সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটাম

কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইক দুর্ঘটনায় নিহত ৪

দেশের খবর: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ফের দুর্ঘটনা ঘটেছে। একদিনের ব্যবধানে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে শিশুসহ পাঁচ যাত্রী।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে মহাসড়কের চকরিয়ার হারবাং ইনানী রিসোর্টের সামনে ঝুঁকিপূর্ণ বাঁকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনার আবদুল খালেকের ছেলে মো. ইউনুস মিয়া (৩৫), চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়ার আবদুস সাত্তারের ছেলে তাজ উদ্দিন (২৫), একই ইউনিয়নের জমিদারপাড়ার ছৈয়দ আহমদের ছেলে ইজিবাইকচালক আবু তাহের (৩৮)। এ ছাড়া ৩৫ বছর বয়সী এক নারী নিহত হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাঁর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেইনবো স্টিকার লাগানো ঢাকা (মেট্রো-ম-১১-৪৪১৪) নম্বরের কক্সবাজারমুখী কাভার্ডভ্যানটি একই দিক দিয়ে চকরিয়ামুখী ইজিবাইককে ধাক্কা দিলে তার ভেতর বসা নারী যাত্রীসহ সবাই সড়কে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক শোভন দে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইয়াসিন আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে আনার পর আরেকজনের মৃত্যু হয়। মরদেহগুলো বানিয়ারছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ’লীগ নেতার ‘অকথ্য বক্তৃতার’ ভিডিও ফেসবুকে ভাইরাল; রাজনৈতিক অঙ্গন এখন আলোড়িত

দেশের খবর: ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণের হুমকীমূলক অশ্লীল একটি বক্তৃতার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে ঝিনাইদহ এবং আশপাশের জেলাগুলোর রাজনৈতিক অঙ্গন এখন আলোড়িত- চলছে সমালোচনা।
সম্প্রতি এক সমাবেশে আলোচিত-সমালোচিত ওই বক্তব্য দেন হিরণ। আওয়ামীলীগ নেতা খোন্দকার ফারুকুজ্জামান ফরিদ নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানের টাইম লাইনে ভিডিও এবং সমাবেশের বেশ কয়েকটি ছবি সোমবার রাতে আপলোড করার পর থেকে লাইক, কমেন্টস ও শেয়ারের মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। তার বক্তব্যের সম্পাদিত অংশবিশেষ এখানে তুলে ধরা হলো-

যা আছে বক্তব্যে
একাধিক দল পরিবর্তনকারী শহিদুল ইসলাম হিরণ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারের এক পথসভায় পদ্মাকর, দোগাছী ও হরিশংকরপুর ইউনিয়নসহ সদরের পূর্বাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের বিশেষ করে স্থানীয় বিএনপি নেতা ঘোড়ামারা গ্রামের খেলাফত হোসেনকে উদ্দেশ্য করে বলেন, আগামী ৭ দিনের মধ্যে সারেন্ডার না করলে ‘…দন’ দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেব।
বক্তৃতায় তিনি বিএনপি নেতাকর্মীদের ‘পশ্চাদ্দেশের চামড়া তুলে’ প্রতিটি ইউনিয়ন থেকে বিতাড়িত করা হবে বলে ঘোষণা দেন। তিনি আরো বলেন, এই কাজে সাথে থাকবে পুলিশ প্রশাসন।
হিরণ বলেন, পুলিশ ভাইয়েরা শুনে নিন, পদ্মাকর ও হাটগোপালপুরে মিটিংয়ের পর বিএনপি সাঁটা হবে। আমাদের স্থানীয় নেতারা পুলিশকে যে নির্দেশ দিবে তা পালন করতে হবে। সেই নির্দেশ যদি আপনারা না শোনেন তবে ঝিনাইদহে আপনারা চাকরি করতে পারবেন না। আমি থানা আওয়ামলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিষ্কার ভাষায় বলে গেলাম।
তিনি বলেন, নির্বাচন সামনে তাই এই এলাকার কোন বিএনপি নেতাকর্মী বাজারে ঘোরাফেরা করতে পারবে না। গোয়ালপাড়া বাজারে যারা বিএনপি করেন, তাদের ঘরে তালা মেরে দেওয়া হবে। তাই এখনো সুযোগ আছে সারেন্ডার করেন, নইলে আপনারা চোখ হারাবেন, ‘পেছনের’ রক্ত বের হবে ও ঠ্যাং ভেঙ্গে দেওয়া হবে।
হিরণ বলেন, আপনাদের নেত্রী জেলে। আপনারা যার কথায় বসে আছেন তাকেও এই মাসের মধ্যে ফাঁসিতে ঝোলানো হবে। অতএব আপনারা ইউনিয়ন নেতাদের কাছে সারেন্ডার করেন। তিনি বলেন, যে সব আওয়ামীলীগ নেতারা বিএনপিকে আশ্রয় দিচ্ছেন আপনারা বিএনপি ও জামায়াতের চর।

তিনি উত্তেজিত কণ্ঠে বলেন, আপনাদেরও বিএনপি জামায়াতের মতো (অশ্লীল শব্দগুচ্ছ, প্রকাশ করার মতো নয়) চামড়া তুলে দেওয়া হবে…ঝিনাইদহ সদরের পশ্চিমেও ঘোষণা দিয়েছি। আমরা জামায়াত-বিএনপি মুক্ত করবো। যে সব আওয়ামীলীগের নেতারা একজনের ছবি পোস্টারে দিয়েছেন তাদেরও মধুপুর চৌরাস্তার মোড়ে (…) চামড়া তুলে নেওয়া হবে। আমি হিরণ মাঠে থাকবো। একেকটা ঘর থেকে বের করবো আর (…) চামড়া খুলে নেব। আমি মারবো। কোন পুলিশ যদি বিএনপির পক্ষে সাফাই গায় তবে সেই পুলিশের চাকরি থাকবে না।
হিরণের ‘ঝাঁঝাঁলো আর উদ্ভট’ বক্তব্যের ওই ভিডিওটি ৭ মিনিট ৪৯ সেকেন্ডের যা একাধিক ব্যক্তি শেয়ার করেছেন। এ বিষয়ে হিরণের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, ফোন রিসিভ করেননি তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুইডেনের কাউন্সিলর হলেন গাজীপুরের বিল্লাল

অনলাইন ডেস্ক: সম্প্রতি অনুষ্ঠিত সুইডেনের স্থানীয় সরকার নির্বাচনে এক বাংলাদেশি সিটি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এই সিটি নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে রুহুল আমিন বিল্লাল বিজয়ী হয়েছেন।
লিবারেল রাজনৈতিক পার্টি থেকে প্রথমবারের মতো নোমিনেশন পেয়ে দেশটির স্টকহোম সিটির কমুনে দি সিগটুনা কাউন্সিল পরিষদের সদস্য নির্বাচিত হন রুহুল আমিন বিল্লাল।
এত বড় পরিসরে নির্বাচনে বিজয়ী হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করেন বাংলাদেশি কাউন্সিলর রুহুল আমিন।
সুইডেনের স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশির বিজয় অনন্য মাইলফলক বলে বিবেচনা করা হচ্ছে যা ভবিষ্যতে আরো বড় সাফল্যের পথ প্রশস্ত করবে।
তার দেশের বাড়ি গাজীপুর পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা ডা. সামসুল হক। প্রবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে জড়িত। বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় স্থানীয় সকল প্রবাসী ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪০তম বিসিএস সার্কুলারের বিপক্ষে ঢাবিতে বিক্ষোভ

দেশের খবর: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও বিক্ষোভ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা ‘৪০তম বিসিএস এর সার্কুলার মানি না’ বলে স্লোগান দেয়। কোটা সংস্কার ছাড়া বিসিএস সার্কুলার ছাত্রসমাজ বয়কট করবে বলে হুশিয়ারি দেয়া হয়।
আজ বুধবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাইন্স লাইব্রেরি থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি টিএসসি হয়ে শাহবাগে পাবলিক লাইব্রেরিতে কিছুক্ষণের জন্য অবস্থান করে। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হয়ে স্লোগান দিতে থাকে।
এ সময় তারা সরকারের কাছে তিনটি দাবি জানায়। দাবিগুলো হলো- ৫ দফার আলোকে যৌক্তিক কোটা সংস্কার করে প্রজ্ঞাপন, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলনে হামলাকারীদের উপযুক্ত বিচারের দাবি।
এর আগে গতকাল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ৪০তম বিসিএসের সার্কুলারের আগে কোটা পদ্ধতির সংস্কার দাবি করে। অন্যদিকে সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর কোটা পদ্ধতি বহাল রেখে ৪০তম বিসিএস এর সার্কুলার দেয় পিএসসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক : পরকিয়ায় বাধা দেয়ায় সাতক্ষীরার আশাশুনিতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে আশাশুনির উপজেলার বড়দল ইউনিয়নের জেলপেটুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম দিপালী মন্ডল (২৫)। তিনি আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের নির্মল সরকারের মেয়ে ও জেলপেটুয়া গ্রামের মনোজিত কুমার মন্ডলের স্ত্রী।
নিহত দিপালী মন্ডলের বাবা নির্মল সরকার জানান, ৭ বছর আগে আমার মেয়ে দিপালীর সাথে বড়দল ইউনিয়নের জেলপেটুয়া গ্রামের মনোজিতের হিন্দু ধর্মীয় অনুসারে বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। যার বয়স এক বছর। তিনি জানান, সম্প্রতি আমার জামাই মনোজিত মন্ডল প্রতিবেশী গোয়ালডাঙ্গা গ্রামের তপন মন্ডলের মেয়ে মিতালী মন্ডলের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানির এক পর্যায়ে আমার মেয়ে দিপালী তার পরকিয়ায় বাধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে আমার মেয়ে দিপালীকে পিটিয়ে হত্যা করে। এরপর বিষয়টি সে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তার গলায় রশি দিয়ে ঝুলিয়ে আতœহত্যা বলে প্রচার দেয়। তিনি আরো জানান, এ ঘটনার পর থেকে আমার জামাই মনোজিত পলাতক রয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গৃহবধূ দিপালী মন্ডলের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, আপাতত এখন একটি অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পিটিয়ে হত্যার বিষয়টি প্রমানিত হলে পরে হত্যা মামলা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব অন্য দেশপ্রেমী: নিপুণ

বিনোদনের খবর: ২০০৬ সালে ‘পিতার আসন’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নিপুণের। ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে জুটি হয়ে অভিনয়ও করেছেন এ অভিনেত্রী। এর মধ্যে কয়েকটি ছবি ব্যবসায়িক সাফল্যও পেয়েছে। তবে সম্প্রতি নিপুণ জানিয়েছেন, শাকিব অন্য দেশপ্রেমী, তার সাথে আর কাজ করবেন না তিনি।
বর্তমানে ব্যবসা ও অন্যান্য কারণে অভিনয় থেকে দূরে আছেন নিপুণ। সম্প্রতি ‘এবং পূর্ণিমা’ নামের একটি টিভি অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়, ‘শাকিব খানের সঙ্গে এখন যদি কাজের প্রস্তাব আসে করবেন?’ উত্তরে নিপুণ বলেন, ‘না। মনে হয় না ওর (শাকিব খান) সাথে আর কাজ করব। কারণ ও খুবই অন্য দেশপ্রেমী। আমি অন্য দেশ থেকে বাংলাদেশে চলে এসেছি। আমি আমার দেশের টাকা অন্য দেশে দিব না। ওর সাথে ছবি করতে গেলে দেখা যাবে পরিচালক-প্রযোজক অন্য দেশ থেকে এসেছে।
জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত কী জানতে চাইলে নিপুণ বলেন, ‘২০০১ সালে আমেরিকায় যাওয়া।’ তবে সেটি কেন ভুল সিদ্ধান্ত ছিল তা জানাতে চাননি নিপুণ।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিপুণ বলেন, তিনি দেশে এমন একটি প্রতিষ্ঠান গড়তে চান যেখানে অভিনয়-নাচ শেখানো হবে। যাতে নাটক কিংবা সিনেমায় অভিনয়ের আগে আগ্রহীরা সঠিক প্রস্তুতি নিতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুঁজিবাজার বিকাশে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আর্থিক খাতের অন্যতম স্তম্ভ হচ্ছে পুঁজিবাজার। এর বিকাশে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। ভারত চীনসহ বিভিন্ন দেশ বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আগ্রহী হয়েছে। এরই মধ্যে চীন বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ করেছে।
আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুঁজিবাজারের ২৫ বছর রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা দেখে, শুনে, বুঝে ভালো কোম্পানিতে বিনিয়োগ করবেন। বাংলাদেশের পুঁজিবাজার হবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ফান্ড।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি এখন ৭ দশমিক ৮ ভাগে উন্নিত হয়েছে। মূল্যস্ফীত এখন ৫ দশমিক ৪ ভাগে নেমেছে। প্রবৃদ্ধি যথন উচ্চ থাকে এবং মূল্যস্ফীতি যখন নিম্ন থাকে তখন অর্থনৈতিক সুফল জনগণ ভোগ করতে পারে। এখন প্রবৃদ্ধি বেশি ও মূল্যস্ফীতি কম হওয়ায় সাধারণ মানুষ এর সুফল ভোগ করছে।
শেখ হাসিনা বলেন, সাধারণত বর্ষাকালে জিনিসপত্রের দাম বাড়ে। কিন্তু এবারের বর্ষায় দাম বাড়েনি। খাদ্যপণ্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যেই আছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মানুষের দিন বদল হয়েছে, ভাগ্য বদল হয়েছে, আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, শিল্পায়ন হয়েছে। দেশ ডিজিটালাইজেশনের অন্তর্ভুক্ত হয়েছে। ১৬ কোটি মানুষের দেশে ১৩ কোটি মানুষ মোবাইল ব্যবহার করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোলমরিচ ঔষধিরও কাজ করে

অনলাইন ডেস্ক: রান্নাঘরে গোলমরিচ তো সকলেরই থাকে৷ কিন্তু জানেন কী, এই গোলমরিচের গুনাগুন৷ কিছু কিছু ক্ষেত্রে এই গোলমরিচ ঔষধিরও কাজ করে৷ সকালে খালি পেটে হালকা গরম পানির সঙ্গে যদি গোলমরিচ খেতে পারেন তা আপনার বহু সমস্যার সমাধান করবে৷

আয়ুর্বেদ শাস্ত্র বলে খালি পেটে গোলমরিচ সেবন করলে তা মানবদেহে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে৷ যা শরীরকে সুস্থ রাখতে এবং বিভিন্ন সংক্রমণের সঙ্গে লড়াই করার শক্তি দেয়৷ যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের জন্যও গোলমরিচ খুব উপকারী৷
ডিহাইড্রেশনের সমস্যা থাকলে এই গোলমরিচ কিন্তু অব্যর্থ৷ হালকা উষ্ণ পানির সঙ্গে গোলমরিচ খান৷ এটি আপনার শরীরে পানির অভাব তৈরি হতে দেবে না৷ ত্বকের রুক্ষ্মতা হঠাতেও এর জুড়ি নেই৷
গোলমরিচ কিন্তু অতিরিক্ত ফ্যাট কমাতেও কার্যকরী৷ উষ্ণ গরম পানির সঙ্গে গোলমরিচ খেলে শরীরের অতিরিক্ত ফ্যাট কমে৷ ক্যালরি বার্ন করতেও উপকারী৷ যাদের সর্দি লাগার ধাত আছে তারাও গোলমরিচ খেলে উপকার পাবেন৷
কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে পানির সঙ্গে গোলমরিচ খেলে উপকার পাবেন৷ এক কাপ পানিতে লেবুর রস ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে পান করুন৷ সামান্য বিট লবনও দিতে পারেন৷ কিছুদিন খেলেই এর উপকারিতা বুঝতে পারবেন৷
বলবর্ধক হিসাবেও ব্যবহার করা হয় গোলমরিচ৷ হাল্কা গরম পানিতে গোলমরিচ মিশিয়ে খান৷ টানা কয়েকদিন খেলেই বুঝবেন কাজে এনার্জি পাচ্ছেন৷ অ্যাসিডের সমস্যা দূর করতেও কার্যকরী গোলমরিচ৷ শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে গোলমরিচ খুবই উপকারী৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest