সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত হলো ‘কানসূতা ০০২’

বিনোদনের খবর: রকাশিত হলো এনামুল করিম নির্ঝরের কথা ও সুরের গানের অ্যালবাম ‘কানসূতা ০০২’। শুক্রবার রাজধানীর ছায়ানট মিলনায়তনে গানশালা’র আয়োজনে ‘কানসূতা ০০২’ অ্যালবামের প্রিমিয়ার অনুষ্ঠানে শ্রোতা ও শিল্পীদের এ গান-কথার আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রোতারা অ্যালবামের গান শুনে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন।
এতে এনামুল করিম নির্ঝরের লেখা ও সুরে কামরুজ্জামান সুজনের সংগীতায়োজনে পরিবেশিত হয় ফাহমিদা নবী, সুজন এবং সুকন্যা’র গান। চলচ্চিত্র মুক্তির আগে প্রিমিয়ার অনুষ্ঠানের আয়োজনের রীতি থাকলেও গানশালাই এ প্রথম অ্যালবামের প্রিমিয়ার আয়োজনের এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন গুণী চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার।
উপচে পড়া দর্শক টানা তিনঘন্টা গান আড্ডায় মেতে ওঠেন ছায়ানট মিলনায়তনে। ফেরদৌস বাপ্পির উপস্থাপনায় অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানে অ্যালবামের গানগুলো শিল্পী ও শ্রোতারা শোনেন। শিল্পী ও গান সংশ্লিষ্টদের সঙ্গে শ্রোতারা তাদের প্রতিক্রিয়া ও মতামত বিনিময় করেন।
অনুষ্ঠানে পরিবেশিত ১৫ টি গানের এই অ্যালবাম পাওয়া যাবে বাংলাদেশের জিপি মিউজিক, বাংলালিঙ্ক ভাইব, রবি স্প্ল্যাশ, ভারতের টাইমস মিউজিক, ও গানশালার ইউটিউব চ্যানেলে। এছাড়াও তরুণ নির্মাতাদের নির্মাণে গানগুলোর মিউজিক ভিডিও পর্যায়ক্রমে প্রকাশিত হবে গানশালার ইউটিউব চ্যানেলে।
এনামুল করিম নির্ঝর বলেন, “গানগুলো তৈরিতে সংশ্লিষ্ট সকলেই যথেষ্ট পরিশ্রম করেছেন। আমার মনে হয়েছে, এই সৃজনশীল জায়গাটাতে আমরা যদি নানান পরীক্ষা-নীরিক্ষা না করি, আমাদের ভবিষ্যতরা পাবে কি। সৃজনশীল মানুষ যারা তাদের মেরুদণ্ড যদি সোজা না হয়, ভাবনার ব্যাপারটা যদি স্বচ্ছ না হয়, ভবিষ্যত আসলেই শূন্য হবে বলে আমার ধারণা। সে জায়গা থেকে আমি আমার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করে মোস্তফা মনোয়ার বলেন, “এখনকার শিল্পীদের মধ্যে, সবকিছুদের মধ্যেই বড্ড বেশি রেষারেষি। সে জায়গায় এই যে শিল্পীদের-শ্রোতাদের এই যে মেলবন্ধন এটা খুব জরুরী ছিল। নির্ঝর সবসময় একটা নতুন কিছু করতে চায়। এই নতুন কিছু করতে চাওয়ার বিষয়টা কিন্তু সবার মধ্যেই থাকতে হবে। হোক না হোক পরের থাকা। আমি কিছু করবো সেটার মধ্যে নতুনত্ব থাকা উচিত।”
জয়নুল আবেদিনের চিত্রকর্মের কথা উদাহরণ টেনে তিনি আরও বলেন, “দুর্ভিক্ষের সময় জয়নুল এক হাঁড়ি ভাত রান্না করেন নি। লঙ্গরখানায় যান নি। ঘরে বসে এমন কিছু করেছেন যা আমরা এখনও দেখছি। তাই, কিচ্ছু করার দরকার নেই। শিল্পী আপন মনে গান করে যাক। তাতেই চলবে। মনে রাখতে হবে, শিল্পীর দায়বদ্ধতা অনেক বড়, অনেক উঁচুতে।”
‘কানসূতা ০০২’ অ্যালবামটি এনামুল করিম নির্ঝরের এক নির্ঝরের গান প্রকল্পের উদ্যোগে প্রকাশিত অ্যালবাম। এর আগে গত ৬ এপ্রিল প্রকাশিত হয় ‘কানসূতা ০০১’ অ্যালবামটি। সে অ্যালবামে গান করেন আরমিন মুসা, অর্ক ও জয়িতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশের দিকে খেলনা পিস্তল তাক, গুলিতে নিহত অভিনেত্রী

বিনোদনের খবর: সিনেমা বা নাটকে খেলনা পিস্তল দেখিয়ে পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার দৃশ্য আমরা প্রায়ই দেখি। তবে এবার এমন ঘটেছে বাস্তবে। তবে তার পরিণতি হয়েছে করুণ।
হলিউড অভিনেত্রী ভেনেসা মারকুইজের বাড়িতে পুলিশ গেলে তিনি খেলনা পিস্তল তাক করেন। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে বসে। আর এতে প্রাণ হারান ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী।
লস অ্যাঞ্জেলেসের শেরিফ ডিপার্টমেন্টের সার্জেন্ট জো মেনডোজা জানান, বৃহস্পতিবার (৩০ আগস্ট) পাসাদানে ভেনেসার বাড়িতে যায় পুলিশ। এসময় ভেনেসা পুলিশের দিকে পিস্তল তাক করে। পুলিশ এসময় নিজেদের রক্ষা করতে গুলি করে। পরে পরীক্ষা করে দেখা হয় সেটি খেলনা পিস্তল ছিল।
তিনি বলেন, ভেনেসার বাড়িওয়ালা তাকে পরীক্ষা করতে পুলিশে খবর দেয়। পুলিশ অফিসাররা তার বাড়িতে গিয়ে তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দেন। কিন্তু তিনি তাদের কথা শোনেননি। পুলিশের দিকে পিস্তল তাক করলে এমন ঘটনা ঘটে।
ভেনেসো জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইআর’-এ ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত অভিনয় করেছেন। এছাড়া আরও বেশ কয়েকটি সিরিয়ালে তিনি ছিলেন পরিচিত মুখ।
গত বছর কো-স্টার জর্জ ক্লুনির বিরুদ্ধে যৌন হয়রানি ও বর্ণ বৈষম্যের অভিযোগ এনে তিনি আলোচনায় আসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনা : ফখরুল

দেশের খবর: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনা।
আজ শনিবার রাজধানীর শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব কথা বলেন।
মহাসচিব বলেন, ‘আজ আমাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটি আমাদের জন্য আজ কোনো উৎসবের দিন নয়। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানাতে এসেছি। কারণ, আমাদের দলের চেয়ারপারসন আপসহীন নেত্রী খালেদা জিয়া কারাগারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মিথ্যা মামলায় নির্বাসিত। তাঁদের ছাড়াই আমরা আজ এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি।’
‘আজকের এই দিনে আমরা শপথ নিব, এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ের। এই ফ্যাসিস্ট সরকার, গণতন্ত্রবিরোধী সরকার, সমাজবিরোধী সরকার- যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সব অধিকার কেড়ে নিয়েছে। রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘অবৈধ সরকার জবরদস্তিমূলকভাবে ক্ষমতায় বসে মানুষের সব অধিকার হরণ করেছে। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ হচ্ছে, দুঃশাসনকে অপসারণ করে গণতন্ত্র ও দেশনেত্রীকে মুক্ত করার জন্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। ইনশা আল্লাহ অচিরেই আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারব।’
এ সময় আরো উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, আলতাব হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম,
হাবিবুর রহমান হাবিব, তৈয়মুর আলম খন্দকার, ফরহাদ হালীম ডোনার, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, সহ-যু্ববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, কামরুল ইসলাম সজল, মো. মতিন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-সভাপতি নবী উল্লাহ নবী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরীন খান, যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সহসভাপতি গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর, ছাত্রদলের মেহবুব মাসুম শান্ত প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের দায়ে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মেকে হত্যার ষড়যন্ত্রের দায়ে ২১ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক নাঈমুর জাকারিয়া রহমানের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
নাঈমুর জাকারিয়া ১০ নং ডাউনিং স্ট্রিটে ঢুকে তেরেসা মেকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যার পরিকল্পনা করেছিল বলে প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেয়া হয়।
গত জুলাই মাসে লন্ডনের ওল্ড বেইলি আদালত নাইমুরকে দোষী সাব্যস্ত করেছিল। শুক্রবার আদালত তার শাস্তি নির্ধারণ করে।
নাইমুর উত্তর লন্ডনে পরিবারের সঙ্গে বসবাস করতেন। গোয়েন্দারা জাল বিস্তার করে গত বছরের ২৮ নভেম্বর তাকে গ্রেফতার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এশিয়া কাপে পাকিস্তানের দলে নেই আজহার আলী; দলে ঢুকেছেন শান মাসুদ

খেলার খবর: এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ১৮ সদস্যের এই দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক আজহার আলীর। তার জায়গায় দলে ঢুকেছেন শান মাসুদ। যদিও মোহাম্মদ হাফিজের সঙ্গে বোর্ড ও কোচের বনিবনা হচ্ছে না বলে গুঞ্জন ছড়ালেও ঠিকই দলে রয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
১৮ সদস্যের এই দল নিয়ে লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে ৩ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব। আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে সংযুক্ত আরব আমিরাত এশিয়া কাপের। তবে নিজেদের প্রথম ম্যাচে ১৯ সেপ্টেম্বর পাকিস্তান মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের।
১৮ সদস্যের দল:
ফখর জামান, ইমামুল হক, শান মাসুদ, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলী, ওসমান খান শেনওয়ারী, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, শাহীন শাহ আফ্রিদি এবং ফাহিম আশরাফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য সব সহায়তা বন্ধ করছে যুক্তরাষ্ট্র

বিদেশের খবর: জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার জন্য সব ধরনের অর্থ সহায়তা বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি ‘সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ’ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটি।
আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা জাতিসংঘ ত্রাণ ও কার্যক্রম সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) ‘অসংশোধনীয় ত্রুটিপূর্ণ’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সংস্থাটির জন্য সব ধরনের অর্থ সহায়তা বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন মুখপাত্র হিদার নাওরেট বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন বিষয়টি ‘সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ’ করছে এবং তারা ইউএনআরডব্লিউএতে আর কোনো অবদান রাখবে না।
এ ঘটনাকে তাঁর দেশের জনগণের ওপর ‘আঘাত’ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, এ ধরনের শাস্তির মাধ্যমে তারা এই বাস্তবতা পাল্টাতে পারবে না যে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের আর কোনো ভূমিকা নেই এবং এটা কোনো সমাধানেরও অংশ নয়। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে জাতিসংঘের রেজুলেশনের প্রতি অবজ্ঞাও দেখানো হয়েছে।
এর আগে গত ২৫ আগস্ট বিবিসির খবরে বলা হয়েছিল, গাজায় বসবাসকারী ফিলিস্তিনি জনগণ ও পশ্চিম তীরের জন্য ২০ কোটি মার্কিন ডলারেরও বেশি সহায়তা কাটছাঁট করেছে যুক্তরাষ্ট্র। তারও আগে জানুয়ারিতে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএতে দেওয়া সহায়তা যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে কমিয়ে দেয় যুক্তরাষ্ট্র। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দেওয়ার পর থেকে মার্কিন প্রশাসন ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়ায় মধ্যস্থতা করার আর অধিকার রাখে না বলেও মন্তব্য করে ফিলিস্তিন।
এদিকে যুক্তরাষ্ট্রের এই নতুন সিদ্ধান্ত এবং ইউএনআরডব্লিউএকে ‘অসংশোধনীয় ত্রুটিপূর্ণ’ উল্লেখ করাকে কেন্দ্র করে সংস্থার মুখপাত্র ক্রিস গুনেজ একের পর এক টুইট বার্তায় প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ইউএনআরডব্লিউএর স্কুল, স্বাস্থ্য কেন্দ্র ও জরুরি সহায়তা কর্মসূচিকে “অসংশোধনীয় ত্রুটিপূর্ণ” বলে সমালোচনা করাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করছি আমরা।’ তিনি আরও বলেন, মানব উন্নয়ন প্রক্রিয়ায় সংস্থার এই কার্যক্রমগুলো সফলতার প্রমাণ রেখেছে। এর ফল পাওয়া গেছে মধ্যপ্রাচ্যে। আন্তর্জাতিক সম্প্রদায়, দাতা দেশগুলো ইউএনআরডব্লিউএর অর্জন ও মান নিয়ে বরাবরই প্রশংসা করে আসছে।
১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর লাখ লাখ স্থানচ্যুত ফিলিস্তিনির সহায়তায় প্রতিষ্ঠিত হয় ইউএনআরডব্লিউএ। সংস্থাটি বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ লাখ মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক কাজে সহায়তা দিয়ে থাকে। সংস্থাটিতে যুক্তরাষ্ট্র একক বড় দাতা দেশ হিসেবে রয়েছে। ২০১৬ সালে দেশটি ৩৬ কোটি ৮০ লাখ ডলার সহায়তা দিয়েছে। এ অঞ্চলে ইউএনআরডব্লিউএর ৩০ শতাংশ কাজ হয় যুক্তরাষ্ট্রের দেওয়া এই অর্থে। এ বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন সংস্থাটিতে ছয় কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে আরও ৬ কোটি ৫০ লাখ ডলারের সহায়তা পর্যবেক্ষণের নামে ঝুলিয়ে রাখে। এই সহায়তা বাতিল করা হবে বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে গতকাল শুক্রবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস সংস্থায় জার্মানির সহায়তা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন। জানুয়ারি মাসে সংস্থাটি এই ঘাটতি পূরণে বিশ্বব্যাপী আবেদন জানিয়েছে। ইসরায়েলেও কেউ কেউ মনে করেন, অর্থ সহায়তা কমিয়ে ইউএনআরডব্লিউএকে দুর্বল করে ফেললে এ অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এর ফলে এ অঞ্চলে উগ্রপন্থাও আরও বাড়তে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ে ৭ মার্চ ভবন উ‌দ্বোধন

দেশের খবর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত আবাসিক ভবন ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল সাড়ে ১০টায় ভবনটি উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ২টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাসে অবস্থান করবেন বলে জানা গেছে। এ সময় সবাইকে বিকল্প পথ ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনে গণহারে উইঘুর মুসলিম আটক; উদ্বেগ জাতিসংঘ

বিদেশের খবর: ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসের আশঙ্কায়’ চীনে গণহারে উইঘুর মুসলিমদের আটকে রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। চীনের জিনজিয়াং প্রদেশের পশ্চিমাংশে সংশোধন ক্যাম্পগুলোতে ১০ লাখের মতো উইঘুর মুসলিমকে আটকে রাখা হয়েছে এমন তথ্য পাওয়ার পর জাতিসংঘের মানবাধিকার কমিটি এ উদ্বেগ প্রকাশ করল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জাতিসংঘের কাছে দাখিল করা প্রতিবেদনে চীনে গণহারে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের আটকের দাবি করে। বন্দি ক্যাম্পগুলোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি অন্যায়ভাবে আনুগত্য প্রদর্শনের ব্যাপারে বল প্রয়োগ করা হচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করে তারা।
এদিকে বেইজিং এ অভিযোগ অস্বীকার করলেও ধর্মীয় কিছু উগ্রবাদীকে সংশোধন ক্যাম্পে আটকে রাখা হয়েছে বলে তারা স্বীকার করেছে। জিনজিয়াং প্রদেশে অস্থিতিশীলতার জন্য চীন ইসলামী বিদ্রোহীদের দায়ী করে আসছে। সরকারের বিভিন্ন অভিযানের ফলে জিনজিয়াং প্রদেশে নিরবচ্ছিন্ন সহিংসতার পরিস্থিতি বিরাজমান।
এ মাসের শুরুতে জাতিসংঘের জাতিগত বৈষম্য দূরীকরণ কমিটি জানায়, উইঘুর মুসলিমদের স্বায়ত্তশাসিত অঞ্চলে বেইজিং বেশ কিছু কারাগারে গণহারে উইঘুরদের আটকে রাখছে, এ ব্যাপারে বিশ্বাসযোগ্য তথ্য আছে। কিন্তু বেইজিং ১০ লাখ উইঘুরকে আটকে রাখার কথা অস্বীকার করে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনের আইনে সন্ত্রাস, উগ্রবাদ ও বিচ্ছিন্নতাবাদের অস্পষ্ট সংজ্ঞার সমালোচনা করে বৃহস্পতিবার জাতিসংঘের কমিটি বেইজিংয়ের প্রতি বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest