সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে বার্সার মালকম

খেলার খবর: ব্রাজিল জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বার্সেলোনার উইঙ্গার মালকম। আগামী মাসে হতে যাওয়া আর্জেন্টিনা ও সৌদি আরবের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তিতের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার চিয়াগো সিলভা ও মিডফিল্ডার উইলিয়ান।
আগামী দুই ম্যাচের জন্য কোচ তিতে শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন। দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস।
ইউভেন্তুসের ফরোয়ার্ড দগলাস কস্তাও নেই দলে। তার দলে না থাকার কারণ হিসেবে সম্প্রতি পাওয়া চোট এবং গত শনিবার সাস্সুয়োলোর বিপক্ষে সেরি আ ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে থুথু দেওয়ার কান্ডের কথা উল্লেখ করেন তিতে।
“ঘটনা বা দুর্ঘটনা যাই হোক…শৃঙ্খলা ঘাটতির কারণে সে দলের বাইরে।”
মালকম ছাড়া দলে ডাক পাওয়াদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় আছেন বোর্দোর ডিফেন্ডার পাবলো ও গ্রেমিওর তরুণ গোলরক্ষক ফেলিপে।
দলে আরও ফিরেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার দানিলো ও গোলরক্ষক এদেরসন। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে ম্যাচের দলে ছিলেন না তারা।

ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ফেলিপে (গ্রেমিও)
ডিফেন্ডার: দানিলো (ম্যানচেস্টার সিটি), আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), ফাবিনিয়ো (লিভারপুল), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), মার্কিনিয়োস (পিএসজি), মিরান্দা (ইন্টার মিলান), এদের মিলিতাও (পোর্তো), পাবলো (বোর্দো)
মিডফিল্ডার: আর্থার (বার্সেলোনা), রেনাতো আউগুস্তো (বেইজিং গোয়ান), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফিলিপে কৌতিনিয়ো (বার্সেলোনা), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), মালকম (বার্সেলোনা), রিশার্লিসন (এভারটন), ওয়ালেস (হানোভার)
ফরোয়ার্ড: গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রবের্তো ফিরমিনো (লিভারপুল), নেইমার (পিএসজি), এভেরতন (গ্রেমিও)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ঐক্যের সমাবেশের’ আগে বি চৌধুরীর বাসায় ফখরুলদের বৈঠক

দেশের খবর: নির্বাচন সামনে রেখে ‘যুক্তফ্রন্ট’ ও ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ সমাবেশের আগের দিন অনেকটা গোপনীয়তার মধ্যে বদরুদ্দোজা চৌধুরীর বাড়িতে গিয়ে সোয়া এক ঘণ্টা বৈঠক করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন বিএনপি নেতা।
ঢাকার মহানগর নাট্যমঞ্চে শনিবার বিকালে ‘যুক্তফ্রন্ট’ ও ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ সমাবেশেও বিএনপি নেতাদের দেখা যেতে পারে বলে আভাস পাওয়া গেছে দলটির একজন জ্যেষ্ঠ নেতার কথায়।
সেক্ষেত্রে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বলয়ের বাইরের দলগুলোকে নিয়ে ‘বৃহত্তর ঐক্য’ গঠনের যে চেষ্টা গত কিছুদিন ধরে চলছে, তা শনিবার একটি আকার পেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য আর আ স ম রবের জেএসডি মিলে গতবছরের শেষ দিকে নতুন জোট ‘যুক্ত ফ্রন্ট’ গঠনের ঘোষণা আসে।
এরপর গত অগাস্টের শেষে ড. কামাল হোসেনের গণফোরামকে নিয়ে একসঙ্গে কাজ করার ঘোষণা আসে যুক্তফ্রন্টের পক্ষ থেকে।
এ দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বেশ কিছুদিন ধরে সরকারবিরোধী একটি ‘বৃহত্তর ঐক্য’ গড়ার আহ্বান জানিয়ে আসছেন।
আর সেই ঐক্যের জন্য এক সময়ের বিএনপি নেতা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী অথবা নব্বইয়ের দশকে আওয়ামী লীগ ছেড়ে আসা ড. কামাল হোসেনের নেতৃত্ব মেনে নিতে বিএনপি রাজি আছে- এমন কথাও সংবাদমাধ্যমে এসেছে।
এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির দুই সদস্য মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেন।
বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীও উপস্থিত ছিলেন ওই বৈঠকে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই বাসা থেকে বিএনপি নেতাদের গাড়ি বেরিয়ে যেতে দেখা যায়।
এর মধ্যে মাহি বি চৌধুরী বাড়ির বাইরে বেরিয়ে এলেও বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
বিএনপি নেতারা আলাদা গাড়িতে এলেও বৈঠক শেষে কালো একটি মাইক্রোবাসে করে তাদের একসঙ্গে বেরিয়ে যেতে দেখা যায়। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করতে গেলে বাসভবনের নিরাপত্তাকর্মীরা বাধা দেন।
মির্জা ফখরুল নিজের গাড়ি না এনে অন্য একটি গাড়িতে করে এই বৈঠকে যোগ দিতে আসেন বলে তার ঘনিষ্ট একজন জানান।
বদরুদ্দোজা চৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে ফখরুলরা রাতে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ আরও কয়েকজনের সঙ্গে বৈঠকে বসেন বলে গুঞ্জন শোনা গেলেও বিএনপির কেউ এ বিষয়ে মুখ খোলেননি।
কামালের দল গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, শনিবার বিকাল ৩টায় তাদের সমাবেশ শুরু হবে। ড. কামাল হোসেনের সভাপতিত্বে যুক্তফ্রন্টের আহ্বায়ক বদরুদ্দোজা চৌধুরী তাতে প্রধন অতিথি থাকবেন।
“বিএনপিসহ কয়েকটি দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবীদেরও বলা হয়েছে। আশা করছি তারা সবাই আসবেন।”
এ বিষয়ে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ সমাবেশে তাদের অংশ নেওয়ার বিষয়টি ‘মোটামুটি নিশ্চিত’। তবে কারা যাবেন, কি বক্তব্য নিয়ে যাবেন- সে বিষয়ে দলের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে জেএসডির আ স ম আব্দুর রব, গণফোরামের সু্ব্রত চৌধুরী ও মাহমুদুর রহমান মান্না বৃহস্পতিবার দুপুরে বদরুদ্দোজার বাসায় যান। সেখানে সুব্রত চৌধুরীর ফোনে কামাল হোসেনের সঙ্গে কথা বলেন বদরুদ্দোজা।
বিকল্পধারার সভাপতি বদরুদ্দোজার প্রেস সচিব জাহাঙ্গীর আলম বলেন, “শনিবার জাতীয় ঐক্য প্রক্রিয়ার যে সমাবেশ আছে, তাতে আমাদের প্রেসিডেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।”

‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ ৫ দফা
>> একাদশ সংসদ নির্বাচনে সকলের সমান সুযোগ নিশ্চিত করতে তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন সরকার গঠন করা এবং নির্বাচনকালীন সরকারের দায়িত্বপ্রাপ্তরা নির্বাচনে প্রার্থী না হওয়া।

>> আলাপ-আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা ইসির উপর ন্যস্ত করা।

>> নির্বাচনের এক মাস আগে এবং নির্বাচনের পর ১০ দিন পর্যন্ত মোট ৪০ দিন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন।

>> কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রছাত্রীসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তি এবং এখন থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করা।

>> নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ ও গণপ্রতিনিধিত্ব আদেশ গণমুখী করে সংশোধন।

কামাল- বদরুদ্দোজার জোট গঠনকে বিএনপি শুরু থেকেই স্বাগত জানিয়ে আসছে। আওয়ামী লীগের বিরুদ্ধে বড় রাজনৈতিক ঐক্য গড়তে বিএনপি ‘ছাড় দিতেও প্রস্তুত’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও শরিকরা এই জোটের উদ্দেশ্য নিয়ে প্রকাশ করে আসছে সন্দেহ। জাসদ সভাপতি হাসানুল হক ইনু ‘জাতীয় ঐক্যের’ পাঁচ দফাকে বিএনপি-জামায়াতের অবস্থানের ‘ফটোকপি’ বলেছেন।
আর কামাল হোসেনের সঙ্গে বি চৌধুরীর ঐক্যবদ্ধ হওয়াকে ‘স্বাগত’ জানিয়েই তাদের ‘অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা’ নিয়ে টিপ্পনী কেটেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন এই জোটকে তিনি বর্ণনা করেছেন ‘আওয়ামী লীগবিরোধীদের’ এক জায়গায় আসার চেষ্টা হিসেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিশরে দুই হাজার বছরের পুরনো স্ফিংসের সন্ধান

বিদেশের খবর: মিশরের কম অমবোতে একটি পুরাতন উপাসনালয়ের কাছে প্রায় দুই হাজার বছরের পুরনো এক স্ফিংসের সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতত্ত্ববিদরা। নতুন আবিষ্কার হওয়া বেলেপাথরের এ মূর্তিটি ভূগর্ভস্থ পানির কাজ করার সময় পাওয়া যায়।
কম অমবোর দক্ষিণ পাশে দক্ষিণের আসওয়ান শহরে স্ফিংসটি পাওয়া গেছে বলে জানিয়েছে মিশরের পুরাতত্ত্ব মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ফেসবুক পেইজ থেকে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, একটি ক্ল্যাসিক স্ফিংস যার দেহ সিংহের এবং মাথা মানুষের, পরে আছে সাপের মুকুট ও মাথায় পাগড়ি।
স্ফিংস হলো প্রাচীন মিশরীয় পুরাণের অন্যতম চরিত্র। স্ফিংসের পিরামিড বিশ্বের অন্যতম প্রাচীন স্থাপত্য নিদর্শন।পারস্য ও গ্রিক সংস্কৃতিতেও স্ফিংসের অস্তিত্ব পাওয়া যায়। সূত্র: এজেসি ডটকম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোর বর্ষসেরা গোল করে দেখাল বাংলাদেশের মেয়ে

খেলার খবর: চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের জালে বাইসাইকেল কিকে অসাধারণ একটি গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে গোলটি উয়েফা বর্ষসেরা গোলের পুরস্কার জিতেছে। গতকাল এএফসি অনূর্ধ্ব–১৬ বাছাইপর্বে প্রায় তেমন একটি গোল করেছেন বাংলাদেশের স্ট্রাইকার আনুচিং মগিনি
তুরিনের সেই দৃশ্যটা মনে আছে? চোখে–মুখে অবিশ্বাস নিয়ে চকচকে মাথায় বার কয়েক হাত বুলিয়েছিলেন জিনেদিন জিদান। শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদোর অমন দুর্দান্ত গোলের পর জিদানের অমন প্রতিক্রিয়া ছিল খুবই স্বাভাবিক। জুভেন্টাসের বিপক্ষে বাইসাইকেল কিকে কী দুর্দান্ত গোলটাই না করেছিলেন রোনালদো। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখানো রোনালদোর সেই গোল এবার উয়েফা বর্ষসেরা গোলের পুরস্কার জিতেছে। গতকাল এএফসি অনূর্ধ্ব–১৬ বাছাইপর্বের ম্যাচে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে সে গোলের কথা মনে করিয়ে দিল বাংলাদেশের স্ট্রাইকার আনুচিং মগিনি।
গত ৩ এপ্রিলের সেই মুহূর্তটা অনেকের কাছে এখনো অলৌকিক মনে হতে পারে। লুকাস ভাসকেজের বুলেট গতির শট ৪০ পার করা জুভেন্টাস গোলরক্ষক (এখন তিনি পিএসজির) জিয়ানলুইজি বুফন দারুণভাবে ‘সেভ’ করেছিলেন। কিন্তু বুফনের সেই জাদুকরি সেভকে স্রেফ ‘ওভার ট্রাম্প’ করেছিলেন রোনালদো। দানি কারভাহালের ক্রসটা ছিল রোনালদোর পেছনে, মানে গোলের উল্টো দিকে। সেটাও নিজের উচ্চতার চেয়েও বেশ উঁচুতে। কিন্তু রোনালদো পেছনে ঘুরেই একটু এগিয়ে নিজেকে ছুড়ে দিয়েছিলেন শূন্যে। বাইসাইকেল কিক! গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে রোনালদোর গোলটাই এবার হয়েছে উয়েফার বর্ষসেরা গোল।
রোনালদোর সঙ্গে আনুচিংয়ের তুলনাটা একেবারেই বাড়াবাড়ি পর্যায়ের মনে হতে পারে। তবে বাংলাদেশের কিশোরীর গোলটি দেখলে অবাক না হয়ে পারবেন না। বিশেষ করে মেয়েদের ফুটবলে এমন বাইসাইকেল কিক দেখতে পাওয়া তো খুবই দুষ্কর। সেটাও আবার অনূর্ধ্ব–১৬ পর্যায়ে।
আরব আমিরাতের বিপক্ষে ৭-০ গোলের জয়ের ম্যাচে ৪ গোল করেছে আনুচিং। বাইসাইকেল কিকের গোলটি ছিল খাগড়াছড়ির মেয়ের দ্বিতীয় গোল। ডান প্রান্ত থেকে তাঁরই যমজ বোন রাইটব্যাক আনাই মগিনির ক্রস হেডে ক্লিয়ার করেছিল আমিরাতের ডিফেন্ডার। ফিরতি বলে বাইসাইকেল কিকে গোল করেছে আনুচিং।
দুর্দান্ত গোল করতে জুড়ি নেই আনুচিংয়ের। গত মাসেই অনূর্ধ্ব–১৫ সাফের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ভলিতে দুর্দান্ত গোল করে আলোচনায় এসেছিল কিশোরী এই স্ট্রাইকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে সন্ন্যাসিনী ধর্ষণ; বিশপ গ্রেপ্তার

বিদেশের খবর: ভারতের কেরালা রাজ্যে সন্ন্যাসিনী ধর্ষণের অভিযোগে এক বিশপকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিশপের নাম ফ্র্যাংকো মুলাক্কাল (৫৪)।টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিশপ ফ্র্যাংকো মুলাক্কাল এ অভিযোগ অস্বীকার করেছেন। তাকে আজ শনিবার আদালতে হাজির করা হবে।
ফ্র্যাংকো মুলাক্কাল পাঞ্জাবের জলন্ধারের রোমান ক্যাথলিক চার্চের বিশপ।
সন্ন্যাসিনীর অভিযোগ, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে ওই বিশপ তাকে বেশ কয়েকবার ধর্ষণ করে।
সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাকড়ি বা কয়লার আগুনে রান্নায় শ্বাসযন্ত্রের সর্বনাশ

অনলাইন ডেস্ক: লাকড়ির আগুনে রান্না অনেক মজা হয় বলেই মত দেন ভোজনরসিকরা। আবার গনগনে কয়লার আগুনে কাবাবের তুলনাই নেই। কিন্তু নতুন এক গবেষণা হতাশ করবে রসনা বিলাসীদের। বলা হচ্ছে, কাঠ কিংবা কয়লার আগুনে রান্না করলে হাসপাতালে দৌড়াদৌড়ির সম্ভাবনা বাড়ে। সেই সঙ্গে শ্বাসযন্ত্রের রোগে মৃত্যুঝুঁকি পর্যন্ত বাড়তে পারে।
চীনের ওই গবেষণায় বলা হয়েছে, বিশ্বজুড়ে ৩ শো কোটি মানুষ বাড়িতে রান্নার কাজে কাঠ, কয়লা কিংবা অন্যান্য নিরেট উপাদান ব্যবহার করেন। এসব নিরেট জ্বালানিতে উচ্চমাত্রার দূষণ সৃষ্টি হয়। রান্নার সময় জ্বালানির অতি ক্ষুদ্র উপাদানগুলো আশপাশের মানুষের ফুসফুসে প্রবেশ করে অতি সহজেই। সাধারণত এ ধরনের চুলা গ্রামাঞ্চলে এবং নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতেই বেশি ব্যবহৃত হয়। চীনে নগরায়ন অতি দ্রুত ঘটলেও সেখানকার জনসংখ্যার এক-তৃতীয়াংশ এখনো এসব উপাদান জ্বালানি হিসেবে ব্যবহার করে।
তবে যারা এ উপায়ে রান্না করছেন তাদের মৃত্যুঝুঁকি বুঝতে গবেষকরা বয়স, লিঙ্গ, আর্থ-সামাজিক অবস্থান, পরোক্ষ বা প্রত্যক্ষ ধূমপান, অ্যালকোহল পান, খাদ্য তালিকা, কায়িক শ্রম এবং স্থূলতা বিবেচনায় এনেছেন।
প্রধান গবেষক কা হুং চ্যান বলেন, এর আগেও বিভিন্ন গবেষণায় কঠ বা কয়লার আগুনে রন্ধনপদ্ধতির সঙ্গে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস (সিওপিডি) এর সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করা হয়েছে। তবে অধিকাংশ গবেষণাই এক্ষেত্রে ফুসফুসের অবস্থা বিবেচনায় আনে। কিন্তু এগুলোতে হাসপাতালে আনাগোনা বা মৃত্যুঝুঁকি নিয়ে কোনো পর্যবেক্ষণ নেই।
অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ গবেষণার তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, সিওপিডি’র ঝুঁকি দুই বা তিনগুন বেশি তাদের মধ্যে দেখা দেয় যারা চুলায় কাঠ কিংবা কয়লা ব্যবহার করেন। তবে জ্বলন্ত কাঠ কিংবা কয়লার সঙ্গে সিওপিডি’র সম্পর্ক স্পষ্টভাবে দেখা সম্ভব হয়নি।
সিনিয়র গবেষক ঝেংমিং চেন বলেন, এই পর্যবেক্ষণমূলক গবেষণায় নিরেট জ্বালানিতে রান্নার সঙ্গে শ্বাসযন্ত্রের রোগের সম্পর্ক এখন পর্যন্ত অনেকটা অনুমান নির্ভর হয়েই আছে। কিন্তু শ্বাসযন্ত্রের রোগের পেছনে যে এটা একটা প্রভাবশালী কারণ তা উপলব্ধি করা গেছে। আরো গবেষণায় তা স্পষ্ট হবে।
সূত্র: এএনআই নিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গোপসাগরে ১৬ ট্রলার ডুবিতে  ৭২ জেলে নিখোঁজ

দেশের খবর: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ১৬টি মাছ ধরার ট্রলারসহ ৭২ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত ট্রলারডুবির ঘটনায় সাগর থেকে ভাসমান অবস্থায় অন্তত ৭৬ জনকে কোস্টগার্ড ও বিভিন্ন ট্রলারের জেলেরা উদ্ধার করে করেছে বলে জানা গেছে।
নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. জাহিদ আল হাসান শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ৭টার দিকে বলেন, বৃহস্পতিবার রাতে সাগর থেকে কূলে ফেরার সময় পটুয়াখালীর ‘এফবি নূরুল আমীন’ নামের একটি ট্রলার ইঞ্জিন নষ্ট হয়ে ভাসতে থাকে। পরে ট্রলারটি উদ্ধার করে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীতে নিয়ে আসে কোস্টগার্ড। ট্রলারটির আট জেলেকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে সুস্থ করা হয়।
বরগুনা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাস্টার জানান, বৃহস্পবিার রাতে বঙ্গোপসাগরের ১ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় তাঁদের এলাকার ৬০ জন জেলেসহ পাঁচটি ট্রলার ডুবে যায়। এর মধ্যে আট জেলে এখনো নিখোঁজ।
জাতীয় মৎস্য সমিতির শরণখোলা শাখার সভাপতি মো. আবুল হোসেন রাত সাড়ে ৭টার দিকে জানান, শরণখোলা শহিদুল ফরাজীর এফবি মারিয়া-১ এর দুইজন, তহিদুল তালুকদারের এফবি আজমীর শরীফ-১ এর ১৬ জন, বিলাশ রায় কালুর এফবি সাগর-১ এর ১৭ জন, মালেক মোল্লার এফবি শাওন’র ১৭ জন এবং ইউনুস শিকদারের ট্রলারের ১০ জনসহ ৬২ জেলে ও ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁদের ধারণা ট্রলারগুলো ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে ভেসে গেছে।
দুবলা ফিশারমেন গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল আহমেদ জানান, সাগরের মান্দারবাড়িয়া এলাকায় বৃহস্পতিবার রাতে ছয়টি ট্রলারডুবির খবর তাঁরা শুনেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদিতে যুক্তরাস্ট্র যাওয়ার পথে যাত্রা বিরতিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেল ৪টা ০৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি লন্ডনের হিথ্রোরো বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার নাজমুল কাওনাইন।
এদিকে হিথ্রোরো বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগের কোনও নেতা-কর্মীকে দেখা না গেলেও বিএনপির শতশত নেতা-কর্মীকে দেখা যায়। এ সময় তারা শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এমনকি বিএনপির সভাপতি জানান, যতদিন শেখ হাসিনা লন্ডনে অবস্থান করবেন ততদিন বিএনপি বিক্ষোভ করবে।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ অবস্থানের পর প্রধানমন্ত্রী সরাসরি চলে যান হোটেল ক্লারিজে। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক, মহিলা লীগের নেত্রীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল দিতে থাকেন। এমনকি হোটেলের বাইরে বেলজিয়াম, ইতালিসহ ইউরোপিয়ান দেশগুলি থেকেও আওয়ামী লীগ নেতারা যোগদেন।
জানা গেছে, লন্ডনে অবস্থানকালীন সময়ে এই হোটেলেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বোন শেখ রেহানা পরিবারের সাথে একান্তভাবে সময় কাটাবেন। এ ছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করারও কথা রয়েছে তাঁর।
দুই দিন যাত্রাবিরতির পর আগামীকাল রবিবার সকালে ব্রিটিশ এয়ারওজের একটি ফ্লাইটযোগে নিউইয়র্কের পথে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ওইদিনই স্থানীয় সময় ১টা ৪০ মিনিটে নিউ জার্সির নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest