সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন

শুভশ্রীর অসাধারণ গুণ; কেউ জানে না এটি

বিনোদনের খবর: বিয়ের পর ফিল্মপাড়ায় ব্যস্ততা বেড়ে গেছে ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর। কিন্তু তার এই নায়িকা পরিচয়ের বাইরেও আছে তার অন্য পরিচয়। কেউ হয়তো জানেই না শুভশ্রী খুব ভাল গিটার বাজায়। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই সুন্দরী অভিনেত্রী। ক্যপশন, আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ মন তোমাকে ছুঁয়ে দিলাম।
গিটার বাজিয়ে অভিনেত্রীর গান গাইছেন শুভশ্রী! গলাটা মন্দ নয় যে নায়িকার। এদিকে ‘বস ২’ এবং ‘নবাব’ এর পর অনেকদিন তাকে কোনো ছবিতে দেখা যায়নি। তবে দর্শককে হয়তো আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। পরিচালক পাভেলের আগামী ছবি ‘রসগোল্লা’ তে দেখা যাবে নায়িকাকে।
ছবিটি নবীন চন্দ্র দাসের জীবন অবলম্বনে তৈরি৷ উনিশ শতকে তিনি কলকাতায় রসোগোল্লা তৈরি করেছিলেন। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র মালকানজান বাঈ। যিনি এক সময় নবীনকে ব্যবসার জন্য তাকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন। সেই চরিত্রে রয়েছেন শুভশ্রী।
এদিকে টিএমটি বারের পুজোর একটি মিউজিক অ্যালবামে দেখা যাবে রাজ-শুভশ্রী ও মিমিকে একসঙ্গে। থাকছেন বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি। এছাড়াও নাকি দেখা যাবে বনি সেনগুপ্ত ও নুসরাত জাহানকে। আর সংগীত পরিচালনার দায়িত্বে জিৎ গাঙ্গুলি। তবে শোনা যাচ্ছে, মিমি যে অংশে থাকছেন সে পর্বের পরিচালনায় রয়েছেন বাবা যাদব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ইতিহাসের নজিরবিহীন ব্যর্থ বিরোধী দল বিএনপি’

দেশের খবর: বিএনপি ইতিহাসের নজিরবিহীন ব্যর্থ বিরোধী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার দলীয় সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন কাদের।
ওবায়দুল কাদের বলেন, গত ১০ বছরে একদিনের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি বিএনপি। বাংলাদেশে এমন ব্যর্থ বিরোধী দল কখনো ছিল না।
বর্তমান সরকারের জনভিত্তি অনেক শক্তিশালী বলে মন্তব্য করে কাদের বলেন, সরকারের হাতে খালেদ জিয়াকে মুক্ত করার এখতিয়ার নেই। আইন অনুযায়ী বিএনপি যদি বেগম জিয়াকে মুক্ত করে আনতে পারে তাতেও সরকারের কোনো বাধা নেই।
তিনি বলেন, খালেদা জিয়ার মামলার রায়ের আগে দলীয় গঠনতন্ত্র পরিবর্তনের ব্যাখ্যা দিতে হবে বিএনপিকে। জনগণের কাছে ভোট চাইতে হলে এর ব্যাখ্যা দিতেই হবে।
‘উন্নয়নে বিএনপির কোনো ভূমিকা নেই কিছুই নেই। নিজেরা ক্ষমতায় থাকার সময় বিনা পয়সায় সাবমেরিন ক্যাবল পাওয়ার পরও তা প্রত্যাখ্যান করে দেশকে পিছিয়ে নিয়েছিল তারা’, বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দাঁড়িয়ে পানি খাওয়ার বদ অভ্যাস ক্ষতি করতে পারে আপনার কিডনির

স্বাস্থ্য কণিকা: কথায় আছে, পানিই জীবন৷ কিন্তু দাঁড়িয়ে পানি খাওয়া নাকি অস্বাস্থ্যকর৷ এমনটাই জানাচ্ছে গবেষণা৷ গবেষণা প্রাপ্ত তথ্য অনুযায়ী, দাঁড়িয়ে পানি খেলে তা সরাসরি পাকস্থলীতে চলে যায়৷ ফলে, প্রয়োজনীয় দ্রব্যাদি শোষিত হয় না৷ সরাসরি পাকস্থলীতে পানি গেলে তা পারিপার্শ্বিক অর্গ্যানগুলিকেও ক্ষতিগ্রস্থ করে থাকে৷
শুধুমাত্র পাকস্থলী নয়, দাঁড়িয়ে পানি খাওয়ার অভ্যাস ক্ষতি করতে পারে কিডনিরও৷ পানির হাই প্রেসারের কারণেই পানি ফিলটার না হয়েই সরাসরি পাকস্থলীতে পৌঁছায়৷ ফলে যাবতীয় দূষিত পদার্থ জমা হয় ব্লাডারে৷ যার ফলে ক্ষতিগ্রস্থ হতে পারে কিডনি৷ শুধু তাই নয়, হতে পারে আথ্রাইটিস এবং জয়েন্টের সমস্যাও৷ পানির গতি এতটাই বেশি থাকে যা কারণ হতে পারে হার্ট এবং ফুসফুস জনিত রোগেরও৷
বিভিন্ন সময়ে খাবার ধীরে খাওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা৷ যেটি খাবার হজমের প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷ একইভাবে জলীয় পদার্থ বা পানি ধীরে খাওয়া প্রয়োজন৷ ফলে পানির মধ্যে থাকা প্রয়োজনীয় উপাদানগুলিকে শোষণের উপযুক্ত সুযোগ পাবে মানুষের শরীর৷ তাই, সময় থাকতে সর্তক হন৷ মেনে চলুন একটি স্বাস্থ্যকর এবং সঠিক জীবনশৈলী৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্লু হোয়েল, মোমোর পর ‘গ্র্যানি’

অনলাইন ডেস্ক: নতুন এক মোবাইল গেম খিরে আতঙ্ক ছড়াচ্ছে ভারতের বেশ কিছু রাজ্যে। বলা হচ্ছে আলোচিত আত্মঘাতি গেমস ব্লু হোয়েল, মোমোর পর নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে ‘গ্র্যানি’! বুধবার (৩০ আগস্ট) রাত থেকে এ নিয়ে রীতিমতো হুলস্থূল শুরু হয়েছে ভারতের জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায়।
এ বিষয়ে জেলা পুলিশের সাইবার বিশেষজ্ঞরা তদন্তের পর প্রাথমিকভাবে জানিয়েছেন, গ্র্যানি নামের এই গেমটি মোমো বা ব্লু হোয়েলের মত লিঙ্ক নির্ভর নয়। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়। গেমটি মূলত ভয়ের। এই গেমের বিভিন্ন ধাপে রক্ত, ভূত বিভিন্ন রকম হিংসার ঘটনা রয়েছে। পুলিশের ধারণা, ওই সমস্ত ভয়ের ছবি দেখে আতঙ্কিত হয়ে পড়েছে এই ছাত্ররা। তাও ওই পড়ুয়াদের মোবাইল খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পুলিশ অভিভাবকদের পরামর্শ দিচ্ছে— অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের অ্যানড্রয়েড ফোন থেকে দূরে রাখতে।
জানা যায়, ময়নাগুড়ির তিন স্কুল পড়ুয়া বুধবার রাতে হঠাৎ করেই অসংলগ্ন আচরণ শুরু করে। কেউ আত্মহত্যা করার চেষ্টা করে, কেউ পরিবারের লোকজনকে মারধর করে। পরিস্থিতি এমনই ভয়ের হয়ে ওঠে যে, রাতেই খবর দিতে হয় পুলিশকে। শুরু হয়েছে তদন্ত।
ময়নাগুড়ির খুকশিয়ার বাসিন্দা সুকুমার রায়, শিবু লোহার এবং রণজিৎ রায়। তিন জনই ছাত্র। সুকুমার বুধবার গভীর রাতে হঠাৎ করে অসংলগ্ন আচরণ শুরু করে। পরিবারের ঘুমন্ত সদস্যদের উপর ঝাঁপিয়ে পড়ে মারধর করতে থাকে। সুকুমারের এই আচরণে ঘাবড়ে গিয়ে আতঙ্কে চিৎকার জুড়ে দেন সুকুমারের বাবা এবং মা। প্রতিবেশীরাও জড়ো হয়ে যান। তারাই সুকুমারকে নিয়ে যান ময়নাগুড়ি থানাতে।
তিনজনের মধ্যে এক ছাত্র সুকুমার জানান, বুধবার রাতে ১২টা নাগাদ সে মোবাইল দেখছিল। তখন ফেসবুকের অ্যাপটি হ্যাং হয়ে যায়। সেটি আবার চালু করতে গেলে পাসওয়ার্ড চায়। আর তার পরই ফেসবুকে গ্র্যানি গেমটি আসে। সুকুমারের দাবি, সে ওই গেমটির তিনটি ধাপ খেলেওছে। তার পরই নাকি, অজান্তেই তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়। সে উন্মাদের মত আচরণ শুরু করে।
সুকুমার যখন এ রকম করছে, প্রায় ঠিক তখনই, একই রকম আচরণ করছিল সুকুমারের প্রতিবেশী একাদশ শ্রেণির ছাত্র শিবু লোহার। শিবুও দাবি করেছে, ফেসবুকে সে গেমটি পায়। তার পর সেই গেমটি খেলতে শুরু করে। শিবুর দিদি রুমা বলেন, ‘শিবু হঠাৎ করেই আমাকে ঘুম থেকে ডেকে তোলে। তার পর বলে আত্মহত্যা করবে। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছিল ভাই খুব ভয় পেয়ে গিয়েছে। মোবাইল ফোনটা হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়।’
একই রকম আচরণ করে খুকশিয়ারই আর এক কিশোর রণজিৎ রায়। একই এলাকার তিন কিশোরের এই অবস্থা দেখে ভয় পেয়ে যান গ্রামের মানুষও। বৃহস্পতিবার গ্রামে তদন্তে যান ময়না গুড়ি থানার আধিকারিকরা। তাঁরা তিন কিশোরের সঙ্গে কথা বলেন। তার পর তাদের মোবাইল নিজেদের হেফাজতে নিয়ে নেন তদন্তের প্রয়োজনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ভুতুড়ে জাহাজ’ আসছিল বাংলাদেশে

অনলাইন ডেস্ক: মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূলের কাছে অকস্মাৎ ভেসে এসেছে কান্ডারিহীন বিশাল এক জাহাজ। তাতে নেই কোনো ক্রু। নেই কোনো পণ্য। কোথা থেকে কিভাবে তা সেখানে ভেসে গেছে তা কেউ জানে না। এটি একটি পণ্যবাহী কন্টেইনার জাহাজ। এতে মরিচা ধরেছে। মালবাহী জাহাজকে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে দেখে বিস্মিত এবং শঙ্কিত হয়ে পড়ে কয়েকজন জেলে।
জাহাজটি তখন উপকূল থেকে ১১ কিলোমিটার দূরে ছিল। এসময় জেলেদের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার (৩০ আগস্ট) ছুটে যায় মিয়ানমার নৌ বাহিনী।
এসময় জাহাজটিতে উঠে দেখা যায় সেটিতে কোনো নাবিক বা ক্রু কেউই নেই। বিশাল জাহাজটিতে কোনো পণ্যও নেই। একবারে খালি, সুনসান বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি বাংলা।
‘ভুতুড়ে জাহাজটি’ নিয়ে গত দুইদিন মিয়ানমারে বেশ আলোচনা চলছিল। দু’দিন ধরে তদন্তের পর শনিবার মিয়ানমারের পুলিশ বলছে রহস্য ভেদ করা গেছে।
‘স্যাম রাতুলাংগি পিবি ১৬০০’ নামে কন্টেইনার জাহাজটি ইন্দোনেশিয়ার। এটিকে ভাঙ্গার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশে।
অন্য একটি জাহাজ এটিকে তার দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু গত সপ্তাহে ঝড়ের ভেতর পড়ে দুটো তারই ছিড়ে গেলে কন্টেইনার জাহাজটি পাইলট জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
মিয়ানমার নৌবাহিনী তাদের রেডারের রেকর্ড ঘেঁটে দুটি জাহাজ দেখতে পায়। পরে বিস্তর অনুসন্ধানের পর উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে পাইলট জাহাজটিকে খুঁজে পায়।
মিয়ানমার নৌবাহিনী তাদের ফেসবুক পেজে জানিয়েছে ‘ইন্ডিপেন্ডেন্স’ নামে ইন্দোনেশীয় ঐ পাইলট জাহাজটিতে ১৩ জন ক্রু ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেই ভুতুড়ে জাহাজটির রহস্য উন্মোচিত হয়েছে।
জানা গেছে, ২০০১ সালে তৈরি মালবাহী জাহাজটি সম্প্রতি অকেজো বলে ঘোষিত হওয়ার পর সেটিকে ভাঙার জন্য বাংলাদেশের চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিলো। এটির ওজন ২৬,৫০০ টন। দুটো জাহাজই এখন মিয়ানমারের নৌবাহিনীর কব্জায়। তারা জানিয়েছে, তদন্ত চলছে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি বলছে, তারা বিষয়টি জেনেছেন এবং নেপিডোতে ইন্দোনেশিয়ার দূতাবাস বিষয়টি দেখছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার কুলিয়ায় একটি সড়কের বেহাল দশা

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটার কুলিয়ায় একটি সড়কের বেহাল দশা হয়েছে। সড়কটির অবস্থা খারাপ হওয়ায় ঐ সড়ক দিয়ে সাধারন মানুষ ও গ্রামের মানুষদের চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এই বর্ষা মৌসুমে ঐ রাস্তা দিয়ে পায়ে হেটে চলাও দূষ্কর হয়ে পড়েছে। তবে বিষয়টি স্থানীয় কুলিয়া ইউপি চেয়ারম্যানের নজরে আনলে তিনি অবিলম্বে রাস্তাটি সংষ্কারের আশ^াস দিয়েছেন। স্থানীয়রা জানায়, কুলিয়া বালিয়াডাঙ্গা পূর্বপাড়া গফুর ও সমীরের বাড়ি থেকে বালিয়াডাঙ্গা বিলগামী আনুমানিক ২শত ফুট একটি কাচা রাস্তা আছে। ঐ রাস্তা দিয়ে স্থানীয় ঘের ব্যবসায়ীরা ঘেরে পানি দেওয়ার জন্য নিজেরা নিজ খবচে ড্রেন নির্মান করেছেন। যার কারনে ৮ ফুট চওড়া রাস্তাটি সংকীর্ন হয়ে পড়েছে এবং মাটির রাস্তাটি বর্ষার কারনে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ঐ এলাকায় বসবাসকারী ব্যাংকে কর্মরত গোলাম সরওয়ার জানান, রাস্তাটি স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্যা ফাতেমা খাতুনকে জানালে তিনি সরেজমিনে রাস্তাটি দেখে দেখেন। কিন্তু এখনো পর্যন্ত কোন সংষ্কার করা হয়নি। তবে এ ব্যাপারে ফাতেমা খাতুন সাংবাদিকদেরকে জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কাজে ঢাকা আছেন। ফিরে এসে ইউপি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করবেন। তবে কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম জানান, রাস্তাটির বিষয়ে তাকে কেউ কখনো অবহিত করেনি। তিনি সরেজিমনে পরিদর্শন করে যাতে অবিলম্বে রাস্তাটি সংস্কার করা যায় সে বিষয়ে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আদা চায়ের স্বাস্থ্যকারী দিক

স্বাস্থ্য কণিকা: চা পান করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তবে মানুষভেদে চায়ের ধরনের ভিন্নতা রয়েছে; যেমন কেউ দুধ চা, কেউ রং চা, আবার কেউ লেবু চা বা আদা চা পছন্দ করেন। বিশেষ বরে, আদা চায়ের গুণাগুণ অনেক। যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের জন্য আদা চা-ই পারফেক্ট। আদা চায়ের উপকারি গুণের কারণে এর রয়েছে অনেকগুলো স্বাস্থ্যকারী দিক-
১. আদা চা রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতে এককাপ আদা চা আমাদের শরীরকে গরম করে আর ঠাণ্ডা লাগা এবং সর্দি কাশি থেকে দূরে রাখে।
২. সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি দূর করতে এককাপ ধোঁয়া ওঠা আদা চা আপনার ক্লান্তিকে রাখবে দূরে আর করে তুলবে সতেজ।
৩. বমি বমি ভাব হচ্ছে? এক কাপ আদা চা হতে পারে ভালো সমাধান। কোথাও যাওয়ার আগে কয়েক চুমুক আদা চা খান। উপকার পাবেন।
৪. আদা চা হজমশক্তি বাড়ায়। এটি গ্যাস্ট্রিক সমস্যা সমস্যা দূর করে হজমে সাহায্য করে।
৫. এক কাপ আদা চা শরীরের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। এতে করে শরীরের নানা অংশে রক্তপ্রবাহ নিয়ন্ত্রণে থাকে।
৬.শ্বাস নিতে কষ্ট দেখা দিলে এক কাপ আদা চা খেতে পারেন। বেশ উপকারী বন্ধু হিসেবেই কাজ করবে এটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিরল সম্মানের অধিকারী হচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদনের খবর: জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন বরেণ‍্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এবার আরেক বিরল সম্মানের অধিকারী হচ্ছেন সংগীতে ভারত-বাংলাদেশে সমানভাবে সমাদৃত উপমহাদেশের এই গুণী শিল্পী।
আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। প্রতি বছর এই দিনে খ্যাতিমান একজন শিল্পীর কণ্ঠে ধারণ করে প্রচার করা হয় গান্ধীর প্রিয় ভজন সংগীত। এর আগে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে থেকে শুরু করে ভারতীয় খ্যাতিমান সংগীত শিল্পীরা গান্ধীর প্রিয় ভজনটি তাদের কণ্ঠে ধারণ করেছেন। কিন্তু এবার ডাক পেয়েছেন বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা।
এরআগে ভারতে রবীন্দ্র সংগীতের গুরুত্বপূর্ণ আসরগুলোতে সংগীত পরিবেশন করে সেখানকার মানুষের মন জয় করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তার গায়কীর প্রশংসা করেছেন সেখানকার বিশিষ্ট সংগীতজ্ঞরাও।‌

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest