সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটাম

কলারোয়ায় বিদ্যু স্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু
কলারোয়া  প্রতিনিধিঃ কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক টাইলস মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে কলারোয়া তুলশিডাঙ্গাস্থ আলিয়া মাদরাসার পাশে জনৈক সাঈদের দ্বিতল ভবনে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানান- উপজেলার বাটরা গ্রামের আব্দুর রহমানের ছেলে টাইলস মিস্ত্রি নাজমুল হোসেন (২৫) ওই ভবনে সকাল থেকে কাজ করছিলো। বিকেল ৪টার দিকে অসাবধানতাবশত ভবনের গা ঘেসে যাওয়া বিদ্যুতের মেইন তারে স্পর্ষ হয়ে ২য় তলা থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ রাত ১০টায় DBC টি‌ভি‌তে ডা. রুহুল হক

‌প্রেস বিজ্ঞ‌প্তি: আজ রাত ১০টায় DBC টিভির লাইফ প্রোগ্রামে থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সা‌বেক সফল স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। অনুষ্ঠান‌টি দেখার জন্য সকল‌কে অনু‌রোধ জানা‌নো হ‌য়ে‌ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলায় শীর্ষে হ্যান্ডবলে কলারোয়া পাইলট, সাঁতারে সোনাবাড়িয়া হাইস্কুল
কলারোয়া প্রতিনিধিঃ ৪৭তম জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগীতার হ্যান্ডবলে (বালক) সাতক্ষীরা জেলা পর্যায়ে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে। আর সাতার প্রতিযোগিতায় প্রথম হয়েছে সোনাবাড়িয়া সম্মিলিত হাইস্কুল। জানা গেছে- অতিসম্প্রতি জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া এ ক্রীড়া প্রতিযোগিতায় দেবহাটা উপজেলাকে পরাজিত করে হ্যান্ডবল বালকে চ্যাম্পিয়ন হয়েছে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল। অপরদিকে, ‘বুক ও প্রজাপতি সাঁতারে’ প্রথম হয়েছে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম। একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সোহান পারভেজ ‘চিত সাতারে’ প্রথম হয়েছে। চ্যাম্পিয়ন হ্যান্ডবল দল ও সাতারে প্রথমরা খুলনায় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। এছাড়া জেলা পর্যায়ের প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বিদায় নেয় ফুটবলে কলারোয়া মডেল হাইস্কুল আর হ্যান্ডবল বালিকায় কয়লা হাইস্কুল।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের শীর্ষ ১০০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ

দেশের খবর: দেশে বর্তমানে ঋণখেলাপির সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৬৫৮ ও তাদের কাছে পাওনা অর্থের পরিমাণ ১ লাখ ৩১ হাজার ৬৬৬ কোটি ১৬ লাখ টাকা।
বুধবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় তিনি শীর্ষ ১০০ ঋণ খেলাপির তালিকাও প্রকাশ করেন।
সংসদে দেওয়া অর্থমন্ত্রীর তালিকা অনুযায়ী শীর্ষ ১০০ ঋণখেলাপির মধ্যে রয়েছে মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স প্রাইভেট লিমিটেড,কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লি., ম্যাক্স স্পিনিং মিলস, রাবেয়া ভেজিটেবল ওয়েল ইন্ডাট্রিজ, রাইজিং স্টিল মিল, ঢাকা ট্রেডিং হাউজ, বেনেটেক্স ইন্ডাস্ট্রিজ, আনোয়ারা শিপিং মিলস, ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস, ইয়াসির এন্টার প্রাইজ, চৌধুরী নিটওয়ার,সিদ্দিক ট্রেড, রুপালী কম্পোজিট লেদার ওয়ার, আলফা কম্পোজিট টয়েলস হলমার্ক ফ্যাশন লিমিটেড, মুন্নু ফেব্রিক্স, ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেড, ফেয়ার ট্রেড ফেব্রিক্স, শাহরিজ কম্পোজিট টয়েল লিমিটেড, ম্যাক ইন্টারন্যাশনাল, সুরুজ মিয়া শিপিং মিলস,প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, সালেহ কার্পেট মিল, পদ্মা পলি কটন নিট ফেব্রিক্স, এ কে স্টিলের নাম।
এসমসয় অর্থমন্ত্রী জানান, ঋণ খেলাপিদের কাছে অনাদায়ী অর্থের পরিমাণ বাংলাদেশের সর্বশেষ প্রণীত বাজেটের এক চতুর্থাংশেরও বেশি। ৮৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এই ঋণ নেয়া হয়েছে।
তিনি বলেন, চলতি ২০১৮-১৯ অর্থবছরে বিভিন্ন প্রকল্পের অনুকূলে বিভিন্ন দেশ ও সংস্থা থেকে প্রাপ্ত বৈদেশিক সাহায্যের আশ্বাসের পরিমাণ ৩৬১ দশমিক ৩৫ মিলিয়ন ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ ৩৬০ মিলিয়ন ডলার এবং অনুদানের পরিমাণ ১ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক সাহায্যের প্রাপ্তির (ডিসবার্সমেন্ট) পরিমাণ ১৮৭ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ ১৮৫ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার এবং অনুদানের পরিমাণ ২ দশমিক ৪২ মার্কিন ডলার।
অর্থমন্ত্রী আরও জানান, কৃষি ঋণের সুদহার ২০১৭ সালের জুলাই মাস থেকে ৯ শতাংশে নামানো হয়েছে। এর আগে এটি ১০ শতাংশ ছিল। ২০১৭-১৮ অর্থবছরে সারাদেশে বেসরকারি ব্যাংক থেকে কৃষকদের মধ্যে ১১ হাজার ৩১৬ কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ প্রদান করা হয়েছে।
আবুল মাল আবদুল মুহিত বলেন, চলতি ২০১৮-১৯ অর্থবছরের ৩১ জুলাই পর্যন্ত অর্থাৎ একমাসে সারাদেশে বেসরকারি ব্যাংকগুলো থেকে ৭৮৩ কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ প্রদান করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘সীমান্তে ভারতের চেয়ে বেশি বিপদে আর কোনো দেশ নেই’

বিদেশের খবর: ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া বলেছেন, সীমান্তে ভারতের চেয়ে বেশি বিপদে আর কোনো দেশ নেই। পরমাণু অস্ত্রে শক্তিশালী দু-দুটি দেশ ভারতের প্রতিবেশী। চীন আর পাকিস্তান। দুটি দেশের সঙ্গেই রয়েছে ভারতের আন্তর্জাতিক সীমান্ত আর তার এলাকা নিয়ে রয়েছে মতবিরোধও।
বুধবার তিনি বলেন, ‘চীন ও পাকিস্তানের সঙ্গে দ্বিমুখী যুদ্ধের সম্ভাবনা নিয়ে আমাদের ভাবতে হয়। তাদের প্রস্তুতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। কখন তাদের মতিগতি বদলে যাবে, বলা যায় না। তাই ওই প্রতিবেশীদের সামরিক প্রস্তুতির সঙ্গে ভারসাম্য বজায় রাখাটা আমাদের পক্ষে খুব জরুরি।’
ধানোয়া বলেন, ‘অনেকেই প্রশ্ন করেন, আমাদের তো পুরনো ‘মিগ-২১’ যুদ্ধবিমানের ৪২টি স্কোয়াড্রন রয়েছে। তা হলে নতুন যুদ্ধবিমানের দরকারটা কী? ওরা বুঝতে চান না, আমাদের প্রতিবেশীরা কেউই হাত গুটিয়ে বসে নেই। পাকিস্তান তাদের ‘এফ-১৬’ যুদ্ধবিমানগুলোকে আরও উন্নত করেছে। ঢেলে সাজিয়েছে ওই বিমানগুলোর ইলেকট্রনিক ব্যবস্থাকে। সেগুলোকে আগামী সাড়ে ৪ প্রজন্মের মানে উন্নত করে তুলেছে। তারই সঙ্গে চীনের কাছ থেকে প্রচুর পরিমাণে নিচ্ছে ‘জেএফ-১৭’ যুদ্ধবিমান।’
পরমাণু অস্ত্রে শক্তিশালী অন্য প্রতিবেশী চীন কীভাবে তার আকাশে লড়ার বিমান, অস্ত্র ও সরঞ্জামকে উন্নত করে চলেছে, তাও ব্যাখ্যা করেন ভারতের এয়ার চিফ মার্শাল।
ধানোয়া বলেন, ‘চীনও খুব দ্রুত তার দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমানগুলোকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তিতে উন্নত করে ফেলছে। বানাচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, যেগুলো খুব শীঘ্রই চীন তার বিমানবাহিনীতে নিয়ে আসবে। ফলে, সীমান্তে আমাদের উদ্বেগটা বেড়ে গিয়েছে।’
৩৬টি ফরাসি ‘রাফাল’ যুদ্ধবিমান ও রুশ ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ভারতীয় বিমানবাহিনীতে এলে দুই শক্তিধর প্রতিবেশীর কাছ থেকে সম্ভাব্য হামলা মোকাবিলার জন্য অন্তত প্রস্তুত থাকা যাবে, এমনটাই দাবি এয়ার চিফ মার্শালের। সূত্র: আনন্দ বাজার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি হলো আরও ১৪ কলেজ

সরকারি হলো আরও ১৪ কলেজ

কর্তৃক daily satkhira

দেশের খবর: নতুন করে আরও ১৪টি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারিকৃত কলেজশিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’ এর আলোকে কলেজগুলো সরকারি করা হয়েছে।
সরকারি হওয়া কলেজগুলো হলো : ফরিদপুরের সালথা কলেজ, নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ডিগ্রি কলেজ, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, নোয়াখালীর সুবর্ণচরের সৈকত ডিগ্রি কলেজ, রাঙামাটির রাজস্থলী কলেজ, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজ, রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ মহাবিদ্যালয়, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চৌহালী ডিগ্রি কলেজ, যশোরের বাঘারপাড়া শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়, খুলনার দিঘলিয়া উপজেলার এম এ মজিদ ডিগ্রি কলেজ, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ, কুষ্টিয়ার ভেড়ামারা মহিলা কলেজ এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ কলেজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পোশাক শিল্পের বিপ্লব ঘটেছে বাংলাদেশে

দেশের খবর: বস্ত্র শিল্পের বিকাশের কারণে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিশাল জনগোষ্ঠির কর্মসংস্থান হয়েছে বিশেষ করে নারী শ্রমিকদের। আর্ন্তজাতিক মেলার মাধ্যমে এধরনের শিল্পের আরও প্রসার ঘটবে ফলশ্রুতিতে দক্ষ মানবশক্তি বৃদ্ধি পাবে। বস্ত্র ও পোশাক শিল্পের অর্জন জাতির জন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কনফারেন্স এন্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস লিঃ এবং সেমস্ গ্লোবাল এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘১৯তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৮’, ‘১৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন এন্ড ফেব্রিক শো-২০১৮’ এবং ‘৩৩তম ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো-২০১৮’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম (মহিউদ্দিন) এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট রুদ্র চ্যাটার্জি।
স্পিকার বলেন, সরকার গার্মেন্ট শিল্পকে উৎসাহিত করে নীতিমালা প্রণয়নসহ কর্মপরিকল্পনা ও কর্মপদ্ধতি গ্রহণ করেছে। ফলে বাংলাদেশে পোশাক শিল্পের বিপ্লব ঘটেছে। ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ২০০০০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়নে ফলে শিল্পের উন্নয়নের পাশাপাশি বিগত দশ বছরে দারিদ্র হার ৪০শতাংশ থেকে ২২শতাংশে নেমে এসেছে। গার্মেন্টস শিল্প জিডিপি’তে ১৫শতাংশ অবদান রাখছে এবং প্রতিবছর ৩০বিলিয়ন ইউএস ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছে বলে তিনি উল্লেখ করেন। সে কারণে পোশাক রপ্তানীতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বস্ত্র ও পোশাক শিল্পের প্রসারে সরকার কার্যকর সহায়তা করছে যা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। নির্ধারিত তিনটি ক্যাটাগরির মানদন্ডের ক্রমধারা অব্যাহত থাকলে ২০২৪সালের মধ্যে পরিপূর্ণ উন্নয়নশীল দেশে হবে।
তিনি ২০৪১সালের মধ্যে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বস্ত্র ও পোশাক শিল্পের উন্নয়নে কারিগরী শিক্ষা ও প্রশিক্ষণের উপর তিনি গুরুত্বারোপ করেন।এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকল ব্যবসায়ী উদ্যোক্তাদের একযোগে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বজ্রপাতে নিহত ২ ॥ আহত ২ 

 

আমিনুল ইসলাম চাম্পাফুল : সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে ২স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ১২ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৪ টার সময় কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাইহাটী রাস্তার উপরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাম্পাফুল এলাকার আকবর আলী শেখের মেয়ে ময়না(১৪) ও একই ইউনিয়নের সাইহাটি গ্রামের বিল্লাল খানের মেয়ে বিলকিস খাতুন(১৪)। একই সাথে থাকা আরও ২ বান্ধবী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা যায়। বালাপোতা গ্রামের শেখ আব্দুর রহিমের মেয়ে আহত রুবিনা ৯ ম (১৫)শ্রেণির ছাত্রী এবং নানার বাড়ী থাকা ৭ ম শ্রেণির সাফিয়া (১২) আহত অবস্থায় সাতক্ষীরা হাসপাতালে ভর্তি আছে। আহত ও নিহত সকলেই চাম্পাফুল আচায্য মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয়রা জানান, তারা বিকাল ৪টার দিকে জগন্নাথ স্যারের বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এমন সময় আকর্স্মিক ব্রজপাতে বিলকিস খাতুন ঘটনাস্থলে নিহত হন এবং বাকী ৩জন আহত হন। এদের মধ্যে ময়নাকে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে তারা চার বান্ধবি একসাথে স্কুলে প্রাইভেট পড়তে যাচ্ছিলো। চম্পাফুল বাজার এলাকায় পৌছালে বিকট শব্দে বজ্রপাত ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest