সর্বশেষ সংবাদ-
ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলন

পুঁজিবাজার বিকাশে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আর্থিক খাতের অন্যতম স্তম্ভ হচ্ছে পুঁজিবাজার। এর বিকাশে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। ভারত চীনসহ বিভিন্ন দেশ বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আগ্রহী হয়েছে। এরই মধ্যে চীন বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ করেছে।
আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুঁজিবাজারের ২৫ বছর রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা দেখে, শুনে, বুঝে ভালো কোম্পানিতে বিনিয়োগ করবেন। বাংলাদেশের পুঁজিবাজার হবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ফান্ড।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি এখন ৭ দশমিক ৮ ভাগে উন্নিত হয়েছে। মূল্যস্ফীত এখন ৫ দশমিক ৪ ভাগে নেমেছে। প্রবৃদ্ধি যথন উচ্চ থাকে এবং মূল্যস্ফীতি যখন নিম্ন থাকে তখন অর্থনৈতিক সুফল জনগণ ভোগ করতে পারে। এখন প্রবৃদ্ধি বেশি ও মূল্যস্ফীতি কম হওয়ায় সাধারণ মানুষ এর সুফল ভোগ করছে।
শেখ হাসিনা বলেন, সাধারণত বর্ষাকালে জিনিসপত্রের দাম বাড়ে। কিন্তু এবারের বর্ষায় দাম বাড়েনি। খাদ্যপণ্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যেই আছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মানুষের দিন বদল হয়েছে, ভাগ্য বদল হয়েছে, আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, শিল্পায়ন হয়েছে। দেশ ডিজিটালাইজেশনের অন্তর্ভুক্ত হয়েছে। ১৬ কোটি মানুষের দেশে ১৩ কোটি মানুষ মোবাইল ব্যবহার করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোলমরিচ ঔষধিরও কাজ করে

অনলাইন ডেস্ক: রান্নাঘরে গোলমরিচ তো সকলেরই থাকে৷ কিন্তু জানেন কী, এই গোলমরিচের গুনাগুন৷ কিছু কিছু ক্ষেত্রে এই গোলমরিচ ঔষধিরও কাজ করে৷ সকালে খালি পেটে হালকা গরম পানির সঙ্গে যদি গোলমরিচ খেতে পারেন তা আপনার বহু সমস্যার সমাধান করবে৷

আয়ুর্বেদ শাস্ত্র বলে খালি পেটে গোলমরিচ সেবন করলে তা মানবদেহে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে৷ যা শরীরকে সুস্থ রাখতে এবং বিভিন্ন সংক্রমণের সঙ্গে লড়াই করার শক্তি দেয়৷ যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের জন্যও গোলমরিচ খুব উপকারী৷
ডিহাইড্রেশনের সমস্যা থাকলে এই গোলমরিচ কিন্তু অব্যর্থ৷ হালকা উষ্ণ পানির সঙ্গে গোলমরিচ খান৷ এটি আপনার শরীরে পানির অভাব তৈরি হতে দেবে না৷ ত্বকের রুক্ষ্মতা হঠাতেও এর জুড়ি নেই৷
গোলমরিচ কিন্তু অতিরিক্ত ফ্যাট কমাতেও কার্যকরী৷ উষ্ণ গরম পানির সঙ্গে গোলমরিচ খেলে শরীরের অতিরিক্ত ফ্যাট কমে৷ ক্যালরি বার্ন করতেও উপকারী৷ যাদের সর্দি লাগার ধাত আছে তারাও গোলমরিচ খেলে উপকার পাবেন৷
কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে পানির সঙ্গে গোলমরিচ খেলে উপকার পাবেন৷ এক কাপ পানিতে লেবুর রস ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে পান করুন৷ সামান্য বিট লবনও দিতে পারেন৷ কিছুদিন খেলেই এর উপকারিতা বুঝতে পারবেন৷
বলবর্ধক হিসাবেও ব্যবহার করা হয় গোলমরিচ৷ হাল্কা গরম পানিতে গোলমরিচ মিশিয়ে খান৷ টানা কয়েকদিন খেলেই বুঝবেন কাজে এনার্জি পাচ্ছেন৷ অ্যাসিডের সমস্যা দূর করতেও কার্যকরী গোলমরিচ৷ শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে গোলমরিচ খুবই উপকারী৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোদি আমার বন্ধু : ট্রাম্প

বিদেশের খবর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের সম্প্রতি প্রকাশিত ‘আতঙ্ক: হোয়াইট হাউসে ট্রাম্প’ শিরোনামে একটি বইয়ে এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার থেকে বইটি বাজারে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ওই বইয়ে লেখা রয়েছে ট্রাম্প বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার বন্ধু। আমি তাকে খুবই পছন্দ করি।
উডওয়ার্ডের দেয়া তথ্যানুসারে, গত বছরের ১৯ জুলাই হোয়াইট হাউসে সিচুয়েশন রুম বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। গত ২৬ জুন হোয়াইট হাউসে মোদির সঙ্গে একটি সফল বৈঠকও সেরেছিলেন ট্রাম্প।
মূলত বইটিতে ট্রাম্প প্রশাসনকে অকার্যকর হিসেবে তুলে ধরা হয়েছে। এতে ট্রাম্পকে বিভ্রান্তিকর, অস্থির ও অজ্ঞ হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। এর পরই বইটি ব্যাপক বিতর্কের জন্ম দেয়। অবশ্য হোয়াইট হাউস বইটিকে অপরিণামদর্শী ও কল্পকাহিনী বলে উল্লেখ করেছে। আর মার্কিন প্রেসিডেন্ট এটিকে ‘তামাস’ বলে উল্লেখ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩০০ বছর পর ‘শয়তানের চিঠি’র অর্থ উদ্ধার

অনলাইন ডেস্ক: ইতালির সিসিলির বাসিন্দা ওই সন্নাসিনীর নাম ছিল মারিয়া কোসিফিস্স ডেলা কোনসেজিওন। দাবি করেছিলেন, শয়তান ভর করেছিল তার ওপর। তাকে দিয়ে সেই শয়তান চিঠিও লিখিয়েছিলেন। ১৬৭৬ সালের ঘটনা সেটি। শোনা যায়, সারা রাত ধরে সেই চিঠি লেখার সময় চিৎকার করেছিলেন তিনি। বারবার জ্ঞান হারাচ্ছিলেন। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৫।
তবে ওই চিঠিতে যা লেখা হয়েছিল তার অর্থ এতদিন বের করা সম্ভব হয়নি। অবশেষে ৩০০ বছরেরও বেশি সময় পর চিঠির অর্থ উদ্ধার সম্ভব হয়েছে। ইতালির লুদার সাইন্স সেন্টারের গবেষকরা সাংকেতিক ভাষায় লেখার সেই চিঠির কিছু অংশের অর্থ বের করতে সক্ষম হয়েছেন।
গ্রিক, আরবি, লাতিন ভাষার বর্ণ ব্যবহার করে ওই চিঠিতে লেখা হয়েছে, সৃষ্টিকর্তা ভাবেন তিনি মানুষকে মুক্তি দিতে পারেন। কিন্তু এ ব্যবস্থা কারো ক্ষেত্রেই কাজ করে না।
তবে খোদ লুদার সাইন্স সেন্টারের পরিচালকই এ চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, সম্ভবত সিজোফ্রেনিয়ায় ভুগতেন ওই সন্নাসিনী। বিভিন্ন ভাষার ওপর তার ভালো দখল ছিল। সে জন্যই তার দ্বারা এমন চিঠি লেখা সম্ভব হয়েছে। সূত্র: মিরর

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

দেশের খবর: রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) বেলা ১০টা ৫৪ মিনিটে কম্পন অনুভূত হয়। এখন পর্যন্ত বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায় নি। তবে ভূমিকম্প অনুভূত হওয়ার পর বিভিন্ন স্থানের মানুষ ঘরে ছেড়ে রাস্তায় নেমে আসেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
ভুমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। হরিয়ানার সঙ্গে এ বার কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরও। গত চার দিনে এই নিয়ে তিন বার। উৎসস্থল সেই হরিয়ানার ঝাঝড়।
এরআগে গত ৯ এবং ১০ সেপ্টেম্বর মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি এবং হরিয়ানা। এ দিন ভোর সওয়া পাঁচটা নাগাদ কম্পন অনুভূত হয় ভূস্বর্গে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৬। এর আধ ঘণ্টা পরেই কেঁপে ওঠে হরিয়ানার ঝাঝড়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। গত দু’দিনও ভূমিকম্পের উৎস স্থল ছিল হরিয়ানার ঝাঝড়। কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে ঘণ্টা দেড়েক বন্ধ থাকে ট্রেন চলাচল। সকাল সাড়ে আটটার পর থেকে আবার তা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্ষেপে গিয়ে নিজের আসল বয়স বলে দিলেন স্বস্তিকা

বিনোদনের খবর: এবার বয়স জিজ্ঞেস করায় ক্ষেপেছেন কলকাতার নায়িকা সস্তিকা মুখোপাধ্যায়৷। বেশ রাগ করেই টুইটারে একটা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি একজন অভিনেত্রী। কোনো চরিত্রে অভিনয় করার আগে আমাদের সেই চরিত্রে মতো দেখতে হয়ে উঠতে হয়। সে ২৪ ঘণ্টা সুন্দর, গ্ল্যামারাস আর কমবয়সী দেখানোটা জরুরি নয়। অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন, সর্বদা সুন্দর দেখতে হবে তার কোনো মানে নেই। তাই এবার আমায় জিজ্ঞেস করা বন্ধ করুন কেন আমায় আমার ২০ বছর বয়সী লাগে না।
সেই পোস্টে একজন তার বয়স নিয়ে মন্তব্য করে লিখেছে, ‘৪০ বছর বয়সেও আপনাকে সুন্দর দেখতে লাগে’ কথায় বলে নারীদের বয়স কখনও জিজ্ঞেস করতে নেই। স্বস্তিকাকে এই প্রশ্ন করতেই তিনি সরাসরি সেই ব্যক্তিকে প্রশ্ন করলেন কে তাকে বলেছে যে স্বস্তিকার বয়স ৪০।
এই রিপ্লাইতে আরেকজন লিখেছেন, ‘গুগলে নাকি স্বস্তিকার বয়স ৪০ দেখায়।’ কিন্তু পরমুহূর্তে ভুল ভেঙে দিয়ে স্বস্তিকা জানান, তার বয়স আসলে ৪৪।
কলকাতার সিনেমাতে নিয়মিত অভিনয় করছেন স্বস্তিকা। বলিউডের সিনেমাতেও অভিনয় করেছেন। আবারও দ্বিতীয়বারের মতো বলিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।
‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ ছবির হিন্দি রিমেক নিয়ে আসছেন মুকেশ ছাবরা। আর মুকেশের নায়ক নায়িকা সুশান্ত সিংহ রাজপুত, সঞ্জনা সাংহি। সিনেমার নাম ‘কিজি অওর ম্যান্নি’। এই ছবিতে গুরুত্বপূর্ণে চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পিছিয়েছে ‘শাহেনশাহ’র শ্যুটিং

বিনোদনের খবর: শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ ছবির শ্যুটিং এক সপ্তাহ পিছিয়ে গেছে। পরিচালক নিজেই ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার থেকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটি আর হচ্ছে না।
নির্মাতা জানিয়েছেন, পরিপূর্ণ প্রস্তুতি এবং সঠিক লোকেশন খুঁজে না পাওয়ায় ‘শাহেনশাহ’র শ্যুটিং এক সপ্তাহ পেছানো হয়েছে। সকল শিল্পী কলা-কুশলীদের শিডিউল নেয়া সত্ত্বেও আমরা শ্যুটিং পিছিয়েছি কারণ আমরা একটা ভালো সিনেমা বানাতে চাই।
৫ সেপ্টেম্বর ‘শাহেনশাহ’ ছবিটির মহরত হয়। শাপলা মিডিয়া প্রযোজিত এ ছবিতে অভিনয় করবেন শাকিব খান, নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাত, মিশা সওদাগর প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফুসফুসের সমস্যা পরীক্ষা করতে দরকার শুধু একটা চামচ!

অনলাইন ডেস্ক: মানবদেহের নানাবিধ সমস্যার মধ্যে পেটের সমস্যা বা ফুসফুসের সমস্যা কোনও বিরল রোগ নয়। তাই এই রোগগুলি অবহেলা করতে করতেই বড় রোগ বাসা বাঁধে শরীরে। সময়ের অভাবে রোগ ক্লিনিকে গিয়েও পরীক্ষা করা হয়ে ওঠে না। কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই পরীক্ষা করতে পারেন যে, আপনার পেট বা ফুসফুসে সমস্যা রয়েছে কি না।
এই পরীক্ষার জন্য প্রয়োজন শুধু একটা চামচ আর একটা স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট। জিভের মধ্যে এবার সেই চামচটি চেপে ধরুন। দেখুন যাতে আপনার লালা চামচটিতে লাগে। এবারে ওই চামচ প্যাকেটে ভরুন। প্যাকেটটি টেবিল ল্যাম্পের আলোর নীচে বা সূর্যের আলোর নীচে ১ মিনিটের জন্য রেখে দিন।
১ মিনিট পরে যদি দেখেন চামচে কোনও দাগ বা গন্ধ নেই, তা হলে বুঝবেন আপনি ভিতর থেকে সুস্থ। যদি দুর্গন্ধ বেরোয়ে, তাহলে বুঝবেন লিভার বা ফুসফুসের সমস্যা আছে। মিষ্টি গন্ধ বেরলে বুঝবেন ডায়াবেটিস হয়েছে আর ঝাঁঝালো গন্ধ বেরলে বুঝবেন কিডনির সমস্যা।
হালকা হলুদ এবং সাদা রং দেখা গেলে ধরে নিতে হবে, থাইরয়েডের সমস্যা হয়েছে। হালকা বেগনি রংয়ের দাগ থাকলে বুঝবেন, বুকে সর্দি বসে আছে বা হাই-কোলেস্টেরল এবং কমলা রং বোঝায় কিডনিতে সমস্যা। চামচের এই পরীক্ষার পরে উপরে উল্লিখিত কোনও গন্ধ বা রং দেখতে পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest