশানের বাসায় নৈশভোজে অংশ নিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ অন্তত আটটি দেশের কূটনীতিকেরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত তাঁরা মঈন খানের বাসায় অবস্থান করেন। নৈশভোজে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এবং জেএসডির সভাপতি আ স ম আবদুর রবও ছিলেন।
নৈশভোজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, নেদারল্যান্ডস, নেপাল, ভুটানসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকেরা অংশ নেন।
বিএনপির একটি সূত্র জানায়, নৈশভোজের নিমন্ত্রণে গেলেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে। আগামী নির্বাচন নিয়ে কূটনীতিকদের সঙ্গে কথা বলেছেন দলের নেতারা।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিদেশি কূটনীতিকেরা একে একে মঈন খানের বাসা থেকে বের হন। রাত ১১টার কিছু আগে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ওই বাসা থেকে বের হন। এ সময় সাংবাদিকেরা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তিনি কিছু বলেননি। রাত সোয়া ১১টার দিকে বাসা থেকে বের হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
মওদুদ আহমদ ওই বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরেন। তখন তিনি বলেন, ‘আমি কিছু বলব না।’ এ সময় সাংবাদিকেরা অনুরোধ করলে তিনি বলেন, ‘যিনি হোস্ট (নিমন্ত্রণকারী) তাঁকে ধরুন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভার‌তকে জিত‌তে দেয়‌নি আফগা‌নিস্তান

খেলার খবর: সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে উড়ন্ত ভারতকে থামিয়ে দিয়ে এশিয়া কাপে রূপকথার জন্ম দিল আফগানিস্তান।২৫৩ রানের লক্ষ্যে খেলতে নামা ভারত আফগানদের আক্রমনাত্মক বোলিংয়ের সামনে থমকে গেছে ২৫২ রানেই। ফলে টাই-তেই শেষ হয় ম্যাচটি।
ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে আফগানদের ঘটনা এটাই প্রথম ঘটনা।
ভারতের ব্যাটিং ইনিংসের শুরুটা লোকেশ রাহুল ও আম্বাতি রাইডু দুর্দান্ত করলেও শেষটা ছিল দারুণ হতাশার। মিডল অর্ডারের নিদারুণ ব্যর্থতায় পুঁচকে আফগানদের সামনেও জয় নিয়ে মাঠ ছাড়া হলো না পরাশক্তি ভারতের।
ব্যাট হাতে লোকেশ রাহুলের ৬০, আম্বাতি রাইডুর ৫৭ ও দিনেশ কার্তিকের ৪৪ রানের ইনিংসটি বাদে বাকিরা সবাই ছিলেন নিষ্প্রভ। ধোনি ফিরেছেন ৮ রানে, মানিশ পান্ডেও তাই। কেদার যাদব ১৯ এবং কুলদীপ যাদব করেছেন ৯ রান। সিদ্ধার্থ কউল শূন্য ও খলিল ফিরেছেন ১ রান সংগ্রহে।
লোয়ার অর্ডারে রবীন্দ্র জাদেজা একাই যা লড়েছেন। তাতে আশা জাগলেও আখেরে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ভারত। শেষ ওভারে রশিদ খানের ৫ম বলে জাদেজা ২৫ রানে নজিবউল্লাহ জাদরানের হাতে ক্যাচ তুলে দিলে ২৫২ রানে অল আউট হয় ভারত।
উই‌কেট শিকা‌রে আফগান‌দের হ‌য়ে র‌শিদ খান, আফতাব আলম ও মোহাম্মদ নবী দুইটি করে এবং জা‌বেদ আহমা‌দির শিকার ছি‌লো একটি।
এর আগে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ শাহজাদের ১১৬ বলে ১২৪ রানের ঝড়ো ইনিংস এবং মোহাম্মদ নবীর ৫৬ বলে ৬৪ রানের দাপুটে ব্যাটে ভর করে ৮ উইকেটের বিনিময়ে ২৫২ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।
শাহজাদ তার ১২৪ রানের ইনিংসটি সাজাতে সহযোগিতা নিয়েছেন ১১টি চার ও ৭টি ছয়ের।
বল হাতে ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৩টি, কুলদীপ যাদব ২টি এবং খলিল রহমান, দীপক চাহার ও কেদার যাদব নিয়েছেন ১টি করে উইকেট নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমার বাবা এমপি, তোমার মতো হাজারটা সার্জেন্ট…

অনলাইন ডেস্ক: স্কুলের সামনে ডাবল লেনে পার্কিং করে রাখা প্রাইভেটকারটিকে সরিয়ে দিতে অনুরোধ করতে করতে এগোচ্ছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট ঝোটন সিকদার। কিন্তু গাড়ির ভেতরে থাকা নারী তার সেই বিনীত অনুরোধের জবাব দিচ্ছিলেন ঠিক এভাবে—

‘এই কার গাড়ির ছবি তোলো? এটা সরকারি দলের লোকের গাড়ি। কার গাড়ির ছবি তোলো? বেশি…কইরো না! তোমার মতো সার্জেন্ট কয় টাকা বেতনে চাকরি করে? কয় টাকা বেতনে চাকরি করে তোমার মতো সার্জেন্ট? আমরা প্রধানমন্ত্রীর লোক, ঠিক আছে? যদি সাহস থাকে…আমার বাবা জাতীয় কমিটির সদস্য, আমার বাবা এমপি, ঠিক আছে? তোমার মতো হাজারটা সার্জেন্ট…ঠিক আছে? কয়টাকা বেতনে চাকরি করো? হ্যাঁ চাকরই তো..চাকরই তো!’

রাজধানীর মিরপুর ১৩ নম্বরের স্কলাস্টিকা স্কুলের সামনের এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সার্জেন্ট ঝোটনই তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে ভিডিও শেয়ার করে লিখেছেন—
‘এই ভদ্র ম‌হিলা মিরপুর ১৩ নাম্বার স্কলা‌স্টিকা স্কু‌লের সাম‌নে তার প্রাই‌ভেটকার ( ঢাকা মে‌ট্রো~গ~২৬~৯৩৪৭) ডাবল লে‌নে পা‌র্কিং ক‌রে রে‌খে‌ছেন। তার গা‌ড়ির জন্য পিছ‌নের গা‌ড়িগু‌লো আস‌তে পার‌ছেনা। প্রচণ্ড জ্যাম লে‌গে আ‌ছে। তা‌কে অ‌নেকবার স‌বিনয় অনু‌রোধ করলাম, আপু আপনার গা‌ড়ির ড্রাইভা‌র‌কে ডে‌কে দ্রুত গা‌ড়ি‌টি স‌রি‌য়ে পিছ‌নের গা‌ড়িগু‌লো আসার সু‌যোগ দিন এবং জ্যাম মুক্ত ক‌রেন। ‌কিন্তু না, তি‌নি আমার কোনো কথা তো শুন‌লেনই না, বরং আমা‌কে খারাপ ভাষায় গালাগা‌লি ক‌রেন এবং সঙ্গে ব‌লেন তু‌মি সরকা‌রের ২ টাকার চাকর, আমা‌কে চেনো তু‌মি? কার গা‌ড়ি জা‌নো এটা? আ‌রও অ‌নেক খারাপ কথা!’সার্জেন্ট ঝোটনের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা পোস্টের স্ক্রিনশটকয়েকটি ক্লিপস আকারে ঝোটনের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অনেকটা হুমকি-ধামকি দিয়ে ঝোটনকে শাসিয়েছেন এমপির কন্যা পরিচয় দেওয়া সেই নারী।

যদিও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে দেশের ‘‌সড়ক ব্যবস্থাপনা মেরামতে’ শিক্ষার্থীরা নিরাপদ সড়ক আন্দোলনের মতো বড় ঝাঁকুনি দেওয়ার পরও নিয়ম ভেঙে উল্টো ট্রাফিক সার্জেন্টকে এমন হুমকি দেওয়ায় ওই নারীর তুমুল সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে তার পরিচয় শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest