সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা

হঠাৎ রাজপথে নগ্ন নারী

অনলাইন ডেস্ক: নিরব রাস্তায় হঠাৎ বেরিয়ে এলেন পুরোপুরি নগ্ন এক নারী। তার শরীরের সঙ্গে সুতা বলতে কিছুই নেই। আর এ দৃশ্য দেখে ‘থ’ পথচারীরা। কোন লাজলজ্জা বলতে কিছুই নেই যেন। কিছুক্ষণ পরে ওই একই টয়লেট থেকে বেরিয়ে আসেন শার্টহীন এক পুরুষ। এ ঘটনা ঘটেছে স্পেনের বার্সেলোনার রাভাল এলাকার খোলা রাজপথে।
শেষে জানা যায়, এরা ছিলেন মাদক পাচারকারী। এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন লোকাল রেসিডেন্টস এসোসিয়েশনের সভাপতি ইভান রিভেরা।
এক প্রত্যক্ষদর্শী জানান, ওই নগ্ন নারীর কাছে গিয়ে তাকে কিছু বলেন শেষে বেরিয়ে আসা যুবকটি। কিন্তু তার কথা প্রত্যাখ্যান করার পর তিনি ওই নারীকে টয়লেটে ফিরে যেতে বলেন। তাও শোনেন না ওই নারী। এ সময় তাকে ধাক্কা দিয়ে টয়লেটে নেয়ার চেষ্টা করেন ওই পুরুষটি। তাতেও গায়ের শক্তি ব্যবহার করে বাধা দেয়ার চেষ্টা করেন ওই নারী।
শেষে তাকে ধাক্কাতে ধাক্কাতে টয়লেটে নিয়ে যান ওই পুরুষ। টয়লেটের ভিতরে ওই নারীকে ঢুকিয়ে দিয়ে তিনি বাইরে থেকে দরজা বন্ধ করে দেন।
এ ঘটনাটির ভিডিও সহ ছবি ছড়িয়ে পড়েছে পশ্চিমা মিডিয়ায়। বিশেষ করে বৃটিশ ট্যাবলয়েড পত্রিকাগুলো তো একে প্রাধান্য দিয়ে প্রচার করেছে।
তবে, সর্বশেষ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এর আগে বারসেলোনার রামব্লাস এলাকার একটি ভিডিও প্রকাশ হওয়ার পর প্রচন্ড ক্ষোভ দেখা দিয়েছিল। সেই ভিডিওতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক হারে পতিতাদের বিচরণ করতে দেখা গিয়েছিল। তাতেও ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্ধ হচ্ছে রাজধানীর ১৪ হাসপাতাল

দেশের খবর: রাজধানী ঢাকার মোহাম্মদপুরে লাইসেন্সবিহীন ১৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেল এ নির্দেশ দেন।
লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিক পরিচালনাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং পরিচালনাকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পুলিশ কমিশনার, মোহাম্মদপুর থানার ওসি এবং র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এ বিষয়ে তিনি বলেন, গত এপ্রিলে মোহাম্মদপুরে সোহরাওয়ার্দী হাসপাতালের বিপরীত বাবর ও খিজির রোডসংশ্লিষ্ট এলাকায় লাইসেন্সহীন হাসপাতালের খবর একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। কিন্ত আইন অনুসারে লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনা একেবারেই অবৈধ এবং তা পরিচালনা করা শাস্তিযোগ্য। এ কারণে জনস্বার্থে ৯ সেপ্টেম্বর আমরা একটি রিট মামলা করি। আজকে এর ওপর শুনানি হয়েছে। শুনানি নিয়ে আদালত ১৪টি হাসপাতাল দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এ নির্দেশ দেয়া হয়েছে।
বন্ধের নির্দেশ দেয়া হাসপাতালগুলো রয়েছে, ক্রিসেন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বিডিএম হসপিটাল, সেবিকা জেনারেল হসপিটাল, জনসেবা নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার নার্সিংহোম, রয়্যাল মাল্টি স্পেশালাইজড হসপিটাল, নবাব সিরাজউদ্দৌলা অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মনমিতা সেন্ট্রাল হসপিটাল, প্লাজমা মেডিকেল সার্ভিস অ্যান্ড ক্লিনিক, শেফা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া মেন্টাল হসপিটাল, মক্কা মেডিয়ান জেনারেল হাসপাতাল, নিউ ওয়েলফেয়ার হসপিটাল, বাংলাদেশ ট্রমা স্পেশালাইজড হসপিটাল।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল ‘রাজধানীতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান: ৫০০ মিটারে ২৬টি, ১৪টিই অবৈধ হাসপাতাল’শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টের রিট দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় সংস‌দের সরকা‌রি হিসাব সম্প‌র্কিত ক‌মি‌টির বৈঠক অনু‌ষ্ঠিত

তোষিকে কাইফু: আজ মঙ্গলবার অপরাহ্ন ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ঢাকার শেরে বাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে ১০ম জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৯১ তম বৈঠক অনুষ্ঠিত হয়।
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড: মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সভাপতিত্বে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি,আব্দুস শহীদ এমপি,মোসলেম উদ্দিন এমপি, মোহাম্মদ আমানউল্লাহ এমপি,পঞ্চানন বিশ্বাস এমপি,রুস্তুম আলী ফরাজী এমপি,আফছারুল এমপি,শামসুল হক টুকু এমপি,রেবেকা মমিন এমপি,বেগম ওয়াসিফা আয়েশা খান এমপি সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব ও উচ্চ পদস্থ সরাকারি কর্মকর্তা-কর্মচারীরাগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে পাশ হতে যাচ্ছে ইভিএম প্রকল্প

দেশের খবর: সংসদ ও স্থানীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য যে প্রকল্প নিয়েছে নির্বাচন কমিশন তা আগামী একনেক বৈঠকে উঠছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশন আমাদের কাছে প্রকল্প পাঠিয়েছে। আগামী একনেকের বৈঠকে এই প্রকল্প উঠবে। আমরা এই প্রকল্প অনুমোদন দেব।’
এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ইভিএমের জন্য যেসব টাকা অনুমোদন দেয়া হবে তার একসঙ্গে দেয়া হবে না। এসব টাকা ফেইজ আকারে দেয়া হবে।
মন্ত্রী বলেন, ‘আমি আশা করি আরপিও সংশোধন হবে। জাতীয় নির্বাচনে পরীক্ষামূলক হলে ইভিএম ব্যবহার হবে। তবে এটা নির্ভর করতে ইসির উপর। তারা যেভাবে চাইবে সেভাবে হবে।’
সমীক্ষা যাচাই না কিভাবে ইভিএম প্রকল্প কীভাবে একনেকে উঠছে এমন প্রশ্নে মুস্তফা কামাল বলেন, এটার সমীক্ষা যাচাইয়ের দরকার নেই। নির্বাচন কমিশন ইভিএম আগে ব্যবহার করেছে। এখন নির্বাচন কমিশন টাকা চেয়েছে। আমরা প্রকল্প অনুমোদন দেব। এটা দেখবে নির্বাচন কমিশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিছু জটিল রোগের চিকিৎসাতে কাঁচা কলার কোনও বিকল্প নেই

অনলাইন ডেস্ক: শুধু পেট খারাপের মত রোগের প্রকোপ কমাতে নয়, কিছু জটিল রোগের চিকিৎসাতেও কাঁচা কলার কোনও বিকল্প নেই। কারণ এতে থাকা কার্বোহাইড্রেট, ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি, ভিটামিন সিসহ নানা উপকারী উপাদান।
জেনে নেওয়া যাক নিয়মিত কাঁচা কলা খেলে কি ধরণের উপকার পাওয়া যায়…
রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি: বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত একটি করে কাঁচা কলা খাওয়া শুরু করলে দেহের ভেতর অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, যার প্রভাবে শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানের মাত্রা যেমন কমে যায়, তেমনি রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়।
পুষ্টির ঘাটতি দূর হয়: খাবারে উপস্থিত পুষ্টিকর উপাদানগুলি যাতে ঠিক মতো শরীরের কাজে লাগতে পারে, সেদিকে খেয়াল রাখে কাঁচা কলায় উপস্থিত বেশ কিছু উপাদান। ফলে নিয়মিত এই ফলটি খেলে অনায়াসেই পুষ্টির ঘাটতি দূর হয়। আর এমনটা হওয়া মাত্র শরীরের কর্মক্ষমতা যে বৃদ্ধি পায়, তা আর বলার অপেক্ষা রাখে না।
নানাবিধ পেটের রোগের প্রকোপ কমায়: কাঁচা কলায় রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, যা শরীরে প্রবেশ করা মাত্র হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি ডাইজেস্টিভ ট্র্যাকের কর্মক্ষমতা বাড়াতে এবং বাওয়েল মুভমেন্টের উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই শুধু পেট খারাপ নয়, যারা প্রায়শই গ্যাস-অম্বলের সমস্যায় ভুগে থাকেন, তারা কাঁচা কলাকে কাজে লাগাতে পারেন।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ: কাঁচা কলা খেলে রক্তে শর্করার মাত্রা বাড়ার কোনও সম্ভাবনাই থাকে না। বরং সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই ফলটি। তাই তো ডায়াবেটিক এর রোগীরা নিশ্চিন্তে কাঁচা কলা খেতে পারেন।
ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ: গবেষণায় দেখা গেছে কাঁচা কলায় উপস্থিত পটাশিয়াম, শরীরে প্রবেশ করার পর ব্লাড ভেসেলের কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে। সেই সঙ্গে শিরা-উপশিরার ভেতরে তৈরি হওয়া প্রেসারকেও কমিয়ে ফেলে। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না।
ওজন নিয়ন্ত্রণ: কাঁচা কলায় উপস্থিত রেজিস্টেন্স স্টার্চ হজম হতে সময় নেয়। ফলে বহুক্ষণ ক্ষুধা পায় না। আর ক্ষুধা না পেলে খাবার খাওয়ার পরিমাণও কমতে শুরু করে। ফলে শরীরে ক্যালরির প্রবেশ ঘটে কম। আর এমনটা দীর্ঘ দিন ধরে যখন হতে থাকে, তখন ওজন কমতে সময় লাগে না।
পটাশিয়ামের চাহিদা মেটে: এক কাপ কাঁচা কলায় প্রায় ৫৩১ এম জি পটাসিয়াম থাকে, যা পেশির গঠনে উন্নতি ঘটানোর পাশাপাশি নার্ভ এবং কিডনির কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
শরীরে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়: বেশ কিছু গবেষণা অনুসারে নিয়মিত কাঁচা কলা খেলে ইন্টেস্টাইনে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই হজম ক্ষমতার উন্নতি ঘটে পেটের রোগও দূরে পালায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাদামের পুষ্টিগুণ

বাদামের পুষ্টিগুণ

কর্তৃক daily satkhira

অনলাইন ডেস্ক: নানা ধরনের স্বাস্থ্যকর খাবারের মধ্যে বাদাম শরীরের জন্য একটি উপকারী খাবার। বাদামে রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেল ও অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের শরীরে শক্তির যোগান দেয়, শরীরে ক্ষতিকর টক্সিনের পরিমাণ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাদাম হৃদরোগের জন্য অত্যন্ত উপকারী। এটি রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমায়।

এছাড়া বাদামে বিদ্যমান প্রোটিন শরীরের সঠিক বিকাশে সাহায্য করে। বাদামে রয়েছে পলিফেনোলিক নামক অ্যান্টি অক্সিডেন্ট। এটি হৃদরোগ, কোলন ক্যান্সার, স্ট্রোক, ভাইরাস ও ফাঙ্গাস ঘটিত রোগ প্রতিরোধ করে। বাদামে রয়েছে ভিটামিন ই ও অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বক ও চুলের জন্য উপকারী। বাদাম শরীরের ওজন কমাতেও সাহায্য করে।

তবে বাদামের অনেক উপকারী পুষ্টিগুণ থাকলেও অনেক ক্ষেত্রে বাদাম বেশি খেলে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বাদাম একটি আঁশ জাতীয় খাবার-তাই বাদাম বেশি খেলে পেটে গ্যাসের সমস্যা, পেট খারাপ হতে পারে। বাদাম একটি প্রোটিন সমৃদ্ধ খাবার এবং বাঙালি হিসাবে আমরা মাছ, মাংস ও ডালের সাথে প্রোটিন গ্রহণ করে থাকি। তাই বেশি প্রোটিন গ্রহণ করলে কিডনি রোগের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম যা অনেক ওষুধের কার্যক্রমে বাধা দেয়। বাদাম খেলে অনেকের আবার এলার্জির সমস্যা হতে পারে। পরিমিত বাদাম গ্রহণ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই বেশি করে একবারের না খেয়ে নিজের হাতের এক মুঠ পরিমাণ বিকালের নাস্তা হিসেবে বা মধ্য দুপুরে খাওয়া যেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী লীগের তিন এমপিসহ ১৪ নেতাকে শোকজ

দেশের খবর: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণে তিন নেতাকে শোকজ নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এছাড়া একজনকে চিঠি দেওয়া হয়েছে।
দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সোমবার দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এসব শোকজ নোটিশ ও চিঠি কুরিয়ার যোগে পাঠানো হয়েছে।
শোকজ হওয়া সিলেটের তিন নেতা হচ্ছেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। আর কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরানকে নির্বাচনের বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বদর উদ্দিন কামরান সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়রপদে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন। এই নির্বাচনে কেন দলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে কাজ করলেন, কেন ৭টি ওয়ার্ডে দলীয় কাউন্সিলর প্রার্থী ছিল না এবং সিলেট মহানগরে আওয়ামী লীগের কার্যালয় না থাকার কারণ জানাতে বলা হয়েছে কামরানকে পাঠানো চিঠিতে। সব মিলিয়ে সাংগঠনিক কয়েকটি জেলার মোট ১৪ নেতাকে শোকজ নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
এদিকে, সিটি নির্বাচনে বিতর্কিত ভূমিকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় শোকজ করা হয়েছে মিসবাহ উদ্দিন সিরাজ, আসাদ উদ্দিন আহমদ ও শফিউল আলম নাদেলকে।
দলীয় গঠনতন্ত্রের ৪৫ এর (খ) এবং (থ) ধারায় নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে এই তিন নেতাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে বাস দুর্ঘটনায় ৬ শিশুসহ নিহত ৪০

বিদেশের খবর: ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় ছয় শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি রাজ্যের জাগতিয়াল জেলায় পাহাড়ি সড়ক থেকে ছিটকে উপত্যকায় পড়ে যায় বলে জানিয়েছে এনডিটিভি।
প্রকাশিত খবর অনুয়ায়ী বাসটিতে ৭০ যাত্রী ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রেকফেল করায় এ দুর্ঘটনা ঘটতে পারে। বাসটিতে বিপুলসংখ্যক তীর্থযাত্রী ছিলেন। হায়দরাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে কন্ডাগাত্তু পাহাড়ের চূড়ায় অবস্থিত আঞ্জানিয়া স্বামী মন্দির থেকে তারা ফিরছিলেন।
জাগতিয়াল জেলা কালেক্টর এ সেরাত বলেন, বেলা পৌনে ১২টা থেকে ১২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে।
তেলেঙ্গানার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রতিটি পরিবারের জন্য তিনি পাঁচ লাখ রুপি অর্থ সহায়তা ঘোষণা করেছেন।
আহতদের জাগতিয়াল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের করিমনগর ও হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest