সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন

সাতক্ষীরায় পুলিশ ও গুন্ডার হানায় ১২ পরিবার বাড়ি উচ্ছেদের অভিযোগ

আসাদুজ্জামান : টানা ৬০ বছর ধরে বসবাস করা ঘর বাড়ি থেকে পিস্তল দেখিয়ে ১২ টি পরিবারকে উচ্ছেদ করে দিয়েছে একদল ভাড়াটে গুন্ডা। ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়ি ঘরে তালা ঝুলিয়েছে তারা। পুকুরের মাছ ধরে নিয়েছে। গাছ গাছালি কেটে ফেল লুট করে নিয়েছে। আর বলেছে, কথা বললে ইয়াবার মামলা দেবো। দশটি করে মামলা দেবো যাতে সারা জনম ধরে জেলের ভাত খেতে হয়। এ সময় নারীদের অপমানজনক ভাষায় গালাগালও করেছে তারা।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মোহনপুর গ্রামে। বাড়ি থেকে উচ্ছেদ হওয়া ১২ টি পারিবারের প্রায় ৪০ জন নারী পুরুষ শিশু সাতক্ষীরা প্রেসক্লাবে এসে এর প্রতিকার দাবি করেন।
তারা জানান, পুলিশ তাদের গুলি করার হুমকি দিয়েছে। তাদেরকে পিস্তল উঁচিয়ে তাড়িয়েছে। তান্ডব শেষে গুন্ডাদের বহনকারী একটি কালো রংয়ের মাইক্রো পুলিশের সাথে সাতক্ষীরা থানায় এসেছে। এসব গুন্ডাদের নেতৃত্ব দিয়েছেন যশোরের বেজপাড়ার মাহবুবুর রহমান মধু। তিনি পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তার স্বজন বলে দাবি করেছেন। শনিবার তিনি সেখানে জমি বিক্রির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।
উচ্ছেদ হওয়া পরিবারের রুস্তম আলিসহ অন্যরা জানান, তারা মোট ১২ জন মোহনপুর গ্রামের আনসার সরদারের ছেলে জামালউদ্দিনের কাছ থেকে বহু বছর আগে খন্ড খন্ড করে দুই বিঘা জমি কিনে বসবাস করে আসছেন। এই জমি দাবি করে যশোরের জনৈক মাহবুবুবর রহমান মধু আদালতে মামলা করেন। মামলায় তিনি হেরে যান। এরই মধ্যে ওই জমি খাস খতিয়ানভূক্ত হয়েছে বলে জানা গেছে। এ কারণে তারা ভূমি উন্নয়ন কর দিতে পারছেন না। এমনকি জমির মিউটেশনও বন্ধ রয়েছে ।
অভিযোগ করে তারা বলেন, আজ শনিবার কোনো ধরনের আইনগত নোটীশ ছাড়াই সাতক্ষীরা সদর থানার এস.আই হাজ্জাত মামুন একদল পুলিশ নিয়ে মোহনপুর গ্রামে হাজির হন। একই সময়ে সেখানে আসেন যশোরের মাহবুবুর রহমান মধু ও তার বাহিনী। একটি কালো রংয়ের মাইক্রো থেকে তারা দ্রুত নেমে পড়ে শুরু করেন হুমকি ধামকি তান্ডব। তাদের হাতে ছিল লাঠিসোটা ও ধারালো অস্ত্র। পিস্তলও দেখা গেছে তাদের কারও কারও কাছে। এ সময় পুকুর থেকে মাছ ধরে নেয় তারা। এই মাছের একাংশ হামলাকারীরা বিক্রি করে দেয়। বাকি অংশ পুলিশকে দেয়। প্রায় তিন ঘন্টা তান্ডব চালিয়ে তারা সাতক্ষীরায় ফিরে আসে। এর আগে তারা বেশ কয়েকটি ঘরে তালা ঝুলিয়ে দেয়। একাধিক মুদি দোকানেও তালা মেরে দেয়। এসব পরিবারের সদস্যদের কেউ ভ্যান চালায়, কেউ চা বিক্রি করে। আবার কেউ ফেরিওয়ালা, কেউ মাটি শ্রমিক, কৃষক অথবা দিন মজুর।
জানা গেছে, বাংলাদেশ স্বাধীন হবার অনেক আগে সরকার এ জমি সড়ক ও জনপথের অনুকূলে অধিগ্রহন করে। এর মধ্যে প্রায় সাড়ে চার বিঘা জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেন মোহনপুরের আনসার আলি সরদার। তার দুই ছেলে মো. জামালউদ্দিন ও মো. শাহজাহান । জামালউদ্দিন তার অংশের জমি কিছু টাকার বিনিময়ে হস্তান্তর করেন ১২ টি সাধারন পরিবারের কাছে। সেই থেকে তারা এই জমিতে বসবাস করে আসছেন।
এরই মধ্যে যশোরের বেজপাড়ার মাহবুবুর রহমান মধু এ জমি দাবি করে মামলা করে হেরে যান। তার দাবি ‘ওই জমি তার বাবা খসরুর জামানের কাছ থেকে বর্গা নিয়েছিলেন আনসার আলি সরদার। এখন সে জমি ছাড়ছেন না। জাল দলিল করে দখলে রেখেছেন।
বাড়িঘর থেকে উচ্ছেদ হওয়া মুক্তার হোসেন, কেরামত আলি, আবদুস সোবহান, আবদুস সাত্তার, আবু তালেব, শওকত আলি, আইউব আলি, মহিউদ্দিন, আক্তারুল ইসলাম ও নাজিমউদ্দিন জানান, তাদের থাকার জায়গা নেই। পরিবারের সদস্যদের কারও দিনভর খাওয়া হয়নি। এসব অভিযোগ জানাতে সাতক্ষীরা প্রেসক্লাবে আরও এসেছিলেন ৭০ বছরের বৃদ্ধা রোমেছা বেগম, মেহেরুন, রাশিদা খাতুন, রিজিয়া বেগম, তানজিলা খাতুন, মাজেদা খাতুন, মনোয়ারা বেগমসহ পরিবারের নারী সদস্যরাও । তাদের শিশুরাও এসেছিল সাথে। অভিযোগ করে তারা বলেন, উচ্ছেদ অভিযানে থাকা এস.আই হাজ্জাত মামুন তাদেরকে বলেছেন, এ জমির দাম এক কোটি টাকা। তোরা কতো দিবি বল। নইলে জমি থেকে সরে যা।
এ প্রসঙ্গে ঝাউডাঙা ইউপি সদস্য রুহুল আমিন জানান, যশোরের মাহবুবুর রহমান মধু গায়ের জোর দেখিয়ে জমি দখল করেছে। ওই জমিতে আনসার ও তার পরিবারের বসবাস ৬০ থেকে ৭০ বছর আগে থেকে। তাদেরকে উচ্ছেদ করা অন্যায়।
বিষয়টি সম্পর্কে জানবার জন্য সাতক্ষীরা থানার এস.আই হাজ্জাত মামুনের কাছে বার বার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেননি। দুইবার কেটেও দেন।
এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুই পক্ষের কথা শুনেছি। তারা থানায় এসেছিল। ঘরের তালা খুলে দেওয়া হয়েছে। আগামি ৪ সেপ্টেম্বর দুই পক্ষকে বসিয়ে কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ পরিবারের সবাই বাড়ি ফিরে গেছেন বলে জানান তিনি। তিনি বলেন ঘটনাস্থলে দুই পক্ষে বিবাদ হয়েছে। পুলিশও একটু কঠোর অবস্থানে ছিল। এখন পরিস্থিতি শান্ত রয়েছে ।
উচ্ছেদে ভাড়াটে গুন্ডাদের নেতৃত্বদানকারী যশোরের মাহবুবুর রহমানকে ফোন করা হলে তার মেয়ে পরিচয় দিয়ে জানানো হয় তিনি নামাজে রয়েছেন। তাছাড়া তিনি অসুস্থ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খা‌লেদা জিয়া‌কে জে‌লে রে‌খে নির্বাচন নয়: বিএন‌পি

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে সরকারের কাছে চারটি দাবি তুলে ধরেছে দলটি। দাবিগুলো হলো নির্বাচনের আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। দলটি বলছে, এই দাবিগুলো মানা না হলে দেশে কোনো নির্বাচন হবে না, জনগণ নির্বাচন হতে দেবে না।
বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই চারটি দাবির কথা উল্লেখ করেন।
সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে এ দেশে কোনো নির্বাচন হবে না। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এ দেশের জনগণ বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছে। প্রয়োজনে খালেদা জিয়াকে মুক্ত করতে আবারও বুকের রক্ত দিতে হবে, তবুও তাঁকে মুক্ত করতে হবে।’
গত ২০ জুলাই ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। প্রায় দেড় মাস পর আবারও সমাবেশ করল দলটি। সমাবেশে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন।
আজকের জনসভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বুকে সাহস নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আজকের জনসমুদ্র প্রমাণ করেছে আজ বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, দেশবাসী, সব রাজনৈতিক দল, সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের দাবি আদায় করতে হবে। অপশাসনকে পরাজিত করতে হবে। জাতিকে মুক্ত করতে হবে।
জাতীয় ঐক্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকামী সবাই নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হোন। জনগণের অধিকার প্রতিষ্ঠা করুন। দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করুন। কারণ খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে বলে গেছেন, এই সরকারের অপশাসনের বিরুদ্ধে একটি জাতীয় ঐক্য গঠনের জন্য। তাই সবাই ভেদাভেদ ভুলে একটি জাতীয় ঐক্য গঠন করে এই দানবকে পরাজিত করতে হবে। ইতিমধ্যে যাঁরা ঐক্য গড়েছেন, তাঁদের স্বাগত। সারা দেশের সবাইকে নিয়ে একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।
বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাগারে থাকা বিএনপির নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে।
দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানকে নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে সাজা দিতে চাইছে। রায়ের আগে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিচ্ছেন এ মামলায় তারেক রহমানের সাজা হবে। তাহলে কি তাঁরা আগেই রায় লিখে রেখেছেন? মনে রাখবেন, কোনো ষড়যন্ত্রের রায় দেশের জনগণ মেনে নেবে না।’ এ সময় সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দিন, তাঁর চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় কোনো পরিস্থিতি তৈরি হলে তার দায় আপনাদের নিতে হবে। দেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না। আমাদের কথা পরিষ্কার, খালেদা জিয়াকে মুক্তি দিতেই হবে।’

খালেদার মুক্তি ছাড়া নির্বাচন হবে না
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও আজকের জনসভার প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি করেছিল। জিয়াউর রহমান রাজনৈতিক শূন্যতা দূর করতে বিএনপি গঠন করেছিলেন। আওয়ামী লীগ বাকশাল গঠন করে গণতন্ত্র ধ্বংস করেছে, জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ তৈরি করে দেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল, আর জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। সে জন্য আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়, জিয়া পরিবারকে ভয় পায়।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়াকে ‘অন্যায়ভাবে’ কারাগারে আটকে রাখা হয়েছে। কারণ সরকার খালেদা জিয়া ও বিএনপিকে ভয় পায়। সরকার চায় খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রেখে আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন করে ক্ষমতা দখল করতে। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে খন্দকার মোশাররফ বলেন, এই সরকার খালেদা জিয়াকে মুক্তি দেবে না। তাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এর কোনো বিকল্প নেই। খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশের গণতন্ত্র মুক্ত হবে না।
নির্বাচনের বিষয়ে খন্দকার মোশাররফ বলেন, একাদশ সংসদ নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। এ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে, নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, সব দলের সমান সুযোগ তৈরি করতে হবে। আর তফসিল ঘোষণার আগেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, না হলে দেশে কোনো নির্বাচন হবে না।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বিএনপির প্রবীণ নেতা মোশাররফ বলেন, ‘আপনারা নির্বাচনের তফসিল ঘোষণার আগে অতীতের কথা ভুলে নিরপেক্ষ হয়ে যান। জনগণের পক্ষে অবস্থান নিন। কোনো একটি দলের হয়ে কাজ করবেন না।’

আইনি প্রক্রিয়ায় খালেদার মুক্তি সম্ভব না
জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য ২৪ বছর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আজ আবার যুদ্ধ করছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। এ লড়াইয়ে আমাদের জিততে হবে। এ লড়াই জনগণের ভোটাধিকার ও বাগস্বাধীনতা ফিরিয়ে আনার লড়াই।’ তিনি বলেন, ‘আজ বাংলাদেশের তরুণ প্রজন্ম বুঝে ফেলেছে আওয়ামী লীগ কী ধরনের রাজনৈতিক দল। সরকার তরুণ প্রজন্মকে দেওয়া কথা রাখেনি। এ কারণে তরুণ প্রজন্ম ভোট দিয়ে আর কখনো আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে না।’
বুলগেরিয়ায় সড়ক দুর্ঘটনার বিষয় তুলে ধরে মওদুদ আহমদ বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে মওদুদ আহমদ বলেন, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। তাই একমাত্র পথ হলো রাজপথ, সে জন্য নেতা-কর্মীদের তৈরি হতে হবে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তাঁর নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে সরকারকে অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে, এর কোনো বিকল্প নেই।
জনসভায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটারবিহীন বর্তমান সরকার আবারও চায় একটি নীলনকশার নির্বাচন করতে। সে জন্য মিথ্যা মামলা, গুম-খুনের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। এসবে যখন বিএনপিকে দমাতে পারেনি, তখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে সরকার। সেটি হলো, ইভিএম। খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচন হবে, তবে সেই নির্বাচন হবে ব্যালট পেপারে। ইভিএমের মাধ্যমে ডিজিটাল জালিয়াতি করে ভোটাধিকার হরণ করা যাবে না। তিনি আরও বলেন, আজ এ দেশের মানুষ খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারা খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বধ্য করবে।
জনসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন। এ ছাড়া জনসভা শুরুর আগে বিএনপির কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও ঢাকার আশপাশ থেকে নেতা-কর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি নেতাদের পদত্যাগের আহ্বান ওবায়দুল কাদেরের

দেশের খবর: বিরোধী দল হিসেবে আন্দোলনে ব্যর্থতার দায় নিয়ে বিএনপির সকল নেতাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলে, এমন বিরোধী দল বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখা যায়নি। তারা গত ১০ বছরে ১০ মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি। এ ব্যর্থতার দায় নিয়ে তাদের নেতাদের পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।
শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির মতো ব্যর্থ দল আর কোথাও নাই। তারা সবসময় সর্বাত্মক আন্দোলনের কথা বলে। কিন্তু তারা এমন কোনো আন্দোলন করতে পারেনি যার কারণে সরকার গত দশ বছরে দুই মিনিটের জন্য অস্বস্তিতে পড়েছে। তাই আমি বলবো এ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিএনপির সকল নেতাদের পদত্যাগ করা উচিত।
এ সময় তিনি নির্বাচন সামনে রেখে জোট ভাঙা-গড়ার বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। জোটের শরিকদের জন্য ৬৫ থেকে ৭০ টি আসন ছেড়ে দেয়ার কথা চিন্তাভাবনা করছে আওয়ামী লীগ বলে জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি জন্য বিএনপি নেতাদের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এখানে সরকারের কিছু নেই। এটা আদালতের বিষয়। লিগ্যাল ব্যাটেলে জয় লাভ করে তারা তাদের নেত্রীকে মুক্ত করে আনতে পারে। এক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।
আদালতকে প্রভাবিত করার যে অভিযোগ বিএনপি নেতারা করে আসছেন তার সেটি প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যদি সরকার আদালতকে প্রভাবিত করত তাহলে এখন পর্যন্ত ৩০ টি মামলায় তিনি কিভাবে জামিন পেলেন?
মওদুদ আহমেদের বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বলেন সংবিধান সম্মত না হলেও তিনি নাকি তাদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মওদুদ সাহেব আপনারা সংবিধানকে পেছনে সরিয়ে ক্ষমতায় এসেছিলেন আপনাদের পক্ষে এটা বলা সম্ভব।
এসময় বিএনপি নেতাদের বিএনপির প্রতি তিনটি প্রশ্ন ছুড়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এ তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারলে বিএনপি জনগণের কাছে প্রত্যাশা করতে পারে না। প্রশ্ন তিনটি হলো (১) তারা কেন ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারের পথ রুদ্ধ করেছিল, সেই সঙ্গে এটা কে পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করেছিল? (২) সম্পূর্ণ বিনামূল্যে সাবমেরিন কেবল কেন তারা প্রত্যাখ্যান করেছিল? (৩) তারা কেন তাদের দলের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করল এ প্রশ্নগুলোর উত্তর জাতিকে দিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাহরুখ-সালমানকে পেছনে ফেললেন অক্ষয়

বিনোদনের খবর: সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রীমা কাগতি পরিচালিত ছবি ‘গোল্ড’। আর এই ছবির নায়ক অক্ষয় কুমার। এর আগে কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ, সালমান খানের মতো তারকারা কারো ছবিই সৌদির পর্দায় ঠাঁই পায়নি। তবে সুপারস্টার অক্ষয় কুমারের ‘গোল্ড’ দিয়ে শুরু হলো এই যাত্রা।
এক টুইট বার্তায় এমনই খবর জানান অক্ষয়। ‘গোল্ড’ ছবিটির প্রযোজনায় ছিলেন ফারহান আখতার ও পরিচালনায় রিমা কাগতি। ১৯৪৮ সালের অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ের ঐতিহাসিক ঘটনা নিয়ে সাজানো হয়েছে ছবিটি।
গত ১৫ আগস্ট মুক্তির পর ছবিটির আয় ইতিমধ্যে ভারতে শত কোটি রুপির ঘর ছাড়িয়েছে। এতে আরও অভিনয় করেছেন বাঙালি কন্যা মৌনি রয়, অমিত সাধ, কুনাল কাপুর ও বিনীত কুমার সিংসহ আরও অনেক।
এর আগে ভারতীয় ছবির মধ্যে দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের ‘কালা’ মুক্তি পায় সৌদি আরবে। এ নিয়ে টানা অষ্টমবারের মতো সাফল্য পেলেন অক্ষয়। তার আগের হিট ছবিগুলো হলো- ‘প্যাডম্যান’, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘জলি এলএলবি টু’, ‘রুস্তম’, ‘হাউসফুল থ্রি’, ‘এয়ারলিফট’ ও ‘সিং ইজ ব্লিং’।
এদিকে অক্ষয় এখন করণ জোহর প্রযোজিত ‘কেসারি’ ও ‘গুড নিউজ’ ছবির কাজে ব্যস্ত। এছাড়া আগামী ২৯ নভেম্বর মুক্তি পাবে রজনীকান্তের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত ‘টু পয়েন্ট জিরো’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অসুস্থ পৌর কৃষকলীগ নেতা জুম্মানের সুস্থ্যতা কামনা

 

সাতক্ষীরা পৌর কৃষকলীগের অন্যতম নেতা শহরের ৮নং ওয়ার্ডের বাসিন্দা সাতক্ষীরা রং শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জুম্মান সরদার হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার জীবন সংকটাপন্ন। অসুস্থ কৃষকলীগ নেতা জুম্মানকে দেখতে হাসপাতালে ছুটে যান পৌর কৃষকলীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তার শারিরীক অবস্থার খোজ খবর নেন। জুম্মানের আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা পৌর কৃষকলীগের আহবায়ক সাবেক ছাত্র ও যুবনেতা মোঃ সামছুজ্জামান জুয়েল, যুগ্ম আহবায়ক সাবেক যুব নেতা শাহ মোঃ আনারুল ইসলাম, সিনিয়র সদস্য এড. রঘুনাথ মন্ডল, পৌর কৃষকলীগ নেতা মাস্টার আব্দুল খালেক, কাজী তাহমীদ হাসান, মোঃ মোশাররফ হোসেন, শেখ শাহ আলম, শেখ আব্দুল জব্বার, মোঃ রুহুল আমিন, প্রদীপ চন্দ্র বিশ্বাস, সাবেক ছাত্রনেতা কাজী শাহাঙ্গীর হাসান, কাজী শারীকুল ইসলাম ছটলু, মোঃ আব্দুর রাজ্জাক, শেখ ওবায়দুল্লাহ, ইসলাম, শেখ তাসু, মহম্মদ আলী লস্কর, শেখ রবিউল ইসলাম, মোঃ আব্দুল বারী, গাজী গফফার, মোঃ তৈয়েবুর রহমান লিটু, মোঃ মহসিন মোঃ হিরক, মোঃ রফিকুল ইসলামসহ পৌর ও ওয়ার্ড কৃষকলীগ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পোষা অজগর গায়ের ওপর ছুঁড়ে একাধিক নারীকে ধর্ষণ!

অনলাইন ডেস্ক: ধর্ষক মাত্রেই বিকৃত মনস্ক। কিন্তু স্কটল্যান্ডের বৃহত্তম এবং যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম শহর গ্লাসগোর বাসিন্দা জন ডিকসনের কথা শুনলে গা শিউড়ে উঠবে। একাধিক নারীকে প্রায় ১৭ বছর বিভিন্ন সময়ে ধর্ষণের মতো মারাত্মক অপরাধ করেছে সে।
তার ওপর যে নারীকে ধর্ষণ করত তার গায়ের ওপর অনেক সময়েই একটা ৯ ফুটের লম্বা সাপ ছেড়ে দেওয়া হত। যেটা জন ডিকসনের পোষা একটি পোষা অজগর৷ যেটা নির্বিষ হলেও বিশাল আকারের একটি সাপ।
ডিকসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ যিনি এনেছিলেন সেই নারিদের মধ্যে একজন জানিয়েছেন প্রথমবার তাকে ট্রেনের টয়লেটে ধর্ষণ করা হয়েছিল। তারপর থেকে বাড়িতে নিয়মিত ধর্ষণ করা হত তাকে। বেশিরভাগ সময়েই তার গায়ে ছেড়ে দেওয়া হত এই সাপটি। তার প্রাণ ভয়ে শিউড়ে উঠত।
আরও একজন নারীর অভি়যোগ, তাকে দীর্ঘ ৫ বছর ধরে ১০০০ বার ধর্ষণ করেছেন জন ডিকসন। অপর এক নারীর অভিযোগ, তিনি যখন ভয়ার্ত অবস্থায় আলমারিতে লুকিয়েছিলেন তখন তার ওপর ছুরি নিয়ে হামলা করেছিল জন ডিকসন। সব অভিযোগ সত্যি প্রমাণিত হওয়ার পর জন ডিকসনের কারাদণ্ড হয়েছে ৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসিতে আসছে বিদেশি অতিথি, উচ্ছেদ করা হচ্ছে বস্তি

দেশের খবর: আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁ‍ওয়ের বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও বিদেশিদের আগমন বারবে। এ কারণে ইসি সচিবালয়ের সামনের বস্তি ও অবৈধ দোকান পাট উচ্ছেদ করে নিরাপত্তা বাড়নো হচ্ছে। এছাড়া ফেম্বোসা সম্মেলন ৫ ও ৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে অনেক বিদেশি অতিথিও সচিবালয়ে আসতে পারেন।
সূত্র জানায়, সার্কভুক্ত আটটি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের সংগঠন দ্য ফোরাম ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া (ফেম্বোসা)। প্রতিবছর অনুষ্ঠেয় ফেম্বোসা সম্মেলন এবার বাংলাদেশে ৫ ও ৬ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে সার্কভুক্ত অন্য সাতটি দেশের প্রধান নির্বাচন কমিশনার অথবা তাদের দূতরা যোগ দেবেন সম্মেলনে। রাষ্ট্রীয় অতিথিদের আতিথেয়তায় যাতে কোনো কমতি না থাকে সেজন্য নির্বাচন কমিশনও (ইসি) বেশ সজাগ।
কমিশনের ৩৫তম সভার আলোচ্যসূচিও ছিল ফেম্বোসা সম্মেলন আয়োজনের অগ্রগতি অবহিত করা বিষয়ে। কেবল ভেতরে নয়, কমিশনের বাইরেও চলছে ‘দৃষ্টি কটু’ সবকিছু দূর করার কাজ। রাজধানীর আগারগাঁওয়ের মোড়ে অবস্থিত আডিবি ভবনের পাশে বেগম রোকেয়া সরণী থেকে সোজা একটি রাস্তা নির্বাচন কমিশন ভবনের দিকে চলে এসেছে। রাস্তাটি প্রবীণ হাসপাতাল ও ইনস্টিটিউট অব আর্কিটেকটস বাংলাদেশ ভবনের কাছে আসলে, প্রতিষ্ঠান দুটোর সামনের ফুটপাত পরিষ্কার করা হচ্ছে। অন্য সময় উদ্যোগ না থাকলেও ফেম্বোসা সম্মেলন ও সংসদ নির্বাচন সামনে রেখে ফুটপাত পরিষ্কার ও রঙ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
শুধু ফুটপাত পরিষ্কার নয়, ফেম্বোসা সম্মেলন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সামনের রাস্তার পাশে থাকা বস্তি, দোকানপাট, নার্সারি সব উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গত ৩০ আগস্ট, বৃহস্পতিবার পরিসংখ্যান সড়ক থেকে সৈয়দ মাহবুব মোরশেদ রোড পর্যন্ত শতাধিক ঘর উচ্ছেদ করে সিটি করপোরেশন। সামনে আরো অভিযানের পরিকল্পনাও রয়েছে ইসির।
এদিকে বস্তিবাসীদের অভিযোগ, সিটি করপোরেশনের পক্ষ থেকে ঈদের আগে বস্তি ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু বস্তিবাসীদের ঈদের পর বস্তি ছাড়ার জন্য আর কোনো নির্দেশনা সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। নোটিশ ছাড়াই গত ৩০ আগস্ট আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রয়োজনীয় সাজসরঞ্জাম এনে বস্তি, নার্সারি উচ্ছেদ করে সিটি করপোরেশন। এখনও কিছু ভাঙা ঘর রয়ে গেছে। তাদের আশঙ্কা, সেগুলো পরিষ্কার করতে আগামী রবিবারও আবার উচ্ছেদ অভিযান চলবে। বস্তিবাসীদের উচ্ছেদ করা হলেও তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি উত্তর সিটি করপোরেশন।
সিটি করপোরেশন বলছে, ফেম্বোসা সম্মেলনকে সামনে রেখে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন এলাকায় উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ হয়ে গেলে সেখানে রাস্তা প্রশস্ত ও উন্নয়ন কাজ চলবে।
ইসি সূত্রে জানা যায়, ফেম্বোসা সম্মেলনকে কেন্দ্র করে ৩ সেপ্টেম্বর থেকে অতিথিরা আসতে শুরু করবেন। অতিথিরা অবস্থান করবেন রাজধানীর হোটেল রেডিসনে। সেখানে ফেম্বোসা সম্মেলন হবে। সম্মেলন শেষে অতিথিরা ৭ সেপ্টেম্বর কক্সবাজার ভ্রমণে যাবেন, ওই দিনই ঢাকায় ফিরবেন তারা। ৫ সেপ্টেম্বর সম্মেলনের প্রথম দিন রাজধানীর হোটেল রেডিসনে উদ্বোধনসহ সারা দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশ নেবেন আফগানিস্তান, ভূটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা।
সারাদিনের সম্মেলন শেষে সন্ধ্যা ৬টা ২ থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত জাতীয় সংসদ পরিদর্শন করবেন বাংলাদেশের নির্বাচন কমিশনসহ অতিথিরা।
এরপর সাড়ে ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের উদ্দেশে জাতীয় সংসদ ত্যাগ করবেন তারা। ৭টা ৪৫ মিনিটে অতিথিরা নির্বাচন ভবনে পৌঁছবেন। এরপর ৭টা ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা নির্বাচন ভবনে অবস্থান করবেন অতিথিরা। ৮টা ৪৫ মিনিটে হোটেল রেডিসনের উদ্দেশে নির্বাচন ভবন ত্যাগ করবেন অতিথিরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বেচ্ছায় পর্তুগাল দল থেকে সরে গেলেন রোনালদো

খেলার খবর: দেশের হয়ে নেশনস লীগ ও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য গঠিত জাতীয় দল থেকে স্বেচ্ছায় সরে গেলেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
জাতীয় দলের কোচ ফার্নান্দো স্যান্টোস শুক্রবার বলেছেন নিজের অনুরোধের ভিত্তিতেই রোনালদোকে বাইরে রেখে জাতীয় দল ঘোষণা করা হয়েছে। তিনি রোনালদোর সঙ্গে আলোচনা করেছেন এবং রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যাবার বিষয়টি অনুধাবন করেছেন বলে উল্লেখ করেন।
স্যান্টোস বলেন, আলোচনার পর আমি ওই খেলোয়াড়ের সঙ্গে একমত হয়েছি। তিনি সবেমাত্র জুভেন্টাসে যোগ দিয়েছেন এবং সেখানে মানিয়ে নেয়ার বিষয় রয়েছে। রিয়াল মাদ্রিদে থাকার সময় সর্বশেষ আটটি মৌসুমে গড়ে ৪০টি করে গোল করেছেন রোনালদো। তবে নতুন ক্লাবে যাবার পর এখনো কোন গোল করতে পারেননি ৫ বারের ব্যালন ডি আর খেতাবধারীর।
উরুগুয়ের কাছে হেরে বিশ্বকাপের নকআউট পর্ব থেকে বিদায় নেয়া পর্তুগাল আগামী বৃহস্পতিবার ফারোতে একটি প্রীতি ম্যাচে অংশ নিবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এরপর তারা ইতালি সফরের প্রস্তুতি নিবে। আগামী ১০ সেপ্টেম্বর উয়েফার অধীনে নতুন শুরু হওয়া নেশনস লীগের প্রথম ম্যাচে অংশ নিবে তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest