সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

কিডনি ইনফেকশন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা

স্বাস্থ্য কণিকা: আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল বৃক্ক বা কিডনি। শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখতে কিডনির যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। কিডনিতে সংক্রমণ (ইনফেকশন) মানবদেহের মারাত্মক রোগগুলোর মধ্যে একটি।
কিডনি সংক্রমণকে মূলত ‘নীরব ঘাতক’ হিসেবে আখ্যায়িত করা হয়। কারণ, খুব সমস্যা না হওয়া পর্যন্ত কিডনি ইনফেকশনের লক্ষণগুলি তেমনভাবে প্রকট হয় না। যার ফলে অনেকাংশেই উপযুক্ত সময়ে চিকিৎসা শুরুই করা যায় না। এর ফলে রোগীর মৃত্যুর আশংকাও বেড়ে যায়। তাই কিডনি ইনফেকশনের লক্ষণগুলি জেনে রাখা ভাল, যাতে চিকিৎসা শুরু করতে খুব বেশি দেরি না হয়ে যায়।

প্রথমেই জেনে নিন, কিডনি ইনফেকশনের লক্ষণ সমূহ-

১) অতিরিক্ত তাপমাত্রায় জ্বর হওয়া। জ্বরের সঙ্গে মারাত্মক কাঁপুনি হওয়া।
২) বমি বমি ভাব, বমি হওয়া এবং ডায়রিয়া।
৩) ক্ষুধা মন্দা ভাব। অতিরিক্ত দুর্বলতা অনুভব হওয়া।
৪) পিঠের নিচের অংশের একদিকে ও কুঁচকিতে ব্যথা হওয়া।
৫) ঘন ঘন প্রস্রাব আর প্রস্রাবের সময় জ্বালা করা। ঘোলাটে ধরণের প্রস্রাব হওয়া বা প্রস্রাবের সঙ্গে রক্তপাত।

এই লক্ষণগুলি দেখা দেওয়া মাত্রই যত দ্রুত সম্ভব চিকিত্সকের শরণাপন্ন হওয়া উচিত। এবার জেনে নিন, কিডনি ইনফেকশন প্রতিরোধে ৩টি কার্যকরী ব্যবস্থা-
রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে আগে থেকে নিজেকে রোগে আক্রান্ত ও মারাত্মক রোগাক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করা বা প্রতিরোধ করাই বুদ্ধিমানের কাজ। তাই জেনে নিন কিডনি ইনফেকশন প্রতিরোধের ঘরোয়া ৩ টি কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা-

১) বেকিং সোডা-
বেকিং সোডা আমাদের ইউরিনারি ট্র্যাক্ট অর্থাৎ মূত্রনালির অ্যালকালাইনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। প্রতিদিন নিয়মিত ১ গ্লাস (৩০০ মিলিলিটার) পানিতে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করলে কিডনি ইনফেকশনের সমস্যা দূর করা সম্ভব।

২) রসুন-
প্রতিদিন ২-৩ কোয়া কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করতে পারলে ইনফেকশনের হাত থেকে কিডনিকে দূরে রাখা সম্ভব। রসুনের জীবাণুনাশক (অ্যান্টিমাইক্রোবিয়াল) উপাদান কিডনির সুস্ততার জন্য খুবই কার্যকরী।

৩) অ্যালোভেরার রস-
অ্যালোভেরার রস নানা সমস্যা থেকে মুক্তি দেয়। অ্যালোভেরার রস কিডনির ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। তাই কিডনি ইনফেকশন প্রতিরোধে প্রতিদিন অন্তত এক গ্লাস অ্যালোভেরার রস পান করা উচিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারীদের অনুপ্রেরণা জোগাবে কারিনার গল্প

বিনোদনের খবর: ফিল্মি ফ্যামিলি থেকে এসেছিলেন। তাই স্ট্রাগল হয়তো অনেকের থেকে কম করতে হয়েছে। কিন্তু একেবারেই যে করতে হয়নি তা তো নয়। সাফল্য পেতে গেলে পরিশ্রমের বিকল্প নেই। এত কষ্ট করে ক্যারিয়ার দাঁড় করালেন, তারপর আবার ক্যারিয়ারের মধ্য গগনে বিয়ে করলেন কারিনা কাপুর খান। অনেকেই বলেছিলেন, নিজের হাতে নিজের ক্যারিয়ার ধ্বংস করলেন বেবো। যখন তিনি মা হন, তখনও একই কথা উঠেছিল। কিন্তু নিন্দুকদের কথা মিথ্যে করে দিয়ে সিলভার স্ক্রিনে ফের ফিরলেন তিনি। তাঁর এই বারবার ফিরে আসা অনেক নারীকে উদ্বুদ্ধ করবে।
বিয়ের পর বেগম হন করিনা। কিন্তু তার জন্য পর্দাসীন থাকেননি তিনি। ক্যামেরার সামনে খোলামেলা পোশাক পরেছেন। পরপুরুষের ঠোঁটে ঠোঁট রেখে চুমুও খেয়েছেন। কিন্তু স্বামী সাইফ কোনও আপত্তি তোলেননি। কারিনা মা হওয়ার পর ষোলো আনা সম্ভাবনা ছিল সিনেমা জগত থেকে দূরে সরে যাওয়ার। কিন্তু সেখান থেকেও কামব্যাক করেন তিনি। তৈমুরের জন্ম দেওয়ার পর করে ফেলেন ‘ভিরে দি ওয়েডিং’-এর মতো একটি ছবি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, অভিনেতা বা অভিনেত্রীরা সবার জীবনেই খবু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁরা জনগণের কাছে রোল মডেল। তাই তাঁদের এমন কিছু করা উচিত যাতে সঠিক উদাহরণ তৈরি হয়। সবার কাছে সঠিক বার্তা পৌঁছায়। তিনি নিজের মতো করে জীবন উপভোগ করছেন। প্রেগন্যান্সির পর বেবি বাম্প নিয়ে তিনি সর্বসমক্ষে এসেছেন, ব়্যাম্প ওয়াক করেছেন। এটি তাঁর ক্যারিয়ারের অংশ। তাই গর্ভাবস্থাতেও কাজ করেছেন তিনি। কোনও অজুহাতে সরে আসেননি। এমনকী তৈমুর জন্মের পরও তিনি কাজ থেকে বিশ্রাম নেননি। ব্যক্তিগত ও পেশাগত জীবনকে সুন্দরভাবে ব্যালেন্স করে গিয়েছেন তিনি। তাঁর এই কাজ নারীদের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন কারিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রকাশ্যে গোপন কথা জানালেন আলিয়া

বিনোদনের খবর: বলিউড পাড়ার নায়ক-নায়িকাদের মধ্যে সম্পর্ক নিয়ে এখন আর তেমন গোপনীয়তা নেই। ববং নতুন প্রজন্ম সব কিছু প্রকাশ করতেই বেশি পছন্দ করেন। কিন্তু আলিয়ার উঁক্তি একটু বেশিই যেন বিস্ফোরক। সত্যি নাকি মিথ্যে কিছুই বোঝা যাচ্ছে না।
তবে কিছুদিন আগে শোনা গিয়েছিল, ফের বরুণ ধবনের সঙ্গে প্রেম করছেন আলিয়া। কিন্তু সেই গুজব উড়িয়ে দেন আলিয়া। নায়িকার কথায় তার প্রথম প্রেম রণবীর কাপুর। পরিচালক করণ জোহর তার সঙ্গে প্রথম আলাপ করিয়ে দেন রণবীরের। তখন রকস্টার ছবিটি নিয়ে চারিদিকে রণবীরের প্রশংসা চলছিল। ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিংয়ের সময় থেকেই রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান আলিয়া ভাট।
কিন্তু, রণবীর কাপুরের আগে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও ছিল আলিয়ার দূরন্ত প্রেম। যা নিয়ে বলিউডে কম জল্পনা হয়নি। হাবভাব দেখে মনে হয় প্রেমিক-প্রেমিকার, তবে মুখ ফুটে কিছুই বলেননি কেউ-ই। তবু আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেম নিয়ে ‘যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই’ অবস্থা ভারতীয় মিডিয়ার।
মিডিয়া বলছে, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ মুভিতে অভিনয়ের শুরু থেকেই প্রেম করছেন আলিয়া-সিদ্ধার্থ। যদিও সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি তারা। এরপর নতুন এক গুঞ্জন। আর তা হল গণমাধ্যমের সামনেই নাকি সিদ্ধার্থের সন্তানের মা হওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন আলিয়া!
কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন আলিয়া। এরপরই কাপুর-পুত্রের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হয় ভাট-কন্যার। কিন্তু, জীবনে কখন প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন আলিয়া? এমন প্রশ্নে জানালেন নতুন তথ্য। যা এর আগে কারও জানা ছিলনা।

প্রকাশ্যে আলিয়ার গোপন কথা জানিয়েছে জিনিউজ পত্রিকা। মাত্র ১৭ বছর বয়সে প্রথম প্রেম পড়ে ছিলেন তিনি।
আলিয়া জানান, স্কুলে পড়ার সময় মাত্র ১৭ বছর বয়সে প্রথম প্রেম আসে তার জীবনে। ওই সময়েই তিনি প্রথম চুম্বন করেন। কিন্তু এক বছরের মাথায় যখন তার সম্পর্ক ভেঙে যায় সেই সময় মন থেকেই তিনিও দুমড়ে মুচড়ে গিয়েছিলেন। প্রথম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু, এরপর গঙ্গা দিয়ে অনেক জলই গড়িয়ে গেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন তিনি। যার মধ্যে বরুণ ধাওয়ান এবং অর্জুন কাপুরের নাম উঠে আসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের অন্তরঙ্গ অবস্থায় স্পর্শিয়া

বিনোদনের খবর: ভালোবাসার টানে বাড়ি থেকে পালিয়ে প্রেমিক সুমিতের হাতে হাত রাখে স্পর্শিয়া। দুজনে মিলে সংসার বাঁধার স্বপ্ন দেখেন। সুমিত-স্পর্শিয়া জুটি ভালাবাসার সম্পর্কে নতুন বন্ধনে রুপ দিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এরপর তাদের মধ্যে শুরু হয় তুমুল রোমান্স। এ সময় তাদের মাঝে চলতে থাকে ভালোবাসার নানান খুঁনসুটি। কখনো ঘরের ভেতর অন্তরঙ্গ অবস্থায় আবার কখনো বাসার ছাদে চলে তাদের প্রেম বিনিময়।
রাত কিংবা দুপুর, চায়ের কাপে চলে তুমুল বৃষ্টি। খুনসুটি, ভালোবাসার রোমান্স আর চুমুতে চুমুতে চলতে থাকে সুমিত-স্পর্শিয়া জুটির প্রেমলীলা। এভাবেই জীবনের গল্প এগিয়ে চলে সুমিত ও স্পর্শিয়ার।
একটি সূত্রে জানা যায়, এই মিউজিক ভিডিওতে স্পর্শিয়া নাকি একাধারে ১৪টি চুমু দিয়েছেন সুমিতকে। অবশ্য মিউজিক ভিডিও’র খাতিরেই এটা করেছেন তিনি। এই তো কিছুদিন আগে ভিজুয়ালাইজার টিম সংগীতশিল্পী পিয়াল হাসান গান ‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ এর এই ভিডিওটি নির্মাণ করে। সেখানেই অন্য রকম একটি আবহে স্পর্শিয়া ও সুমিত সেন গুপ্তকে খুঁজে পাওয়া যাবে।
এই গানটি লিখেছেন, জামাল রেজা। গানটি টিউন ও মিউজিক করছেন শিশির। কোরিওগ্রাফিতে ছিলেন নিডো খান। ভিজুয়ালাইজার টিমের এই ভিডিও নিমার্ণে ডিওপি হিসেবে ছিলেন ফরহাদ হোসেন। গানটি নিয়ে সংগীতশিল্পী পিয়াল হাসান দারুণ সন্তুষ্ট।
এ বিষয়ে সংগীতশিল্পী পিয়াল হাসান বলেন, বহু দিন পরে এমন স্বাদের একটি গান করেছি। ভক্তরা গানটির মাঝে আগের সেই পিয়াল হাসানকেই খুঁজে পাবেন। গানটি শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গানটি নিয়ে সুমিত বলেন, এখনই কিছু বলতে চাচ্ছি না। আশা করি, গানটিতে স্পর্শিয়ার ও আমার উপস্থিতি শ্রোতা-দর্শকদের কাউকে নিরাশ করবে না।
এদিকে গান ও মিউজিক ভিডিওটি প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, অনকদিন পর এমন মিষ্টি স্বাদের গানের মিউজিক ভিডিওটিতে কাজ করলাম। গানের কথা ও গায়কীর সাথে সুমিতের সঙ্গে কাজটি আমার ভীষণ পছন্দ হয়েছে। আশা করি, দর্শক-শ্রোতারা ভালো একটি মিউজিক ভিডিও এর স্বাদ পাবে।
প্রসঙ্গত, গানটি শুক্রবার (৭ সেপ্টেম্বর) পিয়াল হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

খেলার খবর: ব্রাজিল একাধিক অধিনায়কের পদ্ধতি থেকে বেরিয়ে এসেছে। নেইমারই এখন ব্রাজিল দলের নিয়মিত অধিনায়ক। নেইমারের অধীনে ব্রাজিল মাঠে নামছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। নেইমার অবশ্য আগেও ব্রাজিলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে নেইমারকে দিনকয়েকের মধ্যে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। আগামী মাসেই ব্রাজিল-আর্জেন্টিনার সুপারক্ল্যাসিকো হতে যাচ্ছে। সৌদি আরবের জেদ্দায় আগামী ১৬ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে ব্রাজিল খেলবে যুক্তরাষ্ট্র, এল সালভাদর ও সৌদি আরবের বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনা সুপারক্ল্যাসিকো খেলতে নামার আগে মুখোমুখি হবে গুয়াতেমালা এবং কলম্বিয়ার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘরের ভিতর ঘর তৈরী করবেন না: ওবায়দুল কাদের

দেশের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নৌকায় ভোট দিলে শতভাগ উন্নয়ন ও ঘরে ঘরে বিদ্যুৎ পাবেন।
তিনি আজ শনিবার টাঙ্গাইল রেলস্টেশনে প্রথম পথসভায় একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, দেশ উন্নয়নের মহাসড়কে। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলে কোন্দল সৃষ্টি করবেন না। ঘরের ভিতর ঘর তৈরী করবেন না। এ্যাকশন শুরু হয়েছে, শেখ হাসিনার এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন। যারা দলে কোন্দল করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এরআগে আজ শনিবার সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১০ সদস্যর আওয়ামী লীগের প্রতিনিধিদল ‘নীলসাগর’ এক্সপ্রেসে চড়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়।
নির্বাচনী ট্রেন যাত্রার শুরুতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়ন কাজ তৃণমূলে পৌছে দিতে এবং দলকে শক্তিশালী করতেই উত্তরাঞ্চলে আওয়ামী লীগের ট্রেন সফর।
তিনি বলেন, দেশব্যাপি দলকে শক্তিশালী করতে ভবিষ্যতে নৌ ও সড়ক পথেও সফর করা হবে। তৃণমূলের মানুষ যাতে বিএনপি জামায়াতের গুজবের রাজনীতির বিষয়ে বিষয়ে সচেতন সে বিষয়ে দলের এই সাংগঠিক কার্যক্রম গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। সফরে উত্তরের বিভিন্ন স্টেশনে ১১টিরও বেশি পথসভা করার কথা রয়েছে।
উদ্বাধনী বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, এই যাত্রা আমাদের নির্বাচনী যাত্রা। এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে। আগামী ১৩ সেপ্টেম্বর লঞ্চ যোগে নির্বাচনী সফর করবো আমরা। এরপর বাই রোডে আমরা চট্টগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ যাওয়ার কথা রয়েছে। তিনি বলেন, কিছু মধ্যে আমরা রাজশাহী নির্বাচনী সফর করে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই নির্বাচনী সফর। এই সফরের মাধ্যমে আমরা তৃণমূলের কিছু বার্তা দিতে চাই। কাদের বলেন, সামনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে। প্রস্তুতি সেভাবেই নিতে হবে। অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে তা নিরসন করা হবে। আমাদের এই যাত্র তৃনমুল নেতাকর্মীদের চাঙ্গা করবে।
আওয়ামী লীগের নির্বাচনী এই ট্রেন সফরে অন্যান্য নেতাদের মধ্যে আছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর বিপ্লব বড়ুয়া প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন

অনলাইন ডেস্ক: রনি মোহাম্মদকে আহ্বায়ক ও নাঈম হাসান পাবেলকে সদস্য সচিব করে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার লিসবনের স্থানীয় ফুড গার্ডেনের রেস্টুরেন্টের হল রুমে প্রবাসী সাংবাদিক, লেখক ও ব্লগারদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।
পর্তুগালের অনলাইন পত্রিকা বাংলা পিটি সম্পাদক সৈয়দ মাহবুবের সভাপতিত্বে এবং রাসেল আহম্মেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের আহবায়ক ফয়সাল আহমেদ দ্বীপসহ পর্তুগাল প্রবাসী সাংবাদিক, লেখক ও ব্লগার রনি মোহাম্মদ, নজরুল ইসলাম সুমন, এবি সামাদ, জাহিদুল ইসলাম সোহাগ, তৌহিদুর ইসলাম এনি, সুমন আহমেদ, ফখরুল হাসান, মঈন উদ্দিন, মুমিনুল ইসলাম মুমিন ও আশরাফ প্রমুখ।
সভায় উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে পর্তুগালে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সফলতার, সম্ভাবনাময় কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের সঠিক তথ্য চিত্র তুলে ধরার এবং পর্তুগালের বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে ৭ সদস্যর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জহুরুল হক জহুর, রাসেল আহম্মেদ, জাহিদ হাসান সোহাগ, তৌহিদুল ইসলাম এনি।
কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে সকলের সাথে পরামর্শ করে পর্তুগালের বিভিন্ন শহরে বসবাসরত বাংলা মিডিয়ার বর্তমান ও সাবেক কর্মীদের সংগ্রহ করে একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করার আহ্বান জানানো হয়। এবং এক নৈশভোজের মধ্য দিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেতৃত্ব হারাচ্ছেন কোহলি

খেলার খবর: সব ঠিকঠাক থাকলে এবি ডি ভিলিয়ার্সের হাতেই উঠতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্বের আর্মব্যান্ড। এবং নেতা বদলানোর পিছনে রয়েছে ভাগ্য ফেরানো। আরসিবি ম্যানেজমেন্ট আইপিএল-এ নিজেদের ভাগ্য বদলাতে এতটাই মরিয়া যে এবারই বিরাট কোহলিকে সরিয়ে এবিডি-কে অধিনায়ক করতে চাইছেন তারা।
২০০৮ থেকে শুরু হয়েছে আইপিএল। একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। এবার সাফল্য পাওয়ার জন্য দলে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। কোচ হিসেবে ইতিমধ্যেই গ্যারি কার্স্টেনের নাম ঘোষণা করা হয়েছে। ড্যানিয়েল ভেত্তোরির হাত থেকে রয়্যালস কর্তারা দায়িত্ব তুলে দিচ্ছেন কার্স্টেনের হাতে।
কার্স্টেনের পাশাপাশি আরিসিবি-র কোচিং স্টাফে উল্লেখযোগ্য মুখ আশিস নেহরা। ৩৮ বছরের তারকা পেসার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তার পরেই কোচিংয়ে তিনি। তবে সব চেয়ে বড় চমক অন্য জায়গায়।
আরসিবি-র নেতৃত্বের আর্মব্যান্ড উঠতে চলেছে এবিডি-র হাতে। অর্থাৎ কোহলি আর আরসিবি-র নেতা নন। কর্ণাটকের সুবর্ণ নিউজে এমনই খবর প্রকাশিত হয়েছে। ভাগ্য বদলানোর জন্য কোহলির জায়গায় ডি’ ভিলিয়ার্সকে আরসিবি-র নেতা করা হয় কিনা, সেটাই এখন দেখার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest